Published : Feb 05, 2026, 09:09 AM ISTUpdated : Feb 05, 2026, 10:35 PM IST

Ajker Bangla News Live: লোকসভায় মোদীর ওপর হামলার ছক কংগ্রেসে! ওম বিড়লার পরামর্শে কী করলেন প্রধানমন্ত্রী

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

10:35 PM (IST) Feb 05

লোকসভায় মোদীর ওপর হামলার ছক কংগ্রেসে! ওম বিড়লার পরামর্শে কী করলেন প্রধানমন্ত্রী

সূত্র অনুযায়ী, লোকসভায় প্রধানমন্ত্রী মোদীর ওপর কংগ্রেসের শারীরিক আক্রমণের পরিকল্পনার অভিযোগ উঠেছে। এই হট্টগোলের জেরে মোদীর জবাবী ভাষণ ছাড়াই রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব পাস হয়ে যায়। বিস্তারিত জানতে পড়ুন।

 

Read Full Story

10:28 PM (IST) Feb 05

West Bengal Congress - শেষবার কবে রাজ্যে বিধানসভা ভোটে একা লড়েছিল কংগ্রেস

Congress: বামফ্রন্ট, আইএসএফ-এর সঙ্গে জোট নয়, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে একাই রাজ্যের ২৯৪টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। বামেদের হাত ছেড়ে একলা চলো নীত-র পথে হাত শিবির। রাজ্যে গত তিনটি বিধানসভা নির্বাচনে জোট গড়ে লড়েছে কংগ্রেস।

Read Full Story

09:32 PM (IST) Feb 05

বাংলা-সহ ৫ রাজ্যে Vote, ১৪৪৪ জন কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে ECI

অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভারতের নির্বাচন কমিশন (ECI) ১৪৪৪ জন কেন্দ্রীয় পর্যবেক্ষককে ব্রিফ করেছে। অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

 

Read Full Story

09:29 PM (IST) Feb 05

আইপিএল-এর চেয়ে ৭৭% কম অর্থ পাচ্ছেন, পাকিস্তান সুপার লিগে মুস্তাফিজুর রহমান

Mustafizur Rahman: এবারের আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) জায়গা পেলেও, তারপর বিসিসিআই-এর (BCCI) নির্দেশে বাদ পড়েন মুস্তাফিজুর রহমান। এবার বাংলাদেশের (Bangladesh) এই পেসার পিএসএল-এ (PSL 11) যোগ দিলেন।

Read Full Story

09:01 PM (IST) Feb 05

নেহরু-ইন্দিরা দেশের নাগরিকদের সমস্যা ভাবতেন, আবার দুই প্রাক্তনকে নিশানা মোদীর

PM Modi: রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর উদাহরণ দিয়ে বলেন যে তাঁরা দেশের জনসংখ্যাকে সমস্যা হিসেবে দেখতেন, যা বিজেপির নাগরিক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত।

 

Read Full Story

08:41 PM (IST) Feb 05

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কি মার্চেই চূড়ান্ত হবে, নাকি আরও দেরি রয়েছে? জেনে নিন

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে? পীযূষ গোয়েল সংবেদনশীল ক্ষেত্র এবং যৌথ বিবৃতি সম্পর্কে তথ্য দিয়েছেন। জানুন এই চুক্তির পেছনের গোপন রহস্য।

Read Full Story

08:40 PM (IST) Feb 05

কংগ্রেসের 'যুবরাজ' শিখ সাংসদকে বিশ্বাসঘাতক বলেছেন, রাহুল গান্ধীকে তুলোধনা মোদীর

PM Modi: রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদীর তীব্র আক্রমণ। শিখ সাংসদ রভনীত বিট্টুকে 'বিশ্বাসঘাতক' বলায় রাহুল গান্ধীকে একহাত নিলেন তিনি। মোদী বলেন, এটি শিখ সম্প্রদায়ের অপমান। কংগ্রেসের বিরুদ্ধে কৃষক উপেক্ষা ও উন্নয়নে দেরির অভিযোগও আনেন তিনি।

 

Read Full Story

08:01 PM (IST) Feb 05

'সুপ্রিম' নির্দেশে ২৫% DA দিতে রাজ্যের ধাক্কা কত? রইল চুলচেরা হিসেব নিকেশ

DA: সুপ্রিম কোর্ট রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৫% DA বা মহার্ঘ ভাতা ৩১ ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে। সেই হিসেবে এবার দেখুন রাজ্য সরকারের সামনে কী পরিমাণ আর্থিক ধাক্কা পড়তে চলেছে।

 

Read Full Story

07:50 PM (IST) Feb 05

ফের শীর্ষকর্তার নিশানায় বিনিয়োগকারী সংস্থা, আইএসএল শুরুর আগেই তাল কাটল ইস্টবেঙ্গলে

East Bengal Club: নানা ঘটনায় বিভিন্ন সময়ে ইস্টবেঙ্গল সমর্থকদের ক্ষোভের কারণে পরিণত হয়েছেন শীর্ষকর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar)। যিনি গড়ের মাঠে নিতু নামে পরিচিত। ফের ইস্টবেঙ্গলের শীর্ষকর্তার মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Read Full Story

07:40 PM (IST) Feb 05

DA News - মার্চেই বকেয়া ডিএ দেবে নবান্ন? ২৫ শতাংশ ডিএ দিলে হাতে কত টাকা পাবেন সরকারি কর্মীরা!

DA Hike News: সরকার যদি ২৫% ডিএ বাড়ায়, তাহলে বেতনের উপর ঠিক কতটা প্রভাব পড়বে? আপাতত সেই হিসেব করছেন রাজ্য সরকারি কর্মীরা। মার্চ মাসেই কি বকেয়া ডিএ মিটিয়ে দেবে নবান্ন! তাহলে কত টাকা হাতে পাবেন কর্মীরা, দেখে নিন হিসেব।

Read Full Story

06:54 PM (IST) Feb 05

কার্নেগি ইন্ডিয়া সামিট ২০২৫ - AI ও কম্পিউটের পাঠ যা ডিজিটাল বিশ্বকে বদলে দেবে

কার্নেগি ইন্ডিয়ার গ্লোবাল টেকনোলজি সামিট ইনোভেশন ডায়ালগ ২০২৫-এ আলোচনা হয়েছে যে AI এবং কম্পিউটিংয়ের ভবিষ্যৎ শুধু প্রযুক্তির উপর নয়, বরং সার্বভৌমত্ব, স্মার্ট ডিজাইন এবং সংস্কৃতির সঙ্গেও জড়িত।

 

Read Full Story

06:26 PM (IST) Feb 05

টি-২০ বিশ্বকাপ ২০২৬ - 'আমরা কলম্বোয় যাচ্ছি,' পাকিস্তানের বিরুদ্ধে খেলতে তৈরি সূর্যকুমার

2026 ICC Men's T20 World Cup: শনিবার শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। ভারত-পাকিস্তান ম্যাচই (India vs Pakistan) এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ। কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা ঘোষণা করেছে পাকিস্তান।

Read Full Story

06:23 PM (IST) Feb 05

একলা চলো রে নীতি Congress-এর, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনেই লড়বে কংগ্রেস

Congress: পশ্চিমবঙ্গ কংগ্রেসের ইন-চার্জ গুলাম আহমদ মীর নিশ্চিত করেছেন যে দল ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে একাই ২৯৪টি আসনে লড়বে। জাতীয় নেতৃত্ব এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। বিজেপিও নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।

 

Read Full Story

05:58 PM (IST) Feb 05

বাংলার যুব সাথী প্রকল্পের ১৫০০ টাকা কারা কী ভাবে পাবেন? এখন থেকে সমালোচনা শুভেন্দুর

Banglar Yuba Sathi: অন্তর্বর্তী বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নতুন ঘোষণা বাংলার যুব সাথী প্রকল্প। জানুন এই প্রকল্পের টাকা কারা ও কী ভাবে পাবেন। তবে প্রকল্প নিয়ে এখন থেকেই সমালোচনায় সরব শুভেন্দু অধিকারী।

 

Read Full Story

05:08 PM (IST) Feb 05

টি-২০ বিশ্বকাপ ২০২৬ - ফিট হয়ে উঠবেন ওয়াশিংটন সুন্দর? অপেক্ষায় নির্বাচকরা

2026 ICC Men's T20 World Cup: শনিবার শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। কিন্তু ভারতীয় দলের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ফিটনেস রিপোর্ট পাওয়ার অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট।

Read Full Story

04:55 PM (IST) Feb 05

প্রকল্পতে 100 পার রাজ্যের, বাজেটের পর মমতা বললেন, 'আমরা ভোটেও জিতি কোর্টেও জিতি '

Mamata Banerjee on Budget: বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় তুলোধনা করেন কেন্দ্র ও বিরোধী রাজনৈতিক দলগুলিকে। তিনি জানিয়ে দেন, রাজ্যের প্রকল্প সংখ্যা ১০০ পার করেছে।

 

Read Full Story

04:23 PM (IST) Feb 05

Lakshmir Bhandar - বিজেপি ক্ষমতায় এলে জুন মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের ডাবল টাকা, বড় ঘোষণা শুভেন্দুর

বিজেপি ক্ষমতায় এলে বাংলার মহিলাদের জন্য মাসিক ভাতা বাড়িয়ে ৩০০০ টাকা করে দেবে বলে ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Read Full Story

04:03 PM (IST) Feb 05

ভোটের আগে Mamata-র পাখির চোখে ৬০ উর্ধ্বরা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা

For Pensioners: বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য রাজ্যের ৬০ উর্ধ্ব ব্যক্তি ও মহিলারা। আর সেই কারণে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের তুষ্ঠ করতে একগুচ্ছ ঘোষণা অন্তর্বর্তী বাজেটে। স্বাস্থ্য থেকে বেতন সবই উর্ধ্বমুখী।

 

Read Full Story

03:50 PM (IST) Feb 05

Sheikh Hasina - নভেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, দাবি আওয়ামি লিগ নেতার

Sheikh Hasina: ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ (Bangladesh) ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই তিনি ভারতে আছেন। তবে চলতি বছর বাংলাদেশে ফিরতে পারেন হাসিনা। সেই দাবিই করছেন আওয়ামি লিগ (Bangladesh Awami League) নেতারা।

Read Full Story

03:26 PM (IST) Feb 05

ASHA Workers - ১০০০ টাকা করে ভাতা বৃদ্ধি, বাজেটে আশাকর্মীদের জন্য় আর কী কী ঘোষণা?

রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে আশাকর্মীদের জন্য কল্পতরু হয়েছে রাজ্য সরকার। একাধিক ঘোষণা করা হয়েছে তাঁদের জন্য।

Read Full Story

03:23 PM (IST) Feb 05

ক্ষমতায় ফিরলেই Banglar Yuba sathi নামে নতুন প্রকল্প চালু, মাসে ১৫০০ টাকা বিলি এদের

Banglar Yuba sathi scheme: অন্তবর্তী বাজেটে বাংলার যুব সাথী নামে নতুন প্রকল্পের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। এই প্রকল্পে মাসে মাসে ১৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা।

 

Read Full Story

03:04 PM (IST) Feb 05

West Bengal Budget 2026 - এই কর্মীদের বেতন এক লাফে ১০০০ টাকা বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! বাজেটে বিরাট ঘোষণা

West Bengal Budget 2026: এই কর্মীদের বেতন এক লাফে ১০০০ টাকা বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! বাজেটে বিরাট ঘোষণা

Read Full Story

02:52 PM (IST) Feb 05

DA Hike - একলাফে ১৮ শতাংশ ডিএ! ভোটের মুখে বাজেটে বিরাট ঘোষণা মমতার

DA Hike Update: DA Hike Update: গত বছর ১ এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পান রাজ্য সরকারের কর্মচারীরা। সেই ক্ষতে এবার সামান্য হলেও প্রলেপ লাগালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন তিনি।

Read Full Story

02:51 PM (IST) Feb 05

DA মামলায় রাজ্যকে ৩টি গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের, দেখুন ছবিতে

DA CASE: 8 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলার। তার প্রায় ৫ মাস পরে রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। আর সেই মামলায় রাজ্যকে যে ৩টি নির্দেশ দিয়েছে সেগুলি দেখুন ছবিতে।

 

Read Full Story

02:40 PM (IST) Feb 05

Lakshmir Bhandar - লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়ছে, বাজেটে ঘোষণা চন্দ্রিমার

৫০০ টাকা করে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারে। আজ বিধানসভা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে এই কথা ঘোষণা করেন।

Read Full Story

02:40 PM (IST) Feb 05

টি-২০ বিশ্বকাপ ২০২৬ - ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান, দাবি শাহবাজ শরিফের

2026 ICC Men's T20 World Cup: শনিবার শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। কিন্তু এই ম্যাচ বয়কট করার কথা জানিয়েছে পাকিস্তান। তাদের অবস্থান না বদলালে এই ম্যাচ হচ্ছে না।

Read Full Story

02:27 PM (IST) Feb 05

ধর্ষণে অন্তঃসত্ত্বা মূক ও বধির যুবতী, DNA টেস্টের পরে বাবাকে কেন গ্রেফতার পুলিশের?

বধির ও মূক যুবতী ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়েছিলেন। পুলিশের তদন্ত নেমে হকচকিয়ে যায়। যদিও এখন জানা গিয়েছে, যুবতীর গর্ভবতী হওয়ার পিছনে দায়ী খোদ তাঁর বাবা।

Read Full Story

01:04 PM (IST) Feb 05

Delhi Missing Incidents - রাজধানীতে নিখোঁজের স্রোত! বছরের প্রথম মাসেই নিখোঁজ ৮০৭ জন

২০২৬ সালের প্রথম ১৫ দিনে দিল্লিতে ৮০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন, যার মধ্যে মহিলা ও মেয়েরাই সংখ্যাগরিষ্ঠ। প্রতিদিন গড়ে ৫০ জনেরও বেশি নিখোঁজ হওয়ায় এবং ৫৭২ জন এখনও নিখোঁজ থাকায়, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।

Read Full Story

12:54 PM (IST) Feb 05

DA Case West bengal - ডিএ পাওয়া কি মৌলিক অধিকার? এক নজরে দেখুন মামলায় ঠিক কী কী পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ডিএ মামলায় রায় (DA Case Verdict West Bengal) ঘোষণা করেছে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এখনই রাজ্য সরকারকে ২৫% বকেয়া DA মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দেয়।

Read Full Story

12:07 PM (IST) Feb 05

'ডিএ দান নয়, কর্মচারীদের ন্যায্য অধিকার', সরকারি কর্মচারীদের অভিনন্দন শুভেন্দুর

ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায়কে রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Read Full Story

11:37 AM (IST) Feb 05

'আগুন নিয়ে না খেলে ডিএ দিয়ে দিন', রায় আসতেই মমতাকে হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাল সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএ নিয়ে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে। ১১০৬ দিনেরও বেশি শহিদ মিনারে অবস্থান করছে সরকারি কর্মচারীদের একাংশ। 

Read Full Story

11:16 AM (IST) Feb 05

ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বিরাট জয় সরকারি কর্মীদের, ভোটের আগে মুখ পুড়ল রাজ্যের! কী বলল শীর্ষ আদালত?

এর আগে যতবার রাজ্যে বাজেট পেশ করা হয়েছে ঠিক সেই সময়ই বেড়েছে বাংলার সরকারি কর্মীদের DA। তবে এবার একটু বেশির উৎসাহ নিয়ে ছিলেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা। বৃহস্পতিবার ছিল সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় দান। বিরাট জয় পেলেন কর্মীরা। কী বলল শীর্ষ আদালত?

Read Full Story

11:00 AM (IST) Feb 05

Gold Price Today Kolkata - লক্ষ্মীবারে এক লাফে অনেকটা কমলো সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে?

Gold Price Today Kolkata: লক্ষ্মীবারে এক ধাক্কায় অনেকটা কমলো সোনার দাম। একটানা দাম বৃদ্ধির পর ৫ ফেব্রুয়ারি কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

10:27 AM (IST) Feb 05

Silver Price Today - আকাশ ছোঁয়া দর ওঠার পরেই, রূপার দামে বড় পতন! আজ কতটা কমলো দাম?

আজ পণ্য বাজার খোলার সাথে সাথে রূপার দামে তীব্র পতন দেখা গেছে, যা গত দুই দিনের লাভকে মুছে দিয়েছে। ফিউচার বাজারে রূপার দাম প্রায় ৬% কমেছে এবং সোনার দামেও পতন লক্ষ্য করা গেছে। এই পতনের ফলে এক কিলো রূপার দাম ২০,০০০ টাকা কমে তিন লাখে দাঁড়িয়েছে।
Read Full Story

09:55 AM (IST) Feb 05

Bharat Taxi - ওলা-উবারের খেল খতম, আজ থেকেই চালু হচ্ছে ভারত ট্যাক্সি

ওলা, উবার-সহ অন্য় ক্যাব ট্যাক্সির দাপট শেষ হতে চলেছে। কারণ আজ থেকে চালু হচ্ছে ভারত ট্যাক্সি (Bharat Taxi)। এটি ক্যাব, বাইক ট্যাক্সি এবং অটোরিকশার সমবায় মডেল-ভিত্তিক পরিষেবা।

Read Full Story

09:34 AM (IST) Feb 05

Share Market Today - বৃহস্পতিবার শেয়ার বাজারে লাভ-লোকসানের খেলায় নজরে থাকবে কোন স্টকগুলি?

বৈশ্বিক দুর্বলতার কারণে বৃহস্পতিবার ভারতীয় শেয়ার বাজার সমান্তরালভাবে খোলার সম্ভাবনা রয়েছে। ভারতী এয়ারটেল, টাটা মোটরস সহ একাধিক কোম্পানি তাদের ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করবে, স্টকগুলিও বিভিন্ন কর্পোরেট খবরের কারণে নজরে থাকবে।

Read Full Story

09:10 AM (IST) Feb 05

West Bengal Budget: আজ রাজ্য বাজেট, লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা বাড়বে, ডিএ বাড়বে কত শতাংশ?

আজ বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ হবে। অন্তর্বর্তী বাজেট (ভোট অন অ্যাকাউন্টস) পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃতীয় তৃণমূল সরকারের জমানার শেষ বাজেট।

 

Read Full Story

More Trending News