কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

11:58 PM (IST) Jun 16
Telegram Banned in India: মেডিক্যাল এন্ট্রান্স টেস্ট নিটের প্রশ্নপত্র ফাঁস রুখতে ব্যান করা হয়েছে টেলিগ্রাম। তারপরেও কাজ করছে এই অ্যাপ। এইরকমই অভিযোগ উঠছে।
11:52 PM (IST) Jun 16
West Bengal Weather Update: এই জেলায় ১-১৬ জুন বৃষ্টির ঘাটতি মোট ৭১%। সেই একই সময়ে আবার কলকাতায় বৃষ্টির ঘাটতি ৩৯%। উল্লেখ্য, গত ৯ জুন থেকে উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। সেইদিক দিয়ে দেখতে গেলে, উত্তরবঙ্গে সঠিক সময়েই বর্ষা প্রবেশ করেছে।
11:27 PM (IST) Jun 16
Rerrorist Arrested in Delhi: শনিবার, ঐ মডিউলের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ধৃতরা প্রত্যেকে ভারতের রাজধানীতে বড়সড় নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের দাবি। পুলিশের স্পেশাল সেলের ইস্টার্ন রেঞ্জের তরফ থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই এই অভিযান চালানো হয় বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র দাবি করেছে।
11:11 PM (IST) Jun 16
Leander Paes BJP: এই প্রথমবার তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় উপস্থিত হলেন এবং মঙ্গলবার, রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন (Leander Paes BJP news)। এমনকি, তাঁর কাজের প্রশংসাও করেন লিয়েন্ডার পেজ। তারপর থেকেই শুরু হয়ে গেছে জল্পনা। তাহলে কি রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন লিয়েন্ডার পেজ?
10:39 PM (IST) Jun 16
Modi Trump Meeting 2026: মঙ্গলবার, ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনে মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক বছর চার মাস পর, দুই দেশনায়ক আবার দেখা করলেন। দুজনেই হ্যান্ডশেক এবং সৌজন্য বিনিময় করলেন। কিন্তু কেউ কাউকে জড়িয়ে ধরলেন না। অর্থাৎ, আগের মতো উষ্ণ আলিঙ্গন উধাও।
10:37 PM (IST) Jun 16
09:22 PM (IST) Jun 16
তামিলনাড়ু বিধানসভা ভোটের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করল ডিএমকে। দলের মুখপত্র 'মুরাসোলি'-তে রাহুলকে 'রাজনৈতিকভাবে অপরিণত ও অসৎ' বলে কটাক্ষ করা হয়েছে। ডিএমকে-র অভিযোগ, কংগ্রেস রাজ্যস্তরের ভোটে জোটসঙ্গীদের দুর্বল করে, কিন্তু লোকসভা ভোটে তাদেরই সাহায্য চায়।
08:43 PM (IST) Jun 16
Kunal Ghosh on Egg Attack: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সাংবাদিক বৈঠক করার সময় তৃণমূল নেতা কুণাল ঘোষের দিকে ডিম ছোড়া হয়। এই ঘটনায় জেড-ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
08:18 PM (IST) Jun 16
ফ্রান্সের এভিয়ানে আয়োজিত ৫২তম জি৭ সম্মেলনের ঐতিহ্যবাহী গ্রুপ ফটোতে বিশ্বের তাবড় নেতাদের সঙ্গে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-সহ একাধিক রাষ্ট্রনেতা এই ফ্রেমে ছিলেন।
08:01 PM (IST) Jun 16
অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে একাধিক রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছেন। একদিকে ইডি ও সিআইডির দীর্ঘ জিজ্ঞাসাবাদ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
07:04 PM (IST) Jun 16
লেবাননে ইজরায়েলের সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, এই কাজটা আরও দ্রুত শেষ করা উচিত ছিল। একইসঙ্গে তিনি হেজবোল্লাকে সামলানোর দায়িত্ব সিরিয়াকে দেওয়ার প্রস্তাবও দিয়েছেন।
06:54 PM (IST) Jun 16
Lionel Messi: রাত পোহালেই তাঁর ষষ্ঠ বিশ্বকাপে অভিযান শুরু করছেন লিওনেল মেসি। বুধবার সকাল সাড়ে ৬টায় (ভারতীয় সময়) আলজেরিয়ার বিরুদ্ধে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চোট সমস্যা কাটিয়ে আলজেরিয়ার বিরুদ্ধে মেসি খেলছেন।
06:32 PM (IST) Jun 16
Suvendu on Annaourna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট দিলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এখন পর্যন্ত ১ কোটি ৩ লক্ষেরও বেশি অ্যাকাউন্টের যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
05:31 PM (IST) Jun 16
Census 2026: পশ্চিমবঙ্গে ২০২৬ সালের জনগণনার অংশ হিসেবে ১ আগস্ট থেকে ১৫ দিনের জন্য স্ব-গণনার সুযোগ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নাগরিকরা নিজেরাই নির্ধারিত পদ্ধতিতে তথ্য জমা দিতে পারবেন, এরপর শুরু হবে পরবর্তী গণনা পর্ব।
04:51 PM (IST) Jun 16
Tunisia Coach Herve Renard: বিশ্বকাপের প্রথম ম্যাচে পাঁচ গোল হজম করায় চাকরি গিয়েছে তিউনিসিয়ার কোচ সাবরি লামুচি-র। এবার তাঁর বদলে তড়িঘড়ি বিশ্বকাপের মাঝ পথেই তিউনিসিয়ার হেড কোচ হিসেবে নিয়োগ করা হল হার্ভে রেনার্ড-কে।
04:23 PM (IST) Jun 16
Income Tax Rules: জুন ২০২৬-এ অগ্রিম কর জমা দেওয়ার আগে নতুন আয়কর বিধি ও ছাড়ের নিয়মগুলি ভালোভাবে যাচাই করা জরুরি। করদাতাদের আয়, বিনিয়োগ, টিডিএস এবং সম্ভাব্য কর দায় পুনরায় হিসাব করে দেখা উচিত। দেখুন নতুন নিয়ম।
04:17 PM (IST) Jun 16
04:11 PM (IST) Jun 16
03:52 PM (IST) Jun 16
Mamata at Court: ভবানীপুরে শুভেন্দু অধিকারীর জয়ের বিরুদ্ধে ফের আইনি লড়াই শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিধানসভা নির্বাচনের পর এটি দ্বিতীয়বার, যখন কলকাতা হাইকোর্টে এই ফলাফলকে চ্যালেঞ্জ করা হলো।
03:49 PM (IST) Jun 16
Saugata Roy On Kakoli: তৃণমূল সাংসদ সৌগত রায় অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে ২০ জন সাংসদকে নিয়ে বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন কাঁকলি ঘোষ দস্তিদার। তাঁর দাবি, বিদ্রোহীদের মধ্যেই মতবিরোধ রয়েছে। এই বিদ্রোহী গোষ্ঠী এনসিপিআই-এর সঙ্গে মিশে যাওয়ার জন্য স্পিকারকে চিঠি দিয়েছে, যার তীব্র সমালোচনা করেছেন অন্য তৃণমূল নেতারা।
03:16 PM (IST) Jun 16
Abhishek Banerjee News: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজিরার পর এবার অভিষেকের কাছ থেকে আরও নথি চেয়ে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কী বলছে ইডি? জানুন আরও বিশদে।। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
03:16 PM (IST) Jun 16
Janakalyan Shibir Registration: পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার রাজ্যের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে সরকারি সুবিধা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে শুরু হল 'জনকল্যাণ শিবির' চলছে। কেন্দ্র ও রাজ্যের প্রকল্পে একসঙ্গে আবেদন করা যাবে।
03:12 PM (IST) Jun 16
Iran-USA Tension: এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) শুরু হওয়ার আগে থাকতেই পশ্চিম এশিয়ায় যুদ্ধ (West Asia War) পরিস্থিতি নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব প্রকট হয়েছিল। বিশ্বকাপ শুরু হওয়ার পরেও সমস্যা মিটছে না। ইরান দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন সরকার ও ফিফা তাদের সঙ্গে সহযোগিতা করছে না।
02:19 PM (IST) Jun 16
পুরসভার কর্মীরা যখন কালীঘাটের বাড়িতে মাপজোক করে যান, অভিষেক সে সময়ে বাড়িতে ছিলেন না। সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে ভবানী ভবনের উদ্দেশে রওনা দেন।
01:36 PM (IST) Jun 16
Mohammad Mohebi Controversy: এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) ইরান (Iran) খেলতে যেতে পারবে কি না, সে বিষয়েই সংশয় ছিল। ইরান দলের একাধিক সদস্যকে মার্কিন ভিসা দেওয়া হয়নি বলে অভিযোগ। শেষপর্যন্ত মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের (New Zealand) মুখোমুখি হল ইরান। এই ম্যাচেও বিতর্ক তৈরি হল।
12:29 PM (IST) Jun 16
Neymar Jr Injury: এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2026) নেইমারকে ব্রাজিল (Brazil) দলে রেখে কি ভুল করেছেন প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)? প্রথম ম্যাচে মরক্কোর (Morocco) বিরুদ্ধে খেলতে পারেননি নেইমার। তিনি পরের ম্যাচেও অনিশ্চিত। ফলে ব্রাজিল শিবিরে উদ্বেগ বাড়ছে।
11:48 AM (IST) Jun 16
Gold Price Today: মঙ্গলবারে, সামান্য কিছুটা কমলো সোনার দাম। ১৬ জুন কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
11:46 AM (IST) Jun 16
Telegram Banned in India: প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় দেশজুড়ে নিষিদ্ধ টেলিগ্রাম। নিট-ইউজি পুনঃপরীক্ষাকে ঘিরে এমনই বড় পদক্ষেপ নিল কেন্দ্র। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়ম রুখতে দেশজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়েছে।
11:31 AM (IST) Jun 16
Saudi Arabia vs Uruguay Match: বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) এখনও পর্যন্ত সৌদি আরবের রেকর্ড খুব একটা ভালো নয়। শক্তিশালী দলগুলির বিরুদ্ধে তেমন লড়াই করতে পারে না এশিয়ার এই দল। অতীতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, এমন কোনও দলের বিরুদ্ধে সৌদি আরবের ভালো পারফরম্যান্স বিরল। তবে উরুগুয়ের বিরুদ্ধে অসাধারণ লড়াই করল সৌদি আরব।
11:27 AM (IST) Jun 16
Indian Economy: তথাকথিত শিক্ষায় দেশে কম তৈরি হচ্ছে কর্মসংস্থানের পরিবেশ। তাহলে কী করে খাবেন তরুণ প্রজন্মের ছেলে-মেয়েরা? উপায় বললেন ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। কী বলছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
11:09 AM (IST) Jun 16
নয়া চিন্তা সরকারি কর্মীদের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক এবং পেনশনভোগীদের জুন মাসের বেতন ও পেনশন কি দেরি করে ঢুকবে? পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক এবং পেনশনভোগীদের মধ্যে এই প্রশ্ন ঘিরে উদ্বেগ বাড়ছে।
10:58 AM (IST) Jun 16
Share Market Today: ভারতীয় শেয়ার বাজার আজও উর্দ্ধমুখী, যার পেছনে রয়েছে বিদেশী বিনিয়োগ বৃদ্ধি এবং বিশ্ববাজারের ইতিবাচক প্রভাব। এদিকে, বেদান্ত লিমিটেডের ডি-মার্জারের পর নতুন কিছু শেয়ারে পতন এবং কিছুতে বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
10:12 AM (IST) Jun 16
09:51 AM (IST) Jun 16
Sujit Bose News: পুর নিয়োগ দুর্নীতিতে বিপাকে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। আদালতে জামিন অধরা। ঠিক কী কী অভিযোগ উঠেছে প্রাক্তন দমকল মন্ত্রীর বিরুদ্ধে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
09:37 AM (IST) Jun 16
09:34 AM (IST) Jun 16
Iran vs New Zealand: এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) সব ম্যাচেই দুর্দান্ত লড়াই দেখা যাচ্ছে। ইরান-নিউজিল্যান্ড ম্যাচেও অসাধারণ লড়াই দেখা গেল। নিউজিল্যান্ড যে ক্রিকেটের পাশাপাশি ফুটবলও ভালো খেলে, তা বুঝিয়ে দিল। এশিয়ার ফুটবলের অন্যতম সেরা দল ইরানও ভালো পারফরম্যান্স দেখাল।
09:29 AM (IST) Jun 16
Suvendu Adhikari: বঙ্গে শাসকের পালা বদল হতেই প্রথমবারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর তারপর থেকেই একের পর এক জনহিতকর কাজ করে চলেছেন শুভেন্দু অধিকারী সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে আজ প্রথম পাহাড় সফরে শুভেন্দু। নজরে পাহাড় সমস্যার সমাধান।।
09:18 AM (IST) Jun 16
Petrol diesel price today: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, মার্কিন-ইরান শান্তি চুক্তির পর ভারতীয় তেল সংস্থাগুলো লোকসান পুষিয়ে নিতে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে। প্রধান শহরগুলির ১৬ জুন তারিখের দর উল্লেখ করা হয়েছে।
09:01 AM (IST) Jun 16
আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন। রেড রোডের এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন।
08:36 AM (IST) Jun 16
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, বরং ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।