11:03 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: RCB Sale - বিক্রি হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, নতুন কর্ণধার আদিত্য বিড়লা গ্রুপ

Royal Challengers Bengaluru: IPL 2026 শুরু হওয়ার আগেই বিরাট রদবদল। রেকর্ড ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন এক কনসোর্টিয়াম ইউনাইটেড স্পিরিটসের থেকে এই দল কিনে নিল। এর ফলে ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে এক নতুন যুগের সূচনা হল। দলের নতুন চেয়ারম্যান হচ্ছেন আর্যমান কুমার বিড়লা।

Read Full Story
09:57 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: Transgender Bill - লোকসভায় পাশ হল রূপান্তরকামী বিল, 'আত্মপরিচয়'-এর স্বীকৃতি বাদ, দেশজুড়ে বিতর্ক

Transgender Bill: মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল ২০২৬। এই বিলটি ২০১৯ সালের মূল আইনকে সংশোধন করছে। নতুন বিলে রূপান্তরকামী ব্যক্তির সংজ্ঞা বদলে দেওয়া হয়েছে, যার ফলে 'আত্মপরিচয়'-এর ভিত্তিতে স্বীকৃতির সুযোগ আর থাকছে না।

Read Full Story
09:32 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: IPL 2026 - ইংল্যান্ডের হয়ে খেলায় মন দিতে চান, আইপিএল থেকে নাম তুললেন বেন ডাকেট

IPL 2026: সারা বিশ্বের বেশিরভাগ ক্রিকেটারই আইপিএল-এ খেলার জন্য মুখিয়ে থাকেন। খুব কম ক্রিকেটারই আছেন যাঁরা সবচেয়ে জনপ্রিয় ও অর্থবান ফ্র্যাঞ্চাইজি বেসড টি-২০ লিগে খেলতে চান না। তাঁদেরই একজন বেন ডাকেট (Ben Duckett)। ইংল্যান্ডের (England) এই উইকেটকিপার-ব্যাটার জাতীয় দলের হয়ে খেলায় মন দিতে চাইছেন।

Read Full Story
09:18 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: Afreen Begum - উল্কাগতিতে উত্থান বালিগঞ্জের প্রার্থী আফরিন বেগমের, রইল নেপথ্য কাহিনি

Afreen Begum Shilpi: বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী। বামেদের তরুণ তুর্কি। ঝকঝকে মুখ। আর সেই কারণেই বিধানসভা নির্বাচনের মুখে তিনি এখন রাজ্য রাজনীতিতে চর্চার অন্যতম বিষয়। জানুন কী করে উল্কা গতিতে উত্থান হল।

Read Full Story
07:48 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: IPL 2026 - নাথান এলিসের পরিবর্ত, পিএসএল ছেড়ে আইপিএল-এ আরও এক তারকা

Pakistan Super League 2026: আইপিএল-এর (IPL 2026) সঙ্গে একই সময়ে পাকিস্তান সুপার লিগ আয়োজন করে যে কত বড় ভুল করেছে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। একের পর ক্রিকেটার এই লিগ ছেড়ে আইপিএল-এ যোগ দিচ্ছেন। আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েও বিদেশি ক্রিকেটারদের আটকাতে পারছে না পিসিবি।

Read Full Story
07:36 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: Strait of Hormuz - হরমুজ প্রণালী খোলা রাখা নিয়ে ট্রাম্পকে ফোন মোদীর, কী কথা হল দুই রাষ্ট্রনেতার?

Modi and Trump Discuss: পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের জেরে হরমুজ প্রণালী নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে আরও এক দফা কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Read Full Story
07:07 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: Iran Security Chief - লারিজানির জায়গায় নতুন নিরাপত্তা প্রধান বাখের জোলকাদার, কে এই ব্যক্তি?

Iran Security Chief:গত সপ্তাহে ইজরায়েল-আমেরিকার হামলায় আলি লারিজানির মৃত্যুর পর ইরান তাদের নতুন জাতীয় নিরাপত্তা প্রধানের নাম ঘোষণা করেছে। এই গুরুত্বপূর্ণ পদে এসেছেন অভিজ্ঞ সামরিক কমান্ডার মোহাম্মদ বাখের জোলকাদার।

Read Full Story
06:49 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: পশ্চিমবঙ্গ ছাড়়া বাকি কোনও রাজ্যেই SIR নিয়ে কোনও মামলা হয়নি - Supreme Court

Supreme Court on SIR: সুপ্রিম কোর্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া দেশের বাকি সব রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ প্রায় নির্বিঘ্নেই হয়েছে। অন্যান্য রাজ্যেও সমস্যা থাকলেও, বাংলা ছাড়া আর কোথাও থেকে তেমন কোনো মামলা আসেনি বলেই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।

Read Full Story
06:24 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: IPL 2026 Ticket Price Guide - ৬৫ হাজার থেকে ১ হাজার, কলকাতা থেকে মুম্বইয়ে আইপিএলের টিকিটের দর কত

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় উতসব মাঠে বসে দেখতে কত খরচ হবে? এবার আইপিএলে টিকিটের দাম কলকাতা থেকে মুম্বই, চেন্নাই- কেকেআর থেকে সিএসকে-সব স্টেডিয়ামে টিকিটের দামের বড় ফারাক। কোথাও হাজার, কোথাও ৬৫ হাজার পর্যন্ত! কোন দলের ম্যাচে কত এই টিকিট প্রাইস গাইডে।

Read Full Story
06:13 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: পূর্ব থেকে সরে বেহালা পশ্চিমে প্রার্থী রত্না চট্টোপাধ্য়ায়, শোভন 'ছায়া' মুক্ত হতে ঘরে বাইরে লড়াই

Ratna Cahatterjee: পূর্ব থেকে সরে বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্য়ায়। কঠিন কেন্দ্রে প্রার্থী তিনি। প্রশ্ন এবার কি তিনি জিতে নিজেকে প্রমাণ করতে পারবেন। এই কেন্দ্রে রত্নার লড়াই দলের অন্দর আর বাহিরেও। 

Read Full Story
06:05 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: Harish Rana - স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হয়েছিল, শেষ নিঃশ্বাস ত্যাগ হরিশ রানার

Passive Euthanasia: ভারতে এতদিন কাউকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হয়নি। প্রথমবার এই অনুমতি পেয়েছিলেন হরিশ রানা (Harish Rana)। এবার তিনি মৃত্যুর বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে হার মানলেন। এই ভারতের ইতিহাসে নতুন দিগন্ত খুলে দিল। ভবিষ্যতে আরও অনেকেই স্বেচ্ছামৃত্যুর অনুমতি পেতে পারেন। ফলে তাঁরা শারীরিক ও মানসিক যন্ত্রণার হাত থেকে রেহাই পাবেন।

Read Full Story
05:21 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: ১৭০ বছর ধরে গঙ্গার পারে বালুকাময় জমিতে দাঁড়িয়ে দক্ষিনেশ্বরের মন্দির! কী এর আসল রহস্য?

আজ এত বছর পার করে এসেও দক্ষিণেশ্বর কালী মন্দির কিন্তু এক চুলও হেলে পড়েনি। অনেকে একে 'মায়ের মহিমা' বলেন, তবে এই ভক্তির আড়ালে লুকিয়ে আছে এমন এক আশ্চর্য বিজ্ঞান যা আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিংকেও টেক্কা দিতে পারে।

Read Full Story
05:06 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: Rajasthan Royals - রেকর্ড দামে বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস, আইপিএল-এ নতুন নজির

Rajasthan Royals: ২০০৮ সালে প্রথম আইপিএল (IPL 2008) চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। তারপর থেকে এই ফ্র্যাঞ্চাইজি আর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে এবারের আইপিএল-এ (IPL 2026) ভালো ফল করতে মরিয়া এই ফ্র্যাঞ্চাইজি। শনিবার শুরু হচ্ছে আইপিএল-এর নতুন মরসুম। তার আগেই রাজস্থান রয়্যালসের মালিকানা বদলে গেল।

Read Full Story
05:05 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: Pakistan Pollution - সন্ত্রাসবাদের সঙ্গে দূষণের বিরুদ্ধে লড়তে হবে! সবথেকে দূষিত দেশ পাকিস্তানকে

Polluted Nation: সুইজারল্যান্ডের সংস্থা IQAir-এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ পাকিস্তান। বাতাসে ভাসমান বিপজ্জনক PM2.5 কণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত সুরক্ষাসীমার চেয়ে ১৩ গুণ বেশি।

Read Full Story
04:20 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: Scheduled Castes - কারা তপশিলি জাতির স্বীকৃতি পাওয়ার যোগ্য? স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট

Scheduled Castes Status: কোন ধর্মের লোকজন তপশিলি জাতির স্বীকৃতি পাওয়ার যোগ্য এবং কারা এই স্বীকৃতি ও সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য নন, সে বিষয়ে দেশে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। এবার এ বিষয়ে নিয়ম স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। ফলে একশ্রেণির লোক তপশিলি জাতির স্বীকৃতি হারাতে পারেন।

Read Full Story
04:15 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: Crime news - রক্তে ভেসে যাচ্ছে পার্লার! প্রেমিকাকে কুপিয়ে আত্মঘাতী তরুণ, ঘটনাস্থলে স্বামী

Extramarital Affair: গড়িয়ার পার্লারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হল কাশ্মীরি যুবক। রক্তাক্ত গড়িয়ার পার্লার। গোটা ঘটনায় অবাক স্বামী। তদন্তে নেমেছে পুলিশ।

Read Full Story
03:31 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: পেট্রোল-ডিজেলের সাপ্লাই নিয়ে বড় আশ্বাস মোদীর, দিলেন সতর্কবার্তাও! কী প্রস্তুতি নিচ্ছে ভারত?

মধ্যপ্রাচ্যের সংকট এবং ভারতের জ্বালানি সুরক্ষার ওপর তার প্রভাব নিয়ে সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি পেট্রোল-ডিজেলের সাপ্লাই স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন। তবে কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপের কথাও বলেছেন। সরকার আপৎকালীন পরিস্থিতি সামলাতে বিশেষ গ্রুপ তৈরি করেছে এবং বিদেশে থাকা ভারতীয়দের সুরক্ষাও নিশ্চিত করা হয়েছে।
Read Full Story
03:29 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প! ‘ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে’, তোপ মমতার

কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প থাকার প্রমাণ দেখিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন।

Read Full Story
03:28 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: Suvendu Adhikari - নন্দীগ্রাম-ভবানীপুর জোড়া কেন্দ্রের BJP প্রার্থী শুভেন্দু, দেখুন তাঁর সম্পদের পরিমাণ

Suvendu Adhikari net worth: নন্দীগ্রাম-ভবানীপুর জোড়া কেন্দ্রের BJP প্রার্থী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতাও। এবার দেখুন তাঁর সম্পদের পরিমাণ ঠিক কতটা। পুরনো হিসেব অনুযায়ী কোটিপতি হলেন শুভেন্দু অধিকারী। 

Read Full Story
03:16 PM (IST) Mar 24

Ajker Bangla News Live: Rinku Singh - নতুন দায়িত্ব দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার, আইপিএল-এর আগেই সুখবর পেলেন রিঙ্কু

Rinku Singh: কয়েকদিন পরেই শুরু হচ্ছে আইপিএল ২০২৬ (IPL 2026)। এবারও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অন্যতম ভরসা রিঙ্কু সিং। এই তারকা ব্যাটার সম্প্রতি বাবাকে হারিয়েছেন। তবে তিনি মাঠে ও মাঠের বাইরে ভালোই আছেন। টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) চ্যাম্পিয়ন হওয়ার পর এবার আরও এক সুখবর পেলেন।

Read Full Story