২৪ আগস্ট ২০২৬-এর সমস্ত গুরুত্বপূর্ণ খবর একসঙ্গে। পশ্চিমবঙ্গ, কলকাতা, ভারত ও বিশ্বের সর্বশেষ খবর, রাজনীতি, আবহাওয়া, অর্থনীতি ও অন্যান্য আপডেট পড়ুন Live Blog-এ।
12:25 AM (IST) Aug 25
East Bengal: পতাকা উত্তোলন করেন মুরারীলাল লোহিয়া এবং তারপর সবাই মিলে ট্রফির সঙ্গে ছবি তোলেন। কলকাতা লিগের ম্যাচেও জয় পেল লাল হলুদ ব্রিগেড। কালীঘাট মিলন সংঘকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলে যোগ দিলেন দলের পঞ্চম বিদেশি দিয়েগো জিভুলিক।
11:07 PM (IST) Aug 24
Investment in West Bengal: সোমবার, শিল্পায়ন নিয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari News)। নবান্নে সাংবাদিক বৈঠক শেষে তিনি বলেন, এলঅ্যান্ডটি গোষ্ঠী এই রাজ্যে দুটি নতুন প্রোজেক্ট শুরু করতে চলেছে।
09:15 PM (IST) Aug 24
West Bengal Weather: সোমবারের পর মঙ্গলবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া। নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
07:53 PM (IST) Aug 24
Congress Attack On BJP Govt: অন্নপূর্ণা যোজনা নিয়ে যেভাবে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবার তা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুললেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
07:01 PM (IST) Aug 24
IND vs SL Test 2026: ইতিমধ্যেই প্রথম টেস্টটি জিতে চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচেও কার্যত, অনেকটাই এগিয়ে রয়েছেন শুভমান গিলরা। টসে জিতে এই ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আর প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো রানের পাহাড় গড়ল তারা।
06:28 PM (IST) Aug 24
Calcutta High Court On TMCP: টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরে বঙ্গ রাজনীতিতে চলছে জোর তরজা। আগামী ২৮ অগাস্ট টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস আদেও পালন করা যাবে কীনা সেই চর্চার মাঝেই সামনে এলো কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশ। কী বলল আদালত?
06:05 PM (IST) Aug 24
Cal HC On Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। সোমবার মামলা মুলতূবীর নির্দেশ আদালতের। আর কী বলল আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
05:59 PM (IST) Aug 24
Share Market Update: সূচকগুলি ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে লেনদেন শুরু করলেও দিনের শেষে এসে বিপাকে পড়ল। শুরুর দিকে সেনসেক্স ১৮৩ পয়েন্ট এবং নিফটি ৩৩ পয়েন্ট বৃদ্ধি পায়। তবে দিনের শেষে সেনসেক্স ১৭০ পয়েন্ট এবং নিফটি ৩৩ পয়েন্ট হ্রাস পেল।
05:10 PM (IST) Aug 24
CJP Rajasthan: রাজস্থানে পৌঁছে গেল সিজেপি। তখনই আক্রান্ত হন ককরোচ জনতা পার্টির নেতারা। এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সিজেপি-র যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। তবে তারা আক্রান্ত হলেও উল্টে তাদের বিরুদ্ধেই এফআইআর রুজু করেছে পুলিশ। পাল্টা অবশ্য জবাব দিয়েছেন আশুতোষ রাঙ্কারাও। দুই পক্ষের অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে।
04:48 PM (IST) Aug 24
04:44 PM (IST) Aug 24
ইস্টবেঙ্গলের ২০২৬ ডুরান্ড কাপ জয়ের পিছনে কাজ করেছে কোন ৫ কৌশল? কীভাবে মোহনবাগানকে হারিয়ে ২২ বছর পর ট্রফি ঘরে তুলল লাল-হলুদ। এর পিছনে ছিল ৫টি ধুরন্ধর ট্রিকস।
04:34 PM (IST) Aug 24
Cyber Terrorism: আহমেদাবাদের একটি সাইবার সন্ত্রাস মামলার তদন্তে নেমে তেলেঙ্গানার পাঁচটি জায়গায় তল্লাশি চালাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। মূলত, সন্দেহভাজনদের কার্যকলাপের প্রমাণ খুঁজতেই এই অভিযান বলে জানা যাচ্ছে। ডিজিটাল ডিভাইস এবং বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে।
04:09 PM (IST) Aug 24
মাত্র দশ বছরে ভারতের ডিজিটাল লেনদেনের ছবিটাই বদলে দিয়েছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা UPI। ২০১৬-১৭ অর্থবর্ষে যেখানে মোট লেনদেনের পরিমাণ ছিল ৭,০০০ কোটি টাকা, সেখানে ২০২৫-২৬ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ লক্ষ কোটি টাকায়।
03:35 PM (IST) Aug 24
কলম্বোতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট চলাকালীন উত্তপ্ত বাক্যবিনিময়ের জেরে আইসিসি যশস্বী জয়সওয়াল ও অসিতা ফার্নান্দো—উভয়কেই জরিমানা করেছে। ম্যাচের প্রথম দিনের ওই ঘটনায় উভয় খেলোয়াড়কেই তাঁদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা এবং একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
03:20 PM (IST) Aug 24
France Condom: ফ্রান্সে প্রায় ৩ লক্ষ সম্ভাব্য অনিরাপদ কন্ডোম নিয়ে সতর্কতা জারি। ছিদ্র বা ফেটে যাওয়ার ঝুঁকিতে বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে বিপুল সংখ্যক কন্ডোম। জেনে নিন বিস্তারিত।
03:18 PM (IST) Aug 24
National Sports Day: জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে আগামী ২৭-২৯ অগাস্ট 'খেল কি বাত, পিএম কে সাথ' অনুষ্ঠানের আয়োজন করছে SAI এবং মাই যুবা ভারত। ২৭ অগাস্ট, প্রধানমন্ত্রী মোদী দেশের তরুণ খেলোয়াড়দের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন। দেশের ক্রীড়া নীতি এবং সাফল্য নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।
03:03 PM (IST) Aug 24
Free Bus Travel: ২ অক্টোবর থেকে তামিলনাড়ুতে শুরু হচ্ছে মহিলাদের জন্য নতুন বিনামূল্যে বাস পরিষেবা, নাম 'ভেট্রিপ্পায়ানাম'। এই প্রকল্পের আওতায় কোন কোন সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন, দেখে নিন এই গ্যালারিতে।
02:55 PM (IST) Aug 24
Weather News: বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে ফের বৃষ্টির দাপট রাজ্যজুড়ে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি, সঙ্গে উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস।
02:51 PM (IST) Aug 24
02:46 PM (IST) Aug 24
SSKM Hospital: এসএসকেএম হাসপাতালে বিপত্তি। রোগীর পরিজনের মাথায় গাছ ভেঙে পড়ে মৃত্যু। কীভাবে ঘটল এই দুর্ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
01:38 PM (IST) Aug 24
DA Hike: সেপ্টেমবর মাসেই ঢুকবে ৭ মাসের বকেয়া বেতন! পুজোর আগে প্রায় দ্বিগুণেরও সমান মাইনে পেতে চলেছেন সরকারি কর্মীরা, কী ঘোষণা করল শুভেন্দু সরকার?
01:20 PM (IST) Aug 24
12:56 PM (IST) Aug 24
Rahul Gandhi's Fashion: Gen Z-র মন জয় করতে নিজের পোশাক ও স্টাইলে বড়সড় পরিবর্তন আনলেন রাহুল গান্ধী। তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে তাঁর নতুন লুক ও পোশাক নিয়ে শুরু হয়েছে আলোচনা। কীভাবে বদলেছে রাহুলের ফ্যাশন স্টাইল, রইল তার বিস্তারিত।
12:48 PM (IST) Aug 24
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোমবারে এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম। মধ্যবিত্তের পকেটে আরও পড়ল টান! ২৪ অগাষ্ট কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
12:06 PM (IST) Aug 24
গোয়েন্দা তথ্যানুযায়ী, গত ৬০ ঘণ্টায় পাকিস্তানের বিমান বাহিনীর দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে তুর্কি সামরিক বিমানের ব্যাপক আনাগোনা লক্ষ্য করা গেছে। ১৯ থেকে ২১ আগস্টের মধ্যে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একাধিক তুর্কি সি-১৩০ হারকিউলিস (C-130 Hercules) পরিবহন বিমান বেশ কয়েকটি ফ্লাইট পরিচালনা করেছে।
12:01 PM (IST) Aug 24
Onion Price: সোমবার থেকে চালু হচ্ছে 'কান্দা এক্সপ্রেস'! নাসিক থেকে দিল্লি, চেন্নাই, কোচি, গুয়াহাটিতে পৌঁছাবে পেঁয়াজ, দাম কমাতে বড় উদ্যোগ কেন্দ্রের।
11:29 AM (IST) Aug 24
Haryana Crime: স্বামীকে খুন করে পেট থেকে নাড়িভুঁড়ি বার করে নিল স্ত্রী। সেই নাড়িভুঁড়ি ব্যাগে ঢুকিয়ে পালানোর চেষ্টাও করে। বাড়িওয়ালা দেখতে পাওয়াতেই ভেস্তে যায় চাল। তারপরে কী হল? দেখুন ভয়ঙ্কর হত্যাকাণ্ড
11:20 AM (IST) Aug 24
11:04 AM (IST) Aug 24
10:59 AM (IST) Aug 24
মুখ্যমন্ত্রী সোমবার বিধানসভায় একগুচ্ছ নতুন জনকল্যাণমূলক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে বার্ষিক ২.৫ লক্ষ টাকার কম আয়ের পরিবারগুলিকে বছরে তিনটি এলপিজি (LPG) সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার সুবিধা।
10:53 AM (IST) Aug 24
Maharashtra iPhone Case: আইফোনের ইএমআই নিয়ে বচসা, নাকি পারিবারিক অশান্তি? সম্ভাজীনগরে পাহাড় থেকে পড়ে বাবা-মা ও ছেলের মৃত্যুর নেপথ্যে উঠে আসছে নতুন তথ্য।
10:47 AM (IST) Aug 24
Share Market Today: আগস্ট মাসে ভারতীয় শেয়ার বাজারে প্রায় ১০ বিলিয়ন ডলারের রেকর্ড তহবিল সংগ্রহ হয়েছে, যা দেশের পুঁজি বাজারের ইতিহাসে একটি নতুন অধ্যায়। মেইনবোর্ড আইপিও, কিউআইপি এবং বড় ব্লক ডিলের মাধ্যমে এই বিপুল পরিমাণ ইক্যুইটি প্রবাহ ঘটেছে।
10:35 AM (IST) Aug 24
সেপ্টেম্বরের শেষেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সুখবর। ৭,৪০০ টাকা পর্যন্ত অ্যাড-হক বোনাস, ২২,০০০ টাকা পর্যন্ত সুদমুক্ত ফেস্টিভ্যাল অ্যাডভান্স এবং ১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ DA—জেনে নিন কারা পাবেন এই সুবিধা এবং কবে অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে।
10:29 AM (IST) Aug 24
School Holiday August Last Week: ঈদে মিলাদ থেকে রাখী পূর্ণিমা, একাধিক উৎসবের জেরে ২৫ থেকে ৩০ আগস্ট টানা ছুটি স্কুলে। কোন কোন দিন বন্ধ, জানুন সম্পূর্ণ তালিকা।
10:16 AM (IST) Aug 24
ইএম বাইপাসের কাছে একটি আবাসিক কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে রাঁধুনি হিসেবে কর্মরত এক ব্যক্তিকে একই বাড়িতে গৃহকর্মী হিসেবে নিযুক্ত এক মহিলাকে ধর্ষণের চেষ্টার
09:41 AM (IST) Aug 24
বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারের হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ মুগ্ধ ও সিদ্ধার্থ নামে দুজনকে গ্রেফতার করেছে তারা। এরাই একই পরিবারের চার সদস্যকে হত্যা করে। এরপর তারা প্রায় ছয় থেকে সাত ঘণ্টা ওই বাড়িতেই লুকিয়ে ছিল। ফ্রিজ থেকে শসা ও খেজুর বের করে খায়। এরপর স্নানও করে।
09:37 AM (IST) Aug 24
CM Health Scheme: স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কার্ড নেই? চিন্তা নেই! আধার যাচাই করেই হাসপাতাল থেকে মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার ফর্ম, বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত মিলবে বিনামূল্যে চিকিৎসা। জানুন সম্পূর্ণ প্রক্রিয়া।
08:56 AM (IST) Aug 24
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সোমবার চিন সফরে যাচ্ছেন, যেখানে তিনি সীমান্ত সমস্যা নিয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনায় অংশ নেবেন।