LIVE NOW
Published : Jul 31, 2026, 09:00 AM ISTUpdated : Jul 31, 2026, 11:11 PM IST

Ajker Bangla Live News: Pakistan Crisis - পাকিস্তানকে 'আরশোলা'দের ভয়, যুবকরা ক্ষেপে গেলে সব ওলটপালট হবে - হুঁশিয়ারি মন্ত্রীর

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

11:11 PM (IST) Jul 31

Pakistan Crisis - পাকিস্তানকে 'আরশোলা'দের ভয়, যুবকরা ক্ষেপে গেলে সব ওলটপালট হবে - হুঁশিয়ারি মন্ত্রীর

বেকারত্ব আর অর্থনৈতিক সংকটে হতাশ যুবকরা একজোট হলে গোটা ব্যবস্থা ওলটপালট করে দিতে পারে। ইসলামাবাদে 'পাকিস্তান ইকোনমিক সামিট'-এ বক্তব্য রাখতে গিয়ে এভাবেই দেশের সিস্টেম ভেঙে পড়েছে বলে কার্যত স্বীকার করে নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

Read Full Story

10:25 PM (IST) Jul 31

East Bengal FC - বিষ্ণুর হ্যাটট্রিক, ডুরান্ড কাপে সিআইএস এফ-কে ৮ গোল ইস্টবেঙ্গলের

Durand Cup 2026: এবারের ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) কাছে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে বড় ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal FC)। এই জয়ের ফলে নক-আউটের যোগ্যতা অর্জনের সম্ভাবনা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল।

Read Full Story

09:56 PM (IST) Jul 31

India-UK Relations - মোদীর ফোন বার্নহ্যামকে, বাণিজ্য চুক্তি আর দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার শপথ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। দুই নেতাই প্রযুক্তি ও প্রতিরক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-ব্রিটেন সম্পর্ক আরও মজবুত করতে এবং নতুন বাণিজ্য চুক্তির সম্পূর্ণ সুবিধা নিতে সম্মত হয়েছেন।
Read Full Story

09:20 PM (IST) Jul 31

US Army - চাকরি করলে পড়াশোনা, চিকিৎসা, এমনকি বাড়িও ফ্রি! জানেন মার্কিন সেনার সুবিধা?

এক ভারতীয় মহিলা বিয়ে করেছেন মার্কিন সেনাকে। তিনিই ফাঁস করলেন, মার্কিন সেনাবাহিনীতে কাজ করলে কী কী সুবিধা পাওয়া যায়। তাঁর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মার্কিন সেনারা যে সব সুবিধা পান, তা জানলে আপনি অবাক হতে বাধ্য।
Read Full Story

09:08 PM (IST) Jul 31

FIFA - উয়েফার সঙ্গে একজোট কনকাকাফ-এএফসি, ফিফার বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ

FIFA World Cup: এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর (Gianni Infantino) বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল। বিশ্বকাপ শেষ হওয়ার পর নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। আগামী বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রি করে দেওয়ার পরিকল্পনা নিয়ে ইনফ্যান্তিনোর বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে। বিভিন্ন দেশ ও মহাদেশের ফুটবল সংস্থা ফিফার বিরুদ্ধে একজোট।

Read Full Story

07:46 PM (IST) Jul 31

FIFA - বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রি নিয়ে ক্ষোভ, ফিফা প্রেসিডেন্টের উপদেষ্টার পদত্যাগ

FIFA World Cup 2030: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) এক আত্মীয়র কাছে ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের অংশীদারিত্ব বিক্রি করার পরিকল্পনা করছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো (FIFA president Gianni Infantino)। এ বিষয়ে বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয়েছে।

Read Full Story

07:07 PM (IST) Jul 31

Lakshmi Yojana/Annapurna Bhandar - অন্নপূর্ণার ৩০০০ পাচ্ছেন? তাহলেও কি লক্ষ্মী যোজনার ২৫০০ টাকা পাবেন?

বাংলার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করেছে রাজ্য সরকার। তবে পয়লা অগাষ্ট চালু হচ্ছে আরও এক পোর্টাল, যেখানে আবেদন করলে মিলবে ২৫০০ টাকা! প্রশ্ন উঠছে, যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা পাচ্ছেন, তাঁরা কি লক্ষ্মী যোজনার সুবিধাও পাবেন?

Read Full Story

06:29 PM (IST) Jul 31

Commonwealth Games 2026 - এক সন্তানের মা এবং করছেন পিএইচডি! কমনওয়েলথ গেমসে সীমা জিতলেন ব্রোঞ্জ, রুপোর মেডেল লাভপ্রীত-এর

Commonwealth Games 2026: ভারতের মোট পদক সংখ্যা গিয়ে দাঁড়াল ১৭টি। পুরুষদের +১১০ কেজি ভারোত্তোলন ইভেন্টে রুপো জিতলেন লাভপ্রীত সিং এবং মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে সীমা কালিরমনা ব্রোঞ্জ পদক জিতে দেশের সম্মান উজ্জ্বল করলেন।

Read Full Story

06:27 PM (IST) Jul 31

Jaisalmer Accident - জয়সলমীরে মর্মান্তিক দুর্ঘটনা, উটকে ধাক্কা মেরে উল্টে গেল সেনার গাড়ি, মৃত্যু মেজরের

জয়সলমীর মিলিটারি স্টেশনের কাছে একটি উটকে ধাক্কা মেরে উল্টে যায় সেনার একটি SUV। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মেজর হামজা আরিফের। ৩০ বছর বয়সী এই সেনা অফিসারের মাত্র এক মাস আগেই বিয়ে হয়েছিল। আহত হয়েছেন আরও দুই লেফটেন্যান্ট। ঘটনাস্থলেই উটটিরও মৃত্যু হয়।
Read Full Story

06:23 PM (IST) Jul 31

Jasprit Bumrah - ফিটনেস টেস্টে পাশ করলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলছেন বুমরা

Jasprit Bumrah Fitness: জসপ্রীত বুমরার ফিটনেস ভারতীয় ক্রিকেটের অন্যতম সংবেদনশীল বিষয়। গত কয়েক বছরে বারবার এই পেসারের ফিটনেস নিয়ে সমস্যা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে তাঁকে পায়নি ভারতীয় দল। এই কারণে এখন বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়ে সতর্ক ভারতীয় দল ও বিসিসিআই (BCCI)।

Read Full Story

05:46 PM (IST) Jul 31

প্রতিস্থাপনের জন্য বন্দে ভারত এক্সপ্রেসে নিয়ে আসা হল হৃৎপিণ্ড, ইতিহাস সৃষ্টি ভারতীয় রেলের

জরুরি স্বাস্থ্য সংক্রান্ত পরিবহনের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। প্রথমবারের মতো বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে একটি হার্ট সফলভাবে পরিবহন করা হয়েছে। ২০৯০১ মুম্বাই সেন্ট্রাল–গান্ধিনগর ক্যাপিটাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে সুরাত থেকে আমেদাবাদে হৃদপিণ্ডটি নিরাপদে নিয়ে যাওয়া হয়।

Read Full Story

05:33 PM (IST) Jul 31

Highest FD Interest Rate - সবথেকে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাঙ্ক? ফিক্সড ডিপোজিটের কামাল

Highest FD Interest Rate: কানাড়া ব্যাঙ্ক ৩ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের বার্ষিক ৩-৬.৬০% পর্যন্ত সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য এই হার আবার ৩-৭.১০ শতাংশ। পাশাপাশি ব্যাঙ্কের তরফে সর্বোচ্চ ৬.৬০% সুদ পাওয়া যাচ্ছে ৫৫৫ দিনের ফিক্সড ডিপোজিটে।

Read Full Story

04:54 PM (IST) Jul 31

Lionel Messi - সোশ্যাল মিডিয়ায় মেসিদের সমালোচনা, বিদেশিদের বিরুদ্ধে কড়া আর্জেন্টিনা সরকার

FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন আর্জেন্টিনা (Argentina) দলকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। বিশ্বকাপ শেষ হওয়ার পরেও সমালোচনা থামছে না। এই পরিস্থিতিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ের মিলেই (Argentina President Javier Milei) সমালোচকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন।

Read Full Story

04:19 PM (IST) Jul 31

Russia-Ukraine War - প্রতারিত ভারতীয়দের পরিবারকে সাহায্য করুন, কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকে পড়া বা নিহত ভারতীয়দের পরিবারকে সাহায্য করার জন্য বিদেশ মন্ত্রককে (MEA) একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মৃতদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা, বিনামূল্যে আইনি সহায়তা এবং ক্ষতিপূরণের আবেদন করতে সাহায্যেরও নির্দেশ দেওয়া হয়েছে।
Read Full Story

04:12 PM (IST) Jul 31

Train Cancellation - হাওড়া-শিয়ালদহ থেকে বাতিল একগুচ্ছ ট্রেন, বিরাট ঘোষণা রেলের

ডানকুনি স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কারণে ১ ও ২ অগস্ট একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল জানিয়েছে, ১ অগস্ট রাত থেকে ২ অগস্ট ভোর পর্যন্ত ৬ ঘন্টার ট্রাফিক ব্লকের কারণে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের মোট ৮টি ট্রেন বাতিল থাকবে।
Read Full Story

03:24 PM (IST) Jul 31

'বিতর্কে অংশ নিন, পরে বাইরে গিয়ে চেঁচাবেন না!' কিরেনের কড়া বার্তা বিরোধীদের

শুক্রবার লোকসভায় বিরোধীদের একহাত নিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর অভিযোগ, গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার সুযোগ পেয়েও বিরোধীরা অংশ নিচ্ছেন না। পরে বাইরে গিয়ে বলছেন, আলোচনা ছাড়াই বিল পাশ করিয়ে দেওয়া হচ্ছে।

Read Full Story

03:07 PM (IST) Jul 31

Franco Baresi - বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর, প্রয়াত ইতালির কিংবদন্তি ফ্র্যাঙ্কো বারেসি

Franco Baresi Dies: ইতালির (Italy) হয়ে বিশ্বকাপ (FIFA World Cup) জিতেছেন। এসি মিলানের (AC Milan) হয়েও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ৬৬ বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার ফ্র্যাঙ্কো বারেসি। এই তারকা ফুটবলারের প্রয়াণে বিশ্বজুড়ে শোকের ছায়া। অসাধারণ ফুটবল দক্ষতা এবং রূপের কারণে বিখ্যাত হয়ে উঠেছিলেন বারেসি।

Read Full Story

02:42 PM (IST) Jul 31

Kolkata High Court - ২১ জুলাইয়ের সভা নিয়ে কালীঘাট তৃণমূলকে সতর্ক, জনসমাগমে উদ্বেগ আদালতের

বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের ২১ জুলাইয়ের সভা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট। আদালত জনদুর্ভোগ ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলে। এই পর্যবেক্ষণ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

Read Full Story

01:38 PM (IST) Jul 31

Annapurna Yojana West Bengal - অগাস্ট মাসে কি আসবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? বড় খবর

Annapurna Yojana West Bengal: সমস্ত ডকুমন্ট যাচাই করার কাজ শেষ হলেই যোগ্যতার নিরিখে যারা সমস্ত শর্ত পূরণ করবেন, তারা প্রত্যেকেই ৩,০০০ টাকা করে পাবেন। জানা গেছে, আগামী ৩০ অগাস্টের মধ্যে সমস্ত যোগ্য মহিলারা নথিভুক্ত হয়ে যাবেন। ফলে, আর কোনও সমস্যা থাকার কথা নয়।

Read Full Story

01:25 PM (IST) Jul 31

Breaking News - মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড় প্রশ্ন! বর্ধমানে গ্রেফতার জইশ জঙ্গি, উদ্ধার লোকেশন ট্র্যাকিংয়ের নথি

Kashmir Most Wanted Terrorist Arrested: বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে গ্রেফতার কাশ্মীরের মোস্ট-ওয়ান্টেড জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল। তার কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি অনুসরণের নথি উদ্ধার, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দারা। বিস্তারিত পড়ুন।

Read Full Story

01:24 PM (IST) Jul 31

Taslima Nasrin - আবার ১৯ বছর পর! লাল পাড় সাদা শাড়িতে কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন

পরনে লালপাড় সাদা শাড়ি। ১৯ বছর পরে কলকাতা ফিরলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। ২০০৭ সালে তাঁর বই ‘দ্বিখণ্ডিত’ নিয়ে হওয়া প্রতিবাদের জেরে তিনি শহর ছাড়তে বাধ্য হয়েছিলেন। তিনি আগামী ১ আগস্ট কলকাতায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

Read Full Story

12:50 PM (IST) Jul 31

Shehzad Poonawalla - শেহজাদ পুনাওয়ালা কি রাজনীতি ছাড়ছেন? নতুন 'এক্স বায়োতে' জল্পনা চরমে

বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা তাঁর 'এক্স' (X) অ্যাকাউন্টের বায়ো (bio) থেকে 'জাতীয় মুখপাত্র, বিজেপি' পদবিটি সরিয়ে ফেলায় রাজনীতি ছাড়ার জল্পনা তৈরি হয়েছে। একই সঙ্গে, তিনি পুরনো কিছু সাক্ষাৎকারের ক্লিপও পুনরায় শেয়ার করেছেন, যেখানে তাঁকে সক্রিয় রাজনীতি ছাড়ার বিষয়টি নিয়ে কথা বলতে দেখা গেছে।

Read Full Story

12:49 PM (IST) Jul 31

Jaish Terrorist Arrested - বর্ধমানে গ্রেফতার জইশ জঙ্গি, উদ্ধার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির গোপন নথি

Jaish Terrorist Arrested: বর্ধমান থেকে গ্রেফতার করা হল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জয়শ-ই-মহম্মদের সদস্য হামিদ মন্ডলকে । ধৃতের কাছ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ও রুট সংক্রান্ত একাধিক বিস্ফোরক নথি মেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Read Full Story

12:26 PM (IST) Jul 31

Annapurna Bhandar - সবাই টাকা পেলেও আপনার অ্যাকাউন্টে ৩০০০ টাকা আসেনি? আসল কারণ জানালেন অগ্নিমিত্রা পাল

Annapurna Bhandar: যোগ্য হয়েও অন্নপূর্ণা ভাণ্ডারের ₹৩০০০ পাননি? এর পিছনে কী কারণ, কেন অনেকের নাম তালিকায় নেই এবং কী করণীয়—সব প্রশ্নের উত্তর দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Read Full Story

12:07 PM (IST) Jul 31

Stock Market Update - ২৪,৪০০-এর দিকে এগোচ্ছে নিফটি, রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল বাজাজ ফিন্যান্স

Stock Market Update:  টরেন্ট ফার্মার শেয়ারের দর ৫ শতাংশেরও বেশি বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে। পাশাপাশি আজকের লেনদেনে বাজাজ ফিন্যান্সের শেয়ার ৭ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এমনকি, সকালের লেনদেনে হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেডের শেয়ারের দর জোরালোভাবে বেড়েছে।

Read Full Story

11:50 AM (IST) Jul 31

Property Aadhaar Card - এবার জমি-বাড়িরও হবে আধার কার্ড, থাকবে নম্বরও, কবে থেকে চালু হচ্ছে?

দিল্লি সরকার 'দিল্লি ল্যান্ড রেকর্ডস বিল, ২০২৬' পেশ করতে চলেছে, যার অধীনে সম্পত্তি সার্ভে করা হবে এবং একটি সাধারণ ডিজিটাল প্ল্যাটফর্মে সেগুলোর রেকর্ড রাখা হবে।

Read Full Story

11:43 AM (IST) Jul 31

TMC Crisis - সংসদে সৌগত রায়কে ঘিরে চমকে দেওয়া দুই ছবি! তৃণমূল-বিজেপি-এনসিপিআই সমীকরণ নিয়ে জোর জল্পনা

সংসদ চত্বরে জেপি নাড্ডার সঙ্গে শত্রুঘ্ন সিনহা-সৌগত রায়ের সাক্ষাৎ, তার পরদিনই এনসিপিআই সাংসদ আবু তাহের-খলিলুর রহমানের সঙ্গে সৌগত রায়ের ছবি। তৃণমূলের অন্দরে সমীকরণ বদলের জল্পনা তুঙ্গে। বিস্তারিত পড়ুন।

Read Full Story

11:36 AM (IST) Jul 31

Gold Price - খারাপ খবর! শুক্রবারে বেড়ে গেল সোনার দাম, এক ক্লিকে জেনে নিন কোন শহরে সোনার দাম কত

সোনার দাম প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং সম্প্রতি এটি বাড়তির দিকে। আজকের প্রতিবেদনে কলকাতা, দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন প্রধান শহরে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার নতুন দামের তালিকা দেওয়া হয়েছে।
Read Full Story

10:57 AM (IST) Jul 31

SCO Summit 2027 - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানে যাবেন? আমন্ত্রণ জানাতে তৈরি ইসলামাবাদ

২০২৭ সালে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর শীর্ষ সম্মেলনে তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে। আনুষ্ঠানিকভাবে ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে বসবে ২০২৭ সালের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর শীর্ষ সম্মেলনের আসর।

Read Full Story

10:49 AM (IST) Jul 31

ITR Update - আয়কর রিটার্নের শেষ দিন ৩১ জুলাই না ৩১ আগস্ট? আইটিআর নিয়ে বড় আপডেট

আয়কর রিটার্ন (ITR) জমার শেষ তারিখ নিয়ে বিভ্রান্তি থাকলেও নিয়ম সবার জন্য এক নয়। বেতনভোগী করদাতাদের ITR-1 ও ITR-2 জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই, ২০২৬-ই বহাল রয়েছে। 

Read Full Story

10:39 AM (IST) Jul 31

Trump - গাজায় হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করার ঐতিহাসিক চুক্তি, ধাপে ধাপে সেনা সরাবে ইজরায়েল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে গাজায় হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করার জন্য একটি চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় ধাপে ধাপে ইজরায়েলি সেনাও সরানো হবে। ট্রাম্প এই পদক্ষেপকে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করেছেন।

Read Full Story

10:27 AM (IST) Jul 31

Indian New Currency - নকল করা যাবে না, ছিঁড়বেও না! ভারতে আসছে প্লাস্টিকের ১০, ২০ টাকার নোট

Indian New Currency: কাগজের নোটের বদলে এবার প্লাস্টিকের নোট আনতে চলেছে RBI। জলে ভিজবে না, ছিঁড়বে না, নকল করা কঠিন। প্রথমে ১০টাকার নোট দিয়ে ট্রায়াল শুরু হবে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

10:23 AM (IST) Jul 31

Bank Holidays In August - আগস্ট মাসে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, ছুটির পুরো তালিকা দেখে নিন

২০২৬ সালের আগস্ট মাসে অনেক রাজ্যে বেশ কয়েকদিন ব্যাঙ্ক ছুটি থাকছে। রিজার্ভ ব্যাঙ্কের জারি করা সরকারি নির্দেশিকা অনুসারে, রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার সহ আগস্ট মাসে মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Read Full Story

09:48 AM (IST) Jul 31

Monsoon Session - আজ জন্ম-মৃত্যু নথিভুক্তকরণ বিল পেশ করতে পারেন অমিত শাহ, উত্তাল হতে পারে সংসদ

সংসদের বাদল অধিবেশন চলছে। শুক্রবার লোকসভা আর রাজ্যসভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হবে। লোকসভায় জন্ম-মৃত্যু নথিভুক্তিকরণ এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা সংক্রান্ত বিল পেশ করা হবে। রাজ্যসভায় পেশ হবে MSME সংক্রান্ত একটি বিল।

Read Full Story

09:33 AM (IST) Jul 31

Cricket World Cup 2027 - ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু ঘোষণা ICC-এর, কোন কোন স্টেডিয়ামে হবে ম্যাচ?

২৪ বছর পর ফের আফ্রিকা মহাদেশে বসতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের আসর। ২০২৭ সালের আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। বৃহস্পতিবার (৩০ জুলাই) জোহানেসবার্গে এক অনুষ্ঠানে বিশ্বকাপের জন্য নির্বাচিত ১২টি ভেন্যুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।

Read Full Story

09:19 AM (IST) Jul 31

জনগণনা ২০২৬ - শনিবার থেকে শুরু রাজ্যে জনগণনা, দেখে নিন যে ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে

Census 2026: শনিবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে জনগণনা ২০২৬। নাগরিকদের যে ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে, তার সম্পূর্ণ তালিকা ও গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখে নিন।

Read Full Story

09:02 AM (IST) Jul 31

WB Today Weather Forecast: দক্ষিণবঙ্গে অব্যাহত বর্ষার দাপট, দিনভর কোথায় কোথায় চলবে ভারী বৃষ্টি?

WB Today Weather Forecast: বৃহস্পতিবারের পর শুক্রবারও সকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা থেকে শহরতলি…। সপ্তাহান্তে দিনভর কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্য়ালারি…

 

Read Full Story

More Trending News