কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

12:26 AM (IST) Dec 13
WTC Table 25-27: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। আর এই জয়ের ফলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত ষষ্ঠ স্থানে নেমে গেছে।
09:49 PM (IST) Dec 12
Murshidabad News: ৩৫ বছরের যুবকের সঙ্গে নাবালিকা মেয়ের বিয়ের তোড়জোড়ের অভিযোগ। থানায় গিয়ে বাবা-মায়ের বিরুদ্ধে নালিশ নাবালিকার। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
09:20 PM (IST) Dec 12
Kolkata Metro News: সপ্তাহান্তে মেট্রো যাত্রীদের জন্য দারুণ সুখবর। কলকাতা মেট্রোর একাধিক রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা। কোন কোন রুটে পাবেন এই সুবিধা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
09:12 PM (IST) Dec 12
ICC-JioStar Deal: ভারতে ক্রিকেট ম্যাচ সম্প্রচার কোনওদিনই অলাভজনক নয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ার রমরমার যুগে তো নয়ই। এই কারণেই আইসিসি-র সঙ্গে জিওস্টারের চুক্তি বাতিলের খবর নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল। তবে এই চুক্তি বহাল থাকছে।
08:59 PM (IST) Dec 12
সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
08:08 PM (IST) Dec 12
জনগণনা ২০২৭: দেশের ইতিহাসে প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল জনগণনা হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা এর অনুমোদন দিয়েছে। ২০১১ সালের পর এটিই প্রথম জনগণনা।
08:06 PM (IST) Dec 12
সেনাপ্রধান দ্বিবেদী দেবলালিতে আর্টিলারি রেজিমেন্টের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেন, যেখানে আধুনিকীকরণ ও প্রযুক্তির উপর জোর দেওয়া হয়। তিনি ড্রোন এক্সপেরিয়েন্স সেন্টার ঘুরে দেখেন। সেনাবাহিনী ও বায়ুসেনা ১৬টি দেশীয় DRDO ড্রোন সনাক্তকরণ সিস্টেম কিনবে।
08:03 PM (IST) Dec 12
07:57 PM (IST) Dec 12
২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আড়াই বছর জেলে কাটিয়ে মুক্তি পেয়েছেন তিনি। জেল থেকে বেরোবার পর এখন হাতে কত টাকা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের?
07:43 PM (IST) Dec 12
Lionel Messi: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি দ্বিতীয়বার কলকাতায় পা রাখতে চলেছেন। শুক্রবার গভীর রাতে তিনি কল্লোলিনী তিলোত্তমায় পৌঁছে যাবেন। শনিবার দুপুর পর্যন্ত এই শহরে থাকবেন তিনি।
07:27 PM (IST) Dec 12
WB Governor On CV Anand Bose: রাজ্যজুড়ে বিএলও-দের হেনস্থার ঘটনায় এবার কড়া পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে একগুচ্ছ প্রস্তাব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
06:42 PM (IST) Dec 12
Donald Trump On India travelers: আমেরিকা ঘুরতে গেলে এবার থেকে কেবলই অতিরিক্ত গাঁটের কড়ি খরচ হবে না। ভারতীয় পর্যটকদের জন্য ভিসা নিয়মে আরও কড়া হচ্ছে ট্রাম্প সরকার। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
06:26 PM (IST) Dec 12
Syed Mushtaq Ali Trophy: এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বেশ কয়েকজন ক্রিকেটার নজর কেড়ে নিয়েছেন। এবার চমকপ্রদ পারফরম্যান্স দেখালেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)।
05:43 PM (IST) Dec 12
SIR Date Extended Update: ভোটার তালিকা নিবিড় সমীক্ষায় কাজের সময় সীমা একাধিক রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য বড় সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
05:23 PM (IST) Dec 12
M Chinnaswamy Stadium: বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের (Stampede) ঘটনার পর কড়া ব্যবস্থা নিয়েছিল কর্ণাটক সরকার (Karnataka Government)। তবে আগামী মরসুমের আইপিএল-এ (IPL 2026) ফের এই স্টেডিয়ামে ম্যাচ হতে পারে।
05:01 PM (IST) Dec 12
India China Business Visa: এবার মার্কিন শুল্কের চাপে ভারতের সঙ্গে বাণিজ্য ভিসা চালু হতে চলেছে দ্রুত। কারণ, ভারত-চিন সম্পর্কের বরফ গলতে শুরু, মার্কিন শুল্কের চাপের মাঝেই চিনা ব্যবসায়ীদের ভিসা মিলছে দ্রুত। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
03:56 PM (IST) Dec 12
IMF On Pakistan: বেশি ঋণ করে ঘি খেতে গিয়ে বিপাকে পাকিস্তান। আইএমএফ বা বিশ্ব ব্যাঙ্কের কাছ থেকে ঋণ পেতে গেলে এবার পাকিস্তানকে মানতে হবে আরও বেশকিছু শর্ত। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
03:54 PM (IST) Dec 12
দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগরের মোয়া তার অতুলনীয় স্বাদ ও গুণমানের জন্য দেশ-বিদেশে বিখ্যাত। এটি কেবল একটি মিষ্টি নয়, এটি বাঙালির খাদ্য সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ।
03:52 PM (IST) Dec 12
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) স্ত্রী রিভাবা জাডেজা (Rivaba Jadeja)। তাঁর মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে।
03:49 PM (IST) Dec 12
পোষ্য বিড়াল যাঁদের বাড়িতে থাকে, তাঁরা জানেন এদের স্বভাব। আয়েসি, পরিচ্ছন্ন আবার ঘুমকাতুরেও। সময়মতো খাওয়া, একটু পায়ে পায়ে ঘোরা। তার পর শুধুই ঘুম। কেউ একটু কম ঘুমোয়, কেউ বেশি। তবে ঘুমকাতুরের তালিকাটাই লম্বা।
03:38 PM (IST) Dec 12
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্য থেকে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের সরিয়ে দেওয়ার ডাক দিয়েছেন এবং বলেছেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্প স্থাপনের কোনো প্রয়োজন নেই।
03:08 PM (IST) Dec 12
বিজেপির অমিত মালব্য দাবি করেছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার জন্য তাঁর ফর্ম জমা দিয়েছেন, যদিও তিনি জনসমক্ষে এর বিরোধিতা করেছিলেন। মালব্যর অভিযোগ, মমতা জনগণকে বিভ্রান্ত করছেন।
02:52 PM (IST) Dec 12
Vinesh Phogat: নানা কারণে কুস্তিগীর ভিনেশ ফোগটকে নিয়ে গত কয়েক বছরে বারবার বিতর্ক তৈরি হয়েছে। ফের এই কুস্তিগীরকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ, তিনি অবসর ভেঙে কুস্তিতে ফিরতে চলেছেন।
02:47 PM (IST) Dec 12
WB SSC Update: অবশেষে শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসি নবম-দশমের ইন্টারভিউয়ের যোগ্যদের তালিকা। উদ্বেগে কয়েক লক্ষ পরীক্ষার্থী। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
02:43 PM (IST) Dec 12
প্রধানমন্ত্রী মোদী নয়াদিল্লিতে তাঁর বাসভবনে এনডিএ সাংসদদের জন্য একটি বিশেষ নিরামিষ নৈশভোজের আয়োজন করেন। মেনুতে ছিল মরসুমি সবজি, বাজরা-ভিত্তিক খাবার এবং আঞ্চলিক পদ। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র বড় জয়ের পরপরই এই আয়োজন করা হয়।
02:29 PM (IST) Dec 12
T20 World Cup Tickets Booking: আসন্ন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। মাত্র ১০০ টাকা দিয়েই টিকিট বুক করা যাবে। কীভাবে টিকিট বুক করবেন? সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
02:28 PM (IST) Dec 12
২০২৬ সালের মাধ্যমিক স্তরের স্কুলগুলির জন্য ছুটির তালিকা বা 'Model Holiday List 2026' প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। জানুয়ারি থেকে ডিসেম্বর- কোন মাসে কতদিন ছুটি থাকবে তাই একনজরে দেখুন।
01:48 PM (IST) Dec 12
India Italy Business: এই চুক্তির মধ্য দিয়ে ইতালি এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর হবে এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (india italy business forum)।
01:31 PM (IST) Dec 12
নতুন বছরে জন্ম নক্ষত্রের উপর ভিত্তি করে আপনার সময় কেমন যাবে তা জেনে নিন। কিছু নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য সময়টা চমৎকার হতে চলেছে। তাদের আর্থিক সমস্যার সমাধান হবে এবং কর্মজীবনেও তারা উচ্চ স্তরে পৌঁছাবেন। সেই সৌভাগ্যবান নক্ষত্রগুলো কী কী।
01:22 PM (IST) Dec 12
তিনি সতর্ক করে বলেন যে এক লক্ষ টাকা দিলেও মুসলিমরা তাঁকে ভোট দেবে না এবং অসমে মুসলিম জনসংখ্যা ৫০ শতাংশ ছাড়িয়ে গেলে অন্যান্য সম্প্রদায় নিশ্চিহ্ন হয়ে যাবে।
01:00 PM (IST) Dec 12
বুলেট ট্রেনের জন্য তৈরি স্টিল ব্রিজটিতে ১৩০ মিটার এবং ১০০ মিটারের দুটি স্প্যান রয়েছে। এর ১৩০ মিটারের স্প্যানটি ৯ই ডিসেম্বর ২০২৫-এ চালু করা হয়েছিল। প্রায় ১৮ মিটার উঁচু এবং ১৪.৯ মিটার চওড়া এই ব্রিজটির ওজন প্রায় ২৭৮০ মেট্রিক টন।
12:54 PM (IST) Dec 12
IND U19 vs UAE U19: শুক্রবার মুখোমুখি হয়েছে ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী। আর সেই ম্যাচেই কার্যত, দাপুটে ব্যাটিং করলেন তরুণ বৈভব সূর্যবংশী। উপহার দিলেন অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস।
12:37 PM (IST) Dec 12
চিংড়িঘাটা মেট্রো সংক্রান্ত জটিলা কাটাতে আগেই বিষয়টির সঙ্গে যুক্ত সবপক্ষকে বৈঠকে বসতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ছাড়াও এই মামলায় যুক্ত সব পক্ষকেই বৈঠকে বসতে নির্দেশ দেওয়া হয়েছে।
12:10 PM (IST) Dec 12
বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল। গোটা রাজ্য জুড়ে ১১ তারিখ জমা পড়ল এনুমারেশন ফর্ম। তবে ফর্ম এখনও জমা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কী হতে পারে? ভোটার তালিকা থেকে কি বাদ পড়বেন মমতা?
12:08 PM (IST) Dec 12
IPL Most Expensive Player: আগামী ১৬ই ডিসেম্বর, আইপিএল-এর মিনি নিলাম অনুষ্ঠিত হতে চলেছে।
11:43 AM (IST) Dec 12
লোকসভায় এক তৃণমূল সাংসদের নিষিদ্ধ ই-সিগারেট ধূমপান নিয়ে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের অভিযোগে হট্টগোল শুরু হয়। স্পিকার ওম বিড়লা তদন্ত ও ব্যবস্থার আশ্বাস দেন, অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এই কাজকে সংসদের মর্যাদাহানিকর বলে নিন্দা করেন।
11:26 AM (IST) Dec 12
বৃহস্পতিবারই শেষ হয়েছে এনুমারেশন পর্ব। এই রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম। ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে।
11:00 AM (IST) Dec 12
মার্কিন দূতাবাস ভারতীয়দের সতর্ক করেছে যে 'বার্থ-ট্যুরিজম'-এর সন্দেহে ট্যুরিস্ট ভিসা সঙ্গে সঙ্গে বাতিল করা হবে। পাশাপাশি, H-1B এবং H-4 ভিসার আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া পরীক্ষাও বাধ্যতামূলক করা হয়েছে।
10:36 AM (IST) Dec 12
10:32 AM (IST) Dec 12
বড়দিনের জন্য সুবিধে পেতে চলেছেন যাত্রীরা। বাড়তি ট্রেনের পাশাপাশি যাত্রীস্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে স্টপেজের সংখ্যাও বৃদ্ধি করেছে ভারতীয় রেল।