LIVE NOW
Published : Jun 24, 2026, 08:27 AM ISTUpdated : Jun 24, 2026, 11:18 PM IST

Ajker Bangla News Live: Taratala building collapse Kolkata - তারাতলা কাণ্ডে গ্রেফতার তিন! ত্রুটিপূর্ণ প্ল্যানেই দেওয়া হয়েছিল অনুমোদন?

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Taratala building collapse Kolkata:

11:18 PM (IST) Jun 24

Taratala building collapse Kolkata - তারাতলা কাণ্ডে গ্রেফতার তিন! ত্রুটিপূর্ণ প্ল্যানেই দেওয়া হয়েছিল অনুমোদন?

Taratala building collapse Kolkata: তাদের মধ্যে সেই গুদামের সুপারভাইজ়ার ছাড়াও, কাজ করার জন্য যারা শ্রমিক জোগাড় করে দিতেন এমন দু-জনকেও গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, এই গুদামের প্ল্যানই ছিল ত্রুটিপূর্ণ। এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারাতলা কাণ্ডে এবার গ্রেফতার তিন। 

Read Full Story

09:14 PM (IST) Jun 24

Taratala Accident - তারাতলার মৃত্যুফাঁদ! নির্মীয়মাণ বহুতল ভেঙে বিপর্যয়, নবান্নে খোলা হল বিশেষ কন্ট্রোল রুম

Taratala Accident:দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মাণাধীন বহুতল গোডাউন ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যাতে একাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। NDRF, সেনা এবং পুলিশের যৌথ বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে এবং রাজ্য সরকার সমগ্র কলকাতায় নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

Read Full Story

06:38 PM (IST) Jun 24

Flight Fare - ফের বাড়তে পারে বিমানের ভাড়া, জ্বালানি সংকটে নাজেহাল সংস্থাগুলো

সারা বিশ্বে রাজনৈতিক অস্থিরতা আর রিফাইনারিগুলোতে উৎপাদন কমার ফলে বিমানের জ্বালানির অভাব দেখা দিয়েছে। এর জেরে বিমান সংস্থাগুলোর খরচ বাড়ছে। ম্যাকিঞ্জি-র একটি রিপোর্ট বলছে, এর ফলে টিকিটের দাম ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
Read Full Story

06:34 PM (IST) Jun 24

Stock Market Profit - প্রথমে পতন এবং তারপরেই শুরু বুল রান! শেয়ার বাজারের নেপথ্য রহস্যটা আসলে কী?

Stock Market Profit: ঘরোয়া বাজারে ব্যাপক পরিমাণে শেয়ার কেনা এবং অনুকূল আন্তর্জাতিক তথা ভূ-রাজনৈতিক পরিস্থিতির মতো একাধিক ফ্যাক্টর এই বৃদ্ধির নেপথ্যে রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বোম্বে স্টক এক্সচেঞ্জের লিস্টেড স্টকগুলির মার্কেট ক্যাপিটাল ১ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে বুধবার।

Read Full Story

06:31 PM (IST) Jun 24

'সারারাত কেঁদেছি, শুভেন্দু আমার পাশে ছিলেন' মুখ্যমন্ত্রীর প্রশংসায় মহুয়া মৈত্রর মন্তব্যে জল্পনা

মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহুয়া বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, রাজনৈতিক পথ আলাদা হওয়া সত্ত্বেও শুভেন্দুর সঙ্গে তাঁর এক "আবেগঘন সম্পর্ক" রয়েছে। তৃণমূলের সংসদীয় দলে মমতার অনুগতদের সংখ্যা যখন ক্রমশ কমছে, তখন মহুয়ার এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

 

Read Full Story

06:01 PM (IST) Jun 24

Taratala Accident - তারাতলায় ৪ জনের মৃত্যু, আটকে অন্তত ১৫, বিল্ডিং প্ল্যানে ত্রুটির দাবি শুভেন্দুর

তারাতলায় গোডাউনের ছাদ ভেঙে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। তাঁদের মধ্যে দুজনের নাম জানা গিয়েছে। একজনের নাম কৃষ্ণ চৌধুরী। আরেকজনের নাম রোহিত চৌধুরী। নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও জানিয়েছেন যে ১৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ১২ থেকে ১৫ জন এখনও আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নীচে।

Read Full Story

05:30 PM (IST) Jun 24

World Cup 2026 - আজ হারলেই কি বিদায় নেবে ব্রাজিল? জেনে নিন গ্রুপ সি-এর সম্পূর্ণ সমীকরণ

World Cup 2026: বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা শুরু হচ্ছে আজ রাত থেকেই। আর সেই আবহেই নজর কেড়েছে গ্রুপ সি-এর লড়াই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মিয়ামিতে মুখোমুখি হবে স্কটল্যান্ডের। দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কোর সংগ্রহ ৪ পয়েন্ট।

Read Full Story

04:53 PM (IST) Jun 24

আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যে যোগ দিতে ইরান যাওয়ার আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী মোদী, যাবেন?

ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন। খামেনেইয়ের শেষকৃত্য প্রক্রিয়া ৪ জুলাই শুরু হবে।

Read Full Story

03:42 PM (IST) Jun 24

Taratala Factory Shed Collapse - তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে পড়ল, অনেকের মৃত্যুর আশঙ্কা

তারাতলা ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মাণ গোডাউনের লোহার ছাদ ভেঙে বিপর্যয়। এতে বহু লোক আহত হয়েছেন। জানা গেছে, ভেতরে ৪০-৪৫ জন আটকে পড়েছেন। এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যদিও এই সংখ্যা আরও বাড়তে পারে। দমকলকর্মীরা উদ্ধারকাজ শুরু করেছেন।

Read Full Story

02:57 PM (IST) Jun 24

Elon Musk Networth - মাস্কের ট্রিলিয়নেয়ার তকমার আকস্মিক পতন! মাত্র ২৪ ঘণ্টার মধ্যে খোয়ালেন ১১ লক্ষ কোটি টাকা

Elon Musk Networth: পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক স্পেসএক্স-এর শেয়ারের দাম ১৬ শতাংশেরও বেশি কমে যাওয়ায় তার ট্রিলিয়নেয়ার মর্যাদা হারিয়েছেন। মাত্র এক সপ্তাহে তার সম্পদ ৩৩.১৩ লক্ষ কোটি টাকা কমে ৯৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। 

Read Full Story

02:47 PM (IST) Jun 24

Manika Batra - 'আইনি ব্যবস্থা নেব,' এশিয়ান গেমসের দল থেকে বাদ পড়ে হুঁশিয়ারি মনিকার

Asian Games 2026: এবারের এশিয়ান গেমস হতে চলেছে জাপানের (Japan) নাগোয়া (Nagoya) শহরে। ১৯ সেপ্টেম্বর শুরু হবে গেমস, চলবে ৪ অক্টোবর পর্যন্ত। এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটরা বরাবরই ভালো পারফরম্যান্স দেখান। ট্র্র্যাক অ্যান্ড ফিল্ড-সহ বিভিন্ন ইভেন্টে পদক আসে। এবারের এশিয়ান গেমসও ভালো ফলের আশায় ভারতীয়রা।

Read Full Story

02:26 PM (IST) Jun 24

Stock Market Today - বুধবার শেয়ার বাজার উর্দ্ধমুখী, সেনসেক্স ৭৪৮.২৭ পয়েন্ট পার

Stock Market Today: মঙ্গলবারের পতনের পর বুধবার ভারতীয় শেয়ার বাজার স্বমহিমায় ফিরেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি এনেছে। বিদেশী বাজারের ইতিবাচক সংকেত, অপরিশোধিত তেলের দাম কমা, একাধিক কারণে সেনসেক্স ও নিফটি উভয় সূচকেই জোরালো বৃদ্ধি দেখা গেছে। 

Read Full Story

01:18 PM (IST) Jun 24

FIFA World Cup 2026 - বিশ্বকাপের মাঝেই শোকের ছায়া, মাতৃহারা বিশ্বজয়ী কোচ

France vs Norway: চলত বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে দু'বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রথম দুই ম্যাচ জিতে নক-আউটের যোগ্যতা অর্জন করেছেন কিলিয়ান এমবাপেরা (Kylian Mbappé)। ফলে নরওয়ের বিরুদ্ধে ম্যাচ নিয়মরক্ষার। তবে এরই মধ্যে প্রধান কোচের পরিবারে বিপর্যয়ের খবর আসায় ফরাসি শিবিরে শোকের ছায়া।

Read Full Story

01:09 PM (IST) Jun 24

Mid Day Meal - প্রতিদিন ১ লক্ষ পড়ুয়ার জন্য মিড ডে মিল, কলকাতায় বিশ্বমানের রান্নাঘর বানাবে ইসকন

ইসকন ২০০৪ সাল থেকে সারা ভারত জুড়ে মিড-ডে মিল পরিবেশন করে এবং আটটিরও বেশি রাজ্য ও ২২টি শহরে তারা মিড ডে মিলের খাবার তৈরির দায়েত্বে রয়েছে। সূত্রের খবর, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ইসকন মুখ্যমন্ত্রীর দফতরে মিড-ডে মিল পরিবেশনের প্রস্তাব জমা দিয়েছিল। সংগঠনটির কাজের ভালো নজির বা ট্র্যাক রেকর্ডের কারণে সেই প্রস্তাব গ্রহণ করা হয়।

 

Read Full Story

01:08 PM (IST) Jun 24

Bengal 7th Pay Commission - এই দিনই ঘোষণা করা হবে সপ্তম বেতন কমিশন! সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা হওয়ার পর আরও বড় সুখবর দিল রাজ্য সরকার। আগামী ১ অক্টোবর থেকে কর্মীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সপ্তম বেতন কমিশন গঠনের দিনক্ষণ ঘোষণা করেছেন। 

Read Full Story

01:03 PM (IST) Jun 24

World Cup 2026 - নকআউটে ৭ দেশ, বিদায় নিশ্চিত ৫ দলের, এক নজরে বিশ্বকাপের সমীকরণ

World Cup 2026: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে অংশগ্রহণকারী ৪৮টি দলগুলি প্রত্যেকেই দুটি করে ম্যাচ খেলে ফেলল।প্রত্যেকটি দলেরই বাকি থাকল আর একটি করে ম্য়াচ। এরই পরেই শুরু হবে 'রাউন্ড অফ ৩২'-এর নক আউট পর্ব। তেমনই ৫টি দেশ বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।

Read Full Story

01:01 PM (IST) Jun 24

Abhishek Banerjee News - আদালতে ফের ধাক্কা তৃণমূল সাংসদের, থমকে গেলো অভিষেকের বিদেশযাত্রা

Abhishek Banerjee News: আদালতে একের পর এক ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফের কী কারণে ধাক্কা খেলেন তৃণমূলের সেনাপতি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

Read Full Story

12:13 PM (IST) Jun 24

Lightning Strike - গঙ্গায় বজ্রপাতে হত ৪ নৌকাযাত্রী, মর্মান্তিক দুর্ঘটনা মালদায়

Lightning Strike: মালদার পারলালপুর ঘাটে বজ্রাঘাতে মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গা পেরিয়ে নৌকা থেকে নামার কিছুক্ষণের মধ্যেই বজ্রপাতে মৃত্যু হয় ৪ যাত্রীর। আহত হয়েছেন ১৫ জন। ধুলিয়ান গঙ্গাঘাট থেকে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রীকে নিয়ে যাত্রীবাহী নৌকা রওনা দেয়।

Read Full Story

12:05 PM (IST) Jun 24

এতদিন ধুলো জমেছিল, কলেজ স্ট্রিটে হটকেকের মতো বিক্রি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়কে নিয়ে বই

দীর্ঘ সময় ধরে কলেজ স্ট্রিটের বইয়ের দোকানের তাকে বা সারিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা বইগুলো ধুলো জমছিল। এখন পাঠকরা প্রেক্ষাপট বোঝার জন্য অতীতের দিকে ফিরে তাকাচ্ছেন। কলেজ স্ট্রিটের বই বিক্রেতাদের দাবি, মৃত্যুর সাত দশকেরও বেশি সময় পরেও ভারত কেশীকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আগ্রহ বেড়েছে।

Read Full Story

12:01 PM (IST) Jun 24

Mumbai Rains - তুমুল বৃষ্টিতে মুম্বইয়ে জলের তলায় আন্ধেরি-সায়ন সাবওয়ে, বিপর্যস্ত জনজীবন

Mumbai Rains: মুম্বইয়ে ভারী বৃষ্টি একদিকে যেমন গরম থেকে স্বস্তি দিয়েছে, তেমনই শহরের জল জমার পুরনো সমস্যাকে আবার সামনে এনেছে। মরশুমের প্রথম বৃষ্টিতেই যান চলাচল ব্যাহত হয়েছে, সাবওয়ে ডুবে গেছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার।

Read Full Story

11:56 AM (IST) Jun 24

Neymar - ফিট হয়ে উঠেছেন, স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন নেইমার?

Neymar Fitness: চোট থাকায় চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) ব্রাজিলের (Brazil) হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়র। তবে তিনি এখন ফিট হয়ে উঠেছেন। ফলে গ্রুপের শেষ ম্যাচে দলে থাকবেন এই তারকা। তবে তাঁকে প্রথম একাদশে রাখা হবে না। পরিবর্ত হিসেবে মাঠে নামানো হতে পারে।

Read Full Story

11:38 AM (IST) Jun 24

Akshay Kumar - নিজেকেই সেদিন চড় মারতে চেয়েছিলেন অক্ষয় কুমার! কিন্তু কেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে, অক্ষয় কুমার জানিয়েছেন কেন তিনি নিজেকে চড় মারতে চেয়েছিলেন, যার কারণটা বেশ অবাক করার মতো। খিলাড়ি কুমার আরও জানান কীভাবে তিনি সিনেমা করার ক্ষেত্রে অন্যদের মতামতকে গুরুত্ব দিতেন। আরও জানতে স্ক্রল করতে থাকুন।

Read Full Story

10:58 AM (IST) Jun 24

Rafale Jets - পাকিস্তানের দাবি খারিজ, ভারতের ৩৬টি রাফালই সুরক্ষিত আছে, জানাল বায়ুসেনা

'অপারেশন সিঁদুর'-এ রাফাল বিমান হারানোর যে দাবি পাকিস্তান করেছিল, তা উড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। সম্প্রতি ৩৬টি রাফাল বিমানের জন্যই সাপোর্ট সার্ভিসের টেন্ডার ডেকেছে IAF, যা প্রমাণ করে সবকটি বিমানই সুরক্ষিত রয়েছে।
Read Full Story

10:47 AM (IST) Jun 24

Gold Price - সপ্তাহ শেষে পতন সোনার দরে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, জেনে নিন এক ক্লিকে

গত কয়েক মাস ধরে ক্রমাগত বাড়ার পর আজ সোনার দামে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। এই প্রতিবেদনে কলকাতা, দিল্লি, মুম্বাই সহ ভারতের বিভিন্ন প্রধান শহরের আজকের ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার সঠিক দামের একটি বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে।
Read Full Story

10:46 AM (IST) Jun 24

FIFA World Cup 2026 - কঙ্গোর বিরুদ্ধে জয়, বিশ্বকাপ ফুটবলের নক-আউটে কলম্বিয়া

Colombia vs DR Congo: চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) যে দেশগুলি প্রথমবার যোগ্যতা অর্জন করেছে বা দীর্ঘদিন পর খেলছে, তাদের মধ্যে বেশিরভাগ দলই ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। এই দলগুলির অন্যতম ডি আর কঙ্গো। ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকালে কলম্বিয়ার বিরুদ্ধেও লড়াই করল কঙ্গো।

Read Full Story

10:22 AM (IST) Jun 24

Delhi Rape - 'বাবা আমাকে বাঁচাও', ধর্ষিত ও খুন হওয়ার আগে এটাই ছিল ১০ বছরের মেয়েটির শেষ কথা

'বাবা, আমাকে বাঁচাও', দক্ষিণ দিল্লির ফুটপাত থেকে অপহৃত ১০ বছরের মেয়েটির শেষ কথা ছিল এগুলোই। মেয়ের চিৎকার শুনে তাঁর বাবা সাদা গাড়িটির পিছু ধাওয়া করেছিলেন, কিন্তু ততক্ষণে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে নিয়ে পালিয়ে গিয়েছিল। ক্যাব চালক মেয়েটিকে ধর্ষণ ও শ্বাসরোধ করে খুন করে।

Read Full Story

09:57 AM (IST) Jun 24

Annapurna Bhandar - জুলাইতেই অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে তিনহাজার টাকা? রইল 'অন্নপূর্ণা'র বিরাট আপডেট

Annapurna Bhandar Update: জুন শেষ হতে গেলেও এখনও মেলেনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? কবে পাবেন তিনহাজার টাকা? সোমবারের বাজেটে বড়় আপডেট অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। রইল বিস্তারিত আপডেট। বিশদ জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

09:43 AM (IST) Jun 24

Jellyfish Drone - জেলিফিশের মতো ড্রোন, ইরানের এই ভয়াবহ অস্ত্র দেখে আমেরিকাও ভয়ে কাঁপছে

২০২৬ সালের এপ্রিলে ইরানের আকাশে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনাটি শুধু যুদ্ধক্ষেত্রের চিত্রই পাল্টে দেয়নি, বরং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যেও তোলপাড় সৃষ্টি করেছিল। উদ্ধার হওয়া পাইলট যা বর্ণনা করেছেন তা শুনতে সায়েন্স ফিকশনের মতো লাগে। আকাশে অসংখ্য ইরানি ড্রোন ভাসছিল, যেগুলো পরস্পর সংযুক্ত এবং জেলিফিশের মতো আকৃতিতে ঘুরছিল।

Read Full Story

09:24 AM (IST) Jun 24

Atm Charges Rules - চারবারের বেশি টাকা তুললেই চার্জ কাটছে এটিএম? জানুন আসল কারণ

Atm Charges Rules: চারবারের বেশি লেনদেন করলেই এটিএম থেকে অতিরিক্ত টাকা কাটছে? জানেন কেন? এক এটিএম কার্ড অন্য এটিএমে ব্যবহার করলেও টাকা কাটে। কিন্তু কেন? কারণ জানলে চমকে যাবেন। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

Read Full Story

09:00 AM (IST) Jun 24

অস্ত্র প্রদর্শনে না, নিয়ন্ত্রণে তাজিয়ার উচ্চতা, একাধিক নির্দেশ জারি হল মহরমের শোভাযাত্রা ঘিরে

মহরমের শোভাযাত্রা ঘিরে একাধিক নির্দেশিকা জারি করল লালবাজার। নির্দেশিকা অনুযায়ী, শোভাযাত্রায় কোনওরকম অস্ত্র প্রদর্শন করা যাবে না, ডিজে বাজানো যাবে না এবং তাজিয়ার উচ্চতা নিয়ন্ত্রণে রাখতে হবে। শুধুমাত্র পুরনো ও ঐতিহ্যবাহী শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছে।

Read Full Story

08:40 AM (IST) Jun 24

Fuel Prices - অপরিশোধিত তেলের দাম কমলেও, পেট্রল-ডিজেলের দরে স্বস্তি নেই! জানুন আজকের দাম

Today Fuel Price: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, ২৪ জুন দেশের বেশিরভাগ শহরে পেট্রল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। সরকারি তেল সংস্থাগুলি আজ নতুন দাম প্রকাশ করেছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। 

Read Full Story

08:28 AM (IST) Jun 24

FIFA World Cup 2026: পানামার বিরুদ্ধে কোনওমতে জয়, গ্রুপ থেকেই ছিটকে যাবে ক্রোয়েশিয়া?

FIFA World Cup 2026 Updates: চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ২-৪ হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে পানামার বিরুদ্ধে (Croatia vs Panama) ১-০ জয় পেল ক্রোয়েশিয়া। ৫৪ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন পরিবর্ত আন্তে বাডিমির (Ante Budimir)। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে কানাডার (Canada) টরন্টো স্টেডিয়ামে (Toronto Stadium) গ্রুপ এল-এর ম্যাচে জয় পেয়ে অঙ্কের বিচারে নক-আউটের যোগ্যতা অর্জনের দৌড়ে টিকে থাকল ক্রোয়েশিয়া।

08:27 AM (IST) Jun 24

Durga Puja 2026: পুজোর আগেই বড় নির্দেশ, নির্দিষ্ট কয়টি ঘাটে বিসর্জনের জন্য বেঁধে দেওয়া হল প্রতিমার উচ্চতা

এই ঘাটগুলোতে বিসর্জন করতে হলে প্রতিমার উচ্চতা হতে হবে ১১ ফুটের মধ্যে। জানা গিয়েছে এই সকল এলাকা আছে ক্রসিং। সেখানে উচ্চতা কম রয়েছে ১৭ ফুচের নিচে। তাই প্রতিমার উচ্চতা ১০ থেকে ১১ ফুটের মধ্যে করতে হবে। এমনই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


More Trending News