11:02 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: Spain FIFA World Cup 2026 - ১৬ বছরের ট্রফি খরা কাটাতে মরিয়া স্পেন, দেখে নিন স্প্যানিশ আর্মাডার বিশ্বকাপের সূচি

Spain FIFA World Cup 2026: ২০২৬ সালের বিশ্বকাপে তরুণ ফুটবলারদের উপর অনেক বেশি ভরসা রেখেছেন স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে। সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন বিস্ময় বালক লামিনে ইয়ামাল। তাঁর সঙ্গেই চর্চায় রয়েছেন নিকো, গাভি এবং কুবার্সিরাও। 

Read Full Story
08:25 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: News Round Up - বিরোধী দলনেতা নিয়ে হাইকোর্টে জল থেকে বিশ্বফুটবলের সবচেয়ে হাই প্রোফাইল কোচ কারা? সারাদিনের খবর এক ক্লিকে

News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

Read Full Story
07:02 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: West Bengal Weather - সন্ধ্যা হতেই মেঘভাঙা বৃষ্টিতে স্বস্তির পরশ, কমল ভ্যাপসা গরম থেকে মুক্তি?

West Bengal Weather: গুমোট গরম থেকে রেহাই অব্যাহত। রাজ্যজুড়ে সক্রিয় রয়েছে বৃষ্টিবাহী মেঘ। সোমবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story
06:30 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: Cervical cancer - কলকাতায় শুরু মহিলাদের সারভিক্যাল ক্যান্সারের ভ্যাক্সিন প্রদান, কীভাবে পাবেন জানুন

KMC ON Women Cervical cancer: রাজ্যে শাসক শিবিরের ক্ষমতার পালাবদল হতেই স্বাস্থ্য পরিষেবায় বিশেষ জোর। বেশি করে মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় একগুচ্ছ পদক্ষেপ আগেই নিয়েছে নতুন বিজেপি সরকার। মহিলাদের ক্যান্স্যার রোধে এবার বিশেষ ব্যবস্থা কলকাতা পুরসভার। 

Read Full Story
06:02 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: স্বরূপের ফ্ল্যাটে হানা পুলিশের, তলব স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ ফেডারেশনের চারজন

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ধৃত স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে হানা দিল পুলিশ। নথি উদ্ধারের পাশাপাশি, স্বরূপের ঘনিষ্ঠ ফেডারেশনের চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। পুলিশের অনুমান, জেরার পর আরও অনেক নতুন তথ্য উঠে আসতে পারে।
Read Full Story
05:36 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: Kolkata Rain - বর্ষা আসলেই জল থইথই কলকাতা, পরিস্থিতি মোকাবিলায় নয়া উদ্যোগ শুভেন্দু অধিকারী সরকারের

Calcutta Municipal Corporation On Rain: বর্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার মোহিত মৈত্র মঞ্চে পুরসভার গুরুত্বপূর্ণ বৈঠক। ডাক পেলেন কলকাতার একাধিক বিধায়ক ও কাউন্সিলর। কী হতে চলেছে বৈঠকে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story
05:30 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: Solar Storm - গতি ঘণ্টায় ১৪০০ কিমি! তৈরি হয়েছে বিরাট সৌরঝড়, হু হু করে তাই বাড়ছে তাপমাত্রা?

আজই পৃথিবীতে ধেয়ে আসছে এক বিরাট সৌরঝড় (Solar Storm)। সূর্যের অন্দরে ভয়ংকর বিস্ফোরণের জেরে পৃথিবীর উপর এই শক্তিশালী ঝড় আছড়ে পড়তে পারে বলে অনুমান বিজ্ঞানীদের। প্রতি সেকেন্ডে আনুমানিক ১৪০০ কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এটি।

Read Full Story
05:09 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: TMC On Calcutta High Court - ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানতে নারাজ, হাইকোর্টে তৃণমূল

TMC On Calcutta High Court: ভাঙনের পর ভাঙন। বিধানসভা নির্বাচনের ফল বেরতেই ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস। জটিলতা তৈরি হয়েছে বিরোধী দলনেতা নিয়েও। এমনকি ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে তৃণমূল। জানুন আরও বিশদে…

Read Full Story
05:05 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: IND vs AFG Test 2026 - আফগানিস্তানকে ইনিংস এবং ৩০০ রানে গুঁড়িয়ে দিয়ে রেকর্ড ব্যবধানে জয় ভারতের, নজির গড়লেন শুভমানরা

IND vs AFG Test 2026: শুভমান গিল এবং আর কেএল রাহুলের সেঞ্চুরি, সঙ্গে নবাগত মানব সুতারের দুরন্ত বোলিংয়ে (৬/৩৩) ভর করে আফগানিস্তানকে একটি ইনিংস ও ৩০০ রানে হারাল ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটিই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে ম্যাচ জয়।

Read Full Story
04:57 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: Philippines Earthquake - ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৩৬ তলা বহুতল দুলছে দোলনার মতো! ভাইরাল ভিডিও

Philippines Earthquake: ফিলিপিন্সের ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ভয়াবহতা দেখে শিউড়ে উঠছে বিশ্ব। অতি তীব্র মাত্রার কম্পনে ফিলিপিন্সের বিভিন্ন শহর থেকে আসছে বাড়ি ভেঙে পড়ার খবর। মৃত্যু মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে।

Read Full Story
04:43 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: Smart Borders - এবার স্থলবন্দর হবে আরও স্মার্ট, অমিত শাহ চালু করছেন নতুন ডিজিটাল সিস্টেম

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 'ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম' (LPMS) নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করতে চলেছেন। এর ফলে ভারতের সীমান্ত বাণিজ্য এবং যাত্রী চলাচল আরও সহজ, দ্রুত ও সুরক্ষিত হবে।
Read Full Story
04:03 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: CBSE Re-evaluation - সুরক্ষা নিয়ে প্রশ্ন, তাও উপচে পড়া ভিড়! পোর্টাল বিতর্কের আবহেই ১.৬ লক্ষ স্ক্রুটিনির আবেদন পেল CBSE

CBSE: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) জানিয়েছে যে তাদের ভেরিফিকেশন ও রি-ইভ্যালুয়েশন পোর্টালটি পুরোপুরি চালু ছিল। ২ থেকে ৭ জুনের মধ্যে ১.৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী উত্তরপত্রের জন্য আবেদন জমা দিয়েছে।

Read Full Story
03:56 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: Monsoon In Bengal - এই তারিখের মধ্যেই বাংলায় ঢুকে পড়বে বর্ষা, জানিয়ে দিল আবহাওয়া অফিস

বাংলায় মৌসুমি বায়ুর আগমনের তারিখ ১০ জুন। তবে, আবহাওয়া দফতর জানিয়েছে যে ১০ জুন থেকে ১৩ জুনের মধ্যে উত্তরবঙ্গে মৌসুমি বায়ু ঢুকতে পারে।

Read Full Story
03:54 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: Annapurna Bhandar - আবেদন করার ঠিক কতদিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে ভাতা? বিশেষ ঘোষণা নবান্ন সূত্রে

বিজেপি সরকার লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করেছে, যেখানে মহিলারা মাসে ৩ হাজার টাকা পাবেন। অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে এবং যাচাই প্রক্রিয়ার পর ৭-৮ দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকবে।

Read Full Story
03:43 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: ঠিক কী কারণে দল ছাড়লেন সুখেন্দুশেখর? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা যা বললেন ... পড়ুন

তৃণমূল কংগ্রেসে বড়সড় ধাক্কা। দল এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়। সাম্প্রতিক বিধানসভা ভোটে দলের হারের জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের '১৫ বছরের অরাজকতা'কে দায়ী করেছেন।

Read Full Story
03:38 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: India Bloc Meeting - ইন্ডিয়া জোটের বৈঠক বয়কট করল ডিএমকে! সোনিয়ার পাশে মমতা, আর কোন কোন দল রয়েছে?

India Bloc Meeting: তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দিয়েছেন। পাশাপাশি রয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, এনসি পার্টির নেতা ওমর আবদুল্লা সহ আরও অনেকেই। তবে ইন্ডিয়া জোটের বৈঠক বয়কট করল ডিএমকে। 

Read Full Story
03:17 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: TMC-র ১১ বিদ্রোহী সাংসদ কারা? ভূপেন্দ্র যাদবের বাড়িতে গোপন বৈঠকে কি ছিলেন শুভেন্দুও

TMC: দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাসভবনে ১১ জন তৃণমূল সাংসদের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বৈঠকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতি জল্পনাকে আরও উসকে দিয়েছে।

Read Full Story
02:52 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: Oman Heatwave Alerts - শুধু ভারত নয় তীব্র গরমে পুড়ছে বিশ্বের অধিকাংশ দেশ, ওমানে ৫০ ডিগ্রি তাপমাত্রার সতর্কতা

World Weather News: ওমানের সিভিল এভিয়েশন অথরিটি সতর্কতা জারি করেছে যে আগামী দিনে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। এর কারণ হিসেবে বায়ুমণ্ডলের উচ্চচাপ এবং শুষ্ক বাতাসকে দায়ী করা হচ্ছে। সাধারণ মানুষ, বিশেষ করে যারা বাইরে কাজ করেন, তাদের সরাসরি রোদ এড়িয়ে চলার এবং প্রচুর পরিমাণে জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

Read Full Story
02:21 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: Iran-Israel War - যুদ্ধবিরতির পর ফের সংঘাত, ১০০ দিনে কী কী ঘটল ইরান-ইজরায়েল রণাঙ্গনে?

এপ্রিলে হওয়া যুদ্ধবিরতির পর আবার কীভাবে যুদ্ধ শুরু হল? ইজরায়েল ইরানের কোন কোন সামরিক ঘাঁটিকে নিশানা করেছে? তেহরান, তাবরিজ এবং ইসফাহানে বিস্ফোরণের কারণ কী? ইরাক ও সিরিয়া কেন তাদের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিল?
Read Full Story
02:02 PM (IST) Jun 08

Today’s News in Bengali Live: Iran Fires Ballistic Missiles - ইজরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরাানের, পুরো মাত্রায় যুদ্ধ শুরুর পথে

Iran Fires Ballistic Missiles: ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ইজরায়েলের উপর ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। রবিবার গভীর রাতে শুরু হওয়া এই হামলাকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া

Read Full Story