Published : Apr 06, 2026, 08:23 AM ISTUpdated : Apr 06, 2026, 10:34 PM IST

Today’s News in Bengali Live: Gyanesh Kumar - সংসদে খারিজ হয়ে গেল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জমা পড়া ইমপিচমেন্ট নোটিস

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

10:34 PM (IST) Apr 06

Gyanesh Kumar - সংসদে খারিজ হয়ে গেল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জমা পড়া ইমপিচমেন্ট নোটিস

Gyanesh Kumar: গত ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার সংসদের দুই কক্ষের দলীয় সাংসদদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত আনা গেছে, সেখানেই দলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে সাংসদদের নির্দেশ দেওয়া হয় যে, জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করতে হবে।

Read Full Story

10:13 PM (IST) Apr 06

WB Election Astrology - বাংলায় BJP সরকার গড়বে নাকি মমতা ফের ক্ষমতায় আসবেন? জানুন গ্রহ-নক্ষত্র কী বলছে

পশ্চিমবঙ্গে এখন নির্বাচন আসন্ন এবং প্রধান বিরোধী দল বিজেপি তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করে আসছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ বাড়ছে, যা এই প্রশ্ন তুলছে যে এবার পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন হবে, নাকি মমতা আবারও ক্ষমতায় আসবেন।

Read Full Story

09:20 PM (IST) Apr 06

Tamilnadu - লকআপে বাবা-ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ, নয়জন পুলিশ আধিকারিককে ফাঁসির নির্দেশ আদালতের

Tamilnadu Death Penalty News: জেলের মধ্যে বাবা-ছেলেকে পিটিয়ে খুনের ঘটনায় এবার বিরলতম সাজার কথা শোনাল আদালত। কোথায় ঘটেছে এই ঘটনা? অভিযুক্ত হিসেবে তদন্তে কাদের নাম উঠে এসেছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

08:44 PM (IST) Apr 06

Mamata Banerjee - পাকিস্তান ইস্যুতে নীরব মোদী! প্রধানমন্ত্রীকে ঝাঁজালো আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee News: ভোট বঙ্গে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক বনাম বিরোধীদের আক্রমণ পাল্টা আক্রমণের ঝাঁজ। এই আবহে এবার মমতার নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেনদ্র সরকার। জানুন আরও বিশদে…

Read Full Story

07:50 PM (IST) Apr 06

Raghav Chadha - বইয়ের ছবি পোস্ট করে কাকে খোঁচা দিলেন রাঘব? জল্পনা তুঙ্গে

রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা 'দ্য 48 ল'জ অফ পাওয়ার' বইয়ের ছবি শেয়ার করে আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়ালকে বড়সড় খোঁচা দিলেন। তিনি বলেছেন, ঠিক এই সময়েই এক বন্ধু তাঁকে বইটি উপহার দিয়েছেন, যা এক অদ্ভুত কাকতালীয় ব্যাপার।
Read Full Story

07:49 PM (IST) Apr 06

Women's Reservation - মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাজনীতি নয়, কংগ্রেসকে সমর্থনের আর্জি মোদীর

ডিব্রুগড়ের এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী মহিলা সংরক্ষণ বিলের সংশোধনীতে কংগ্রেসের সমর্থন চেয়েছেন। সংসদের বিশেষ অধিবেশনে এই বিল আনা হবে। ২০২৯ সাল থেকে ৩৩% সংরক্ষণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বিরোধীদের এই বিষয় নিয়ে রাজনীতি না করারও অনুরোধ করেছেন তিনি।
Read Full Story

07:42 PM (IST) Apr 06

News Round UP - বিকাশরঞ্জনের সম্পত্তির খতিয়ান থেকে টসে জিতে ব্যাটিং নিল কেকেআর, সারাদিনের খবর এক ক্লিকে

News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

Read Full Story

07:10 PM (IST) Apr 06

KKR vs PBKS - টসে জিতে ব্যাটিং নিল কেকেআর, প্রথম একাদশে কি কোনও পরিবর্তন হল?

KKR vs PBKS: আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস (kkr vs pbks)। মেগা টি-২০ ক্রিকেট লিগের লড়াইতে ফিরে আসতে গেলে এই ম্যাচে জিততেই হবে কলকাতাকে (kkr vs pbks toss)।

Read Full Story

07:05 PM (IST) Apr 06

WB Election 2026 - কোটি কোটি টাকার মালিক সিপিএম প্রার্থী! কত সম্পত্তি রয়েছে বিকাশরঞ্জন ভট্টাচার্যের?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের হেভিওয়েট প্রার্থী  বর্ষীয়ান আইনজীবী ও রাজ্যসভার বর্তমান সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। সিপিআই(এম)-এর এই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং সম্পত্তির পরিমাণ নিয়ে ভোটারদের মধ্যে যথেষ্ট কৌতূহল রয়েছে। 

Read Full Story

07:02 PM (IST) Apr 06

Triumph 350cc Bike - ভারতে নতুন ৩৫০ সিসি বাইক আনল Triumph, রয়্যাল এনফিল্ডের সঙ্গে হবে টক্কর, জানুন দাম

ব্রিটিশ মোটরসাইকেল কোম্পানি ট্রায়াম্ফ আজ ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে তাদের সবচেয়ে সাশ্রয়ী ৩৫০সিসি বাইকের রেঞ্জ চালু করেছে। ৩৫০সিসি ইঞ্জিনযুক্ত এই মিড-সাইজ বাইকগুলোকে এখনও ৪০০ সিরিজ হিসেবেই চিহ্নিত করা হচ্ছে।

Read Full Story

06:55 PM (IST) Apr 06

Behala Paschim Assembly - বেহালার মুসলিম ক্লাবে টাকার খাম রহস্য থেকে রত্না চ্যাটার্জিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ, নির্দল প্রার্থী স্বপন দাসের বড় দাবি

Behala Paschim Assembly: পার্থর অনুপস্থিতিতে বেহালা পশ্চিমের রাজনৈতিক শূন্যতায় ঢুকে পড়েছে সাংবাদিক স্বপন দাসের নাম। সব দলের জাঁকজমকপূর্ণ প্রচারের মাঝেই সেখানকার নির্দল প্রার্থী স্বপন দাস একাধিক বিস্ফোরক দাবি তুলে রাজনৈতিক মহলে চর্চা বাড়িয়েছেন।

Read Full Story

06:48 PM (IST) Apr 06

BJP Foundation Day 2026 - "এবার পশ্চিমবঙ্গের পালা", ভোটের আগে প্রতিষ্ঠা দিবসের দিন বিরাট বার্তা বিজেপির

BJP Foundation Day 2026: বিজেপির রাজ্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোষ্ট করা হয়। সেখানে একটি ভয়েস ওভারে বলা হয়েছে, “যে দল ভারতের আত্মার কথা বলে, সনাতনী সংস্কৃতিকে প্রাধান্য দেয় সবার আগে। সেই ভারতীয় জনতা পার্টির পথচলা শুরু এই পশ্চিমবঙ্গ থেকেই।"

Read Full Story

06:39 PM (IST) Apr 06

Swapna Barman - আশা জাগিয়েও শিকে ছিঁড়ল না খগেশ্বরের! শেষ মুহুর্তে মনোনয়ন জমা দিলেন স্বপ্না বর্মণ

Swapna Barman TMC News: অবশেষে কাটল রাজগঞ্জের তৃণমূল প্রার্থী তথা সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের মনোনয়বন সংক্রান্ত জটিলতা। কী বলছে নির্বাচন কমিশন? অন্যদিকে মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে কী বললেন স্বপ্না? দেখুন ফটো গ্যালারিতে…

Read Full Story

06:20 PM (IST) Apr 06

ফ্লিপকার্টের Ekart-র বিরুদ্ধে চুরির অভিযোগ ব্যবসায়ীর, সিইও কল্যাণ কৃষ্ণমূর্তিকে আখ্যা দিলেন ‘সবচেয়ে অযোগ্য’

কুরিয়ার সার্ভিস সংস্থা ইকার্টের (Ekart) বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন একটি ব্যবসায়ী সংস্থার কর্ণধার। পারভেজ দোসানি নামের ওই ব্যবসাসী একধাপ এগিয়ে ফ্লিপকার্টের সিইও (CEO) কল্যাণ কৃষ্ণমূর্তিকে পৃথিবীর সবচেয়ে অযোগ্য সিইও বলে অভিহিত করেছেন। linkedin- এ একটি পোস্ট করেছেন ওই ব্যবসায়ী।

Read Full Story

05:44 PM (IST) Apr 06

'ওই জাহান্নামের প্রণালী খোলো, নইলে নরক দেখতে হবে!' ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি

হরমুজ প্রণালী না খুললে ইরানের পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনার দুঃসাহসিক উদ্ধার অভিযান এবং ইজরায়েলের হামলা বৃদ্ধির জেরে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আশঙ্কা বাড়ছে।
Read Full Story

05:39 PM (IST) Apr 06

Jharkhand Blast - কাজের মধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা, ঝাড়খন্ডে স্টিলপ্ল্যান্টে অগ্নিকাণ্ডে জখম অন্তত ৯

Jharkhand Blast News: ঝাড়খণ্ডের স্টিল প্ল্যান্টের কারখানায় আগুন আতঙ্ক। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের জেরে গুরুতর ভাবে আহত অন্তত ৯ জন। কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটল? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

05:22 PM (IST) Apr 06

২৫ বছর পর হঠাৎ ফিরলেন, স্বামীকে মৃত ভেবে দেওরকে বিয়ে করা স্ত্রী চরম সঙ্কটে

উত্তরপ্রদেশের বিজনোর জেলার নাহতৌর শহর থেকে এমন একটি ঘটনা সামনে এসেছে, যা সম্পর্ক, ঐতিহ্য এবং আইনকে প্রশ্নের মুখে ফেলেছে। ২৫ বছর আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তিকে হঠাৎ জীবিত অবস্থায় পাওয়া গেছে, কিন্তু তাঁর এই ফিরে আসা পরিবারটির জন্য এক গুরুতর মানসিক ও সামাজিক সঙ্কট তৈরি করেছে।

Read Full Story

04:22 PM (IST) Apr 06

Iran-US Tension - ট্রাম্পের ডেডলাইনের আগেই ১৫ দফা শান্তি প্রস্তাব ওড়াল ইরান

Iran-US Tension: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মঙ্গলবারের সময়সীমার আগেই আমেরিকার ১৫-দফা শান্তি প্রস্তাবকে 'অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ও অবাস্তব' বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান জানিয়েছে, হুমকির মুখে কোনও আলোচনা সম্ভব নয়। ।

Read Full Story

04:08 PM (IST) Apr 06

Sukanta Majumdar News - 'পরিবেশের সঙ্গে আর খাপ খাওয়াতে পারছেন না মুখ্যমন্ত্রী', মমতাকে তোপ সুকান্তর

Sukanta Majumdar: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা সপ্তাহ দুয়েকও বাকি নেই। জোর কদমে চলছে শাসক-বিরোধী উভয় শিবিরের ভোটের প্রচার। ছাব্বিশের কুর্শি দখলের লড়াইয়ে এক আঙুলও জায়গা ছাড়তে নারাজ-তৃণমূল বিজেপি। জানুন আরও বিশদে… 

Read Full Story

03:49 PM (IST) Apr 06

Mamata Banerjee - ৩৬ বছর ঝাল রান্না খেতে পারে না মমতা! প্রচারে বেরিয়ে কী খান তিনি

Mamata Banerjee: সোমবার সপ্তাহের প্রথম দিনেই ঠাসা প্রচার সূচি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। পূর্ব বর্ধমানের পাশাপাশি নদিয়াতেও জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। শান্তিপুরের সভা থেকে মমতা তাঁর খাওয়াদাওয়ার কথা জানান।

 

Read Full Story

03:23 PM (IST) Apr 06

Darjeeling Toy Train - পাহাড়ে পর্যটক টানছে টয়ট্রেন, যাত্রী-আয়ে রেকর্ড বৃদ্ধি হিমালয়ান রেলওয়ের

Darjeeling Toy Train: ভোটের মুখে হিমালয়ান রেলওয়ে-তে লক্ষ্মীলাভ। গত একবছরে পর্যটকদের ভিড়ে টয়ট্রেনে ব্যাপক লাভ। কত টাকার ব্যবসা করল দার্জিলিংয়ের এই জনপ্রিয় ট্রেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

02:51 PM (IST) Apr 06

Dilip Ghosh - 'ভোট পাওয়ার জন্য দুষ্কৃতীদের ছাড় দেওয়া হয়েছিল', মমতাকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের

Dilip Ghosh News: ভোটবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ভোটের প্রচারে বেরিয়ে এবার আরও চাচাঁছোলা ভাষায় রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

02:49 PM (IST) Apr 06

US-Iran - আমেরিকা-ইরান যুদ্ধ আজই শেষের পথে? ইসলামাবাদের আবেদন এখনও সাড়া দেয়নি তেহরান

 

US Iran Ceasefire: আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত থামাতে একটি রূপরেখা তৈরি হয়েছে। রয়টার্সের খবর অনুযায়ী, পাকিস্তানের মধ্যস্থতায় এই পরিকল্পনা সোমবার থেকেই কার্যকর হতে পারে। এর ফলে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে।

 

Read Full Story

02:44 PM (IST) Apr 06

Himanta Biswa Sharma - ভোটের ৭২ ঘণ্টা আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মনোনয়ন বাতিলের দাবি কংগ্রেসের, কী কারণে এত বড় দাবি হাত শিবিরের

Himanta Biswa Sarma: অসমে বৃহস্পতিবার এক দফায় রাজ্যর সব কটি বিধানসভা আসনে ভোটগ্রহণ। ভোটের ৭২ ঘণ্টা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস।

Read Full Story

02:03 PM (IST) Apr 06

Modi on BJP Foundation Day - কংগ্রেসের জরুরি অবস্থা থেকে বাংলার হিংসা, BJPর প্রতিষ্ঠা দিবসে বড় বার্তা মোদীর

PM Modi on BJP Foundation Day:বিজেপির প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের কর্মীদের আত্মত্যাগ ও নিষ্ঠার প্রশংসা করেছেন।

 

Read Full Story

01:43 PM (IST) Apr 06

Kolkata Weather - আজ বিকেল থেকেই খেল দেখাবে ঝড়-বৃষ্টি! হু হু করে বইবে ঝোড়ো হাওয়া?

পশ্চিমবঙ্গে ফের ঝড়-বৃষ্টির দাপট শুরু হতে চলেছে। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এর জেরে তাপমাত্রা কমতে পারে এবং বেশ কয়েকদিন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা।
Read Full Story

01:19 PM (IST) Apr 06

Mamata On Pakistn - পাকিস্তানের বিরুদ্ধে কেন পদক্ষেপ করলেন না মোদী? কলকাতায় হামলার হুমকির তদন্ত দাবি মমতার

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন। শিয়ালকোট থেকে কলকাতার সরাসরি আকাশপথের দূরত্ব প্রায় ১,৬০০-১,৭০০ কিলোমিটার, আর সড়কপথের দূরত্ব ২,০০০ কিলোমিটারেরও বেশি। পাকিস্তান দাবি করেছে যে, তাদের কাছে এখন এমন একটি দূরপাল্লার অস্ত্র রয়েছে যা সহজেই কলকাতায় পৌঁছতে পারে।

Read Full Story

12:58 PM (IST) Apr 06

TMC - সুজিত বসু থেকে দেবাংশু, অঙ্কের হিসেবে এবার ভোটে হেরে যেতে পারেন তৃণমূলের যেসব হেভিওয়েটরা

TMC: জমে উঠেছে ভোটের লড়াই। এরই মধ্যে অনেকেই জল্পনা করছেন, এবার কে জিতবে, কে হারবে। একবার দেখা যাক, লোকসভা নির্বাচন ২০২৪-এর মত একই প্যাটার্নে ভোট হলে এবার বিধানসভা ভোটে হেরে যেতে পারেন তৃণমূলের যে রথী-মহারথীরা পরাস্ত হতে পারেন। 

 

Read Full Story

12:29 PM (IST) Apr 06

Vote Gambling - বঙ্গে কার সরকার হবে? সিপিএম খাতা খুলবে! এই সব প্রশ্ন নিয়েই জমজমাট সাট্টা বাজার

Vote Gambling: ভবানীপুরে কি ভাগ্য খুলবে খুলবে শুভেন্দু অধিকারীর? সিপিএম কি এবার একটাও আসন পাবে? এজাতীয় প্রশ্নের উত্তর খুঁজতেই এবার জমজমাট সাট্টা বাজার। প্রকাশ্যেই চলছে জুয়া খেলা।

 

Read Full Story

12:28 PM (IST) Apr 06

Leander Paes - বিজেপি যোগের পরেই 'এক্স' ক্যাটাগরির পেলেন লিয়েন্ডার পেজ, কারা সুরক্ষার দায়িত্বে?

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজকে (Leander Paes) 'এক্স' (X) ক্যাটাগরির নিরাপত্তা দিল। তাঁর সুরক্ষার জন্য সিআইএসএফ (CISF) কর্মীদের নিযুক্ত করেছে। কয়েকদিন আগেই দিল্লিতে লিয়েন্ডার পেজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। তার ঠিক এক সপ্তাহ পরেই এই পদক্ষেপটি নেওয়া হল।

Read Full Story

11:49 AM (IST) Apr 06

Ashok Dinda Net Worth - ৯০০ গ্রাম সোনা, ৫ বছরে বেড়েছে সম্পত্তি, মোট কত সম্পদের মালিক BJP-র অশোক দিন্দা?

Ashok Dinda Affidavit: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ময়না আসন থেকে আবারও বিজেপির টিকিট পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে যোগ দেন বিজেপিতে। প্রথম বার ভোটে লড়েই জয়ী হন।

Read Full Story

11:17 AM (IST) Apr 06

Gold Price Today Kolkata - সোমবারে কততে দাঁড়িয়ে সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে?

Gold Price Today: সপ্তাহের প্রথমেই সোমবারে একলাফে অনেকটা কমলো সোনার দাম। ৬ এপ্রিল কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

11:12 AM (IST) Apr 06

Royal Enfield - মাত্র ৮০ হাজার টাকায় Royal Enfield Classic 350 ও Bullet 350, এখানে গেলেই পাবেন

প্রতিদিন কর্মস্থলে বা কলেজে যাতায়াতের জন্য, মানুষ এমন বাইক খোঁজেন যা ভাল মাইলেজ দেয় এবং সাশ্রয়ী। নতুন বাইক কিনতে গেলে প্রায়শই বেশি দাম দিতে হয়। তাই, যাদের নতুন বাইক কেনার সামর্থ্য নেই, তারা প্রায়শই সেকেন্ড-হ্যান্ড বাইক বেছে নেন।

Read Full Story

10:50 AM (IST) Apr 06

২২ এপ্রিল থেকেই কি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাচ্ছে? ভোটের আবহে বিরাট ইঙ্গিত নবান্নের

২০২৬ সালের বিধানসভা নির্বাচন ও তীব্র গরমের আবহে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে কি এগিয়ে আসছে গরমের ছুটি? ২২ এপ্রিল থেকে ছুটির জল্পনা ও নবান্নের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে পড়ুন বিস্তারিত প্রতিবেদন।

Read Full Story

10:40 AM (IST) Apr 06

Type-C Meaning - টাইপ-সি চার্জারের 'C' বলতে কী বোঝায়? ৯০ শতাংশ লোক এটা জানে না

বর্তমানে, চার্জিংয়ের জন্য টাইপ-সি একটি স্ট্যান্ডার্ডে পরিণত হয়েছে। ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, এমনকি খেলনা সহ যেখানেই চার্জিংয়ের প্রয়োজন হয়, সেখানেই টাইপ-সি পোর্ট এবং কেবল পাওয়া যায়।

Read Full Story

10:29 AM (IST) Apr 06

সিকিমের পরিস্থিতি ভয়াবহ! লাচেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আটকে বাংলার বহু পর্যটক

বর্ষা ঢুকতে এখনও বাকি, তার আগেই সিকিমে প্রকৃতির তাণ্ডব। উত্তর সিকিমের মঙ্গন জেলার লাচেনে গতকালই ধস নামে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। আটকে পড়েছেন প্রায় ৮০০ জন পর্যটক। যার মধ্য়ে অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা।

 

Read Full Story

10:11 AM (IST) Apr 06

Oil Prices - হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের হুমকিতেই চড়চড় করে বাড়ছে তেলের দাম? পাল্টা চাপ ইরানের

OIL Price Hike: হরমুজ প্রণালী বন্ধ রাখলে ইরানের জ্বালানি কেন্দ্রে হামলা করার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরেই বিশ্ব বাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। ইরান জানিয়েছে, যুদ্ধের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত প্রণালী খোলা হবে না। 

Read Full Story

10:02 AM (IST) Apr 06

Indane আর HP Gas-এর নামে সক্রিয় ৫টি ভুয়ো ওয়েবসাইট, গ্যাস বুকিংয়ের আগে সাবধান!

ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে LPG সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার গুজব ছড়িয়েছে। আর এই সুযোগেই সক্রিয় হয়েছে সাইবার জালিয়াতরা। Indane এবং HP Gas-এর নামে ভুয়ো ওয়েবসাইট বানিয়ে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে তারা। কীভাবে বাঁচবেন এই প্রতারণা থেকে..

Read Full Story

09:52 AM (IST) Apr 06

US-Iran War - ৪৮ ঘণ্টার মধ্যেই কি আমেরিকা-ইরান যুদ্ধবিরতি? ট্রাম্পের হুমকির পরে তেহরান এই প্রস্তাব পাঠাল

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ৩৩তম দিনে প্রবেশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর হুমকির মাত্রা বাড়িয়েছেন, অন্যদিকে তেহরানও কড়া জবাব দিয়েছে। এই সংঘাত এক বিপজ্জনক মোড় নিচ্ছে। রবিবার অ্যাক্সিওস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং একদল আঞ্চলিক মধ্যস্থতাকারী একটি সম্ভাব্য ৪৫-দিনের যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে।

Read Full Story

09:48 AM (IST) Apr 06

Exoplanets - পৃথিবীর মতো ৪৫টি গ্রহের খোঁজ! ভিনগ্রহে প্রাণের সন্ধানে বিরাট সাফল্য বিজ্ঞানীদের

কর্নেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এক দারুণ খবর দিয়েছেন। আমাদের সোলার সিস্টেমের বাইরে ৬,০০০-এর বেশি গ্রহ নিয়ে গবেষণা করে তাঁরা পৃথিবীর মতো ৪৫টি গ্রহ খুঁজে পেয়েছেন। এই গ্রহগুলো তাদের নক্ষত্রের 'হ্যাবিটেবল জোন'-এ রয়েছে, যেখানে জল তরল অবস্থায় থাকতে পারে। TRAPPIST-1 e এবং TOI-715 b-এর মতো গ্রহগুলো এই তালিকায় থাকায় ভিনগ্রহে প্রাণের সন্ধান এক নতুন মোড় নিল।
Read Full Story

More Trending News