Sujit Bose Arrested: রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথম বড় গ্রেফতারি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের (AITC) প্রভাবশালী নেতা সুজিত বসুকে গ্রেফতার করল ইডি। এই গ্রেফতারিতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
- Home
- West Bengal
- Today’s News in Bengali Live: Sujit Bose - দক্ষিণ দমদম পুুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ, গ্রেফতার সুজিত বসু
Today’s News in Bengali Live: Sujit Bose - দক্ষিণ দমদম পুুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ, গ্রেফতার সুজিত বসু

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

Today’s News in Bengali Live:Sujit Bose - দক্ষিণ দমদম পুুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ, গ্রেফতার সুজিত বসু
Today’s News in Bengali Live:East Bengal FC - পাঞ্জাবের কাছে আটকে গেল, কলকাতা ডার্বির আগে চাপে ইস্টবেঙ্গল
East Bengal FC vs Punjab FC: চলতি আইএসএল-এ (Indian Super League 2026) অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিতর্কিত মন্তব্য করে কি দলের সবার মনসংযোগ নষ্ট করে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)? পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচ ড্র হওয়ার পর এখন ময়দানে এই প্রশ্ন উঠছে। এই ম্যাচে পয়েন্ট নষ্ট করে চাপে পড়ে গেল লাল-হলুদ শিবির।
Today’s News in Bengali Live:Manoj Agarwal - পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নিতেই মুখ্যসচিব বদল, এলেন মনোজ আগরওয়াল
West Bengal Government: পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সোমবারই ছিল প্রথম কাজের দিন। এদিন থেকেই পুরোদমে কাজ শুরু করে দিল নতুন সরকার। প্রশাসনে বিভিন্ন পদে রদবদল করা হচ্ছে। বিগত সরকারের আমলে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের বদলে প্রশাসনের শীর্ষ পদে নতুন পদাধিকারীদের আনা হচ্ছে।
Today’s News in Bengali Live:WB Annapurna Bhandar - ১ জুন থেকেই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, ফ্রি বাস পরিষেবা নিয়েও বিরাট সিদ্ধান্ত
WB Annapurna Bhandar Scheme: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে ফুলফর্মে শুভেন্দু অধিকারী। সোমবার সকাল থেকেই একের পর এক মাস্টারস্ট্রোক শুভেন্দুর। সন্ধ্যায় মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সুখবর শোনাল রাজ্য সরকার। জানুন আরও বিশদে…
Today’s News in Bengali Live:Fuel Shortage - দেশে তেলের অভাব নেই, আশ্বাস কেন্দ্রের; তবে খরচ কমাতে বললেন মোদী
Today’s News in Bengali Live:Lakshmir Bhandar - লক্ষ্মীর ভাণ্ডারের টাকার সঙ্গে ও মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা! আবেদন করতে হবে এইভাবে
লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রাজ্যের মহিলাদের মধ্যে বাড়ছে আগ্রহ। একসঙ্গে দুটি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কি না, কীভাবে আবেদন করতে হবে, কোন কোন নথি লাগবে এবং কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে—এই সমস্ত তথ্য জেনে নিন।
Today’s News in Bengali Live:ICC Men's ODI Ranking - আইপিএল-এর মাঝেই ভালো খবর, ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষেই ভারত
ICC Men's ODI Ranking: আগামী বছর ওডিআই বিশ্বকাপ (2027 ICC Men's Cricket World Cup)। তার আগে ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকল ভারতীয় দল। গত কয়েক বছরে সীমিত ওভারের ফর্ম্যাটে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারতীয় দল। ফলে আগামী বছর ওডিআই বিশ্বকাপে ফেভারিট হিসেবেই খেলতে নামবে ভারত।
Today’s News in Bengali Live:WB Cabinet Minister - ক্যাবিনেটে দফতর বণ্টন শুভেন্দু অধিকারীর, দিলীপ ঘোষ-অগ্নিমিত্রারা কোন দায়িত্বে?
Suvendu Adhikari Ministry Department: সরকার বদলাতেই প্রথম কর্মদিবসে সদ্য নিযুক্ত রাজ্যের মন্ত্রীদের হাতে তাদের দফতর ভাগ করে দিলেন শুভেন্দু অধিকারী। কে কোন দফতর পেলেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Today’s News in Bengali Live:Hardik Pandya - ইনস্টাগ্রামে আনফলো করলেন, মুম্বই ইন্ডিয়ানস ছাড়ছেন হার্দিক পান্ডিয়া?
Royal Challengers Bengaluru vs Mumbai Indians: এবারের আইপিএল-এ (IPL 2026) প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস। রবিবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গিয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। এই ব্যর্থতার পর মুম্বই ইন্ডিয়ানস শিবিরের অশান্তি প্রকট হয়ে গিয়েছে।
Today’s News in Bengali Live:Electoral Roll - ভোটার তালিকার বিস্তর অভিযোগ নিয়ে শীর্ষ আদালতে TMC, কী বলল সুপ্রিম কোর্ট?
TMC On Supreme Court: সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেসকে পরামর্শ দিয়েছে, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন নিয়ে তাদের যা যা অভিযোগ, তা আলাদা আলাদা আবেদন করে জানাতে। আদালত আরও জানিয়েছে, ভোটার তালিকায় নাম তোলার জন্য ঝুলে থাকা আবেদনগুলো নিয়ে কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট চাওয়া হবে।
Today’s News in Bengali Live:Manik Saha - পূর্ব ভারতে বিজেপির জয়জয়কার, 'অসাধারণ অভিজ্ঞতা' বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Today’s News in Bengali Live:Suvendu Adhikari - 'অন্যায়ের সঙ্গে আপোষ নয়', কাজ শুরুর প্রথম দিনই আমলাদের সতর্কবার্তা শুভেন্দুর
Suvendu Adhikari On WB Officers: নবান্নে শুভেন্দু-যুগ: আমলাদের কড়া ও স্বচ্ছ বার্তা মুখ্যমন্ত্রীর। কাজ ও জনপরিষেবা দেওয়া নিয়েই প্রথম দিনেই আমলাদের কাছে সরকারের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন ফটো গ্যালারি…
Today’s News in Bengali Live:Iran Executes Aerospace Engineer - তরুণ মহাকাশ বিজ্ঞানীকে ফাঁসি ইরানের, ইজরায়েলকে উপগ্রহ তথ্য ফাঁসের অভিযোগে মৃত্যুদণ্ড
Iran Executes Aerospace Engineer: গুপ্তচরবৃত্তির অভিযোগে ফের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। এবার ফাঁসি দেওয়া হল ২৯ বছরের এক তরুণ মহাকাশ প্রকৌশলীকে। ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, অভিযুক্ত তরুণের নাম এরফান শাকুরজাদেহ।
Today’s News in Bengali Live:Weather News - উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা, মঙ্গল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির বিদায়ে বাড়বে গরম
উত্তরবঙ্গ ও তৎসংলগ্ন এলাকার উপর ঘূর্ণাবর্তটি এখনও বিদ্যমান রয়েছে। দক্ষিণ-পূর্ব রাজস্থান ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।
Today’s News in Bengali Live:Iran Negotiation - মর্যাদা নিয়ে আলোচনায় রাজি তেহরান, জানালেন ইরানের প্রেসিডেন্ট
Iran-US Talk: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আঞ্চলিক উত্তেজনার আবহে তেহরান 'মর্যাদা' ও 'কর্তৃত্ব' বজায় রেখে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি আরও বলেন, সামরিক ক্ষেত্রে অর্জিত সাফল্যকে কূটনীতির মাধ্যমে আরও শক্তিশালী করতে হবে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবকে 'একদমই গ্রহণযোগ্য নয়' বলে খারিজ করে দিয়েছেন।
Today’s News in Bengali Live:়়বিদেশে বিয়েতে বছরে ১ লক্ষ কোটি টাকা ওড়াচ্ছেন ভারতীয়রা! মোদীর 'ওয়েড ইন ইন্ডিয়া' ডাকের কারণ কী?
Today’s News in Bengali Live:West Bengal News - রাতের অন্ধকারে বাড়িতে চড়াও হয়ে মহিলা, শিশুদের মারধরের অভিযোগ, গ্রেফতার ৬
West Bengal Police: রাজ্যে নতুন সরকার গঠনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ। তবে এরই মধ্যে বিভিন্ন জায়গায় অপরাধমূলক ঘটনা ঘটছে। বিশেষ করে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়েছে পুলিশ।
Today’s News in Bengali Live:WB CM Suvendu - সীমান্ত সমস্যা মেটাতে BSF-কে জমি হস্তান্তরে ডেডলাইন, প্রথম দিনই মাস্টারস্ট্রোক শুভেন্দুর
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে প্রথম দিনেই নয়া মাস্টার স্ট্রোক শুভেন্দুর। নবান্নের প্রথম ক্যাবিনেট বৈঠকে বিএসএফ-কে ডেডলাইন দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী? জানুন আরও বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
Today’s News in Bengali Live:সরকারি চাকরিতে বয়সের উর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি, চাকরিপ্রার্থীদের কাছে শুভেন্দুর 'সঞ্জীবনী'
Suvendu Adhikari: সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা একধাক্কায় ৫ বছর বাড়িয়ে দিয়েছে সরকার।প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরই শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি মাফিকই কাজ করবে তাঁর সরকার।
Today’s News in Bengali Live:DA 7th pay commission - কেন্দ্রীয় হারে ডিএ, সপ্তম বেতন কমিশন নিয়ে কবে সিদ্ধান্ত? জানালেন মুখ্যমন্ত্রী
সরকার গঠলে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সপ্তম পে-কমিশন কার্যকর করার এবং বকেয়া ডিএ মেটানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।