India vs Ireland T20: আয়ারল্যান্ড সফরে দু'টি টি-২০ ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখাতে পারল না ভারতীয় দল। আইরিশদের বিরুদ্ধে প্রথমবার টি-২০ ম্যাচে হেরে যাওয়ার পর এবার টি-২০ সিরিজেও হেরে গেল ভারত। পরপর দু'বার টি-২০ বিশ্বকাপজয়ী দলের এই ব্যর্থতায় টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
- Home
- Entertainment
- Ajker Bangla News Live: India vs Ireland - দ্বিতীয় টি-২০ ম্যাচেও ভরাডুবি, আয়ারল্যান্ড সফরে লজ্জার হার ভারতের
Ajker Bangla News Live: India vs Ireland - দ্বিতীয় টি-২০ ম্যাচেও ভরাডুবি, আয়ারল্যান্ড সফরে লজ্জার হার ভারতের

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Ajker Bangla News Live: India vs Ireland - দ্বিতীয় টি-২০ ম্যাচেও ভরাডুবি, আয়ারল্যান্ড সফরে লজ্জার হার ভারতের
Ajker Bangla News Live: UCC in West Bengal - অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, সোমবার পেশ পারে বিলটি
সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা ঋজু দত্ত অভিন্ন দেওয়ানি বিধির (UCC) পক্ষে সওয়াল করেছেন। তবে তাঁর মতে, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এই আইন আনা উচিত। ইমাম মৌলানা মহম্মদ শফিক কাসমি এর বিরোধিতা করে বলেছেন, এই আইন নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করছে।
Ajker Bangla News Live: Virat Kohli-Novak Djokovic - বিরাট কোহলির সঙ্গে দেখা করতে ভারতে আসছেন নোভাক জকোভিচ
Novak Djokovic India Visit: খুব তাড়াতাড়ি ভারত সফরে আসছেন সার্বিয়ার টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ। তাঁর ভারত সফরের প্রধান উদ্দেশ্য বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে দেখা করা। এই দুই তারকার কখনও দেখা হয়নি। এবার ভারত সফরে এসে বিরাটের সঙ্গে দেখা করতে পারেন জকোভিচ। এই দুই তারকার সম্ভাব্য সাক্ষাৎ ঘিরে ক্রীড়া দুনিয়ায় আগ্রহ তৈরি হয়েছে।
Ajker Bangla News Live: Brain Cancer - ভিটামিন B12-ই বদলে দিতে পারে ব্রেন ক্যানসারের চিকিৎসা? গবেষণায় মিলল বড় ইঙ্গিত
গ্লিওব্লাস্টোমা নামক এক ভয়ঙ্কর ব্রেন ক্যানসারের চিকিৎসায় নতুন এক পদ্ধতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। 'অনকোসায়েন্স' জার্নালে প্রকাশিত এক গবেষণা বলছে, ভিটামিন B12-এর একটি পরিবর্তিত রূপ মস্তিষ্কের টিউমারে সরাসরি পৌঁছে যেতে পারে ।
Ajker Bangla News Live: Iran-US Tension - 'আমেরিকা-ইজরায়েল নির্লজ্জ আস্ফালন করছে!' কড়া হুঁশিয়ারি ইরানের
Khamenei on US & Israel: ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মিনা স্কুলে ছাত্রীমৃত্যুর ঘটনা মনে করিয়ে দিয়ে তিনি দেশীয় ও আন্তর্জাতিক আদালতে আইনি ব্যবস্থা নেওয়ার ডাক দিয়েছেন।
Ajker Bangla News Live: Vaibhav Sooryavanshi - আয়ারল্যান্ড সফরে সুযোগ হল না, মাঠের বাইরেই বৈভব সূর্যবংশী
Ireland vs India: এবারের আয়ারল্যান্ড সফরে (India tour of Ireland, 2026) টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচ চলছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার কোনও টি-২০ ম্যাচে হেরে গিয়েছে ভারত। রবিবারও জিততে না পারলে ভারতীয় ক্রিকেটের লজ্জা বাড়বে।
Ajker Bangla News Live: Saudi Aramco Helicopter Crash - সৌদি আরবে ভেঙে পড়ল তেল উৎপাদনকারী সংস্থা আরামকোর হেলিকপ্টার, হত ১৪
Saudi Aramco Helicopter Crash: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহের মাঝে ভয়বাহ কপ্টার দুর্ঘটনা। সৌদি আরবের পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র রাস তানুরায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ জন। সৌদি আরামকোর অধীনেই পরিচালিত হচ্ছিল কপ্টারটি।
Ajker Bangla News Live: RATION - রেশন ব্যবস্থায় বিরাট বদল! AAY যোজনায় এবার পরিবার প্রতি নয়, মাথাপিছু ৭ কেজি খাদ্যশস্য
কেন্দ্র সরকার অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)-র রেশন বণ্টন ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। নতুন খসড়া অনুযায়ী মাথাপিছু খাদ্যশস্য বণ্টনের নিয়ম চালু হতে পারে। এতে কোটি কোটি রেশন গ্রাহক প্রভাবিত হতে পারেন।
Ajker Bangla News Live: Hormuz - '৩০ দিনের মধ্যে হরমুজ খুলবে', হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি, নইলে উত্তেজনা বাড়বে
ইরান দাবি করেছে যে হরমুজ প্রণালী খুব শীঘ্রই পুনরায় খুলে দেওয়া হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এটিকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে বর্ণনা করেছেন। এই চুক্তি অনুসারে, আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে এবং এটি তার যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে আসবে।
Ajker Bangla News Live: Arunachal Floods - হড়পা বানে বিপর্যস্ত কেই পানইয়র, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে তৈরি হল কমিটি
Ajker Bangla News Live: ২০ শতাংশ DA-ই নয়, এবার হুহু করে বাড়বে এই ভাতাও? আশায় সরকারি কর্মচারীরা! কারা পাবেন?
ডিএ বেড়েছে। কিছুদিনের মধ্যেই সেই অতিরিক্ত টাকা ঢুকবে অ্যাকাউন্টে। এবার ফের খুশির খবর সরকারি কর্মীদের জন্য। জানা গিয়েছে ২০ শতাংশ DA-ই নয়, এবার হুহু করে বাড়বে এই ভাতাও? আশায় সরকারি কর্মচারীরা! কারা পাবেন?
Ajker Bangla News Live: দুর্গাপুজোর আগে BONANZA! DA থেকে ৩০০০ টাকার আর্থিক সহায়তা, চালু শুভেন্দু সরকারের একাধিক প্রকল্প
দুর্গাপুজোর আগে শুভেন্দু অধিকারী সরকারের একাধিক জনমুখী প্রকল্প কার্যকর হতে চলেছে। অন্নপূর্ণা যোজনা, বর্ধিত ডিএ, ভরসা কর্মসূচি-সহ মোট ১০টি বড় উদ্যোগে উপকৃত হতে পারেন মহিলা, সরকারি কর্মী, পেনশনভোগী ও বেকার যুবক-যুবতীরা।
Ajker Bangla News Live: Anant Ambani Tirupati Temple - তিরুপতি মন্দিরে মাথা ন্যাড়া করে পুজো দিয়ে সাড়ে ২৭ কোটি টাকা দান অনন্ত আম্বানির, ভাইরাল ভিডিও
Anant Ambani Tirupati Temple: হতে পারেন তিনি ৭ লক্ষ ৮০ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক। কিন্তু ভগবানের কাছে সব ভক্তই সমান হয়ে যান। দেশের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ফের আলোচনার কেন্দ্রে।
Ajker Bangla News Live: Humayun Kabir - বিজেপিকে হুমকি, হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের
মালদার ইংরেজবাজার থানায় মুর্শিদাবাদের দাপুটে নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মালদার বিজেপি কর্মী কাজল গোস্বামী। এছাড়াও বহরমপুর থানায় এফআইআর দায়ের করল ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা। বিজেপির যুব শাখার লিখিত অভিযোগের ভিত্তিতে 'আম জনতা উন্নয়ন পার্টি' (AIJUP)-র প্রধান তথা বাংলার বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
Ajker Bangla News Live: Ram Mandir - 'জেলে যেতে হবে!' রাম মন্দিরে চুরিতে অভিযুক্তের পরিবার একী কথা বলল
অযোধ্যার রাম মন্দির তহবিলের টাকা নয়ছয়ের অভিযোগে তদন্ত আরও জোরদার হয়েছে। পুলিশ এই মামলায় অন্যতম অভিযুক্ত অবিনাশ শুক্লার বাড়িতে হানা দেয়। এই ঘটনায় অভিযুক্তের ভাই জানিয়েছেন, দোষী প্রমাণিত হলে পরিবার তাঁর পাশে থাকবে না। এর আগে নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ট্রাস্টের দুই কর্তা।
Ajker Bangla News Live: 'আগে জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিক', করাচি হামলা নিয়ে পাকিস্তানের দাবি খারিজ ভারতের
করাচিতে সিন্ধ রেঞ্জার্সের ঘাঁটিতে সাম্প্রতিক হামলার ঘটনায় ভারতের দিকে আঙুল তোলায় পাকিস্তানকে তুলোধোনা করল নয়াদিল্লি। ভারত এই অভিযোগগুলোকে "ভিত্তিহীন" আখ্যা দিয়ে ইসলামাবাদকে পরামর্শ দিয়েছে যেন তারা নিজেদের ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করার দিকে মনোযোগ দেয়।
Ajker Bangla News Live: Sheikh Hasina - শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন? সময়সীমা জানিয়ে মৃত্যুদণ্ডের রায় নিয়ে বড় বার্তা
Sheikh Hasina: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি ২০২৬ সালের মধ্যেই বাংলাদেশে ফিরবেন। দেশে ফেরার পরিকল্পনা, মৃত্যুদণ্ডের রায় নিয়ে তাঁর প্রতিক্রিয়া এবং আওয়ামী লীগ নিয়ে কী বললেন, জেনে নিন বিস্তারিত।
Ajker Bangla News Live: Financial Planning - ৩০ হাজার টাকা মাইনেতেও বাড়ি-গাড়ির লোন? এই সহজ হিসাবটা বুঝলেই কেল্লাফতে!
মাসে ৩০ হাজার টাকা মাইনেতেও কি বাড়ি আর গাড়ির স্বপ্ন পূরণ সম্ভব? হ্যাঁ, সম্ভব। তবে কয়েকটি নিয়ম মানতে হবে। মোট EMI যেন মাইনের ৪০-৫০ শতাংশের বেশি না হয়। FOIR নিয়ম, ভালো ক্রেডিট স্কোর আর ডাউন পেমেন্টের মতো বিষয়গুলো মাথায় রাখলেই লোন ম্যানেজ করা যায়।
Ajker Bangla News Live: India-Seychelles - ১৭৫ মিলিয়ন ডলারের প্যাকেজ ও একাধিক চুক্তি ঘোষণা মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেশেলসের রাষ্ট্রপতি ওয়াভেল রামকালওয়ান হারমিনি এক যৌথ সাংবাদিক বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার কথা ঘোষণা করেছেন। ভারত সেশেলসকে ১৭৫ মিলিয়ন ডলারের বিশেষ আর্থিক প্যাকেজ দিচ্ছে।
Ajker Bangla News Live: 'হঠাৎ গা ঢাকা দেন', রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়েই প্রশ্ন প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠার
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তিনি অভিযোগ করেন যে, রাহুল গান্ধী কিছুদিন তৃণমূল স্তরে সক্রিয় থাকার পরই হঠাৎ 'গা-ঢাকা দেন' বা অদৃশ্য হয়ে যান। শর্মিষ্ঠা জোর দিয়ে বলেন যে, রাজনীতিকে একটি পূর্ণকালীন কাজ হিসেবে দেখা উচিত।