LIVE NOW
Published : Jun 29, 2026, 08:45 AM ISTUpdated : Jun 29, 2026, 08:34 PM IST

Today’s News in Bengali Live: 21 July Dharmatala - আবারও বেআইনিভাবে রাস্তা আটকে একুশে জুলাই আয়োজনের চেষ্টা! রাস্তা মাপলেন কেন? কুণাল ঘোষদের বিরুদ্ধে এফআইআর

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

21 July Dharmatala

08:34 PM (IST) Jun 29

21 July Dharmatala - আবারও বেআইনিভাবে রাস্তা আটকে একুশে জুলাই আয়োজনের চেষ্টা! রাস্তা মাপলেন কেন? কুণাল ঘোষদের বিরুদ্ধে এফআইআর

21 July Dharmatala: বেন্টিঙ্ক স্ট্রিটে মাপজোক করার সময়, গাড়ি চলাচলে অসুবিধা তৈরি হয়। এমনকি, পথচারীদেরও সমস্যায় পড়তে হয়। এবার সেই ঘটনায় পুলিশের অভিযোগের ভিত্তিতেই সোমবার, এফআইআর দায়ের করা হয়। তিনজনকেই তলব করা হবে।

Read Full Story

08:01 PM (IST) Jun 29

Suvendu Adhikari - বঙ্গে গুণ্ডারাজ রুখতে বিধানসভায় পেশ ঐতিহাসিক ‘গুন্ডাদমন বিল’, চাপে তৃণমূল!

Suvendu Adhikari On Goonda Daman Bill: বঙ্গে গুণ্ডাগিরি রুখতে তৃণমূল জমানার দুর্নীতি, সিন্ডিকেট রাজ আর তোলাবাজির চ্যাপ্টার ক্লোজ করতে এবার মাস্টারস্ট্রোক বর্তমান সরকারের। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হলো ঐতিহাসিক একটি বিল। জানুন আরও বিশদে…

Read Full Story

07:45 PM (IST) Jun 29

Uniform Civil Code Bengal Bill - অভিন্ন দেওয়ানি বিধি বিল আসছে অগাস্টেই! রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটিম ঘোষণা মুখ্যমন্ত্রীর

Uniform Civil Code Bengal Bill: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই কমিটি আগামী চার সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দেবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী অগাস্ট মাসেই সেই সুপারিশের উপর ভিত্তি করে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে।

Read Full Story

07:28 PM (IST) Jun 29

US Iran Peace Talk - তেহরানের অনুরোধেই আমেরিকা-ইরান বৈঠক? মঙ্গলবারের মিটিং নিয়ে ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প যা বললেন

US Iran Peace Talk: তবে ঐ বৈঠকে আমেরিকার প্রতিনিধি হিসেবে কারা থাকবেন, তা এখনও পরিষ্কার নয়। যদিও সেই বৈঠকের সম্ভাবনা আগেই উড়িয়ে দেয় ইরান। এই প্রসঙ্গে সোমবার, নিজের ট্রুথ সোশ্যালে দ্বিতীয় দফার বৈঠকের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। 

Read Full Story

06:59 PM (IST) Jun 29

West Bengal Rain - বজ্রগর্ভ মেঘে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের আবহাওয়ায় রইল বিরাট আপডেট

West Bengal Rain Update News: আষাঢ়ের শুরুতেই একেবারে ফুলফর্মে বর্ষা। সপ্তাহের শুরুতেই দফায় দফায় বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা সহ শহরতলি। আগামী কয়েকদিন কেমন থাকবনে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

06:29 PM (IST) Jun 29

OBC Amendment Bill - বিধানসভায় পাস ওবিসি সংশোধনী জোড়া বিল, অধিবেশনে রইলেন না ঋতব্রতের তৃণমূলরা

OBC Amendment Bill: বিরোধীদের বিরোধিতা সত্ত্বেও বিধানসভায় পাস হয়ে গেল জোড়া ওবিসি সংশোধনী বিল। হঠাৎ কেন পাস করানো হলো এই বিলকে? কী বলছে শুভেন্দু অধিকারীর সরকার? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

05:02 PM (IST) Jun 29

Ram Temple - দানবাক্স চুরি মামলায় নয়া মোড়, রাম মন্দিরকাণ্ডে অভিযুক্তদের হয়ে লড়লে মোটা টাকা জরিমানা!

Ram Temple: অযোধ্যা রাম মন্দিরের দানের টাকা চুরির ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ফৈজাবাদ বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে, এই মামলায় ধৃত অভিযুক্তদের হয়ে কোনও আইনজীবী সওয়াল করবেন না। এই নিয়ম ভাঙলে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Read Full Story

04:51 PM (IST) Jun 29

Hydrogen Train - ট্র্যাকে নামল দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন, ঘণ্টায় ১২০ কিমি গতিতে ছুটল হরিয়ানায়!

ভারতীয় রেল এক নতুন ইতিহাস গড়ল। হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে দেশের প্রথম গ্রিন হাইড্রোজেন চালিত ট্রেনের সফল ট্রায়াল রান হয়ে গেল। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই পরিবেশবান্ধব ট্রেনটি কার্বন ডাই অক্সাইডের বদলে শুধুমাত্র জল ও বাষ্প নির্গত করে, যা দূষণহীন পরিবহণের ক্ষেত্রে এক বিরাট পদক্ষেপ।
Read Full Story

04:40 PM (IST) Jun 29

Heatwave - হিটওয়েভে তপ্ত গোটা ইউরোপ মহাদেশ, ফ্রান্সে তাপপ্রবাহের বলি অন্তত ১৩০০ জন

European Country Heatwave: গত দু'সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ। তাপমাত্রা পৌঁছেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। এই ভয়াবহ গরমে শুধু ফ্রান্সেই মারা গেছেন ১০০০-এর বেশি মানুষ, গোটা মহাদেশে মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, সুইজারল্যান্ডে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রও বন্ধ করে দিতে হয়েছে।

Read Full Story

04:12 PM (IST) Jun 29

Kolkata News - বর্ষার মরশুম শুরু হতেই শহরে ফের বিপর্যয়, কলকাতায় বাড়ি ভেঙে বিপত্তি

Kolkata House Collapse News: শহরে ফের ভেঙে পড়ল পুরনো বাড়ি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গিরিশপার্ক এলাকায়। কী কারণে ভেঙে পডল বাড়িটি? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

03:44 PM (IST) Jun 29

Geo News - মহরম নিয়ে আপত্তিকর সম্প্রচারের জের, পাকিস্তানে জিও নিউজের সম্প্রচার স্থগিত

মহরমের একটি অনুষ্ঠানে প্রচারিত বিষয়বস্তুর কারণে বেসরকারি উর্দু টেলিভিশন চ্যানেল 'জিও নিউজ'-এর সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করল পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যমের নিয়ন্ত্রক সংস্থা এই নির্দেশ দিয়েছে। তাদের মতে, ওই অনুষ্ঠানটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং জনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

Read Full Story

02:55 PM (IST) Jun 29

'ভিক্ষার ঝুলি নিয়ে যাননি' তারেকের চিন সফর নিয়ে পাকিস্তানের সঙ্গে তুলনায় ক্ষুব্ধ বাংলাদেশের বিদেশমন্ত্রী

প্রায়শই পাকিস্তানের প্রসঙ্গে 'ভিক্ষার ঝুলি'র কথা আলোচনা করা হয়, যে দেশটি সাহায্যের জন্য বিশ্বের বিভিন্ন দেশে যায়। কিন্তু এবার আলোচনাটি বাংলাদেশকে ঘিরে মোড় নেয় এবং আলোচনাটি এতটাই তীব্র হয়ে ওঠে যে বাংলাদেশের বিদেশমন্ত্রী ক্ষুব্ধ হন। আসলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের চিন সফরকে ঘিরে একটি অদ্ভুত বিতর্ক তৈরি হয়েছে।

Read Full Story

02:48 PM (IST) Jun 29

Rain Alert - শুধু আজ নয়! টানা ৭ দিন বৃষ্টিতে ভিজবে কলকাতা, উত্তর থেকে দক্ষিণবঙ্গে সতর্কতা জারি

West Bengal Rain Alert:আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী সাত দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায়  লাল সতর্কতা, আর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি ।

 

Read Full Story

02:34 PM (IST) Jun 29

Canning Tmc News - ক্ষমতার অপব্যবহার করে গরিব মানুষদের ঋণের জালে ফাঁসানোর অভিযোগ, আরও এক তৃণমূল নেতার কুকীর্তির পর্দাফাঁস

Canning Tmc News: তৃণমূল নেতার প্রাসাদপম বাড়ি থেকে মাছের ভেড়ি! কী নেই সেখানে। এবার আরও এক শেখ শাহাজাবের হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগণার গোসাবায়। কী অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

01:12 PM (IST) Jun 29

Death Penalty - ৩ বছরের শিশুকে ধর্ষণ ও খুন, ৬৫র বৃদ্ধকে মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত

পুনের নাসারাপুর গ্রামে তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের দায়ে এক ৬৫ বছর বয়সী বৃদ্ধকে মৃত্যুদণ্ড দিল বিশেষ আদালত। সোমবার এই রায় ঘোষণা করা হয়। আদালত এই ঘটনাকে 'জঘন্যতম' বলে উল্লেখ করেছে।

 

Read Full Story

01:09 PM (IST) Jun 29

Seychelles - ৫০তম স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ভারতের জয়জয়কার, হাজির প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী মোদী সেশেলসের ৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন, যেখানে ভারতীয় সেনার বিভিন্ন দল কুচকাওয়াজে অংশ নেয়। ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করতে তিনি সেশেলসের নেতৃত্ব এবং মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন।
Read Full Story

12:55 PM (IST) Jun 29

TMC Fund Case - ৪৪০ কোটির তৃণমূল ফান্ড নিয়ে কালীঘাট-ঋতব্রত শিবিরের লড়াই, মামলা হাইকোর্টে

TMC Fund Case: তৃণমূল কংগ্রেসের প্রায় ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘিরে বিতর্ক এবার পৌঁছেছে কলকাতা হাই কোর্টে। শুনানি হতে পারে আজ বা কাল।

 

Read Full Story

12:36 PM (IST) Jun 29

Europe AC Rule - তাপপ্রবাহে পড়ুছে ইউরোপ, চাইলেই ওখানে এসি লাগানো যায় না, নিয়মটা কী?

সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে অসংখ্য ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে মানুষ সুপারমার্কেটগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে, এয়ার কন্ডিশনার, কুলার এবং অন্যান্য ঘর ঠান্ডা রাখার সরঞ্জাম তুলে নিচ্ছে এবং একে অপরের কাছ থেকে সেগুলো ছিনিয়ে নিচ্ছে।

 

Read Full Story

12:31 PM (IST) Jun 29

Gold Price Today Kolkata - সোমবারে আবারও কমলো সোনার দাম! আজ ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: সপ্তাহের প্রথমেই সোমবারে, আবারও কমলো সোনার দাম। মধ্যবিত্তের মুখে চওড়া হাসি। ২৯ জুন কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

12:18 PM (IST) Jun 29

Summer Vacation - ফের বন্ধ হচ্ছে স্কুল, অষ্টম শ্রেণি পর্যন্ত বাড়ল ছুটি, গরমের ছুটি নিয়ে জারি হল বিজ্ঞপ্তি

কোনওদিন সূর্যের প্রখর রোদ তো কোনও দিন ভ্যাপসা গরম। এই সময় বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। বাড়ানো হল গরমের ছুটি।

 

Read Full Story

12:12 PM (IST) Jun 29

Ram Mandir - রাম মন্দির তহবিলে দুর্নীতি মামলায় পুলিশি জেরার মুখে চম্পত রাই, রেকর্ড করা হল বয়ান

রাম মন্দিরের অনুদানের টাকা নয়ছয়ের অভিযোগে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই জেরা করা হয়েছে ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের বয়ান। তালিকায় রয়েছে আরও অনেকে।

 

Read Full Story

11:44 AM (IST) Jun 29

ভয় দেখিয়ে ৭০ লক্ষ টাকা তোলাবাজি, ফিরহাদ ঘনিষ্ঠ শামস ইকবাল গ্রেফতার

ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবালকে গ্রেফতার করল পুলিশ। ২০২৩ সালে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ব্যক্তির থেকে ৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গার্ডেনরিচ থানা তাঁকে গ্রেফতার করে। এই ঘটনায় শামসের দুই ঘনিষ্ঠের নামেও অভিযোগ দায়ের হয়েছে।
Read Full Story

11:35 AM (IST) Jun 29

Malda Mango - মালদা থেকে ৬ মেট্রিক টন আম গেল ইউরোপ ও পশ্চিম এশিয়ায়, কোন জাতের?

মালদা জেলায় উৎপাদিত আমের ব্র্যান্ডিং ও প্রচারের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগ ‘আমার মালদা’ সুফল দিতে শুরু করেছে। এই মরসুমের প্রথম চালানে প্রায় ছয় মেট্রিক টন আম ইউরোপ ও পশ্চিম এশিয়ায় পাঠানো হয়েছে।

Read Full Story

11:32 AM (IST) Jun 29

US-Iran - দোহায় বৈঠকে কি বরফ গলবে? হরমুজ প্রণালী নিয়ে সংঘাত শেষের ইঙ্গিত

দীর্ঘদিনের সংঘাতের পর আমেরিকা ও ইরান অবশেষে আলোচনায় বসতে চলেছে। হরমুজ প্রণালী নিয়ে বিবাদ মেটাতে মঙ্গলবার দোহায় দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করবেন। আপাতত একে অপরের ওপর হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

Read Full Story

10:59 AM (IST) Jun 29

Europe Heatwave - তাপপ্রবাহে ১,৩০০ জনের মৃত্যু ইউরোপে, পরিস্থিতি কেন আরও খারাপ হচ্ছে?

ইউরোপে এক সপ্তাহের মধ্যে রেকর্ড-ভাঙা তাপপ্রবাহে ১,৩০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মহাদেশের বিশাল অংশজুড়ে তীব্র তাপমাত্রা অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২১ জুন থেকে ২৮ জুনের মধ্যে এই মৃত্যুর ঘটনাগুলো রেকর্ড করা হয়েছে।

Read Full Story

10:58 AM (IST) Jun 29

UCC নিয়ে নতুন কৌশল! আজ বিল নয়, আগে বিশেষ কমিটি গঠনের পথে শুভেন্দুর সরকার

UCC bill: সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) বিল পেশ হওয়ার সম্ভাবনা নেই বলে বিধানসভা সূত্রে খবর। তার পরিবর্তে বিলের খসড়া ও সুপারিশ তৈরির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হতে পারে।

 

Read Full Story

10:42 AM (IST) Jun 29

Share Market Today - তিন দিন ছুটির পর প্রথম সেশনেই বাজারে অস্থিরতা! নেপথ্যে কি সেই পশ্চিম এশিয়া?

Share Market Today: তিন দিনের ছুটির পর ভারতীয় শেয়ার বাজার মন্থর গতিতে লেনদেন শুরু করেছে, যেখানে সেনসেক্স পতনের সাথে এবং নিফটি সামান্য বৃদ্ধির সাথে খোলে। পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা, যার ফলে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং এশীয় বাজারগুলিতে দরপতন ঘটেছে, এই অনিশ্চয়তার প্রধান কারণ।

Read Full Story

10:34 AM (IST) Jun 29

Alipurduar News - ভুটানের জলে প্লাবিত জয়গাঁ! আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন

ভুটানে ভারী বৃষ্টির জেরে নেমে আসা জলে আলিপুরদুয়ারের জয়গাঁর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। একাধিক রাস্তায় জল জমে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং জলস্তর বাড়লে আরও এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Read Full Story

10:06 AM (IST) Jun 29

DA HIKE - মহার্ঘ ভাতা ১৮% থেকে ৩৮%! আপনার বেতন কত বাড়বে? বেসিক পে অনুযায়ী দেখে নিন সম্পূর্ণ হিসাব

 

পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬-২৭ বাজেটে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA/DR) ১৮% থেকে বাড়িয়ে ৩৮% করার ঘোষণা করা হয়েছে। এর ফলে বেসিক পে অনুযায়ী প্রতি মাসে উল্লেখযোগ্য হারে বেতন ও পেনশন বাড়বে।

 

Read Full Story

09:24 AM (IST) Jun 29

Notebandi - ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হবে? সংসদে জমা পড়ল প্রস্তাব, কবে থেকে?

কালো টাকা ঠেকাতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে। রবিবার সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় এই প্রস্তাব পেশ করেন এক সাংসদ।

Read Full Story

More Trending News