কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
11:58 PM (IST) Jul 03
ইন্ডিগো এনেছে নতুন ‘লাইট’ ফেয়ার। এই টিকিটে আপনি শুধু ৭ কেজির কেবিন ব্যাগ নিতে পারবেন। ১৫ কেজির চেক-ইন লাগেজ থাকবে না। তার বদলে ভাড়া কমছে ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। কলকাতা-গুয়াহাটি, দিল্লি-জয়পুরের মতো ছোট রুটে লাইট ফেয়ারে টিকিট শুরু হচ্ছে মাত্র ৯৯৯ টাকা থেকে।
11:25 PM (IST) Jul 03
11:09 PM (IST) Jul 03
TMC Conflict: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Assembly Elections) ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের ভাঙন দেখা যাচ্ছে। দলের প্রতীক, তহবিলের মালিকানা নিয়ে যেমন লড়াই চলছে, তেমনই দলীয় দফতর নিয়েও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) শিবিরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিবিরের দ্বন্দ্ব বাড়ছে।
09:29 PM (IST) Jul 03
Cristiano Ronaldo Retirement: চলতি বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) শেষ হওয়ার পরেই কি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন পর্তুগালের (Portugal) কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? এ বিষয়ে জল্পনা উস্কে দিয়েছেন রোনাল্ডোর বোন কাতিয়া (Katia)। তাঁর মন্তব্য নিয়ে হইচই শুরু হতেই মুখ খুলেছেন রোনাল্ডো।
08:06 PM (IST) Jul 03
National Anti-Doping Act: ক্রীড়াক্ষেত্রে পারফরম্যান্স-বর্ধক মাদক সেবন রোখার জন্য জাতীয় ডোপ-বিরোধী আইন রয়েছে। এবার সেই আইন সংশোধন করে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ক্রীড়ামন্ত্রক (Ministry of Sports)। ডোপ পরীক্ষায় ধরা পড়লে ক্রীড়াবিদদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। কোচকেও ছাড় দেওয়া হবে না।
07:45 PM (IST) Jul 03
05:34 PM (IST) Jul 03
ইরানের ধর্মভিত্তিক শাসনব্যবস্থা তাদের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের জন্য যে বিশাল অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করছে, তার ব্যাপ্তি, আকার ও গুরুত্বের সঙ্গে ইতিহাসে খুব কম ঘটনারই তুলনা চলে। যুদ্ধের শুরুর দিকে ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলায় তিনি নিহত হয়েছিলেন।
05:32 PM (IST) Jul 03
FIFA World Cup 2026: চলতি ফুটবল বিশ্বকাপে একেবারে ভরাডুবি হয়েছে দক্ষিণ কোরিয়ার। মেক্সিকোর পাশাপাশি তুলনায় দুর্বল দক্ষিণ আফ্রিকার কাছেও হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় কোরিয়া। আর ভরাডুবির পর থেকে কোচ হং মিয়ং-বো-কে ঘিরে তুমুল ক্ষোভ দক্ষিণ কোরিয়া জুড়ে।
05:02 PM (IST) Jul 03
04:00 PM (IST) Jul 03
জমির খতিয়ান ও জমির রেকর্ড পেতে সরকারি ফি তুলে দিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন।
03:07 PM (IST) Jul 03
থাইরয়েড গ্রন্থি যখন পর্যাপ্ত হরমোন তৈরি করতে পারে না, সেই অবস্থাকে হাইপোথাইরয়েডিজম বলা হয় এবং যখন অতিরিক্ত হরমোন তৈরি করে, সেই অবস্থাকে হাইপারথাইরয়েডিজম বলা হয়।
03:02 PM (IST) Jul 03
পাকিস্তানের বালুচিস্তানে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে যাওয়ায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার শেরানি-ঝোব হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। বাসটি কোয়েটা থেকে ইসলামাবাদ যাচ্ছিল এবং ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করছিল বলে জানা গেছে।
02:37 PM (IST) Jul 03
India Passport : হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ র্যাঙ্কিংয়ে ভারত নেমেছে ৮০তম স্থানে। জেনে নিন ভারতীয় পাসপোর্টে কতটি দেশে ভিসা ছাড়া যাওয়া যায় এবং কোন দেশ রয়েছে শীর্ষে।
01:59 PM (IST) Jul 03
কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের দিকে ডিম, কাদা ও বেগুন ছোড়ার ঘটনার বিষয়টি এখন আদালতে গড়িয়েছে। হামলার পরপরই মহুয়া কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং আইনি সুরক্ষার আবেদন জানান। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মহুয়ার পক্ষে একটি মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়।
01:15 PM (IST) Jul 03
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে পরমাণু কর্মসূচি নিয়ে চলা আলোচনায় ইরান আমেরিকার প্রায় সব শর্ত মেনে নিয়েছে। তাঁর মতে, তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই মূল লক্ষ্য এবং এই নিয়ে দুই দেশ একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে।
01:09 PM (IST) Jul 03
Durand Cup 2026: ডুরান্ড কাপ শুরু শুরু হচ্ছে কলকাতা ডার্বি দিয়ে। মোহন-ইস্ট এবার একই গ্রুপে রয়েছে। তাই দুই দলের সূচি একনজরে দেখে নেওয়া যাক।
01:07 PM (IST) Jul 03
'জাতীয় খাদ্য সুরক্ষা আইন' (NFSA)-এর আওতায় প্রত্যেক যোগ্য ব্যক্তি প্রতি মাসে ৫ কেজি করে বিনামূল্যে খাদ্যশস্য পান। অন্যদিকে, 'অন্ত্যোদয় অন্ন যোজনা'-র অন্তর্ভুক্ত পরিবারগুলো প্রতি মাসে ৩৫ কেজি করে খাদ্যশস্য পাওয়া অব্যাহত রাখবে।
12:57 PM (IST) Jul 03
Abhishek Banerjee: প্রসঙ্গত, ভোটের আগে নির্বাচনী প্রচারে গিয়ে ডিজে বাজানো নিয়ে তাঁর মন্তব্য রিতমত শোরগোল ফেলে দেয়। আপাতত সিআইডি-র হাতে রয়েছে সেই মামলা। তদন্ত চলছে। এবার তারা অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। সেই মতো বিধাননগর আদালতে আবেদনও জানায় সিআইডি। আদালত এরপর অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় অনুমতিও দেয়।
12:43 PM (IST) Jul 03
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে। সপ্তাহান্তে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। রইল আপডেট
12:42 PM (IST) Jul 03
ফ্রিজে রাখলেই কাঁচা মাছ, চিকেন বা মটন দীর্ঘদিন ভালো থাকে—এমন ধারণা ঠিক নয়। প্রতিটি ধরনের মাংসের আলাদা নিরাপদ সংরক্ষণ সময় রয়েছে। সেই সময়সীমা মেনে চললেই খাবারের গুণগত মান ও নিরাপত্তা বজায় থাকে।
12:32 PM (IST) Jul 03
Stock Market Update: ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার। কার্যত, লাভের জোয়ার। প্রায় ২০০ পয়েন্ট বেড়ে সূচকটি এখন ২৪,৪০০-এর কাছাকাছি পৌঁছেছে। সেনসেক্সও (Sensex) ঊর্ধ্বমুখী। সেনসেক্স বাড়ল ৬০০ পয়েন্ট এবং নিফটি পৌঁছে গেল ২৪,৩৭০-এ, শেয়ার বাজারে এই মুহূর্তে অবস্থা কী? সেনসেক্স এই মুহূর্তে ৭৮,০০০-এর ঘরে অবস্থান করছে।
12:30 PM (IST) Jul 03
পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে আগেই। আয়ুষ্মান ভারত কার্ড থাকলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত, বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন মানুষ। ‘স্বাস্থ্যসাথী’র উপভোক্তাদের হাতেই পৌঁছে দেওয়া হবে আয়ুষ্মান কার্ড।
12:18 PM (IST) Jul 03
ব্রিটেনে ৪০°C তাপমাত্রায় তীব্র তাপপ্রবাহের জেরে বহু জায়গায় রাস্তা নরম হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ভারতে ৪৫-৫০°C তাপমাত্রাতেও রাস্তা তুলনামূলকভাবে অক্ষত থাকে, কারণ এখানকার রাস্তা গরমের উপযোগী উপকরণ দিয়ে তৈরি করা হয়।
11:49 AM (IST) Jul 03
11:46 AM (IST) Jul 03
২১ জুলাই ধর্মতলায় ‘শহিদ দিবস’ পালন নিয়ে আদালত অবমাননার মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ এই মামলায় যুক্ত সব পক্ষ হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।
11:19 AM (IST) Jul 03
Suvendu On Yuva Shakti Scheme: অন্নপূর্ণা প্রকল্পের পর এবার বাংলার বেকার যুবকদের জন্য নতুন প্রকল্প চালু করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। যুবশক্তি প্রকল্পে এবার মাসে মাসে মিলবে আর্থিক সহায়তা। কারা পাবেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
11:16 AM (IST) Jul 03
এক বড়সড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ। অভিযোগ, এই চক্রটি আন্তর্জাতিক ব্র্যান্ডের ডেট পেরিয়ে যাওয়া খাবারের প্যাকেটে মেয়াদ শেষের তারিখ বদলে ফেলত।
11:06 AM (IST) Jul 03
অসুস্থতাজনিত ছুটির ক্ষেত্রে কঠোর নিয়ম চালু করা হচ্ছে। এর ফলে কর্মীরা আর চিকিৎসকের পরামর্শ ছাড়াই তিন দিন পর্যন্ত অসুস্থতার কথা জানিয়ে ছুটি নিতে পারবেন না কিংবা সরাসরি উপস্থিত না হয়েই চিকিৎসকের কাছ থেকে এক সপ্তাহের ছুটির সার্টিফিকেট চাইতে পারবেন না।
11:02 AM (IST) Jul 03
Annapurna Bhandar: ২৬ লক্ষ মহিলার নাম বাদ পড়ার আসল কারণ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে যা যা করণীয়, বিস্তারিত পড়ুন।
10:35 AM (IST) Jul 03
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (PoK) সরকারবিরোধী বিক্ষোভ ২৪তম দিনে গড়িয়েছে। রাওয়ালাকোটের ইদগাহ ময়দানে ৮০,০০০-এরও বেশি বিক্ষোভকারী সমবেত হয়েছেন। সেখানে 'জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি' (JAAC)-র নেতা সর্দার আমান খান পাকিস্তানের রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা সন্ত্রাসবাদী পরিকাঠামো সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন।
10:27 AM (IST) Jul 03
অমরনাথ যাত্রা শুরু হতেই তীর্থযাত্রীদের চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যাত্রাকে 'মহা সৌভাগ্যের বিষয়' বলে উল্লেখ করে তিনি পুণ্যার্থীদের পাঁচটি 'সংকল্প' নেওয়ার আর্জি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা, স্থানীয় জিনিস কেনা এবং দেশের প্রতি কর্তব্য পালন।
10:07 AM (IST) Jul 03
TMC VS TMC: তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও দলীয় প্রতীক নিয়ে বিরোধে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, আগামী সোমবার বিকেল ৫.৩০-এর মধ্যে দুই পক্ষকে নথি-সহ নিজেদের বক্তব্য জমা দিতে হবে।
10:02 AM (IST) Jul 03
প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন কাঠামো সংশোধনের জন্য অষ্ট বেতন কমিশন তৈরি করা হয়েছে। যা এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। অষ্টম বেতন কমিশন বেতন, ভাতা এবং 'ফিটমেন্ট ফ্যাক্টর'-এর মতো বিষয়গুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।
09:27 AM (IST) Jul 03
পরিবহন মন্ত্রী জানিয়েছেন যে, কর্মস্থল, স্কুল এবং কলেজে যাতায়াতকারীদের জন্য বাস মিস করা, দেরিতে পৌঁছনো, অতিরিক্ত ভিড়ের অটো এবং মোড়ে মোড়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানের জন্য নতুন বাসের টেন্ডার ডাকা হয়েছে।
08:54 AM (IST) Jul 03
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি আগামী কয়েক সপ্তাহ স্থিতিশীল থাকে, তাহলে পেট্রল-ডিজেলের দাম কমানোর প্রশ্ন উঠবে। তবে এখনই এই নিয়ে কোনও নিশ্চিত খবর দেওয়া যাচ্ছে না।