আজ সারাদিন কী ঘটল? কখন, কোথায় কী হচ্ছে সবার আগে জেনে নিন এশিয়ানেট নিউজ বাংলায়। এক ক্লিকেই দেখে নিন সারাদিনের খবরের আপডেট….

11:57 PM (IST) Jan 15
East Bengal: বৃহস্পতিবার, বিবৃতি দিয়ে এই কথা ঘোষণা করেছে তারা। এরপর সেই কথা সোশ্যাল মিডিয়াতেও সেই কথা জানিয়েছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট।
11:46 PM (IST) Jan 15
Healthy Food: আয়ুর্বেদে ঘিকে বলা হয় 'মেধ্য রসায়ন', যা স্মৃতিশক্তি ও বুদ্ধি বাড়াতে সাহায্য করে। আধুনিক পুষ্টিবিজ্ঞানও এই তথ্যের সমর্থনে বেশ কিছু জোরালো যুক্তি খুঁজে পেয়েছে।
11:43 PM (IST) Jan 15
Travel Tips: ভুবনেশ্বর শহরে গিয়েছেন, ঘুরেছেন মন্দিরগুলি? চেনা ছকের বাইরে এই শহর থেকে আশপাশে ঘোরার অনেক ঠিকানা আছে। তালিকায় রাখুন এমন তিন স্বল্প পরিচিত জায়গা।
11:18 PM (IST) Jan 15
Vijay Hazare Trophy 2026: বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে শক্তিশালী কর্ণাটককে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল বিদর্ভ।
10:40 PM (IST) Jan 15
Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারি বিবৃতি দিয়ে জানাল, নাজমুলকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে।
09:13 PM (IST) Jan 15
IND vs USA U19: আমেরিকাকে ৬ উইকেটে হারিয়ে প্রথম ম্যাচ জিতে নিল ভারত। ম্যাচের সেরা হেনিল প্যাটেল। যদিও সেটা এসেছে ডার্কওয়ার্থ লুইস নিয়মের মাধ্যমে।
09:11 PM (IST) Jan 15
সাম্প্রতিক ইন্ডিগো সংকটের পর যাত্রীরা সংস্থার ব্যবস্থাপনার উপর কতটা ক্ষুব্ধ, তার একটি উদাহরণ সম্প্রতি সামনে এসেছে। যাত্রীরা পাইলটকে শুধু কটু কথাই বলেননি, তাকে মারতেও উদ্যত হন।
08:51 PM (IST) Jan 15
বৃহস্পতিবারের বিএমসি নির্বাচনের পর প্রকাশিত এক্সিট পোল বিজেপি-শিবসেনা জোটের জয়ের ইঙ্গিত দিয়েছে। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, এই জোট সহজ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে, যেখানে ঠাকরে ভাইদের জোট দ্বিতীয় স্থানে থাকবে।
08:25 PM (IST) Jan 15
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী কলকাতায় প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের সাথে দেখা করেন। তিনি সরকারের ১৫ বছরের রিপোর্ট কার্ড 'উন্নয়নের পাঁচালী' তুলে দেন এবং কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেন।
07:59 PM (IST) Jan 15
ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের হাতে আটক এমটি ভ্যালিয়েন্ট রোর জাহাজের ১৬ জন ভারতীয় নাবিক। তাদের মধ্যে একজন, কেতন মেহতার পরিবার ছেলেকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেগঘন আবেদন জানিয়েছে।
07:51 PM (IST) Jan 15
যাত্রী সুরক্ষায় সুখবর দিল পূর্ব রেল। এই জোনের বাকি রেল নেট ওয়ার্কে দেশীয়ভাবে তৈরি অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম (এটিপি) ব্যবস্থা 'কবচ' লাগানোর অনুমোদন দেওয়া হয়েছে।
07:40 PM (IST) Jan 15
২৫ ডিসেম্ব থেকে কলকাতা সহ বঙ্গে হাড়কাঁপানো শীত ছিল। পৌষ সংক্রান্তি শেষ। তাই এবার কনকনে ঠান্ডা বিদায় নেওয়ার পালা। এই অবস্থায় কী পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।
07:15 PM (IST) Jan 15
পূর্ব যাদবপুর থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকার অহল্যা নগরে বিএলও-র মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম অশোক দাস।
06:47 PM (IST) Jan 15
আগামিকাল, অর্থাৎ শুক্রবার থেকে ভারত ইরানে থাকা ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। শুক্রবারই ইরান থেকে প্রথম ভারতীয় নাগরিকদের একটি দল দেশে ফিরতে পারে
06:18 PM (IST) Jan 15
হাজার হাজার কেজি মাছ ফুরিয়ে যায় চোখের নিমেষে,রাঘব বোয়াল থেকে টুনা লালমোহন, শংকর থেকে পোনা মাছ কিনতে ভীর জমান ক্রেতারা। নানা ধরনের মাছের সম্ভারে জমজমাট ওয়ে ওঠে কেষ্টপুরের মাছের মেলা।
06:00 PM (IST) Jan 15
পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআরের বৈধ নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণ করা হবে না। জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।
05:42 PM (IST) Jan 15
একটি দেওয়ানি মামলায়, কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তির খরচ অভিযোগকারীকে বহন করতে হবে, আদালতের এই আদেশটি আলোচনার জন্ম দিয়েছে। এই আইনটি কী? অভিযোগকারী টাকা না দিলে কী হবে?
05:29 PM (IST) Jan 15
১৫ জানুয়ারী, জম্মু ও কাশ্মীরে তীব্র শীতের দিন। উপত্যকায় রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে, সমতলভূমি কুয়াশাচ্ছন্ন এবং দিনের বেলাতেও ঠান্ডা। বাসিন্দাদের উষ্ণ থাকতে এবং ভ্রমণের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
05:26 PM (IST) Jan 15
মুর্শিদাবাদের পর এবার উত্তর দিনাজপুর। চাকুলিয়ায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIRর প্রতিবাদে বৃহস্পতিবার বিডিও অফিসে ভাঙচুর আর আগুন ধরানো হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর রাজ্য সড়কও অবরোধ করা হয়েছে।
05:10 PM (IST) Jan 15
ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা কীভাবে ভারতের কৌশলগত পরিকল্পনার জন্য হুমকি হয়ে উঠতে পারে? এই উত্থান-পতনের ফলে এই অঞ্চলে পাকিস্তান ও চিনের প্রভাব কি আরও বাড়তে পারে? চাবাহার, বাণিজ্য এবং নিরাপত্তার উপর এর প্রভাব সম্পর্কে জানুন।
04:54 PM (IST) Jan 15
ISL 2026: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনুরোধ মেনে নিল এশিয়ান ফুটবল কনফেডারেশন। ইতিমধ্যেই এএফসি-র তরফ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটের আইএসএল-কে।
04:44 PM (IST) Jan 15
জেইই মেইন ২০২৬ পরীক্ষাটি সারা ভারতে দুটি সেশনে অনুষ্ঠিত হবে। প্রথম সেশনটি ২১, ২২, ২৩, ২৪, ২৮ এবং ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পেপার ১ পরীক্ষাটি ২১, ২২, ২৩ এবং ২৪ জানুয়ারি দুটি শিফটে অনুষ্ঠিত হবে।
04:33 PM (IST) Jan 15
নির্বাচন বিশেষজ্ঞ মুনিরা খান আসন্ন জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের "শেষ সুযোগ" বলে অভিহিত করেছেন। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশ একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে।
03:58 PM (IST) Jan 15
বঙ্গে SIR, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন চলছে। বর্তমানে প্রথম পর্যায়ের কাজ শেষ। চলছে শুনানি বা হিয়ারিং। কিন্তু SIR নিয়ে প্রথম থেকেই বিতর্ক দানা বাঁধছে বঙ্গে। বর্তমান বিতর্ক বেছে বেছে সংখ্যালঘু এলাকাতেই নোটিশ যাচ্ছে শুনানির জন্য
03:34 PM (IST) Jan 15
পিএইচডি-র (PhD) বিধিতে বদল আনতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET), স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) বা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (GATE) পরীক্ষায় পাশ করলেই পিএইচডি-র সুযোগ পাবেন পড়ুয়ারা।
03:31 PM (IST) Jan 15
Bangladesh Premier League: টসের জন্য দুপুর ১২.৩০ মিনিট নাগাদ ম্যাচ রেফারি মাঠে আসলেও, দুই দলের অধিনায়ক বা ক্রিকেটাররা কেউই মাঠে আসেননি।
03:28 PM (IST) Jan 15
EPFO: কর্মচারীরা তাদের পিএফ অ্যাকাউন্টে প্রতি মাসে জমা হওয়া টাকা অবসর গ্রহণের পরে বা তার আগেও তুলতে পারেন। এর জন্য একটি দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। তবে এখন থেকে ইউপিআই-এর মাধ্যমে টাকা তোলার সুযোগ আসতে চলেছে।
03:18 PM (IST) Jan 15
উত্তরপ্রদেশে MCAD প্রোগ্রামের অধীনে গোরখপুর এবং সন্ত কবীর নগরে PPIN-ভিত্তিক মাইক্রো ইরিগেশনের ৪টি পাইলট প্রজেক্ট তৈরি হচ্ছে। এতে জলের ব্যবহার ৭৫% বাড়বে এবং কৃষকরা একাধিক ফসল ফলানোর সুবিধা পাবেন।
03:00 PM (IST) Jan 15
হুন্ডাই তাদের জনপ্রিয় কমপ্যাক্ট SUV ভেন্যুর একটি নতুন HX5+ ভেরিয়েন্ট লঞ্চ করেছে, যার প্রারম্ভিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এই মডেলে একটি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে এবং এতে ওয়্যারলেস চার্জিং মতো একাধিক অতিরিক্ত ফিচার যুক্ত করা হয়েছে।
03:00 PM (IST) Jan 15
সবকিছুঠিকঠাক থাকবে দলের কার্যকরী সভাপতি থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পেতে চলেছেন আগামী ১৯ জানুয়ারি। নিতিন নবীনই হতে পারেন বিজেপির সবথেকে কনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি।
03:00 PM (IST) Jan 15
আইপ্যাক কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
02:47 PM (IST) Jan 15
ফ্যাটি লিভারের ঝুঁকি এড়াতে দৈনন্দিন জীবনচর্যায় কোন বদল আনা জরুরি? কোন খাবার লিভারের জন্য ভাল, খারাপই বা কোনগুলি?
02:42 PM (IST) Jan 15
WPL 2026: শেষ ওভারে হারলিন ঝড় তুলবেন বলে আশা করছিলেন অনেকেই। কিন্তু ডাগআউট থেকে কোচ অভিষেক নায়ার তাঁকে আচমকাই রিটায়ার্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসতে বলেন।
02:13 PM (IST) Jan 15
অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক কারণে সৃষ্ট বিক্ষোভ দমনে ইরানের ধর্মীয় নেতৃত্ব যখন হিমশিম খাচ্ছে, তখন ভারত নীরব উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
12:46 PM (IST) Jan 15
অস্ত্র পাচার রোধে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। বুধবার বিকেলে বহরমপুর সংলগ্ন সুভাষনগর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং জাল নোট-সহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
12:09 PM (IST) Jan 15
অভিনয়ে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! দেখা যাবে সিনেমায়? স্পষ্ট জানিয়ে দিলেন এই সাংসদ
12:08 PM (IST) Jan 15
এবার উত্তরবঙ্গ আরও একটি ফুটবল স্টেডিয়াম পেতে চলেছে। কার্শিয়াঙে হবে এই স্টেডিয়াম। জানা গিয়েছে, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) এই পাহাড়ি শহরটির সংলগ্ন মন্টেভিওট চা বাগানে খেলাধুলোর পরিকাঠামো উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়েছে।
11:40 AM (IST) Jan 15
ভারত বনাম ইরান মুদ্রা: ইরানের মুদ্রা রিয়াল (Iranian Rial) বর্তমানে ইতিহাসের সবচেয়ে দুর্বল পর্যায়ে রয়েছে। ডলারের তুলনায় এর দাম ক্রমাগত কমছে। এই কারণেই বিস্কুট, দুধ, চা, রুটি এবং মুদিখানার মতো দৈনন্দিন জিনিসপত্র অনেক দামী হয়ে যাচ্ছে।
11:19 AM (IST) Jan 15
আই-প্যাকের কলকাতা অফিসে তল্লাশি অভিযানে বাধা দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির দায়ের করা আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে হবে।
11:06 AM (IST) Jan 15
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। ভোটের আগে এই বাজেটে নজর সবার। মমতা সরকারের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী সহ একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়াতে পারে সরকার?