11:49 PM (IST) May 03

Ajker Bangla News Live: West Bengal Election Result 2026 - ভোটের বেটিং! উড়ছে লাখ লাখ টাকা, সাট্টা বাজারে আলাদাই 'খেলা'

West Bengal Election Result 2026: প্রসঙ্গত, ২৩ এবং ২৯ এপ্রিল, দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ হয়েছে। ৪ মে, অর্থাৎ সোমবার হবে গণনা। মোট ৭৭টি কেন্দ্রে ভোট গণনার কাজ হবে। কিন্তু জিতবে কে? তৃণমূল? নাকি বিজেপি? সেই উত্তর সময় দেবে। কিন্তু রাজ্য বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের আগেই কার্যত, সাট্টা বাজারে লাখ লাখ টাকা বিনিয়োগ হয়ে গেছে।

Read Full Story
11:06 PM (IST) May 03

Ajker Bangla News Live: TMC না BJP, কার হাতে ৫ বছর থাকবে নবান্নের চাবি? জ্যোতিষ থেকে AI সমীক্ষা- দেখুন কী বলছে

Astrological Prediction: ভোট গণনা ৪ মে, সোমবার। কিন্তু তার আগেই প্রকাশিত হয়েছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। কিন্তু এই অবস্থায় স্বস্তি নেই শাসক বিরোধী দুই শিবিরেই। কাঁটা ছেঁড়া শুরু করেছে দুই পক্ষই। এই অবস্থায় অনকেই আলোচনা করেছে কী বলছে জ্যোতিষ গণনা।

Read Full Story
09:38 PM (IST) May 03

Ajker Bangla News Live: Mamata Banerjee - গণনা কেন্দ্রে কী কী করতে হবে? TMC এজেন্টদের রণকৌশল বলে দিলেন মমতা-অভিষেক

TMC Counting Agents: ভোট গণনার আগে শনিবার তৃণমূলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ মে ভোট গণনার দিন এজেন্টদের ভূমিকা ও দায়িত্ব বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়। একইসঙ্গে এক্সিট পোলকে পাত্তা না দিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের সুর শোনা গেল মমতার গলায়।

Read Full Story
09:29 PM (IST) May 03

Ajker Bangla News Live: Emami East Bengal FC - কোচের পর বিদায়ের ইঙ্গিত বিনিয়োগকারীরও, বিশ বাঁও জলে ইস্টবেঙ্গল

Emami East Bengal FC: রবিবার ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Óscar Bruzón) ঘোষণা করেছেন, তিনি চলতি মাসের পরেই বিদায় নিচ্ছেন। কোচের এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকেও ক্লাবের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হল। ফলে ইস্টবেঙ্গলের সমস্যা বাড়তে পারে।

Read Full Story
09:16 PM (IST) May 03

Ajker Bangla News Live: Subrata Gupta's assurance - 'ভোট লুঠের কোনও সম্ভাবনা নেই', গণনা নিয়ে এবার বড় আশ্বাস সুব্রত গুপ্তর

রবিবার পশ্চিমবঙ্গের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, যে বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি একেবারে নিখুঁত। তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে 'ভোট লুঠের কোনও সম্ভাবনাই নেই'। গণনা প্রক্রিয়ায় যুক্ত সকল কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

Read Full Story
08:40 PM (IST) May 03

Ajker Bangla News Live: Vote Counting - 'কোথাও কোনও অশান্তি হবে না, শান্তিপূর্ণভাবেই গণনা হবে', আশ্বাস CEO মনোজ আগরওয়াল

Vote Counting: আগামীকাল, ৪ মে ভোটগণনা। তার আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল জানালেন, শান্তিপূর্ণ ও স্বচ্ছ গণনার জন্য সব ব্যবস্থা তৈরি। কোথাও কোনও অশান্তির আশঙ্কা নেই বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

Read Full Story
08:22 PM (IST) May 03

Ajker Bangla News Live: Vote Counting - 'ভোট লুঠ রুখতে একজোট হন', গণনার আগে তৃণমূলকে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

ভোট গণনার ঠিক আগের দিন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 'ভোট লুঠ'-এর চেষ্টার অভিযোগ তুলে সবাইকে একজোট হওয়ার ডাক দিলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, তৃণমূল পতাকার সঙ্গে লাঠি আনলে, বিজেপি ঠান্ডা শরবত নিয়ে যাবে। অন্যদিকে, নির্বাচন কমিশন শান্তিপূর্ণ গণনার আশ্বাস দিয়েছে। 

Read Full Story
08:08 PM (IST) May 03

Ajker Bangla News Live: সংখ্যালঘু অঞ্চলের EVM আগে গণনা? বিরোধীদের হতোদ্যম করতে স্ট্র্যাটেজি TMC-র! পাল্টা কৌশল BJPর

West Bengal Election Results 2026: সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের EVM আগে গণনা করা নিয়ে জোর জল্পনা। তৃণমূল কি বিরোধীদের চাপে ফেলতে এই স্ট্র্যাটেজি নিচ্ছে? পাল্টা ঘুটি সাজাচ্ছে বিজেপিও। পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬-এর আগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, জানুন বিস্তারিত। 

Read Full Story
07:56 PM (IST) May 03

Ajker Bangla News Live: 'মামলা ঝুলছে আলিপুর কোর্টে', কালীঘাট থানা থেকে চামেলির অপসারণে খুশি বিজেপি প্রার্থী মানব গুহ

উল্টোডাঙা মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে (Chameli Mukherjee) কালীঘাট থানায় বদলি করা হয়েছিল শনিবার। যদিও রাত কাটতেই আবারও তাঁকে উল্টোডাঙা মহিলা থানাতেই ফেরানো হয়েছে। কালীঘাট থানার ওসি হয়েছেন বলাই বাগ। এর আগে ওসি ছিলেন গৌতম দাস। আগ্নেয়াস্ত্র হাতে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি প্রকাশ্যে আসতেই তাঁকে সাসপেন্ড করা হয়।

Read Full Story
07:32 PM (IST) May 03

Ajker Bangla News Live: SRH vs KKR - রাহানে-রঘুবংশীর দুর্দান্ত ব্যাটিং, হায়দরাবাদকে হারিয়ে নতুন আশায় কেকেআর

Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders: রবিবার আইপিএল-এ (IPL 2026) সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। ভালো ব্যাটিং করলেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। এই ম্যাচ জিতে চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জনের দৌড়ে টিকে থাকল কেকেআর।

Read Full Story
07:16 PM (IST) May 03

Ajker Bangla News Live: WEATHER - রাজনৈতিক উত্তাপে দুর্যোগের ঘনঘটা! ভোটের ফল প্রকাশের দিন প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস

Weather on Vote Counting Day: আগামিকাল ভোটের ফল প্রকাশের দিন রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। রাজ্যের পাঁচটি জেলেয় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Read Full Story
05:56 PM (IST) May 03

Ajker Bangla News Live: SRH vs KKR - আইপিএল-এ নতুন নজির, বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে একই সারিতে মণীশ পাণ্ডে

Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders: রবিবার আইপিএল-এ (IPL 2026) সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে খেলছেন অভিজ্ঞ ব্যাটার মণীশ পাণ্ডে (Manish Pandey)। কেকেআর-এর হয়ে খেলার সুযোগ পেয়েই নতুন রেকর্ড গড়লেন মণীশ। তিনি বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে একাসনে বসে পড়লেন।

Read Full Story
05:16 PM (IST) May 03

Ajker Bangla News Live: DA CASE - ৬ মে মহার্ঘ ভাতা মামলার রায় ঘোষণা? সুপ্রিম কোর্টে গঠন বিশেষ বেঞ্চ, ১১ নম্বর ঘরে শুনানি

DA Case Supreme Court: সুপ্রিম কোর্টে আগামী ৬ মে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি। গঠন করা হয়েছে বিশেষ বেঞ্চ। ১১ নম্বর ঘরে হতে পারে ১ ঘণ্টার শুনানি।

Read Full Story
04:59 PM (IST) May 03

Ajker Bangla News Live: Bengal Election Results - বিধানসভা নির্বাচনের ভোট কীভাবে গণনা করা হবে? ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়া জানুন

সোমবার ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। রাজ্যের মোট ৭৭টি কেন্দ্রে ভোট গণনা হবে। ফলতা আসনে পুনর্নির্বাচন হবে। তাই ২৯৪-র বদলে ২৯৩টি বিধানসভা আসনের ফল ঘোষণা হবে। ভারতে ভোট গণনা প্রক্রিয়াটি একটি অত্যন্ত সুসংগঠিত এবং স্বচ্ছ কার্যক্রম, যা ভারতের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

Read Full Story
04:52 PM (IST) May 03

Ajker Bangla News Live: Oscar Bruzon - চলতি মাসের পরেই সম্পর্ক শেষ, ইস্টবেঙ্গল ছাড়ার ঘোষণা অস্কারের

Oscar Bruzon: কয়েকদিন আগেই রটে গিয়েছিল, চলতি মরসুম শেষ হলেই ইস্টবেঙ্গল (East Bengal FC) ছাড়ছেন প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। এশিয়ানেট নিউজ বাংলায় সেই সংক্রান্ত খবর প্রকাশিতও হয়েছিল। যদিও তখনও সেই খবরের সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে এবার অস্কার নিজেই সে কথা জানিয়ে দিলেন। ফলে আর জল্পনার অবকাশ থাকল না।

Read Full Story
04:25 PM (IST) May 03

Ajker Bangla News Live: দেশীয় পঞ্জম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি হবে এই রাজ্যে, কারখানা তৈরিতে ৬০০ একর জমি

অন্ধ্রপ্রদেশ সরকার ভারতের প্রথম দেশীয় স্টেলথ যুদ্ধবিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (AMCA) নির্মাণের জন্য ৬০০ একর জমি অনুমোদন করেছে। রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে।

Read Full Story
04:09 PM (IST) May 03

Ajker Bangla News Live: Kolkata Security - 'বজ্র আঁটুনি' কলকাতায়! গণনার কারণে গোটা শহর ও স্ট্রংরুমের বাইরে বাহিনীর ভিড়

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফল ঘোষণার আগে কলকাতা জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন স্ট্রংরুমের বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দক্ষিণ ২৪ পরগনার ফলতার মতো উত্তেজনাপ্রবণ এলাকাতেও বিশেষ নজরদারি চলছে।

Read Full Story
04:00 PM (IST) May 03

Ajker Bangla News Live: Vinesh Phogat - 'আমি ব্রিজভূষণের হেনস্থার শিকার,' বিস্ফোরক দাবি ভিনেশ ফোগটের

Vinesh Phogat: গত কয়েক বছর বছর ধরে কুস্তির রিংয়ে লড়াই করার পাশাপাশি জাতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য বিখ্যাত হয়ে উঠেছেন ভিনেশ ফোগট। কিছুদিন চুপচাপ থাকার পর ফের সরব হলেন এই কুস্তিগীর।

Read Full Story
03:41 PM (IST) May 03

Ajker Bangla News Live: Bank Holiday - কাল ভোট গণনার দিন কি ব্যাঙ্ক খোলা থাকবে? দেখুন কি নোটিশ দিয়েছে RBI

সোমবার রাজ্যে ভোট গণনা। এই দিন কি খোলা থাকবে ব্য়াঙ্ক? নাকি বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজকর্ম? প্রশ্ন রয়েছে গ্রাহকদের। ইতিমধ্যেই আরবিআই ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে। দেখুন সেই তালিকা।

Read Full Story
03:26 PM (IST) May 03

Ajker Bangla News Live: Rajasthan Royals - রাজস্থান রয়্যালস কিনল মিত্তল পরিবার ও আদর পুনাওয়ালা, কত টাকার চুক্তি?

জস্থান রয়্যালস (Rajasthan Royals) তাদের মালিকানায় এক যুগান্তকারী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। লক্ষ্মী এন মিত্তাল এবং আদিত্য মিত্তালের নেতৃত্বে মিত্তাল পরিবার এই ফ্র্যাঞ্চাইজিটি অধিগ্রহণের জন্য একটি চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির আর্থিক মূল্য প্রায় ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৬৬০ কোটি টাকার সমান।

Read Full Story