FIFA World Cup 2026 Broadcast: ভারতে মোবাইল অ্যাপ, ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ম্যাচগুলি সরাসরি দেখার একমাত্র সরকারি মাধ্যম হল জি ফাইভ (ZEE5)। প্রতি রাতে ও সকালে লক্ষ লক্ষ মানুষ জি ফাইভের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ দেখছেন। অনেকেই ওয়াইফাইয়ের বদলে মোবাইল ডেটা ব্যবহার করছেন। এই সুযোগ কাজে লাগাতে চাইছে টেলিকম সংস্থাগুলি।
- Home
- West Bengal
- Today’s News in Bengali Live: FIFA World Cup 2026 - জি ফাইভে বিশ্বকাপ দেখার জন্য প্রিপেইড ডেটা প্যাক এয়ারটেল, জিও, ভি-র
Today’s News in Bengali Live: FIFA World Cup 2026 - জি ফাইভে বিশ্বকাপ দেখার জন্য প্রিপেইড ডেটা প্যাক এয়ারটেল, জিও, ভি-র

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

Today’s News in Bengali Live:FIFA World Cup 2026 - জি ফাইভে বিশ্বকাপ দেখার জন্য প্রিপেইড ডেটা প্যাক এয়ারটেল, জিও, ভি-র
Today’s News in Bengali Live:Yuvraj Singh - ফের আইপিএল-এ ব্যর্থতা, যুবরাজ সিংকে ব্যাটিং কোচ করছে দিল্লি ক্যাপিটালস
Yuvraj Singh News: ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা অভিষেক শর্মাকে (Abhishek Sharma) ক্রিকেটার হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যুবরাজ সিংয়ের বড় ভূমিকা রয়েছে। এবার কোচ হিসেবে আরও বড় ভূমিকায় দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডারকে। আগামী মরসুমের আইপিএল-এ (IPL 2027) বড় দায়িত্ব পেতে চলেছেন যুবরাজ।
Today’s News in Bengali Live:Indian Navy - কলকাতায় আসছেন মোদী, নৌসেনার হাতে তুলে দেবেন দেশের তৈরি তিনটি নতুন যুদ্ধজাহাজ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২১ জুন কলকাতায় আসছেন। এই সফরে তিনি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌসেনার তিনটি নতুন জাহাজ—আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রে—কমিশন করবেন। এই জাহাজগুলি দেশের সামুদ্রিক নিরাপত্তা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন-বিরোধী যুদ্ধের ক্ষমতা আরও বাড়িয়ে তুলবে।
Today’s News in Bengali Live:Iran Football Team - মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে বিধিনিষেধ, ফিফার কাছে অভিযোগ জানাচ্ছে ইরান
Iran Football Team News: এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) খেলার জন্য ইরান দল মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) যাওয়ার অনুমতি পাবে কি না, সে বিষয়েই সংশয় তৈরি হয়েছিল। শেষপর্যন্ত ইরানের ফুটবলাররা মার্কিন ভিসা পেলেও, দলের কয়েকজন সদস্য ভিসা পাননি। বিশ্বকাপ চলাকালীনও সমস্যায় পড়ছে ইরান দল।
Today’s News in Bengali Live:Lionel Messi - বিশ্বকাপের মাঝেই বাবার 'মৃত্যুসংবাদ'পেয়ে দেশে ফিরছেন মেসি! এ কি খবর দিলেন সঞ্চালিকা
Lionel Messi: চলতি ফুটবল বিশ্বকাপের মাঝে ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর খবর। লিওনেল মেসির বাবা হোর্হে মেসি নাকি মারা গিয়েছেন। আর তাই মেসি তড়িঘড়ি আমেরিকা থেকে তাঁর দেশ আর্জেন্টিনায় ফেরত আসছেন। কয়েক মিনিটের মধ্যেই জানা যায়, খবরটি সম্পূর্ণ ভুয়ো।
Today’s News in Bengali Live:Indian Navy - একসঙ্গে নৌসেনায় যুক্ত হবে তিন জাহাজ, কলকাতা থেকে সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী
ভারতীয় নৌবাহিনী একইসঙ্গে তিনটি দেশে তৈরি যুদ্ধজাহাজ কমিশনিং করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ২১ জুন এই অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিষেবায় অন্তর্ভুক্ত হতে যাওয়া জাহাজ তিনটি হল স্টেলথ ফ্রিগেট ‘আইএনএস দুনাগিরি’, অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট ‘আইএনএস অগ্রয়’ এবং সার্ভে শিপ ‘আইএনএস সংশোধক’।
Today’s News in Bengali Live:TMC Rebellion - দিল্লিতে অভিষেক, ২০ বিদ্রোহী সাংসদের 'দলবদল' রুখতে স্পিকারের দ্বারস্থ
Today’s News in Bengali Live:Type C Charger - সব পুরনো চার্জার কি বাতিল হয়ে যাবে? Type-C চার্জার নিয়ে বড় আপডেট
পুরনো চার্জার কি শীঘ্রই বাতিল করে দেওয়া হবে? তার বদলে কোন চার্জার ব্যবহার করবেন! ইদানিং USB Type-C প্রযুক্তি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। নতুন স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপে Type-C পোর্ট ব্যবহার বাড়ছে। Type-C চার্জার নিয়ে বড় আপডেট মিলল।
Today’s News in Bengali Live:FIFA World Cup 2026 - বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় ১৫ বছর জেলের মুখে মহাতারকা ফুটবলার!
FIFA World Cup 2026: বিশ্বকাপের মাঝেই বড় বিপদ মরক্কোর তারকা ফুটবলার তথা অধিনায়ক আশরাফ হাকিমি। ২০২৩ সালের একটি ধর্ষণ মামলায় তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়ে দিল ফ্রান্সের আদালত। এই মামলায় দোষী সাব্যস্ত হলে হাকিমির ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
Today’s News in Bengali Live:Right To Walk - চিহ্নিত ফুটপাত দিয়ে হাঁটা একটি মৌলিক অধিকার - সুপ্রিম কোর্ট
নির্দিষ্ট করে দেওয়া ফুটপাত দিয়ে হাঁটার অধিকার সংবিধানের আওতায় সুরক্ষিত একটি মৌলিক অধিকার। একটি মামলায় রায়ে জানাল সুপ্রিম কোর্ট। আদালত অভিমত ব্যক্ত করেছে যে, রাস্তায় মোটরযানের চলাচলের চেয়ে এই অধিকারটি অধিকতর অগ্রাধিকার পাওয়ার যোগ্য। শুক্রবার বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি এ এস চান্দুরকারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই রায় দেয়।
Today’s News in Bengali Live:NEET Controversy - মোদী যুদ্ধ থামাতে পারলে, পেপার ফাঁস আটকাতে পারেন না কেন? তোপ দাগল আরশোলা পার্টি
Today’s News in Bengali Live:US-Iran Talks - শেষ মুহূর্তে কেন ভেস্তে গেল আমেরিকা-ইরানের গোপন শান্তি বৈঠক?
Today’s News in Bengali Live:রবিবার হাওড়া ও শিয়ালদা শাখায় একাধিক স্পেশাল ট্রেন চলবে, রইল টাইম টেবিল
২১ জুন রবিবার ‘আন্তর্জাতিক যোগ দিবস’ এবং একই দিনে দেশজুড়ে ‘NEET-UG ২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এই দিনটিতে রেড রোডের আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান হবে। এছাডা়ও NEET-UG পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের পক্ষ থেকে এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Today’s News in Bengali Live:Ahmedabad Railway Porter - কুলি থেকে কোটিপতি! আমেদাবাদে আড়াই কোটি টাকার সম্পত্তি ঘিরে তোলপাড়
Ahmedabad Railway Porter: কুলি থেকে কোটিপতি! আমেদাবাদের রেলস্টেশনে কুলি হিসেবে কাজ করতেন। আয়ের উৎসও ছিল সেটুকুই। অথচ তাঁর এবং তাঁর স্ত্রীর নামে কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে। সেই সম্পত্তির হদিশ পেয়েই এবার বড় পদক্ষেপ করল ED।
Today’s News in Bengali Live:Mamata Banerjee - আর ঠিক কতটা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়? একের পর এক অনুগত মুখ ঘোরাচ্ছেন কালীঘাট থেকে
Mamata Banerjee: তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েন ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ক্রমশ চাপের মুখে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের একাংশের অসন্তোষ, নেতৃত্ব নিয়ে প্রশ্ন এবং বিরোধীদের আক্রমণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
Today’s News in Bengali Live:0.5 Gram Gold Locket - বাচ্চাদের জন্য পকেট বাঁচিয়ে উপহার, ০.৫ গ্রামের সোনার লকেটের লেটেস্ট ডিজাইন
0.5 Gram Gold Locket: ০.৫ গ্রামের সোনার লকেট উপহার হিসেবে দিতে পারেন বাচ্চাদের। যে কোনও শুভ অনুষ্ঠানে এই ধরণের সোনার লকেট ভালো উপহার বলে মনে করা হয়। সোনার এই লকেটগুলি পকেটও বাঁচাবে আবার সোনার মত উপহারও দেওয়া হবে।লেটেস্ট ডিজাইন দেখে নিন।
Today’s News in Bengali Live:জামাই ষষ্ঠী ২০২৬ - জামাই ষষ্ঠীতে কত খরচ? মাছ-মাংসের বাজারদর থেকে মেনু, সব তথ্য একসঙ্গে
জামাই ষষ্ঠী ২০২৬ (jamai sasthi 2026) উপলক্ষে মাছ, মাংস, ফল ও মিষ্টির সম্ভাব্য বাজারদর (market price), কেনাকাটার বাজেট এবং প্রস্তুতির পূর্ণাঙ্গ তথ্য এই গাইডে তুলে ধরা হয়েছে।
Today’s News in Bengali Live:21 July Dharmatala - শহরের অন্যতম প্রধান রাস্তা আটকে ২১ জুলাইয়ের সভা কেন? মমতা-অভিষেককে নোটিস হাইকোর্টের
21 July Dharmatala: গত ২০১৮ সালে, হাইকোর্ট জানায়, শহরের কোনও বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করে রাখা যাবে না। কিন্তু অভিযোগ উঠছে, সেই নির্দেশকে কার্যত, অমান্য করে ২০২৫ সালে, পুরো ধর্মতলা বন্ধ করে দিয়ে শহিদ দিবসের সভা করে তৎকালীন সরকারে থাকা তৃণমূল। ফলে, মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। কলকাতায় তৈরি হয় ব্যাপক যানজট।
Today’s News in Bengali Live:FIFA World Cup 2026 - প্রথম দল হিসেবে বিশ্বকাপের নক আউটে মেক্সিকো
FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপের প্রথম দেশ হিসেবে নক আউটে উঠল মেক্সিকো। অংশগ্রহণকারী ৪৮টি দেশের মধ্য়ে থেকে ৩২টি দেশকে নিয়ে শুরু হবে নক আউট পর্ব। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করল Mexico।