বঙ্গোপসাগরের নিম্নচাপ মধ্যপ্রদেশে অবস্থান করছে   নিম্নচাপ সরে যাওয়ায় কমবে বৃষ্টি, বাড়বে আদ্রতা   বাতাসে জলীয় বাষ্প খুব বেশি থাকায়  অস্বস্তি চরমে উঠবে  অতি ভারী  বা প্রবল বর্ষণের কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে 

কলকাতায় সারাদিনই আংশিক মেঘলা আকাশ। বঙ্গোপসাগরের নিম্নচাপ মধ্যপ্রদেশে অবস্থান করছে। নিম্নচাপ সরে যাওয়ায় কমবে বৃষ্টি। আদ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সর্তকতা। আপাতত অতি ভারী বর্ষণ বা প্রবল বর্ষণের কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। সোমবার এই মুহূর্তে সন্ধে ৬ টা ১২ মিনিটে শহরের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, বেহালাবাসীর জন্য ফের ময়দানে করোনা জয়ী কাউন্সিলর, ১২৩ নম্বর ওয়ার্ডে শুরু র‌্যাপিড টেস্ট

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬৯ শতাংশ। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭৬ শতাংশ। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭৬ শতাংশ। 

আরও পড়ুন, ময়নাতদন্তের রিপোর্টে নির্মম হত্যাকাণ্ডের পর্দাফাঁস, ৩ দিনের শিশুকে খুনের দায়ে গ্রেফতার মা

বঙ্গোপসাগরের নিম্নচাপ ছত্তিশগড়ের উপর দিয়ে মধ্যপ্রদেশে অবস্থান করছে। নিম্নচাপ সরে যাওয়ায় কমবে বৃষ্টি। আদ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে।উত্তরবঙ্গে সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। আগামী কাল ও উপরের পাঁচ জেলা এবং উত্তর দিনাজপুরে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আপাতত অতি ভারী বর্ষণ বা প্রবল বর্ষণের কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সর্তকতা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাতাসে জলীয় বাষ্প খুব বেশি। এর জেরেই আদ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

 পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

 মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'