গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশের মুখ ভার, রাত পেরোলেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে

Published : Jul 25, 2020, 06:30 PM ISTUpdated : Jul 25, 2020, 06:49 PM IST
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশের মুখ ভার, রাত পেরোলেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে

সংক্ষিপ্ত

 রবিবার অতি ভারী বৃষ্টি কোচবিহার, জলপাইগুড়িতে  বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ   আর্দ্রতা চরমে থাকায় জনিত অস্বস্তি কমবে না

শনিবার কলকাতার আকাশ সারাদিনই মেঘলা ছিল। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার  কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।  রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ দক্ষিণে সরে বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান।  বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ।  এর প্রভাবে  বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। অপরদিকে, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে কেরল উপকূলের লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায়। এর প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী তিন-চারদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 
 

আরও পড়ুন, ঘুমন্ত অবস্থায় মাথায় ইঁটের আঘাত, তীব্র আক্রোশে খুন বাঘাযতীনে


 হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার  কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭৯ শতাংশ। শুক্রবার  কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৯১ শতাংশ। বৃহস্পতিবার  কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস।  স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৮৫ শতাংশ।  


 বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা।   উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় দু-এক পশলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি কোচবিহার, জলপাইগুড়িতে। রবিবার ও সোমবার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির  সম্ভাবনা।

আরও পড়ুন, ফের 'একমঞ্চে' মোদী-মমতা, ২৭ জুলাই রাজ্য়ে নতুন উদ্বোধন

অপরদিকে, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে কেরল উপকূলের লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায়। এর প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী তিন-চারদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে ওড়িশা, বিহার, উত্তরবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরাতে। আগামী ৪ থেকে দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণ ভারতের উপকূলের রাজ্যগুলিতে, মূলত কঙ্কন ও গোয়া এলাকায়।

 

 

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

PREV
click me!

Recommended Stories

Annapurna Bhandar Scheme: কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার? জানুন এখনই, রাজ্যের মহিলাদের জন্য বড় খবর
Maoist Pushpa Surrender: জালে ১০ লক্ষ টাকার পুষ্পা!, কলকাতায় জঙ্গলের রানির নাটকীয় কায়দায় আত্মসমর্পণ!