কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
10:35 PM (IST) Oct 06
Captain Smriti Mandhana: হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার পরেই নতুন অধিনায়ক বেছে নিল বিসিসিআই (BCCI)। তারকা ব্যাটার স্মৃতি মন্ধানাকে নতুন দায়িত্ব দেওয়া হল। ফলে ভারতের মহিলা ক্রিকেট দলে নতুন যুগ শুরু হল।
10:00 PM (IST) Oct 06
মঙ্গলবার নির্বাচন কমিশনের অফিসের দিকে ইন্ডিয়া জোটের নেতাদের মিছিলের পর কমিশন জানাল, বিকেল ৪টে পর্যন্ত কোনও দলই তাদের কাছে সাক্ষাতের সময় চায়নি। সংসদ ভবনের অ্যানেক্সে বৈঠকের প্রস্তাবকেও 'অস্বাভাবিক' বলেছে তারা।
09:40 PM (IST) Oct 06
SIR নিয়ে বড় নির্দেশ CEO দফতরের। নতুন ভোটারদের নাম ভোটার তালিকায় তুলতে BLO-র মাধ্যমে Form 6 জমা দেওয়ার নির্দেশ। জানুন কমিশনের নতুন নিয়ম ও গুরুত্বপূর্ণ আপডেট।
09:18 PM (IST) Oct 06
আগামী ৩১ অক্টোবর ভারতীয় বায়ুসেনার ২৯তম প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। বর্তমান প্রধান অমর প্রীত সিংয়ের অবসরের পরই তিনি এই পদে বসবেন।
08:47 PM (IST) Oct 06
BCCI Senior Men's Selection Committee: ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে অজিত আগরকরের (Ajit Agarkar) মেয়াদ শেষ হয়েছে। তাঁর মেয়াদ বৃদ্ধি করছে না বিসিসিআই। আগরকরের পরিবর্তে এবার অন্য কাউকে বেছে নেওয়া হবে। সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিসিসিআই।
08:43 PM (IST) Oct 06
School Puja Holiday: ২০২৬ সালে পশ্চিমবঙ্গের স্কুলে পুজোর ছুটি কি মহালয়া থেকেই শুরু? জানুন ১০ অক্টোবর মহালয়ার ছুটি, ১৪ বা ১৫ অক্টোবর থেকে দুর্গাপুজোর ছুটি এবং কতদিন স্কুল বন্ধ থাকবে।
07:58 PM (IST) Oct 06
BJP WIN: মালদা জেলা পরিষদে বড় রাজনৈতিক পালাবদল। তৃণমূলের একাংশের সমর্থনে বোর্ড গঠন করে জেলা পরিষদের দখল নিল বিজেপি। সভাধিপতি হলেন বিজেপির দীপালি বালা।
07:21 PM (IST) Oct 06
07:20 PM (IST) Oct 06
07:15 PM (IST) Oct 06
East Bengal FC vs Mohun Bagan Super Giant: কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য অসাধারণ সময় চলছে। সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-ব্রাজিল (India vs Brazil), ভারত-উরুগুয়ে (India vs Uruguay) ম্যাচের পর আইএফএ শিল্ড ফাইনালে (IFA Shield 2026 Final) ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ হতে চলেছে।
06:59 PM (IST) Oct 06
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের সম্মানে রাষ্ট্রপতি ভবনে বিশেষ নৈশভোজের আয়োজন করেন। জিভে জল আনা নানা কাশ্মীরি পদ এই মেনুতে তাক লাগাল।
06:39 PM (IST) Oct 06
সাধারণত মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী—এই পাঁচ দিনই দুর্গাপুজোর মূল পর্ব হিসেবে ধরা হয়। কিন্তু ২০২৬ সালে সেই হিসেবেই আসছে বিশেষ পরিবর্তন। এ বার পাঁচ দিনের বদলে ছ’দিন ধরে চলবে দুর্গাপুজোর মূল পর্ব। কারণ, এ বার মহাসপ্তমী তিথি পড়েছে দু’দিন।
06:19 PM (IST) Oct 06
সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে শপথ নিলেন তিন প্রধান বিচারপতি। এর ফলে শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭।
06:15 PM (IST) Oct 06
2036 Olympics Hosting Rights: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। আমেদাবাদে (Ahmedabad) অলিম্পিক্স আয়োজনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (International Olympic Committee) সরকারিভাবে জানাল, ভারত অলিম্পিক্স আয়োজনের দৌড়ে আছে।
05:46 PM (IST) Oct 06
BJP MLA on Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে অভিযোগের মধ্যেই দলের নেতাদের ৩ দিনের সময়সীমা বেঁধে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। যোগ্যরা টাকা না পেলে মণ্ডল সভাপতিদের বাড়ি ঘেরাওয়ের ডাক, ভিডিওবার্তা ঘিরে বিতর্ক।
05:02 PM (IST) Oct 06
Francis Halzen Nobel Prize 2026 in Physics:বিশ্বব্রহ্মাণ্ডের সুদূর ও রহস্যময় কোণ থেকে ধেয়ে আসা মহাজাগতিক কণার খোঁজে জীবনের দীর্ঘ পথ হেঁটেছেন তিনি। বরফের আস্তরণের হাজার ফুট গভীরে বসিয়েছিলেন নজরদারি চোখ। যুগান্তকারী গবেষণার স্বীকৃতি মিলল অবশেষে।
04:30 PM (IST) Oct 06
Bangladeshis Apprehended: গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। এবার দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থেকেও একদল বাংলাদেশীকে পাকড়াও করা হল। তাদের সঙ্গে এক ভারতীয় নাগরিকও ছিল। তাদের সীমান্তরক্ষী বাহিনীর (BSF) হাতে তুলে দেওয়া হয়েছে।
04:25 PM (IST) Oct 06
Rahul On CEC: নির্বাচন কমিশনের সামনে ইন্ডিয়া জোটের বিক্ষোভ। পুলিশি বাধার মুখে পড়ে বিজেপি ও মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী।
04:01 PM (IST) Oct 06
বাংলাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর ব্যাপক ধরপাকড় চলছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (HRW)।
03:29 PM (IST) Oct 06
Ration Card: ৬ মাস রেশন না তুললেই বাতিল হতে পারে রেশন কার্ড! নিষ্ক্রিয় কার্ড ফের চালু করবেন কীভাবে? ই-কেওয়াইসি অনলাইন ও অফলাইনে করার সহজ পদ্ধতি এবং সরকারের নতুন নিয়ম জেনে নিন এক নজরে।
03:27 PM (IST) Oct 06
Mumbai Ranji Trophy Team: রঞ্জি ট্রফির ইতিহাসে সফলতম দল মুম্বই। এই দল নিয়ে প্রতি মরসুমেই আগ্রহ থাকে। এবারের রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের প্রথম ম্যাচের আগে দল ঘোষণায় চমক দেখা যাচ্ছে। তারকা ব্যাটার সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) প্রথম ম্যাচের দলে রাখা হল না। জল্পনা চলছে, সূর্যকুমারকে হয়তো আর রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ দেওয়া হবে না।
02:24 PM (IST) Oct 06
PM Modi Amit Shah: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। ঠিক একইভাবে নিজের ব্যস্ত কর্মসূচির জেরে এই মেগা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে এই বার্তা ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গেছে বলে প্রশাসন সূত্রের খবর।
01:53 PM (IST) Oct 06
Sourav Ganguly DC Coach আইপিএল-এ দাদার ইনিংসের নয়া অধ্যায়ের সূচনা। এই প্রথমবার হেড কোচের ভূমিকায় সৌরভ। আগামী ২০২৭ সালের আইপিএল মরসুমের জন্য দিল্লি ক্যাপিটালস দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
12:47 PM (IST) Oct 06
IndiGo Flight Fare: বিমানের জ্বালানির দাম বৃদ্ধির কারণে, একধাক্কায় ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইটের ভাড়া অনেকটাই বাড়িয়ে দিল ইন্ডিগো। ডোমেস্টিক ফ্লাইটে ১৩০০ টাকা এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটে ১০ হাজার টাকা পর্যন্ত ফুয়েল সারচার্জ বাড়ানো হয়েছে। উৎসবের মরশুমে এই ভাড়া বৃদ্ধি সাধারণ যাত্রীদের জন্য বড়সড় ধাক্কা।
12:18 PM (IST) Oct 06
Credit Score: ক্রেডিট স্কোর কম থাকলে ব্যাঙ্ক থেকে লোন পাওয়া বেশ মুশকিল। তবে রোজকার কয়েকটা সহজ অভ্যাসে আপনি নিজের ক্রেডিট প্রোফাইল আবার ঠিক করে নিতে পারেন। সিবিল স্কোর বাড়ানোর সেই দারুণ উপায়গুলোই আজ আমরা জেনে নেব।
11:48 AM (IST) Oct 06
Harmanpreet Kaur: ভারতীয় মহিলা ক্রিকেট দলে একটা যুগের অবসান ঘটল। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন ৩৭ বছর বয়সী তারকা ক্রিকেটার হরমনপ্রীত কৌর। ১০ বছর দেশকে নেতৃত্ব দেওয়ার পর সরলেন হরমনপ্রীত।
11:41 AM (IST) Oct 06
11:40 AM (IST) Oct 06
Delhi Protest: খবর আসছে, নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনের মকরদ্বার থেকে মিছিল শুরু করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবরা। তবে বিরোধীদের এই মিছিল আটকানোর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল বিরাট পুলিশবাহিনী।
11:32 AM (IST) Oct 06
Gold and silver prices Today: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে ৬ অক্টোবর ভারতের খুচরা বাজারে সোনা ও রুপার দাম কমেছে। ভারতের প্রধান শহরগুলোতে ২৪ ও ২২ ক্যারেট সোনার দামে এই পতন দেখা যায়।
11:27 AM (IST) Oct 06
10:26 AM (IST) Oct 06
10:17 AM (IST) Oct 06
Lionel Messi Argentina: আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে প্রতিপক্ষ আফ্রিকার দেশ বেনিন। ২১ বছরের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে নিজের ২০৮তম ম্যাচ খেলে বিদায় নেবেন এই কিংবদন্তি।
09:46 AM (IST) Oct 06
09:31 AM (IST) Oct 06
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন ৭ অক্টোবর বেঙ্গালুরুতে ইউনিয়ন ও সমিতিগুলির সঙ্গে পরবর্তী বৈঠক করতে চলেছে। এই বৈঠকে মূলত বেতন, ফিটমেন্ট ফ্যাক্টর, ভাতা এবং পেনশন সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হবে।
08:58 AM (IST) Oct 06
Rejinagar byelection: রেজিনগর আসনে উপ নির্বাচন শুরু হতেই পুলিশের হাতে আটক নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। কেন তাকে আটক করা হল? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
08:46 AM (IST) Oct 06
বর্ষা এখন বিদায়ের পথে। রাজ্যের বেশিরভাগ জায়গায় আবহাওয়া শুকনো থাকবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং রোদও দেখা যাবে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেরও কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।