কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
09:47 PM (IST) Jun 26
09:35 PM (IST) Jun 26
India tour of Ireland, 2026: আয়ারল্যান্ড সফরের শুরুতেই বিপাকে পরপর দু'বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল। আয়ারল্যান্ডকে হয়তো হাল্কাভাবে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু আইরিশরা যে টি-২০ ফর্ম্যাটে লড়াই করার মতো শক্তিশালী দল, তা শুক্রবারের ম্যাচে বোঝা গেল। এরপর হয়তো ভারতীয় দলের টনক নড়বে।
08:51 PM (IST) Jun 26
Sourav Ganguly-Greg Chappell Conflict: সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় গ্রেগ চ্যাপেলকে। এরপর তাঁদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। অধিনায়কত্ব হারাতে হয় সৌরভকে। তিনি দল থেকে বাদও পড়েন। সেই ঘটনার পর কেটে গিয়েছে দুই দশক। কিন্তু এখনও চ্যাপেলের সঙ্গে সৌরভের সম্পর্ক স্বাভাবিক হয়নি।
08:36 PM (IST) Jun 26
07:50 PM (IST) Jun 26
07:44 PM (IST) Jun 26
Ireland vs India: বেলফাস্টের (Belfast) সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে (Civil Service Cricket Club) টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। এই ম্যাচে সিনিয়র দলের হয়ে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) অভিষেক হবে কি না, সে বিষয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছিল। তবে বৈভবকে এদিন খেলার সুযোগ দেওয়া হল না।
07:28 PM (IST) Jun 26
07:06 PM (IST) Jun 26
06:28 PM (IST) Jun 26
এবার হাওড়া ডিভিশনে ট্রেন বাতিল। রবিবার হাওড়া ডিভিশনের অন্তর্গত ব্যান্ডেল স্টেশন এলাকায় রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সকাল ১১টা ২০ মিনিট থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত ৩৬০ মিনিটের ট্রাফিক ব্লকের পরিকল্পনা করা হয়েছে।
04:52 PM (IST) Jun 26
বাড়িতে এলপিজি সিলিন্ডার আছে? তাহলে আপনিও পেতে পারেন ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত! দুর্দান্ত সুযোগ এবার গ্রাহকদের জন্য। কীভাবে পাবেন টাকা, রয়েছে বিশেষ শর্ত। তা পূরণ করলেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
04:47 PM (IST) Jun 26
04:26 PM (IST) Jun 26
জুলাই মাসে গ্রহের বিশেষ পরিবর্তনে একাধিক রাশির জীবনে আসতে চলেছে বড় সুখবর। সূর্যের গোচর, গুরু আদিত্য যোগ এবং শুক্রের চলন মিলিয়ে এই মাসটি হতে পারে অত্যন্ত ফলপ্রসূ। জেনে নিন কোন ৫ রাশির ভাগ্য এ মাসে সবচেয়ে বেশি চমকাবে।
03:49 PM (IST) Jun 26
পহেলগাঁও হমলার জবাবে চালানো অপারেশ সিঁদুরে শহিদ হয়েছিলেন ভারতীয় সেনা ও বায়ুসেনার ৬ জওয়ান। তাঁদের নাম এই প্রথমবার প্রকাশ করল সরকার। জাতীয় যুদ্ধ স্মারক বা 'ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল'-এর ওয়েবসাইটে 'রোল অফ অনার'-এ এই ৬ জন শহিদ সামরিক সদস্যের নাম প্রকাশ করা হয়েছে।
03:30 PM (IST) Jun 26
প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মালদার এক কৃষক পরিবারের কাছ থেকে সাড়ে ৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক পঞ্চায়েত কর্মী ও স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘ ছয় বছরেও চাকরি বা টাকা—কোনোটিই ফেরত মেলেনি। পরে অভিযোগকারী প্রশাসনের দ্বারস্থ হন।
02:53 PM (IST) Jun 26
সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তির কথাও বিশেষভাবে উল্লেখ করেন তাঁরা।
02:40 PM (IST) Jun 26
রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে ছুটির দিনেও পালা করে অফিসে আসতে হবে সরকারি কর্মীদের। উচ্চপদস্থ আধিকারিকদের সাহায্যের জন্য এবং সরকারি কাজ নির্বিঘ্নে চালাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোন দফতর? জানুন
02:23 PM (IST) Jun 26
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, গুজরাট, উত্তরাখণ্ড ও আসামের মতো করেই পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু করা হবে। তিনি জানান, এই নিয়ে একটি কমিটিও গড়া হয়েছে এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণ ও দুর্নীতির অভিযোগ তোলেন।
01:57 PM (IST) Jun 26
রাম মন্দির অনুদান তছরুপের অভিযোগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কঠোর অবস্থানের জেরে 'শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট'-এর অন্দরে বড় ধরনের ঝড় উঠেছ। ট্রাস্টের সদস্য চম্পত রাই এবং অনিল মিশ্র তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
01:10 PM (IST) Jun 26
weather forecast: আলিপুর আবহাওয়া দপ্তর এই সপ্তাহান্তে রাজ্যজুড়ে ব্যাপক দুর্যোগের পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গে পরিস্থিতি সবচেয়ে গুরুতর হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। জেনে নিন মূল তথ্যগুলো এক নজরে।
12:50 PM (IST) Jun 26
অ্যাপল তার নতুন আইফোন ১৮ প্রো সিরিজ নিয়ে কাজ করছে, যা শীঘ্রই বাজারে আসবে। গত তিন বছরের ধারা অনুযায়ী, কোম্পানিটি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাদের ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করে থাকে।
12:16 PM (IST) Jun 26
Pink Card Scheme West Bengal: নতুন সরকার মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে পরিষেবা চালু করার পর থেকে এখনও পর্যন্ত, কোনও ডকুমেন্ট দেখাতে হচ্ছিল না। তবে এবার থেকে চালু হবে পিঙ্ক কার্ড। আর এই কার্ড সঙ্গে থাকলেই মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন।
12:06 PM (IST) Jun 26
DA Hike:8th pay commission চূড়ান্ত না হলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জুলাইয়ে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির সম্ভাবনা জোরালো। কর্মীরা মূল বেতনের ৫৭ শতাংশ DA পাচ্ছেন এবং মূল্যস্ফীতির প্রবণতা অনুযায়ী আরও ২–৩ শতাংশ বৃদ্ধি হতে পারে বলে আশা করা হচ্ছে।
11:58 AM (IST) Jun 26
সোনার দাম প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং আজও তার দাম বেড়েছে। রইল কলকাতা, মুম্বাই, দিল্লি সহ ভারতের বিভিন্ন প্রধান শহরে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের বর্তমান দামের তালিকা।
11:35 AM (IST) Jun 26
'ইসলামিকরণ' বা ইসলামি প্রভাব বিস্তারের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ডেনমার্ক দেশজুড়ে ইসলামি প্রার্থনার আহ্বান অর্থাৎ আজান নিষিদ্ধ করার পরিকল্পনা পুনরায় সামনে এনেছে। দেশটির কট্টরপন্থী অভিবাসন বিষয়ক মন্ত্রী মর্টেন বোডস্কভ এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, দেশের কিছু এলাকা এখন অনেকটা ইসলামাবাদের উপকণ্ঠের মতো মনে হচ্ছে।
11:05 AM (IST) Jun 26
Passport Fee: প্রায় ১৪ বছর পর পাসপোর্ট তৈরির ফি সংশোধন করা হয়েছে, ফলে আবেদনকারীদের এখন আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হবে। নতুন ফি-র পাশাপাশি আবেদন ও পরিষেবা সংক্রান্ত কিছু নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
10:18 AM (IST) Jun 26
Venezuela Earthquake: ভেনেজুয়েলায় পর পর দুটি বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ হয়েছে এবং ৪,৩০০ জনেরও বেশি মানুষ আহত। স্থানীয় মানুষরা নিজেরাই উদ্ধারকাজে নেমেছেন। রাষ্ট্রসংঘের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়েছে একাধিক দেশ।
10:00 AM (IST) Jun 26
রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। জুলাই মাসে তাঁরা আরও ছুটি পাবেন। এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ২০ শতাংশ ডিএ বাড়বে সরকারি কর্মচারীদের।
09:55 AM (IST) Jun 26
Paraguay vs Australia: একাধিক সুযোগ তৈরি করলেও কোনও দলই গোল করতে পারল না। এককথায় বলতে গেলে, ডিফেন্সিভ মোডে খেলা হল বেশি এবং ওপেন ফুটবল কম। প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ গোলশূন্য ড্র।
09:50 AM (IST) Jun 26
Indian Citizenship Proves: আধার, ভোটার কার্ডের পর এবার বাতিল পাসপোর্টও। ভারতীয় নাগরিকত্বের প্রামণ তাহলে কোন নথি? এই প্রশ্নই ঘুরছে সাধারণ ভারতীয়দের মনে। নিজেকে ভারতীয় প্রমাণ করতে গেলে লাগবে এই নথিটি।
09:31 AM (IST) Jun 26
অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান চুরির অভিযোগে দায়ের করা প্রথম এফআইআর-এর কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার উত্তরপ্রদেশ পুলিশ এই মামলায় অভিযুক্ত আটজনকেই গ্রেফতার করেছে। সূত্রের খবর, অভিযুক্ত আটজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান ও অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ তদন্তের জন্য উত্তরপ্রদেশ সরকার এসআইটি (SIT) গঠন করেছিল।
09:02 AM (IST) Jun 26
LPG Cylinder Subsidy System: প্রতিমাসেই নিয়ম করে গ্যাস বুক করছেন। কিন্তু অ্যাকাউন্টে ঢুকছে না সাবসিডি বা ভর্তুকীর টাকা! এই কাজটা না করলে মিলবে না সরকারি তরফে দেওয়া সাবসিডির অর্থ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….
08:36 AM (IST) Jun 26
তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ এবারও ধর্মতলাতেই করার পক্ষে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতা কর্মীদের আনতে আবেগকেই তুরুপের তাস করলেন তৃণমূল সুপ্রিমো।