কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে
11:34 PM (IST) Jul 28
Commonwealth Games 2026: চলতি ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে ৭৯ কেজি ভারোত্তোলন ইভেন্টে ভারতের হয়ে রুপো জিতেছেন ভাল্লুরি অজয় বাবু। অন্যদিকে, শিল্পা কে. শায়লা প্যারা-অ্যাথলিট হিসেবে আরও একটি পদক এনে দিয়েছেন। দুর্দান্ত লড়াই করে মেডেল ছিনিয়ে এনেছেন এই দুজন ভারতীয় অ্যাথলিট।
10:42 PM (IST) Jul 28
Annapurna Bhandar Scheme: যারা যোগ্য তারা সবাই টাকা পাবেন। এমনকি, যারা ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছেন, তাদের ক্ষেত্রেও যতদিন না বাতিল বলে ঘোষণা করা হচ্ছে, ততদিন এই ভাতা চালু থাকবে।
10:20 PM (IST) Jul 28
মঙ্গলবার ককরোচ জনতা পার্টির (CJP) মুখপাত্র সৌরভ দাস সুপ্রিম কোর্টের একটি অন্তর্বর্তী নির্দেশের তীব্র সমালোচনা করেছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে FIR-এর তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। তবে তাদের দাবি না মানলে ফের দেশজোড়া আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
09:34 PM (IST) Jul 28
Dumper Hijack Case: ডাম্পার হাইজ্যাক ও চালক অপহরণের অভিযোগ উঠেছে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের বিস্তারিত, তদন্তের অগ্রগতি এবং প্রশাসনের পদক্ষেপ জেনে নিন।
09:16 PM (IST) Jul 28
গুজরাটের পঞ্চমহল জেলার একটি সরকারি প্রাইমারি স্কুল 'ম্যাথস পার্ক' তৈরি করে গণিত শেখার পদ্ধতিতে নতুনত্ব এনেছে। ছাত্রছাত্রীরা এখানে খেলাধুলার মাধ্যমে অঙ্ক শেখে। তাদের মতে, এতে অঙ্ক বোঝা সহজ হচ্ছে এবং প্রাইভেট টিউশনের দরকারও কমছে।
09:07 PM (IST) Jul 28
পুজোর আগেই অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ২০ শতাংশ বর্ধিত DA বা মহার্ঘ ভাতা, ভবানী ভবনে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সপ্তম বেতন কমিশন নিয়েও মিলল বড় আপডেট।
08:28 PM (IST) Jul 28
একটি অ্যানিমেটেড ছবিতে ভগবান জগন্নাথকে দেখানো নিয়ে আপত্তি জানিয়েছে ওড়িশা সরকার। তাদের মতে, এটি দেবতাকে 'কার্টুন' হিসেবে দেখানো। কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, অ্যানিমেশনে জগন্নাথকে দেখালে কি ভক্তদের বিশ্বাস কমে যাবে? আদালত এই মামলার পরবর্তী শুনানি করবে।
08:00 PM (IST) Jul 28
Ration Card Update: ফ্রি রেশন পেতে হলে মানতে হবে নতুন যোগ্যতার নিয়ম। চার চাকার গাড়ি, আয়কর, GST, বেশি আয়-সহ ১০টি শর্তের একটিও থাকলে বন্ধ হতে পারে রেশন সুবিধা। কারা প্রভাবিত হবেন, জেনে নিন বিস্তারিত।
07:08 PM (IST) Jul 28
Calcutta Football League 2026: শনিবার ডুরান্ড কাপে (Durand Cup 2026) কলকাতা ডার্বিতে হেরে গেলেও, কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের (East Bengal FC) জয়ের ধারা অব্যাহত। টানা চার ম্যাচে জয় পেল লাল-হলুদ ব্রিগেড। তরুণ ফুটবলারদের ধারাবাহিক সাফল্যে উজ্জীবিত ইস্টবেঙ্গল শিবির।
06:47 PM (IST) Jul 28
Calcutta Football League 2026: খেলার শুরু থেকেই ঝড় তুলতে শুরু করে সবুজ মেরুন ব্রিগেড। বাঁদিক থেকে আক্রমণে উঠতে শুরু করেন সায়ন ব্যানার্জি। তবে তাঁর মাইনাস রুখে দেন ইউনাইটেড কলকাতার ডিফেন্ডাররা। এরপর ম্যাচের ৫ মিনিটে, গোগোচার গোল অফসাইডের জন্য বাতিল করেন রেফারি (Mohun Bagan results)।
06:42 PM (IST) Jul 28
Census 2026: প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে দেশের জনগণনা। পশ্চিমবঙ্গে ১-১৫ অগস্ট চলবে স্ব-নিবন্ধিকরণ, জানুন কোন পোর্টালে লগ ইন করে কীভাবে ধাপে ধাপে নিজের তথ্য নথিভুক্ত করবেন নাগরিকরা।
05:59 PM (IST) Jul 28
Income Tax Refund 2026: একাধিক ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিটার্নের টাকা চলে আসছে। ই-ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর ৭-১০ দিনের মধ্যেই এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে। বিশেষ করে, যাদের রিটার্নের তথ্য সহজ এবং কোনওরকম অসঙ্গতি নেই, তাদের ক্ষেত্রে দ্রুত রিফান্ডের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে।
05:51 PM (IST) Jul 28
প্রিয়াঙ্কা গান্ধী আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটিকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে কটাক্ষ করলেও, বাস্তবে কম্পিউটার আর্কিটেকচার ও সাইবার সিকিউরিটিতে ১৫০-রও বেশি গবেষণাপত্র ও একাধিক জাতীয় সম্মানের অধিকারী তিনি।
05:48 PM (IST) Jul 28
France National Football Team: এবারের বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) পরেই ফ্রান্সের জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে গিয়েছেন অধিনায়ক ও প্রধান কোচ হিসেবে বিশ্বকাপ জেতা দিদিয়ের দেশঁ (Didier Deschamps)। তাঁর প্রাক্তন সতীর্থ জিনেদিন জিদান (Zinedine Zidane) পরিবর্ত হিসেবে এলেন।
05:26 PM (IST) Jul 28
Independence Day Short & 10 Line Essay in Bengali: ১৫ আগস্ট ১০ লাইনের প্রবন্ধ, ছোট রচনা ও অনুচ্ছেদ পড়ুন। স্কুল শিক্ষার্থীদের জন্য স্বাধীনতা দিবসের সহজ বাংলা প্রবন্ধ এখানে দেখুন।
05:12 PM (IST) Jul 28
05:05 PM (IST) Jul 28
১৪টি বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। দেশের অন্যতম গরীব মুখ্যমন্ত্রী তিনি। হাতে নগদ রয়েছে মাত্র ১২ হাজার টাকা। তিনি শুভেন্দু অধিকারী। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন কত টাকা আছে জানেন? রইল হিসেব।
04:49 PM (IST) Jul 28
04:48 PM (IST) Jul 28
বাজারের ৯০% কলাই কার্বাইড দিয়ে পাকানো। খেলে ক্যান্সার থেকে পেটের রোগ সব হতে পারে। কিন্তু ডাঁটি আর খোসা দেখলেই বুঝে যাবেন কোনটা আসল গাছপাকা।
04:34 PM (IST) Jul 28
উত্তরবঙ্গ সফরে গিয়ে সিকিম ধসে মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান কার্ড, স্বাস্থ্যসাথী, ১০০ দিনের কাজ ও রেশন নিয়ে একের পর এক বড় ঘোষণা করলেন তিনি।
04:07 PM (IST) Jul 28
Paolo Maldini: ইতালির (Italy) ফুটবলের সঙ্কট কাটানোর লক্ষ্যে কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সঙ্গে ব্রাজিলের (Brazil) প্রাক্তন ফুটবলার লিওনার্দোকেও (Leandro) দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা দু'জনেই সেই দায়িত্ব থেকে সরে গেলেন। ফলে ইতালির ফুটবলের সঙ্কট বাড়ল।
03:54 PM (IST) Jul 28
ডিজিটাল প্ল্যাটফর্মগুলির নিয়মকানুন নিয়ে আলোচনার জন্য গুগল, মেটা, এক্স এবং স্ন্যাপচ্যাটের মতো সংস্থাগুলিকে তলব করেছে সংসদীয় স্থায়ী কমিটি। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর একটি ভিডিও ফেসবুক থেকে ভুলবশত ডিলিট ও পরে ফিরিয়ে আনার ঘটনার পরই এই বৈঠক ডাকা হয়েছে।
03:24 PM (IST) Jul 28
তৃণমূল ছেড়ে আসা ২০ সাংসদকে সংসদে ‘মঙ্গল মিলন’ কর্মসূচিতে স্বাগত জানাল এনডিএ শিবির। মোদি-শাহ-রাজনাথের পাশেই বসলেন কাকলি ঘোষ দস্তিদার, তবে লোকসভায় এনসিপিআই-এর সংসদীয় দলের স্বীকৃতি এখনও ঝুলে রয়েছে স্পিকারের কাছে।
03:14 PM (IST) Jul 28
FIFA World Cup 2026: নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৫টি স্লাইড নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। যা পরে ফিফার অফিশিয়াল হ্যান্ডল থেকেও পুনরায় সেই পোস্ট শেয়ার করা হয়। ইনফান্তিনো "কলম-কাগজ কিংবা পর্দার আড়ালে থাকা" ব্যক্তিদের প্রতি বলেন, তারা যখন "ঘৃণার বীজ বপনে ব্যস্ত", তখন ফিফা আয়োজন করছে "পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইভেন্ট"।
02:36 PM (IST) Jul 28
নিট (NEET) পরীক্ষাকে ঘিরে দেশজুড়ে চলা বিক্ষোভের আবহে গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আন্দোলনের সময় আটক বা গ্রেফতার হওয়া, পূর্বে কোনও অপরাধমূলক রেকর্ড না থাকা নাবালকদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
02:07 PM (IST) Jul 28
FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবলে প্রথমবার খেলার সুযোগ পেয়েই চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছে কাবো ভার্দে (Cabo Verde)। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেও আফ্রিকার (Africa) এই ছোট্ট দেশের ফুটবলারদের নিয়ে আলোচনা থামছে না। এখন আলোচনার কেন্দ্রে সিডনি লোপেজ কাবরাল (Sidny Lopes Cabral)।
01:04 PM (IST) Jul 28
Commonwealth Games 2026 News: চলতি কমনওয়েলথ গেমসে পদক তালিকায় আট নম্বরে ভারত। এখনও পর্যন্ত জোড়া সোনা জিতেছে ভারত। গতবারের তুলনায় ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স এখনও ভালো নয়। তবে এই গেমসে এখনও অনেক ইভেন্ট বাকি। ফলে পদক তালিকায় ভারতের অবস্থানের উন্নতি হবে বলে আশায় সারা দেশ।
12:51 PM (IST) Jul 28
Saransh Jain: দীর্ঘ সাধনা, ঘরোয়া ক্রিকেটে সাফল্য এবং অবিচল ধৈর্যের শেষ পর্যন্ত মিলল স্বীকৃতি। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের জাতীয় দলে প্রথম বার সুযোগ পেলেন মধ্যপ্রদেশের অভিজ্ঞ অফস্পিনার- অলরাউন্ডার সারাংশ জৈন।
12:22 PM (IST) Jul 28
Gold Price Today: সপ্তাহের প্রথম দিকেই মঙ্গলবার এক ধাক্কায় অনেকটা কমলো সোনার দাম। মধ্যবিত্তের মিলল অনেকটা স্বস্তি! ২৮ জুলাই কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
11:44 AM (IST) Jul 28
Commonwealth Games 2026 Medal Tally: চলতি কমনওয়েলথ গেমসে পদক তালিকায় প্রথম দশের মধ্যেই আছে ভারত। এই গেমসে এখনও অনেক ইভেন্ট বাকি। ভারতের সাধারণ ও প্যারা-অ্যাথলিটরা যেভাবে লড়াই করছেন, তাতে পদক সংখ্যা বাড়বে বলে আশা করছে সারা দেশ।
11:27 AM (IST) Jul 28
Today WB Weather Forecast: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে সপ্তাহের শুরুতেই প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তর সহ গোটা দক্ষিণবঙ্গ। মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া? কবে থেকে হবে হাওয়া বদল? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
11:17 AM (IST) Jul 28
Share Market Today: সোমবারের শক্তিশালী উত্থানের পর ভারতীয় শেয়ার বাজার আজ স্থিতিশীল রয়েছে, যদিও এশীয় বাজারে ব্যাপক পতন দেখা গেছে। ভারতীয় আইটি খাতের রেটিং আপগ্রেড করার ফলে শেয়ারগুলোতে কেনাকাটা বাড়ায় বাজার পতন এড়াতে সক্ষম হয়েছে।
11:03 AM (IST) Jul 28
10:25 AM (IST) Jul 28
Lanka Premier League: ক্রিকেটে ম্যাচ গড়াপেটা, স্পট-ফিক্সিং রোখার জন্য অনেক চেষ্টা করছে আইসিসি (ICC)। কিন্তু কোনওভাবেই দুর্নীতি রোখা সম্ভব হচ্ছে না। এবার লঙ্কা প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠল। এই ঘটনায় দুই ভারতীয়র নাম জড়িয়ে গিয়েছে।
10:18 AM (IST) Jul 28
Kolkata Police On CJP Protest: ককরোচ জনতা পার্টির আন্দোলনে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার ১৬ জন। ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনঃনির্মাণ। কী বলছে কলকাতা পুলিশ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
09:05 AM (IST) Jul 28
খবরের শিরোনামে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। বিগত কিছুদিন ধরে চলেছে এই বিতর্ক। ছাত্রছাত্রীদের আন্দোলনের জেরে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরই মাঝে বাংলার ১০০ নিট উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা শুভেন্দু সরকারের, নেওয়া হল বিশেষ উদ্যোগ। নীট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংবর্ধনা জানাতে অভিনব ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।
09:05 AM (IST) Jul 28
নতুন নিয়ম অনুযায়ী, এসি ক্লাসের জন্য সকাল ৮:৩০ থেকে ৯:০০ এবং নন-এসি ক্লাসের জন্য সকাল ৯:০০ থেকে ৯:৩০ পর্যন্ত টোকেন দেওয়া হবে। তবে টিকিট বুকিংয়ের সময় অপরিবর্তিত থাকছে। এসি ক্লাসের বুকিং সকাল ১০টা এবং নন-এসির বুকিং সকাল ১১টা থেকেই শুরু হবে।
Add Asianetnews Bangla as a Preferred Source
09:05 AM (IST) Jul 28
নতুন নিয়ম অনুযায়ী, এসি ক্লাসের জন্য সকাল ৮:৩০ থেকে ৯:০০ এবং নন-এসি ক্লাসের জন্য সকাল ৯:০০ থেকে ৯:৩০ পর্যন্ত টোকেন দেওয়া হবে। তবে টিকিট বুকিংয়ের সময় অপরিবর্তিত থাকছে। এসি ক্লাসের বুকিং সকাল ১০টা এবং নন-এসির বুকিং সকাল ১১টা থেকেই শুরু হবে।
Add Asianetnews Bangla as a Preferred Source