10:53 PM (IST) Mar 25

Ajker Bangla News live:CJI Surya Kant Brother - রায় পছন্দ হয়নি, সোজা প্রধান বিচারপতি সূর্য কান্তের ভাইকে ফোন, তারপর কী হল?

তাঁরই দেওয়া একটি আদেশকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) সূর্য কান্ত এবং সম্ভাব্য ফৌজদারি আদালত অবমাননা মামলার বিষয়ে সতর্ক করেছেন। চিকিৎসা শিক্ষায় ভর্তি সংক্রান্ত একটি মামলার শুনানিকালে প্রধান বিচারপতি একটি চাঞ্চল্যকর ঘটনার কথা প্রকাশ করেন।

Read Full Story
10:11 PM (IST) Mar 25

Ajker Bangla News live:Suvendu Adhikari - 'বিজেপি সরকার গড়লেই ১ জুন মহিলাদের ৩,০০০ টাকা,' প্রতিশ্রুতি শুভেন্দুর

Suvendu Adhikari: রাজ্যে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সমাজের বিভিন্ন অংশের মানুষের মন জয় করতে চাইছেন। বিশেষ করে মহিলাদের মন জয় করাই বিজেপি (BJP) ও শুভেন্দুর লক্ষ্য।

Read Full Story
10:04 PM (IST) Mar 25

Ajker Bangla News live:Elif Karaarslan Scandal - সুন্দরী তরুণী রেফারির যৌন কেলেঙ্কারি, বিতর্কিত ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় তুরস্কে

Elif Karaarslan Scandal: তুরস্কের এক মহিলা রেফারির যৌন কেলেঙ্কারি নিয়ে তোলপাড়। এলিফ কারাআরসলান নামের তরুণী সেই ফুটবল রেফারিকে ঘিরে বিতর্ক ক্রমেই জটিল আকার নিচ্ছে। ২৪ বছর বয়সী এই রেফারি, তুরস্কের ক্লাব ফুটবল লিগ ও যুব স্তরের ম্যাচ পরিচালনা করেন।

Read Full Story
09:57 PM (IST) Mar 25

Ajker Bangla News live:Dalal Nation - পাকিস্তানের মতো ‘দালাল’ রাষ্ট্র নয় ভারত - ইরান মধ্যস্থতা নিয়ে সর্বদলীয় বৈঠকে জয়শঙ্কর

ভূ-রাজনীতিতে পাকিস্তানের মতো কোনও "দালাল দেশ" হিসেবে কাজ করতে পারে না ভারত। বুধবার পশ্চিম এশিয়া সঙ্কট নিয়ে অনুষ্ঠিত এক সর্বদলীয় বৈঠকে এমন মন্তব্য করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে বিরোধী দলগুলো উদ্বেগ প্রকাশ করার প্রেক্ষাপটে বিদেশমন্ত্রী এই মন্তব্য করেন।

Read Full Story
08:55 PM (IST) Mar 25

Ajker Bangla News live:Bus Falls Into Padma - বাংলাদেশের দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ল বাস, অনেকের মৃত্যুর আশঙ্কা

বুধবার বাংলাদেশে রাজবাড়ির দৌলতদিয়া টার্মিনালে ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গিয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বেশ কয়েকজন যাত্রীসহ নদীতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ডুবুরি নামানো হয়েছে।

Read Full Story
08:45 PM (IST) Mar 25

Ajker Bangla News live:BJP Candidate Chunchura - চূচুঁড়ায় তৃণমূলের দেবাংশুকে কঠিন চ্য়ালেঞ্জ দিতে দাপুটে প্রার্থী দাঁড় করাল বিজেপি, জিতবেন কে

BJP Candidate Chunchura: বঙ্গে তৃতীয় দফার প্রার্থী তালিকায় হুগলীর চুঁচুড়ায় কেন্দ্রের তালিকায় কিছুটা চমক দিল বিজেপি। গতবার চুঁচুড়ায় সেই সময় সাংসদ থাকা লকেট চট্টোপাধ্যায়-কে প্রার্থী করেছিল বিজেপি। তবে লকেট জিততে পারেননি।

Read Full Story
08:07 PM (IST) Mar 25

Ajker Bangla News live:BJP Candidate List - তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, পানিহাটিতে প্রার্থী অভয়ার মা

বিধানসভা নির্বাচনে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। পানিহাটি থেকে প্রার্থী করা হয়েছে অভয়ার মা রত্না দেবনাথকে।

Read Full Story
07:44 PM (IST) Mar 25

Ajker Bangla News live:Shane Warne - রাজস্থান রয়্যালসের মালিকানা বদল, বিপুল অর্থপ্রাপ্তি শেন ওয়ার্নের পরিবারের

Rajasthan Royals Sold: আইপিএল ২০২৬ (IPL 2026) শুরু হওয়ার আগে অন্যতম জনপ্রিয় দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল হয়ে গেল। রাজস্থান রয়্যালসের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মালিকানাও বদল হয়ে গিয়েছে। রয়্যাল ও রয়্যালসের মালিকানা বদল নিয়ে ক্রিকেট ও বাণিজ্য মহলে আলোচনা চলছে।

Read Full Story
07:26 PM (IST) Mar 25

Ajker Bangla News live:৬০ লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে ৩২ লক্ষের নিষ্পত্তি, কত জনের নাম বাদ গেল?

প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার কমিশন জানিয়েছে, ৬০ লক্ষ নাম ছিল বিচারাধীনের মধ্যে মোট ৩২ লক্ষ নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ, এই হিসেব অনুযায়ী প্রায় ১৩ লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা।

Read Full Story
07:26 PM (IST) Mar 25

Ajker Bangla News live:Manoj Tiwari - টিকিট না পেয়ে মমতার দল ছেড়ে কি বিজেপির পথে মনোজ তিওয়ারি!

Manoj Tiwari: ২০২১ সালে ব্যাটিং প্র্যাকটিশ করার সময় ১৩ তেকে ১৪টা মিসড কল দেখে পরে ফোন করেছিলেন।এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা শুনে চমকে গিয়েছিলেন।তারপরই রাজনীতিতে আচমকা যোগদান, এরপর বিধায়ক, আর ভোট জিতে অপ্রত্যাশিতভাবে রাজ্যের ক্রীড়ামন্ত্রীও হয়ে যান।

Read Full Story
06:36 PM (IST) Mar 25

Ajker Bangla News live:Mamata Banerjee - 'বিনা পয়সায় আইনজীবী', ভোটার তালিকায় নাম বাদ যাওয়াদের জন্য বড় ঘোষণা মমতার

West Bengal Assembly Election 2026: উত্তরবঙ্গে ভোটপ্রচারে গিয়ে আবারও এসআইআর নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নকশালবাড়ির সভা থেকে তিনি বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সভা থেকে তিনি বড় ঘোষণাও করেন। যাদের নাম বাদ গিয়েছে, তাঁদের জন্য ক্যাম্প করা হবে বলে জানান তিনি। বিনা পয়সায় আইনজীবী দেওয়া হবে।

Read Full Story
06:12 PM (IST) Mar 25

Ajker Bangla News live:West Bengal Elections 2026 - 'চাষি কেন মরছে?' অস্বস্তিতে আরামবাগের তৃণমূল প্রার্থী

2026 West Bengal Legislative Assembly Election: বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই রাজ্যজুড়ে প্রচার শুরু হয়ে গিয়েছে। সব দলের প্রার্থীরাই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। এরই মধ্যে হুগলি জেলার আরামবাগে প্রচারে গিয়ে সাধারণ মানুষের কড়া প্রশ্নের মুখে অস্বস্তিতে পড়লেন তৃণমূল কংগ্রেস (AITC) প্রার্থী মিতা বাগ।

Read Full Story
05:40 PM (IST) Mar 25

Ajker Bangla News live:Jasprit Bumrah - চোট না অন্য কিছু, আইপিএল-এর আগে বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে কেন বুমরা?

Jasprit Bumrah: ভারতীয় ক্রিকেট দলই শুধু নয়, বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা। এই তারকা ভারতীয় দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন। কিন্তু তিনি চোটপ্রবণ ক্রিকেটার। আন্তর্জাতিক কেরিয়ারে বারবার চোট পেয়েছেন এই ক্রিকেটার। শনিবার শুরু হচ্ছে আইপিএল ২০২৬ (IPL 2026)। তার আগে ফের বুমরার চোট নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Read Full Story
05:37 PM (IST) Mar 25

Ajker Bangla News live:PNG Gas - পিএনজি, এলপিজি, দুটোই রান্না করতে ব্যবহার হয়! তাহলে পার্থক্যটা ঠিক কী?

Piped Natural Gas (PNG): মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং যুদ্ধের খবর সর্বত্র। ভারতের প্রতিটি কোণায় এটি নিয়ে আলোচনা হচ্ছে। আপনি হয়তো ভাবছেন, দূরের দেশের এই যুদ্ধগুলো আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। কিন্তু সত্যিটা হল এটি সরাসরি আপনার রান্নাঘরের বাজেট এবং আপনার গাড়ির গতিকে প্রভাবিত করতে পারে। ভারত তার গ্যাসের চাহিদার একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করে।

Read Full Story
04:53 PM (IST) Mar 25

Ajker Bangla News live:All Party Meeting - পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত নিয়ে আলোচনা করতে সরকারের ডাকা সর্বদল বৈঠকে থাকবে না তৃণমূল

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত নিয়ে আলোচনার জন্য সরকার আজ সন্ধ্যায় একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে। এই সর্বদলীয় বৈঠকটি সংসদ চত্বরে অনুষ্ঠিত হবে। এই সর্বদল বৈঠকে হাজির থাকবে না তৃণমূল কংগ্রেস। তারা এই বিষয়ে সরকারকে জানিয়ে দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, বিরোধী দলগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যেই সরকার এই বৈঠকের আয়োজন করেছে। 

Read Full Story
04:53 PM (IST) Mar 25

Ajker Bangla News live:Shikhar Dhawan Divorce News - ধাওয়ানকে ৬ কোটি টাকা ফেরত জিতে হবে প্রাক্তন স্ত্রী আয়েষাকে, যুগান্তকারী রায়ে খোরপোষ মামলায় খুলল বড় দিক

Shikhar Dhawan Divorce News: বিবাহ বিচ্ছেদ ও খোরপোষ মামলায় বড় স্বস্তি পেলেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ধাওয়ানের সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী আয়েষা মুখার্জি (Aesha Mukherjee)-র আর্থিক বিবাদে বড় স্বস্তি দিল দিল্লির পারিবারিক আদালত।

Read Full Story
04:34 PM (IST) Mar 25

Ajker Bangla News live:টার্গেট ৪০০০-র বেশি শোভাযাত্রা ও পুজো, ভোটমুখী বাংলায় রাম নবমী পালন রেকর্ড ভাঙতে পারে

নির্বাচনমুখী বাংলা এবার রাম নবমীর (Ram Navami) এক নজিরবিহীন পালনের সাক্ষী হতে চলেছে। গেরুয়া শিবির এবার ৪,০০০-এরও বেশি শোভাযাত্রা ও পুজোর আয়োজন করতে চলেছে। যা গত বছরের চেয়ে অন্তত ১,০০০ বেশি। রাম নবমী উৎসবটি দুদিন ধরে—২৬ ও ২৭ মার্চ—পালিত হবে এবং এই উপলক্ষে সমগ্র বাংলা জুড়ে শোভাযাত্রা ও পুজোর আয়োজন করা হবে।

Read Full Story
04:26 PM (IST) Mar 25

Ajker Bangla News live:L Sivaramakrishnan - 'জুতো সাফ কর,' বলেছিলেন এক তারকা, বর্ণবিদ্বেষ নিয়ে বিস্ফোরক শিবরামকৃষ্ণন

L Sivaramakrishnan: প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন বর্ণবিদ্বেষের (Racism) শিকার হয়েছেন বলে যে অভিযোগ করেছেন, তা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে। শুধু দলের বাইরের ব্যক্তিদের বিরুদ্ধেই নয়, ভারতীয় ক্রিকেট দলে তাঁর প্রাক্তন সতীর্থদের বিরুদ্ধেও বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ এনেছেন শিবরামকৃষ্ণন।

Read Full Story
03:39 PM (IST) Mar 25

Ajker Bangla News live:Beer Price Hike - গরমের মধ্যেই বিয়ারের দাম বাড়তে পারে, বোতলে কত টাকা?

উৎপাদন মূল্য বেড়ে যাওয়ার কারণে দাম বাড়তে পারে বিয়ারের (Beer)। বিয়ার উৎপাদনকারীরা ক্রমবর্ধমান ব্যয়ের চাপের কথা উল্লেখ করে বিয়ারের দাম বাড়ানোর দাবি জানাতে পারে সরকারের কাছে। কাঁচামালের খরচ ক্রমাগত তীব্র হারে বাড়তে থাকায় 'ব্রিউয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া' (BAI) বিভিন্ন রাজ্য সরকারের কাছে চিঠি পাঠানো শুরু করবে।

Read Full Story
03:18 PM (IST) Mar 25

Ajker Bangla News live:West Bengal Election - ভোটে বিশেষ পর্যবেক্ষকদের নজরদারি, একগুচ্ছ বিধি জারি নির্বাচন কমিশনের

West Bengal Election 2026: বেজে গিয়েছে ভোটের দামামা। জোরকদমে প্রচারে নেমে পড়েছে শাসক-বিরোধী উভয় শিবিরই। এদিকে ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই একের পর এক বিধিনিষেধ জারি করছে কমিশন। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story