10:49 PM (IST) May 13

Ajker Bangla News Live: Gold Reserves Legal Limits - বাড়িতে এর বেশি পরিমাণের সোনা থাকলেই হতে পারে জেল! জেনে নিন নিয়ম-বিধি

Gold Reserves Legal Limits: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোনা না কেনার আর্জির পরেই কেন্দ্র সোনা-রুপোর উপর আমদানি শুল্ক বৃদ্ধি করেছে। এই পরিস্থিতিতে নির্দিষ্ট পরিমাণের বেশি সোনা বাড়িতে থাকলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

Read Full Story
09:23 PM (IST) May 13

Ajker Bangla News Live: VB-G Ram G - ১০০ দিনের কাজ বেড়ে হবে ১২৫ দিন, কেন্দ্রের নয়া এই সিন্ধান্তে রয়েছে আরও বড় চমক

VB-G Ram G: কেন্দ্রীয় সরকার এমএনআরইজিএ প্রকল্পের পরিবর্তে ১ জুলাই থেকে ভিবি-জি রাম জি (VB-G Ram G) নামক নতুন প্রকল্প চালু করছে। পুরনো জব কার্ডগুলি বৈধ থাকবে এবং রয়েছে আরও অনেক নয়া চমক। জানুন বিস্তারিত-

Read Full Story
08:21 PM (IST) May 13

Ajker Bangla News Live: Gold Trade Tariff Hike - অতিরিক্ত শুল্কের কারণে বিপর্যস্ত স্বর্ণ ব্যবসা! উদ্বিগ্ন ক্ষুদ্র উদ্যোক্তারা, চোরাচালানের আশঙ্কা

Gold Trade Tariff Hike: সোনার ওপর আমদানি শুল্ক ৬% থেকে বাড়িয়ে ১৫% করায় স্বর্ণ ব্যবসায়ীরা শুল্কের চাপে পড়েছেন। এর ফলে সোনার চোরাচালান বাড়ার আশঙ্কা করা হচ্ছে এবং ক্রেতারা হালকা গহনার দিকে ঝুঁকছেন। 

Read Full Story
07:42 PM (IST) May 13

Ajker Bangla News Live: Amul Milk Price Hike - বাড়ছে দুধের দাম, রাত পোহালেই আমুলের বিভিন্ন দুধের দাম বেড়ে যত হচ্ছে

Amul Milk Price Hike: মধ্যবিত্তর কপালে চিন্তার ভাঁজ ফেলে বাড়ল আমুল দুধের দাম। এবার আরও বাড়তি বোঝা সাধারণ মানুষের উপর। দুধের দাম বাড়ানোর ঘোষণা করল দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ সংস্থা আমুল। বিভিন্ন জনপ্রিয় পাউচ মিল্ক ও ফ্রেশ মিল্কের দাম বাড়ছে

Read Full Story
07:25 PM (IST) May 13

Ajker Bangla News Live: Annapurna Bhandar - অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পেতে কোথায় আবেদন? জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

জুন থেকে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্য জুড়ে এই প্রকল্প কার্যকর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Read Full Story
06:54 PM (IST) May 13

Ajker Bangla News Live: Price Hikes - পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ ভারতে, মূল্যবৃদ্ধির অশনি সংকেত দিলেন আরবিআই গভর্নর

Price Hikes: পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে তৈরি হওয়া বৈশ্বিক অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, সরকার এখন পর্যন্ত এই চাপ সামাল দিলেও, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে গ্রাহকদের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপতে পারে।

Read Full Story
06:36 PM (IST) May 13

Ajker Bangla News Live: Petrol Diesel Price - পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে, এবার ইঙ্গিত দিলেন খোদ আরবিআই গভর্নর

আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ইঙ্গিত দিয়েছেন যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে, ভারতীয় তেল সংস্থাগুলি আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দাম বাড়াতে বাধ্য হতে পারে। তিনি আরও বলেন যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়েছে, যা বিশ্বের প্রায় ২০% তেলের চাহিদা মেটায়।

Read Full Story
05:59 PM (IST) May 13

Ajker Bangla News Live: MSP Hike - কৃষকদের ভাগ্যের চাবিকাঠি! সরকার ২০২৬-২৭ মৌসুমের জন্য ১৪টি খরিফ ফসলের এমএসপি বৃদ্ধির অনুমোদন দিয়েছে

MSP Hike: নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটি ২০২৬-২৭ বিপণন মরসুমের জন্য ১৪টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) বৃদ্ধির অনুমোদন দিয়েছে। যার লক্ষ্য কৃষকদের লাভ বৃদ্ধি করা এবং ফসল বৈচিত্র্যায়নে উৎসাহ দেওয়া।

Read Full Story
05:50 PM (IST) May 13

Ajker Bangla News Live: RG Kar Case - পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ তিনজনকে গ্রেফতারির দাবি জানাল পরিবার, আরজি কর কাণ্ডে নয়া মোড়?

RG Kar Case: আরজি কর কাণ্ডে কি নয়া মোড়? আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর এবং খুনের ঘটনায় আরও তিনজনের গ্রেফতারির দাবি জানাল নির্যাতিতার পরিবার (RG Kar Case)। পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ সহ আরও তিনজনকে গ্রেফতারির আর্জি জানানো হয়েছে অভয়ার পরিবারের তরফে (rg kar incident)।

Read Full Story
05:47 PM (IST) May 13

Ajker Bangla News Live: Summer Vacation - স্কুলে গরমের ছুটি বাড়াল সরকার, এই দিন আবার শুরু হবে ক্লাস

গরমের ছুটি বাড়ানো হল রাজ্যের স্কুলগুলিতে। আগে এই শনিবার পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও, তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন থেকে স্কুল আবার খুলবে।

Read Full Story
05:12 PM (IST) May 13

Ajker Bangla News Live: Garga Chatterjee Arrest - 'গারদে গর্গ!' বাংলা পক্ষের প্রতিষ্ঠাতাকে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত

Garga Chatterjee Arrest: কলকাতার ব্যাঙ্কশাল আদালতে বুধবার, হাজির করানো হয় তাঁকে। সেখানে গর্গের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলেন সরকার পক্ষের আইনজীবী। তবে গর্গ চট্টোপাধ্যায় নিজে সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন।

Read Full Story
05:07 PM (IST) May 13

Ajker Bangla News Live: Weather News - হু হু করে ঢুকছে জলীয় বাষ্প, এই জেলাগুলিতে টানা ব্যাপক ঝড়বৃষ্টি হবে

গতকাল দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি অবস্থান করছিল, তা আজ তা 'সুস্পষ্ট নিম্নচাপ এলাকা' হিসেবে অবস্থান করছে; এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত।

Read Full Story
04:28 PM (IST) May 13

Ajker Bangla News Live: Bullet Train - আর জাপানের দরকার নেই, ভারতের নিজস্ব বুলেট ট্রেন তৈরি! গতি জানলে চমকে যাবেন

ভারতের গর্ব! সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে B28 বুলেট ট্রেন। খুব শীঘ্রই এটি ট্র্যাকে নামতে চলেছে। ঘণ্টায় ২৮০ কিমি বেগে ছুটবে এই ট্রেন। আসুন, জেনে নেওয়া যাক এর খুঁটিনাটি।
Read Full Story
04:19 PM (IST) May 13

Ajker Bangla News Live: BRICS Meeting - ব্রিকস বৈঠকের জন্য দিল্লিতে চাঁদের হাট, এসে পৌঁছলেন উজবেকিস্তানের উপ-বিদেশমন্ত্রী

ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লিতে এসে পৌঁছলেন উজবেকিস্তানের উপ-বিদেশমন্ত্রী আলোয়েভ বাখরোমজোন জোরাবোয়েভিচ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সভাপতিত্বে এই সম্মেলনের আগে ভারতের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে, যা দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে।
Read Full Story
04:17 PM (IST) May 13

Ajker Bangla News Live: Microplastics - এবার শ্যাওলাই ভরসা! পানীয় জল থেকে প্লাস্টিকের কণা সরাবে এই নতুন প্রযুক্তি

পানীয় জলে মিশে থাকা মারাত্মক মাইক্রোপ্লাস্টিক সরাতে বিজ্ঞানীরা এক নতুন ধরনের শ্যাওলা তৈরি করেছেন। জেনেটিক্যালি মডিফায়েড এই শ্যাওলা কীভাবে জলকে পরিশুদ্ধ করে, আসুন জেনে নেওয়া যাক।
Read Full Story
04:12 PM (IST) May 13

Ajker Bangla News Live: অন্য রাজ্যে আলু পাঠানোয় বিধিনিষেধ তুলল সরকার, পুলিশি হয়রানি বন্ধ, এবার দাম বাড়বে?

আলু-সহ অন‍্যান‍্য কৃষিজ পণ‍্য অন‍্য ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য সরকার। আজ নবান্নে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আন্তঃরাজ্য সীমান্তে আলু চাষি বা ক্ষুদ্র ব্যবসায়ীদের আর হেনস্থা করা যাবে না।

Read Full Story
04:00 PM (IST) May 13

Ajker Bangla News Live: WB Govt Holidays - কমতে চলেছে সরকারি কর্মীদের ছুটি, নয়া ঘোষণা পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের?

সুখের দিন কি এবার শেষ হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের! বিজেপি সরকার আসার পরে একধাক্কায় কমে যেতে পারে তাদের সারা বছরের মোট ছুটির সংখ্যা। নতুন বিজেপি সরকারের অধীনে সরকারি কর্মীদের ছুটির তালিকা নিয়ে নয়া নিয়ম জারি করা হতে পারে।

Read Full Story
03:32 PM (IST) May 13

Ajker Bangla News Live: WB Assembly - "মাছে ভাতে বাঙালি", বিধানসভায় বিধায়কদের শপথের দিন লাঞ্চে বাঙালিয়ানার ছোঁয়া, উদ্যোগে প্রোটেম স্পিকার তাপস

WB Assembly: তবে এটা কিন্তু প্রথম নয়। ভোটে জয়ের পর, মাছ-ভাতের আয়োজন করা হয় সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে। গত ৪ মে, নির্বাচনের ফলাফল সামনে আসতেই সেখানে মাছ-ভাত খাওয়ানো হয় কর্মীদের। আসলে ভোটের আগে বিজেপি মাছ-ভাত বিরোধী বলে এত কটাক্ষ শুনেছে, এবার যেন তারা প্রমাণ করে দিল যে, সেইসব ছিল সম্পূর্ণ গুজব।

Read Full Story
03:21 PM (IST) May 13

Ajker Bangla News Live: ১০০০ নয়, এবার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা মিলবে ২০০০ করে, সিদ্ধান্ত সরকারের

বেকার ভাতা ও অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) পর এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানা গিয়েছে, বাকি থাকা সবকটি ভাতাই দ্বিগুণ করা হবে আগের সরকারের ভাতার চেয়ে।

Read Full Story
02:29 PM (IST) May 13

Ajker Bangla News Live: Sarmat Missile - এটাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল, হুঙ্কার পুতিনের

রাশিয়ার সারমাত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল সিস্টেম' বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, এই বছরের শেষেই এটি সেনাবাহিনীতে যোগ দেবে এবং যেকোনো মিসাইল ডিফেন্স সিস্টেমকে ভেদ করতে সক্ষম।
Read Full Story