কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
10:30 PM (IST) Apr 09
2026 West Bengal Legislative Assembly election: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের নানা প্রান্তে নিয়মিত নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। দিনের বেলা যেমন নজরদারি চালানো হচ্ছে তেমনই রাতেও রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ভোটের মুখে অস্ত্র বা টাকা পাচার করা হচ্ছে কি না, সেদিকে নজর রাখা হচ্ছে। এই নাকা চেকিংয়ে সাফল্যও পাওয়া যাচ্ছে।
09:52 PM (IST) Apr 09
BJP Targets Hindu Dominated: বঙ্গে বাম আমল থেকেই দক্ষিণবঙ্গ তৃণমূল কংগ্রেস শক্তিশালী। কলকাতা-সহ একাধিক জেলায় তৃণমূলের শক্ত ভিত রয়েছে। এই অবস্থায় বঙ্গ দখলে উত্তরবঙ্গে তৃণমূলকে টক্কর দিতে পারলেও দক্ষিণবঙ্গে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে।
09:19 PM (IST) Apr 09
Kolkata Knight Riders vs Lucknow Super Giants: বৃষ্টির আশঙ্কা থাকলেও, ইডেন গার্ডেন্সে (Eden Gardens) নির্বিঘ্নেই চলছে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। চলতি আইপিএল-এ প্রথম জয়ের খোঁজে খেলতে নেমেছেন অজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। অন্যদিকে, ইডেনে এই ম্যাচ লখনউ শিবিরের কাছে সম্মানের লড়াই।
09:00 PM (IST) Apr 09
PM Modi: বীরভূমের সভা থেকে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, রাজ্যে 'জঙ্গলরাজ' চলছে। 'মা, মাটি, মানুষ' স্লোগানকে কটাক্ষ করে তিনি বলেন, বাংলায় মা কাঁদছে, মাটি অনুপ্রবেশকারীদের দখলে আর মানুষ ভয়ে কাঁটা হয়ে আছে।
08:24 PM (IST) Apr 09
BJP MP Khagen Murmu : বিজেপি সাংসদ খগেন মুর্মু দাবি করেছেন, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসন পাবে। তাঁর মতে, রাজ্যের মানুষ বিজেপির ওপর ভরসা রাখছে এবং পরিবর্তন চাইছে।
08:05 PM (IST) Apr 09
Suvendu Adhikari: বিধানসভা নির্বাচনে আর বাকি মাত্র কয়েক দিন। কিন্তু তার মধ্যেই নন্দীগ্রামের বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী তাঁর নিকটতম প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের পবিত্র করের প্রার্থী পদের বৈধতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন। তাঁর কথায় পবিত্র করের ভোটে লড়ার বৈধ অধিকার নেই।
07:55 PM (IST) Apr 09
আসাম, কেরালাম ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে ব্যাপক হারে ভোট পড়ল। বিকেল ৫টা নাগাদ ভোটার উপস্থিতির পরিসংখ্যান থেকে ভোটারদের ব্যাপক অংশগ্রহণের ইঙ্গিত পাওয়া যায়। সরকারি তথ্য অনুযায়ী, পুদুচেরিতে সর্বোচ্চ ৮৬.৯২ শতাংশ ভোট পড়েছে। এরপরই ৮৪.৪২ শতাংশ উপস্থিতি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আসাম, আর কেরালামে ভোট পড়েছে ৭৫.০১ শতাংশ।
07:17 PM (IST) Apr 09
DA Case Supreme Court: আবারও সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা মামলা রীতিমত নাটকীয় মোড় নিলো। সূত্রের খবর রাজ্য সরকার আবারও দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের।
07:10 PM (IST) Apr 09
Kolkata Knight Riders vs Lucknow Super Giants: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) চলতি আইপিএল-এ (IPL 2026) নিজেদের চতুর্থ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএল-এ এখনও জয় পায়নি কেকেআর। এদিন ঘরের মাঠে জয় না পেলে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দলের উপর চাপ বাড়বে।
06:43 PM (IST) Apr 09
চার দশকেরও বেশি সময় হয়ে গেছে জনপ্রিয় টিভি সিরিয়াল 'রামায়ণ' ভারতীয়দের ঘরে ঘরে পৌঁছেছে এবং দর্শকদের হৃদয়ে এক গভীর ছাপ রেখে গেছে। কোভিড-১৯ লকডাউনের সময়, যখন 'রামায়ণ' পুনঃপ্রচারিত হয়েছিল, তখন এটি কেবল মধুর স্মৃতিই ফিরিয়ে এনেছিল।
06:19 PM (IST) Apr 09
Iran Nuclear Deal: ইরান সাফ জানিয়ে দিয়েছে যে তাদের নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রোগ্রাম নিয়ে কোনওরকম আপস করা হবে না। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান নাকি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাতে রাজি হয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির আবহে এই দুই দেশের পরস্পরবিরোধী বক্তব্যে উত্তেজনা বাড়ছে।
06:04 PM (IST) Apr 09
Sanju Samson: এবারের আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। তবে মাঠের বাইরে এই তারকার আচরণ অনুরাগীদের মন জয় করে নিচ্ছে। নিজের রাজ্য কেরলে (Kerala) অত্যন্ত জনপ্রিয় সঞ্জু। তাঁর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে।
05:56 PM (IST) Apr 09
TMC Vs BJP: নির্বাচন কমিশন তালিকা প্রকাশের পর কেটে গেছে ৪৮ ঘণ্টার বেশি সময়। সেই তালিকা প্রকাশের পরই তৃণমূল কংগ্রেস দাবি করেছে বাদ পড়াদের মধ্যে প্রায় ৬৩% হিন্দু। প্রতিবাদে সরব হয়েছে বিজেপি।
05:49 PM (IST) Apr 09
বাজাজ তাদের পুরনো পালসার মডেলগুলোর মধ্যে একটি ফিরিয়ে এনেছে। ২০২২ সালে তৈরি হওয়া শূন্যস্থানটি কোম্পানি এখন পূরণ করেছে। আমরা পালসার ১৮০ নিয়ে কথা বলছি। এটি বাজাজের ক্লাসিক পালসার রেঞ্জে একটি নতুন সংযোজন।
05:09 PM (IST) Apr 09
05:07 PM (IST) Apr 09
বার্ষিক অমরনাথ যাত্রার অগ্রিম রেজিস্ট্রেশন আগামী ১৫ এপ্রিল থেকে সারা দেশের ৫৫৪টি নির্দিষ্ট ব্যাঙ্কের শাখায় শুরু হবে। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড (SASB) তীর্থযাত্রীদের জন্য একটি বিস্তারিত ও ধাপে ধাপে অনুসরণীয় নির্দেশিকা প্রকাশ করেছে।
05:06 PM (IST) Apr 09
Kolkata Knight Riders: গতবার পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি। চলতি আইপিএল-এও (IPL 2026) ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচেই জয় পায়নি অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। এই পারফরম্যান্সে একেবারেই খুশি নন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার শাহরুখ খান (Shah Rukh Khan)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও সেই ইঙ্গিতই দিচ্ছে।
05:04 PM (IST) Apr 09
Israeli Airstrike on Beirut: ইজরায়েলি সেনা বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক শীর্ষ নেতার ভাইপোকে হত্যা করেছে। নিহত আলি ইউসুফ হারশি হিজবুল্লাহর সেক্রেটারি-জেনারেল নাইম কাসেমের ব্যক্তিগত সচিবও ছিলেন।
04:51 PM (IST) Apr 09
২০২৬ সালের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ ও শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ নিয়ে বিশেষ বিশ্লেষণ। কেন এই আসনটি তৃণমূলের জন্য ঝুঁকির হতে পারে এবং পরাজয়ের ফল কী হতে পারে, তা জানতে পড়ুন এই প্রতিবেদন।
04:50 PM (IST) Apr 09
Kolkata Assembly Seats: কলকাতার ১১টি আসনেই গত তিনটি বিধানসভা ভোটে জিতে আসছে তৃণমূল। বিজেপির দাবি, এবার পালাবদলের ভোটে এবং SIR-এর পর শহর কলকাতায় গেরুয়া ঝড় বইবে। বামেদের দাবি, তারা ঘুরে দাঁড়াবে। দেখে নেওয়া যাক এবার কলকাতার আসনগুলিতে কারা জিততে পারেন।
04:35 PM (IST) Apr 09
Kalatan Dasgupta net worth: সম্প্রতি কলতান দাশগুপ্ত পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থঈ হিসেবে মনোনয়ন পেশ করেছে। সেখানেই তিনি নিজের সম্পত্তির হিসেব দিয়েছেন। মুখভর্তি হাসি থাকলেও কলতানের সম্পত্তির ভাঁড়ার শূন্য
04:24 PM (IST) Apr 09
হোয়াটসঅ্যাপ একটি বড় পরিবর্তন আনতে চলেছে, যা আপনার চ্যাট করার পদ্ধতিকে পুরোপুরি বদলে দিতে পারে। এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে যোগাযোগ করার জন্য আপনার মোবাইল নম্বরের প্রয়োজন হত, কিন্তু এখন কোম্পানিটি একটি নতুন ইউজারনেম ফিচার চালু করছে।
03:59 PM (IST) Apr 09
IPL 2026 Rules: এবারের আইপিএল চলাকালীন নতুন নিয়মের কথা জানিয়ে দিল বিসিসিআই (BCCI)। এবার থেকে সব ক্রিকেটার ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করতে পারবেন না। যাঁরা খেলবেন এবং যাঁরা পানীয় বা কোনও বার্তা নিয়ে মাঠে প্রবেশ করবেন, সেই ক্রিকেটারদের নাম আগেই জানিয়ে দিতে হবে। বাকি ক্রিকেটারদের ডাগআউটেই থাকতে হবে।
03:25 PM (IST) Apr 09
Fish Row in Election Campaigning: বাংলায় রাজনীতিতে একটি বড় বিষয় হয়ে উঠল মাছ। একই দিনে নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই মাছ নিয়ে সরব হলেন। মোটের কথা অসমে ভোটের দিন থেকেই বাংলায় ভোট হয়ে উঠল আমিষ। যদিও এবার ভোটের আগে থেকেই মাছ একটি বড় ইস্যু।
03:21 PM (IST) Apr 09
মধ্যপ্রদেশের সেহোর জেলার প্রাচীন সৎদেব অঞ্চলে একটি ঐতিহাসিক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যা সপ্ত ঋষিদের (সাতজন মুনি) আবাসস্থল বলে মনে করা হয়। সন্ত শিবানন্দ মহারাজের নেতৃত্বে আয়োজিত ২১ দিনব্যাপী মহাযজ্ঞের শেষে, মা নর্মদাকে ১১,০০০ লিটার দুধ দিয়ে অভিষেক করা হয়। দুধের ট্যাঙ্কার ব্যবহার করে করা এই অভিষেকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
03:04 PM (IST) Apr 09
Reels Banned in Schools: স্কুল চলাকালীন আর কোনওভাবেই করা যাবে না ভিডিও। দিল্লির সরকারি স্কুলগুলিতে পড়াশোনার পরিবেশ আরও শৃঙ্খলাবদ্ধ করতে বড় পদক্ষেপ নিল সরকার।নির্দেশিকা জারি করে জানিয়েছে, স্কুল চলাকালীন রিল বা ছোট ভিডিও বানানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
02:57 PM (IST) Apr 09
ম্যাগি তো আমরা প্রায় সকলেই কম বেশি রোজ খাই। কিন্তু মাঝে মধ্যে এই সাদামাটা ম্যাগির স্বাদ ফিকে হয়ে যায়। তাই সেই স্বাদে খানিক ম্যাজিক আনতে নিয়ে আসা হল এক অনবদ্য এবং লোভনীয় চিলিচিকেন ম্যাগি রেসিপি।
02:56 PM (IST) Apr 09
Kolkata Knight Riders vs Lucknow Super Giants: চলতি আইপিএল-এ তিন ম্যাচ খেলে এখনও জয় পায়নি কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। তবে বৃষ্টির জন্য এই ম্যাচ শুরু করা সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে।
01:51 PM (IST) Apr 09
বিধানসভা নির্বাচনের ঠিক আগেই সাংবাদিক সম্মেলন করে বোমা ফাটাল তৃণমূল কংগ্রেস। ভিডিও প্রকাশ করে তারা আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর এবং বিজেপির সরাসরি আঁতাতের অভিযোগ করেছে। এছাড়াও এখানে কোটি কোটি টাকার খেলা চলছে বলেও দাবি করা হয়েছে তৃণমূলের তরফে।
01:50 PM (IST) Apr 09
Narendra Modi: পশ্চিমবাংলায় এবার পরিবর্তন হবেই। গতবার নন্দীগ্রামের মত এবার ভবানীপুরে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কথাই হলদিয়ার সভামঞ্চ থেকে জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
01:16 PM (IST) Apr 09
ভারতের বিখ্যাত বাইক প্রস্তুতকারক সংস্থা রয়্যাল এনফিল্ড প্রথমবারের মতো ইলেকট্রিক সেগমেন্টে প্রবেশ করছে। সংস্থাটি শীঘ্রই তাদের নতুন ইলেকট্রিক বাইক ফ্লাইং ফ্লি সি৬ (Flying Flea C6) বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।
12:51 PM (IST) Apr 09
বাংলায় বিজেপি সরকার এলে মাছে ভাতে বাঙালির মাছ খাওয়া বন্ধ করে দেবে। এমনই দাবি করে তৃণমূল কংগ্রেস। সেই মাছ নিয়েই এবার তৃণমূলকে পাল্টা চাপ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, অন্য রাজ্য থেকে বাংলায় মাছ আনতে হয়। মাছ উৎপাদনে বাংলা স্বনির্ভর নয়। তাঁর আরও দাবি, গত ১৫ বছরে তৃণমূল সরকার মাছ উৎপাদন বাড়ায়নি।
12:14 PM (IST) Apr 09
বাড়ি কেনা জীবনের অন্যতম বড় একটি সিদ্ধান্ত। মধ্যবিত্তদের জন্য, নিজের বাড়ির স্বপ্ন প্রায়শই একটি হোম লোনের মাধ্যমে শুরু হয়, কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে ২০ থেকে ২৫ বছর ধরে চলা এই ঋণ আপনার জীবনযাত্রার মান এবং আর্থিক স্বাধীনতার উপর কীভাবে প্রভাব ফেলে? যাদের পুঁজি নেই, তাদের জন্য হোম লোন নেওয়া কি একটি সুচিন্তিত কৌশল, নাকি একটি বাধ্যবাধকতা?
12:10 PM (IST) Apr 09
Gold Price Today: লক্ষ্মীবারে একলাফে অনেকটা কমলো সোনার দাম। ৯ এপ্রিল কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
11:35 AM (IST) Apr 09
11:32 AM (IST) Apr 09
সাময়িক যুদ্ধবিরতির পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার উত্তেজনা আবারও বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি একটি কঠোর বার্তা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন যে, যদি চুক্তিটি ভঙ্গ করা হয়, তবে ইরানের বিরুদ্ধে আরও প্রাণঘাতী পদক্ষেপ নেওয়া হবে।
10:48 AM (IST) Apr 09
10:46 AM (IST) Apr 09
Election News: বিধানসভা উপনির্বাচনে সকালের দিকে ভোটের হারে সবচেয়ে এগিয়ে নাগাল্যান্ড। সেখানকার কোরিডাং কেন্দ্রে প্রায় ২০% ভোট পড়েছে। এরপরই রয়েছে ত্রিপুরা, সেখানে ধর্মনগরে ভোট পড়েছে ১৫.৬৩%। তবে কর্ণাটকের দুটি কেন্দ্রে ভোটের হার কিছুটা কম।
10:35 AM (IST) Apr 09
পশ্চিমবঙ্গ সরকার সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে। এটি চালু হলে সরকারি কর্মীদের বেতন কত বাড়তে পারে, তা নিয়ে জোর চর্চা চলছে। ফিটমেন্ট ফ্যাক্টর, ডিএ বৃদ্ধি এবং নতুন পে-স্ট্রাকচার অনুযায়ী বেতন দ্বিগুণ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।
10:14 AM (IST) Apr 09
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। কখন থেকে থামবে ঝড়-জল?