LIVE NOW
Published : Jul 09, 2026, 08:54 AM ISTUpdated : Jul 09, 2026, 09:50 PM IST

Ajker Bangla News Live: Ayushman Bharat - হোয়াটসঅ্যাপে মাত্র ৫ মিনিটে তৈরি আয়ুষ্মান কার্ড, ঝটপট দেখুন আবেদনের পদ্ধতি

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

ayushman bharat whatsapp ayushman card online apply process

09:50 PM (IST) Jul 09

Ayushman Bharat - হোয়াটসঅ্যাপে মাত্র ৫ মিনিটে তৈরি আয়ুষ্মান কার্ড, ঝটপট দেখুন আবেদনের পদ্ধতি

Ayushman Bharat: এবার হোয়াটসঅ্যাপেই তৈরি হবে আয়ুষ্মান কার্ড! জানুন সহজ পদ্ধতি, যোগ্যতা ও বছরে ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা।

 

Read Full Story

09:49 PM (IST) Jul 09

France vs Morocco - ফের ফিফার ভূমিকা নিয়ে প্রশ্ন, কোয়ার্টার-ফাইনালের আগে ক্ষুব্ধ ফ্রান্স

FIFA World Cup 2026: ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে চলতি বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার-ফাইনালে মরক্কোর মুখোমুখি হচ্ছে ফ্রান্স (France vs Morocco)। এই ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে। রেফারি নিয়োগ নিয়ে আগেই ফিফার প্রতি ক্ষোভ উগরে দিয়েছিল ফরাসি শিবির। এবার ফিফা শৃঙ্খলারক্ষা কমিটির ভূমিকা নিয়েও ক্ষুব্ধ ফ্রান্স।

Read Full Story

09:05 PM (IST) Jul 09

Iran-US Conflict - কুয়েত-বাহরিনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ট্রাম্পের দাবি 'চুক্তি করতে মরিয়া তেহরান'

তেহরানে মার্কিন হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে ইরান। কুয়েত ও বাহরিনে অবস্থিত চারটি মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)। তেহরান জানিয়েছে, মার্কিন আগ্রাসন চলতে থাকলে আরও বড়সড় হামলা চালানো হবে।

 

Read Full Story

08:37 PM (IST) Jul 09

BJP Joining - কংগ্রেস, তৃণমূল ছেড়ে এবার বিজেপিতে সুস্মিতা, সঙ্গে দলবদল সুখেন্দু ও চিকের

রাজ্যসভা থেকে পদত্যাগের কয়েক সপ্তাহ পরেই তৃণমূলে বড়সড় ভাঙন। প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইক এবং সুখেন্দু শেখর রায় বিজেপিতে যোগ দিলেন। সল্টলেকের পার্টি অফিসে তাঁদের স্বাগত জানান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

 

Read Full Story

08:33 PM (IST) Jul 09

East Bengal FC - আইএসএল জয়ী দলের তারকাকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল, পরিবর্ত কে?

East Bengal Club: গত মরসুমে আইএসএল (Indian Super League 2026) চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্টবেঙ্গল দলে অনেক বদল দেখা যাচ্ছে। বিনিয়োগকারী সংস্থা, কোচের সঙ্গে ক্লাবের আর কোনও সম্পর্ক থাকছে না। একাধিক বিদেশি ফুটবলারকেও ছেড়ে দেওয়া হচ্ছে। ফলে নতুন মরসুমে নতুন চেহারার ইস্টবেঙ্গল দলকে মাঠে নামতে দেখা যাবে।

Read Full Story

08:18 PM (IST) Jul 09

Congress Vs BJP - ইন্দোনেশিয়া সফরের পোস্টে নতুন বিতর্ক, কংগ্রেসকে 'নারী বিদ্বেষী' বলে তোপ বিজেপির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফর নিয়ে কংগ্রেসের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির দাবি, ওই পোস্ট প্রধানমন্ত্রী মোদীর প্রতি কংগ্রেসের 'গভীর বিদ্বেষের প্রতিফলন' এবং এটি ব্যক্তিগত আক্রমণের ধারাবাহিকতার অংশ।

 

Read Full Story

07:44 PM (IST) Jul 09

Dilip Ghosh - 'বুদ্ধিজীবীদের মাথায় ডিম মারুন', কেন এমন মন্তব্য করলেন দিলীপ ঘোষ

Dilip Ghosh: বুদ্ধিজীবী ও সমাজবিরোধীদের মাথায় ডিম ছোঁড়ার নিদান দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি, কী বললেন তিনি? জানুন বিস্তারিত।

 

Read Full Story

07:30 PM (IST) Jul 09

Football - ফুটবলের মাধ্যমে আদিবাসী মেয়েদের জীবন বদলে দিচ্ছেন, স্বপ্নপূরণের সারথী ভারতী মুদি

Football News: এখন চলছে বিশ্বকাপ ফুটবল ২০২৬ (FIFA World Cup 2026)। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ নিয়ে মেতে আছেন। বাংলার ফুটবলপ্রেমীরাও রাত জেগে বিশ্বকাপের ম্যাচ দেখছেন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন থেকে অনেক দূরে ভারত। কিন্তু বাংলার এক প্রত্যন্ত অঞ্চলের এক মহিলা নিঃশব্দে ফুটবলারদের তৈরি করে চলেছেন।

Read Full Story

06:54 PM (IST) Jul 09

রাজ্য সরকারি ক্লার্কদের জন্য বড় স্বস্তি! পদোন্নতি বহাল, তবে ইনক্রিমেন্টে কড়া শর্ত নবান্নর

WB Clerk: ২০১৯ সালের পরে ভুলবশত কম্পিউটার পরীক্ষা ছাড়াই পদোন্নতি পাওয়া ৫০ বছরের বেশি বয়সি রাজ্য সরকারি ক্লার্কদের পদ বাতিল হচ্ছে না, তবে NSATI পরীক্ষা পাশ না করলে বন্ধ থাকবে ইনক্রিমেন্ট। নবান্নর নির্দেশিকা জানুন বিস্তারিত।

 

Read Full Story

06:26 PM (IST) Jul 09

Investment Scam - দু বছরেই ডবল হবে টাকা, সিনেমার কায়দায় কোটি কোটি টাকার প্রতারণায় গ্রেফতার ৬

Investment Scam: একেবারে সিনেমার কায়দায় প্রতারণা। দু বছরেই টাকা ডবলের প্রতিশ্রুতি। চিটফান্ডের আদলে অর্থ সংগ্রহ। সেই ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত।এমনই ঘটনা হাওড়ায়।ধৃতদের মধ্যে রয়েছেন সংস্থার ডিরেক্টর সুজয় কাঞ্জিলাল, নমিতা কাঞ্জিলাল, সুদ্রিশা কাঞ্জিলাল

Read Full Story

05:54 PM (IST) Jul 09

8th Pay Commission - ২.০৮ না ২.৫৭— কোন Fitment Factor হলে কত বাড়তে পারে বেতন? জেনে নিন ৭টি গুরুত্বপূর্ণ তথ্য

Fitment Factor: অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই— ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে। এই সংখ্যাটিই ঠিক করে দেয় নতুন বেসিক পে, কারণ নতুন বেসিক পে = বর্তমান বেসিক পে × ফিটমেন্ট ফ্যাক্টর।

 

Read Full Story

05:02 PM (IST) Jul 09

Modi in Australia - ১২ বছরে তৃতীয়বার, এই 'হ্যাটট্রিক' সফরে প্রবাসী ভারতীয়দের প্রশংসায় পঞ্চমুখ মোদী

মেলবোর্নে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ভারত-অস্ট্রেলিয়া সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ১২ বছরে এটা তাঁর তৃতীয় অস্ট্রেলিয়া সফর। এই 'হ্যাটট্রিক' সফরের কৃতিত্ব তিনি প্রবাসী ভারতীয়দেরই দিয়েছেন।

 

Read Full Story

04:30 PM (IST) Jul 09

Lionel Messi World Cup 2026 - সর্বাধিক এবং সর্বোচ্চ শিখরে তিনিই! বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ম্যাজিশিয়ানই শ্রেষ্ঠ, রেকর্ডের বন্যা

Lionel Messi World Cup 2026: তিনি দেশকে সব ট্রফি এনে দিয়েছেন। একজন সফল ফুটবলার, অন্য অনেকের মতো ব্যর্থ নন! টিমগেম কাকে বলে? প্রমাণ করে আর্জেন্টিনা। সেটাও ওপেন ফুটবল খেলে, শুধুমাত্র পেনাল্টি মেরে নয়! মাপা ক্রস, ঠিকানা লেখা পাস, দুরন্ত হেডার এবং অসাধারণ বিশ্বমানের গোল, সবকিছুই যেন আর্জেন্টিনার কাছে মজুত রয়েছে। 

Read Full Story

04:24 PM (IST) Jul 09

PM Modi in Australia - ভারত আমাদের ভরসার দেশ - মেলবোর্নে মোদীকে স্বাগত জানিয়ে বললেন ভিক্টোরিয়ার প্রিমিয়ার

মেলবোর্নে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানিয়ে ভিক্টোরিয়ার প্রিমিয়ার জেসিন্টা অ্যালান বলেন, ভারত এমন এক দেশ যাকে আমরা বিশ্বাস করি। তিনি আরও বলেন, ভিক্টোরিয়ায় ভারতীয় সম্প্রদায় আমাদের পরিচয়েরই একটি অংশ।

 

Read Full Story

04:01 PM (IST) Jul 09

Ritabrata Banerjee News - দিন ফুরিয়ে আসছে তৃণমূলের! মমতার 'অখণ্ড অবসর' নিয়ে চাঁচাছোলা আক্রমণ ঋতব্রতের

Ritabrata Banerjee News: বিধানসভা ভোটে হারতেই তৃণমূল এখন দ্বিধাবিভক্ত। দলের শীর্ষ নেত্রীকে চাঁচাছোলা আক্রমণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

03:54 PM (IST) Jul 09

Rain Alert - টানা বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি, স্কুল-কলেজে ছুটি নিয়ে কী বলছে নিয়ম?

rain alert school holiday: উত্তর-দক্ষিণ দুই বঙ্গেই প্রবল বৃষ্টির সতর্কতা! লাল-কমলা অ্যালার্ট জারি একাধিক জেলায়, ধসের আশঙ্কা পাহাড়ে। স্কুল ছুটির নিয়মও জেনে নিন।

 

Read Full Story

03:14 PM (IST) Jul 09

Baruipur Crime News - বারুইপুর কাণ্ডের তদন্তে রাজ্য পুলিশের CID, ঠিক কী ঘটেছিল এনকাউন্টারের রাতে?

Baruipur Crime News: বারুইপুরের ঘটনার তদন্তে এবার রাজ্য পুলিশের সিআইডি। কেন এই ঘটনার তদন্তভার সিআইডির হাতে গেল? কী বলছে পুলিশ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

03:09 PM (IST) Jul 09

TMC Case - ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় প্রথম দফার শুনানি, কালীঘাট না ঋতব্রত—কার পক্ষে গেল পরিস্থিতি?

TMC Bank Account Case:তৃণমূলের ফ্রিজ় হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তিতে কালীঘাট! স্পেশ্যাল অফিসার নিয়োগ হাই কোর্টের। বিচারপতির পাল্টা প্রশ্নে অস্বস্তিতে রাজ্য, জানুন বিস্তারিত।

 

Read Full Story

02:48 PM (IST) Jul 09

Suvendu Adhikari - স্বাস্থ্যভবনে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, রোগীদের খাবারের বরাদ্দ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari News: রাজ্যের স্বাস্থ্যের বেহাল দশা নিয়ে ভুড়ি-ভুড়ি অভিযোগের অন্ত নেই। পরিস্থিতি কতটা ভয়াবহ? তা খতিয়ে দেখতে এবার আচমকা স্বাস্থ্যভবন পরিদর্শনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বলছেন তিনি? জানুন আরও বিশদে…

Read Full Story

02:09 PM (IST) Jul 09

What Is OTP - ফোনে যে ৬ সংখ্যার কোড আসে, তার আসল কাজটা কী? কেন এত জরুরি OTP?

What Is OTP: ইন্টারনেট ব্যাঙ্কিং, অনলাইন শপিং বা কোনও অ্যাপে লগইন করার সময় আমাদের ফোনে একটা OTP আসে। কিন্তু এই OTP কেন আসে আর এটা এত জরুরি কেন, তা অনেকেই জানেন না। জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

01:28 PM (IST) Jul 09

Australia Visit - মোদীর অস্ট্রেলিয়া সফর - পর্যটন ও শক্তিক্ষেত্রে বিপুল সুযোগ দেখছেন নেতারা

অস্ট্রেলিয়া সিইও ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের প্রশংসা করেছেন সেখানকার বাণিজ্য ও পর্যটন জগতের নেতারা। তাঁরা পর্যটন, খনিজ, পরিবেশবান্ধব শক্তি এবং উৎপাদনের মতো ক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সহযোগিতার বিপুল সম্ভাবনা দেখছেন।
Read Full Story

01:06 PM (IST) Jul 09

Dilip Ghosh On Egg Therapy - 'বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন' পরামর্শ খোদ রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের

পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এবং প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ একটি বিতর্কিত মন্তব্য করেছেন। রাজ্যে চলমান বিভিন্ন বিক্ষোভের জন্য তিনি রাজ্যের বুদ্ধিজীবীদেরই দায়ী করেছেন। তিনি বলেন, "এরা সমাজবিরোধী। বুদ্ধিজীবীদের মাথায় ডিম ফাটিয়ে দিন। ওদের উচিত শিক্ষা দিন। অপরাধী এবং যারা অপরাধকে সমর্থন করে—উভয়ের সঙ্গেই একই রকম আচরণ করুন।"

 

Read Full Story

12:58 PM (IST) Jul 09

Suvendu Adhikari On Baruipur - বারুইপুরকাণ্ডে তৎপর প্রশাসন, মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির পরিকল্পনা

Suvendu Adhikari On Baruipur Incident: বারুইপুরের ঘটনায় এবার সূর্যপুর এলাকায় তৈরি হতে চলেছে নতুন পুলিশ ফাঁড়ি। তদন্ত নিয়ে কী বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

Read Full Story

11:38 AM (IST) Jul 09

Gold Price Today Kolkata - লক্ষ্মীবারে বাড়ল সোনার দাম! আজ ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: লক্ষ্মীবারে, একলাফে অনেকটা বাড়ল সোনার দাম। ২ জুলাই কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

11:26 AM (IST) Jul 09

Post Office Scheme - মাসে ১৭ হাজার টাকা আয়! সরকারের এই স্কিমে টাকা রাখলে সুদ বাম্পার

Post Office Scheme: আপনি কি টাকা জমানোর জন্য একটি নিরাপদ জায়গা খুঁজছেন? তাহলে এই সরকারি স্কিমটি আপনার জন্য সেরা হতে পারে। এখানে টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি, মিলবে মোটা অঙ্কের সুদ। আর প্রতি মাসে আয়ের সুযোগ। জানুন আরও বিশদে।।

Read Full Story

11:25 AM (IST) Jul 09

Bullet Train - দিল্লি থেকে শিলিগুড়ি বুলেট ট্রেন কবে থেকে চালু? বাংলার জন্য এল বিরাট আপডেট

দিল্লি থেকে শুরু হওয়া চারটি বুলেট ট্রেন করিডোর বা রুটের পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে প্রস্তাবিত দিল্লি-বারাণসী-শিলিগুড়ি করিডোরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় বাজেটে ঘোষিত সাতটি হাই স্পিড রেল করিডোরের মধ্যে দিল্লি-বারাণসী-শিলিগুড়ি রুটটি অন্যতম।

Read Full Story

10:43 AM (IST) Jul 09

Panchayat Recruitment - পঞ্চায়েতে ১১ হাজার শূন্যপদে নিয়োগ, চাকরি দিতে নয়া নিয়ম আনছে সরকার

পঞ্চায়েতে ১১ হাজার শূন্যপদ পূরণ করতে নিয়োগ সংক্রান্ত রুলে বদল আনছে রাজ্য। বর্তমান বিধি অনুযায়ী, পঞ্চায়েতে নিয়োগ করে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি (ডিএলএসসি)। তবে এবার কোনও স্বাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করা হবে।

Read Full Story

10:34 AM (IST) Jul 09

Ethnic Unity Law - সীমান্ত পেরিয়েও চলবে ধরপাকড়, চিনের নতুন আইনে টার্গেট সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীরা

চিনে চালু হওয়া নতুন 'এথনিক ইউনিটি' আইনের আসল উদ্দেশ্য হল হান চিনা সংস্কৃতির অধীনে সংখ্যালঘু সম্প্রদায়কে দমন করা। এই আইন উইঘুর, তিব্বতিদের মতো জনগোষ্ঠীর সাংস্কৃতিক স্বাধীনতা কেড়ে নিচ্ছে এবং দেশের বাইরে থাকা সমালোচকদেরও আইন দেখিয়ে চুপ করানোর ক্ষমতা দিচ্ছে বেজিংকে।
Read Full Story

10:02 AM (IST) Jul 09

Share Market Today - বিশ্বজুড়ে উত্তেজনার মাঝে ভারতীয় শেয়ার বাজার উর্দ্ধমুখী, সেনসেক্স নিফটি উভয় বৃদ্ধি পেয়েছে

Share Market Today: বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং গতকালের তীব্র দরপতন সত্ত্বেও, ভারতীয় শেয়ার বাজার আজ ইতিবাচক ধারায় শুরু হয়েছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে বাজারে অস্থিরতা রয়েছে।

Read Full Story

09:34 AM (IST) Jul 09

Baruipur - বারুইপুরে পিটিয়ে খুন ও পুলিশের উপর হামলায় ধৃত আরও ২২, গ্রেফতারির সংখ্যা বেড়ে ৪০

বারুইপুরে পুলিশের উপর হামলা, পথ অবরোধ, অগ্নিসংযোগ, পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হল আরও ২২ জন জনকে। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় গত রবিবার পুলিশের উপর হামলা হয়। সেই সঙ্গেই হয় রাস্তা রাস্তা অবরোধ এবং অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় বুধবারই গ্রেফতার করা হয়েছিল ১৮ জনকে।

Read Full Story

09:22 AM (IST) Jul 09

বর্ধমানে আদিবাসী বধূকে গণধর্ষণ করে খুনের অভিযোগ, ঘটনায় গ্রেফতার ২, চলছে তদন্ত

বর্ধমানের দেওয়ানদিঘিতে এক আদিবাসী বধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার গণধর্ষণ করে খুনের অভিযোগ তোলার পর পুলিশ তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছে।
Read Full Story

08:54 AM (IST) Jul 09

পাঁচ জেলায় জারি হল রেড অ্যালার্ট, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

বর্তমানে দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব কাটলেও উত্তরবঙ্গে এখনও তা জারি আছে। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার উত্তরের পাঁচ জেলায় হতে পারে অতি ভারী বৃষ্টি। বইবে ঝোড়া হাওয়াও যে কারণে জারি করা হয়েছে লাল সতর্কতা।

 

Read Full Story

More Trending News