কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

12:38 AM (IST) Apr 15
Swapna Barman Net Worth: অ্যাথলেটিক্স ট্র্যাকে সোনা জিতে দেশের মাথা উঁচু করেছেন। এবার স্বপ্না বর্মন নেমেছেন ভোটের ময়দানে। তৃণমূলের হয়ে স্বপ্না লড়ছেন রাজগঞ্জ থেকে। এক নজরে দেখা যাক স্বপ্নার কত সম্পত্তি, কতটা ধনী তিনি।
10:06 PM (IST) Apr 14
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ এপ্রিল তিনি মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি তাঁর বাসভবন থেকে ‘সার্ভে বিল্ডিং’ পর্যন্ত আয়োজিত একটি রোড শো-তে অংশ নেন।
09:41 PM (IST) Apr 14
Amit Shah: মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ষড়যন্ত্র করছেন। শাহের দাবি, আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির আসলে মমতারই 'এজেন্ট' এবং তাঁর ইশারাতেই চলছেন।
09:32 PM (IST) Apr 14
Women Reservation Bill 2026: জানা যাচ্ছে, এবার সেই বিলের সঙ্গেই ১৩১ তম সংবিধান সংশোধনী বিলও পেশ করা হতে পারে আসন্ন এই অধিবেশনে। সংসদের দুটি কক্ষে পাশ হওয়ার পর, রাষ্ট্রপতির অনুমোদন পেলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বৃদ্ধি পেয়ে ৮৫০ করা হতে পারে। কারণ, বিলের খসড়ায় এমনই প্রস্তাব রয়েছে বলে শোনা যাচ্ছে। মঙ্গলবার, সেই খসড়া পৌঁছে গেছে সাংসদদের কাছে।
09:09 PM (IST) Apr 14
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং হরমুজ প্রণালী সুরক্ষিত রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন দুই নেতা। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়েও কথা হয়েছে তাঁদের।
08:48 PM (IST) Apr 14
আসন্ন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের জন্য পাঁচটি বড়সড় প্রতিশ্রুতির কথা ঘোষণা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। স্বাস্থ্য, শিক্ষা, কৃষক, যুবসমাজ এবং মহিলাদের জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এই প্রতিশ্রুতিগুলিকে তিনি কংগ্রেসের 'রোডম্যাপ' বলে উল্লেখ করেছেন।
08:12 PM (IST) Apr 14
Lovely Maitra assets:সম্প্রতি লাভলি মৈত্র বা অরুন্ধতী মৈত্র দাখিল করেছেন নির্বাচনী হলফনামা। সেখানেই নিজের সম্পত্তি থেকে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করেছেন। তবে তাতে যা দেখা যাচ্ছে তা হল গত পাঁচ বছরে লাভলির সম্পত্তি বেড়ে হুহু করে।
07:17 PM (IST) Apr 14
Vinesh Chandel:দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে বিনেশ চান্দেলকে। মঙ্গলবার দিল্লির পাটিয়ালা আদালত বিনেশকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। কিন্তু কে এই বিনেশ চান্দেল? আই-প্যাকের সঙ্গে তাঁর কী যোগ রয়েছে?
06:41 PM (IST) Apr 14
Mamata Banerjee: প্রসঙ্গত, সোমবার রাতেই আইপ্যাক কর্তার ঠিকানায় হানা দেয় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। নিশানায় ছিলেন সংস্থার অন্যতম ডিরেক্টর এবং সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেল। তাঁকে সোমবার রাতেই গ্রেফতার করা হয়। আর মঙ্গলবার, হাওড়ার জগৎবল্লভপুরের নির্বাচনী জনসভা থেকে এই কথা বললেন মমতা।
06:35 PM (IST) Apr 14
DA CASE: আবারও সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা। এবার রাজ্যের আবেদনের শুনানির দিন স্থির করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী বুধবার (১৫ এপ্রিল) এই মামলার শুনানি হবে।
06:17 PM (IST) Apr 14
Praful Hinge IPL Debut: সোমবার রাতে আইপিএল-এ (IPL 2026) অভিষেক হয়েছে প্রফুল হেগড়ের। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (Sunrisers Hyderabad vs Rajasthan Royals) এই ম্যাচ চার উইকেট নিয়েছেন এই সিমার। তিনি এই পারফরম্যান্সের পর রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন। তাঁকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোচনা চলছে।
05:33 PM (IST) Apr 14
Bihar CM: বিহারের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হল। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে সর্বসম্মতিক্রমে বিহারে বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। সম্রাট চৌধুরী বসতে চলেছেন বিহারের মুখ্য়মন্ত্রীর চেয়ারে।
05:19 PM (IST) Apr 14
Kolkata Suburbs Seats বাংলায় এবার পরিবর্তন হতে হলে কলকাতা লাগোয়া আসনগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শহরের ১১টি আসনের পাশাপাশি এই আধডজন আসনের জয়-পরাজয়ে উত্তর মিলে যাবে পশ্চিমবঙ্গে আগামী ৫ বছর কে শাসন করবে। দেখুন শহরতলির এক ডজন আসনে জয়-পরাজয়ের অঙ্ক।
05:17 PM (IST) Apr 14
Sakib Hussain IPL Record: আইপিএল-এ (IPL 2026) নতুন রেকর্ড গড়েছেন সাকিব হুসেন। সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস (Sunrisers Hyderabad vs Rajasthan Royals) ম্যাচে ২৪ রান দিয়ে চার উইকেট নিয়েছেন বিহারের (Bihar) এই পেসার। তিনি ভারতীয় বোলার হিসেবে যুগ্মভাবে আইপিএল অভিষেকে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন।
05:05 PM (IST) Apr 14
China Offers 4 Proposals: পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপন করতে ইরান আর আমেরিকার কাছে ৪টি প্রস্তাব চিনের। তবে আমেরিকার ইরান অবরোধ মানতে রাজি নয় চিন। অন্যদিকে ইরান ৫টি আরব দেশের কাছে ক্ষতিপুরণ দাবি করেছে।
04:26 PM (IST) Apr 14
04:15 PM (IST) Apr 14
TMC Vs BJP: কলকাতা জেলার ১১টি আসন। সেখানেই বাম জমানা থেকেই গুটি কয়েক আসন বাদে সবকটি আসনেই তৃণমূলের দখলে ছিল। কিন্তু এবার SIR-এর জন্য কলকাতার কয়েকটি আসন হাতছাড়া হতে পারে তৃণমূলের। তেমনই বলছে অনুমান।
04:15 PM (IST) Apr 14
বক্তৃতার শুরু থেকেই প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে আক্রমণাত্মক মেজাজে ছিলেন রাহুল। তিনি বলেন, নরেন্দ্র মোদী তাঁর চোখে চোখ রেখে কথা বলার সাহস পান না। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী যেমন দেশের শিল্প ব্যবস্থার ক্ষতি করছেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কারখানাগুলো বন্ধ করে দিয়েছেন।
03:56 PM (IST) Apr 14
CBSE 10th Result 2026: এবার ঘরে বসেই এক ক্লিকে মিলবে কেন্দ্রীয় বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার ফলাফল। কোন অ্যাপে কীভাবে দেখবেন CBSE ২০২৬ সালের দশম শ্রেণির ফলাফল? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
03:44 PM (IST) Apr 14
বাংলায় ডিএ (Dearness Allowance) ইস্যুতে এখনও জট পুরোপুরি খোলেনি। এরই মধ্যে বুধবার রাজ্যের আবেদনের প্রেক্ষিতে শুনানি সুপ্রিম কোর্টে (Supreme Court)। বিচারপতি করোল এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে রাজ্যের আবেদনের শুনানি হতে চলেছে।
03:28 PM (IST) Apr 14
MS Dhoni Fitness: এবারের আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে এখনও পর্যন্ত কোনও ম্যাচে খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। আইপিএল শুরু হওয়ার আগে চোট পান। সেই চোটের জন্যই তাঁকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। তবে মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে খেলতে পারেন ধোনি।
03:24 PM (IST) Apr 14
Shreyas Iyer Captain Team India: সাম্প্রতিক অতীতে তিনি আইপিএলের সফলতম অধিনায়য়ক। গত মরসুমেই পরপর দুবার অধিনায়ক হিসাবে দুটো আলাদা দলের হয়ে ফাইনালে খেলার নজিরও গড়েছেন। নেতৃত্ব দিয়ে দীর্ঘ ১১ বছর পর কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছেন।
02:50 PM (IST) Apr 14
02:47 PM (IST) Apr 14
01:09 PM (IST) Apr 14
Vaibhav Sooryavanshi India Debut: গত বছর থেকে সিনিয়র পর্যায়ে ভারতীয় দলে বৈভব সূর্যবংশীর সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এবারের আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে এই কিশোরের অসাধারণ পারফরম্যান্সের পর সিনিয়র পর্যায়ে জাতীয় দলে সুযোগ আসতে চলেছে।
12:51 PM (IST) Apr 14
Jai Shri Ram: 'জয় শ্রীরাম' বললেই, ডাক্তারের ফি-তে ছাড়! ভোটের মুখে খাস কলকাতায় ঘটল এমন ঘটনা। বালিগঞ্জ ফাঁড়ি এলাকায় এক হৃদরোগ বিশেষজ্ঞের ঘোষণা করছেন, কোনও রোগী তাঁর কাছে দেখাতে এসে যদি 'জয় শ্রীরাম' বলেন তাহলে তাকে ৫০০ টাকা কম 'Doctor Fee' দিতে হবে।
12:34 PM (IST) Apr 14
Gold Price Today: বাংলা নববর্ষের প্রাক্কালে এক ঝটকায় অনেকটা বাড়ল সোনার দাম। ১৪ এপ্রিল কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
12:27 PM (IST) Apr 14
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন ক্ষমতায় থাকবেন? ২০৩৬ সাল পর্যন্ত তাঁর মুখ্যমন্ত্রী থাকার ভবিষ্যৎবাণী করেছেন কুণাল ঘোষ। জ্যোতি বসুর রেকর্ড ভাঙার লক্ষ্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর পাল্টা চ্যালেঞ্জ, পড়ুন এই বিশেষ প্রতিবেদন।
12:09 PM (IST) Apr 14
West Bengal Today Temperature: চৈত্রের শেষবেলাতেই শুরু দহনজ্বালা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৈশাখের শুরুতেই তীব্র গরমে পুড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোথায় কত তাপমাত্রা? কেমন থাকবে পয়লা বৈশাখে আবহাওয়া? জানুন বিশদে। দেখুন আরও….
11:20 AM (IST) Apr 14
10:33 AM (IST) Apr 14
Praful Hinge IPL Debut: সোমবার রাতের আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেট মহলে খুব বেশি কেউ প্রফুল হিঙ্গের নাম শোনেননি। বিদর্ভের (Vidarbha) ২৪ বছর বয়সি এই সিমার ২০২৪-২৫ মরসুমে প্রথমবার রঞ্জি ট্রফিতে (2024/25 Ranji Trophy) খেলার সুযোগ পান। সোমবার আইপিএল-এ (IPL 2026) প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েই সবাইকে চমকে দিলেন প্রফুল।
09:38 AM (IST) Apr 14
08:45 AM (IST) Apr 14
তীব্র গরমের পর অবশেষে স্বস্তির খবর। জানা যাচ্ছে, চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখের আবহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।