কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:04 PM (IST) Feb 18
India vs Pakistan: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) এখনও পর্যন্ত কোনও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পায়নি পাকিস্তান। তারা ভারতের কাছে পর্যুদস্ত হয়েছে। তবে সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান।
08:51 PM (IST) Feb 18
India vs Netherlands: চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) গ্রুপ এ-তে প্রথম তিন ম্যাচ জিতে সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে ভারতীয় দল। ফলে বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ নেহাতই নিয়মরক্ষার।
08:03 PM (IST) Feb 18
07:57 PM (IST) Feb 18
Matheesha Pathirana: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায়ের খেলা শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা (Sri Lanka)। চোট পেয়ে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার মাথিসা পাথিরানা।
07:56 PM (IST) Feb 18
পাকিস্তানগামী রাভি নদীর অতিরিক্ত জলপ্রবাহ আটকাতে শাহপুর कंडी বাঁধের কাজ শেষ করছে ভারত। ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি অনুযায়ী, এই নদীর ওপর ভারতের অধিকার রয়েছে। এই প্রকল্পের ফলে জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবের সেচ ব্যবস্থার উন্নতি হবে।
07:25 PM (IST) Feb 18
২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বড় জয়ের পর, বিএনপি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে ক্ষমতায় ফিরে আসে। নতুন মন্ত্রিসভায় প্রবীণ নেতা নিতাই রায় চৌধুরীকে একমাত্র হিন্দু মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা অন্তর্ভুক্তির ইঙ্গিত দেয়।
07:09 PM (IST) Feb 18
Pakistan vs Namibia: অষ্টম দল হিসেবে চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইটে পৌঁছে গেল পাকিস্তান। বুধবার গ্রুপ এ-তে নিজেদের শেষ ম্যাচে দুর্বল প্রতিপক্ষ নামিবিয়ার বিরুদ্ধে জয় পেল সলমন আগার (Salman Agha) দল।
06:35 PM (IST) Feb 18
India vs Netherlands T-20 World Cup: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের লড়াইতে বুধবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বনাম নেদারল্যান্ডস।
06:04 PM (IST) Feb 18
প্রতীক উর রহমানের পরে আরেক বাম নেতা সায়ন বন্দ্য়োপাধ্য়ায়ের দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল। তরুণ সিপিআইএম নেতার দাবি, তাঁর কাছেও বিজেপির তরফ থেকে ফোন এসেছিল।
05:42 PM (IST) Feb 18
সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও (West Bengal Assembly Election 2026)। নির্বাচনী তৎপরতা পুরোদমে চলছে এবং নির্বাচনের নির্ঘণ্ট শীঘ্রই ঘোষণা করা হবে।
05:24 PM (IST) Feb 18
South Africa vs United Arab Emirates: গতবার টি-২০ বিশ্বকাপের (2024 ICC Men's T20 World Cup) রানার্স দক্ষিণ আফ্রিকা এবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। গ্রুপ পর্যায়ে সব ম্যাচেই জয় পেয়ে সুপার এইটের আগে ছন্দে প্রোটিয়ারা।
04:58 PM (IST) Feb 18
একেবারে জিরো থেকে হিরো। গত রবিবার কলম্বোয় ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের গ্রুপের ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। ইনিংসের চতুর্থ বলে হার্দিক পান্ডিয়ার বলে কোনও রান না করেই প্য়াভিলিয়নে ফিরেছিলেন ফারহান।
04:32 PM (IST) Feb 18
Social Media ban: ভারতে এবার সবাই ব্যবহার করতে পারবে না সোশ্যাল মিডিয়া! কড়া পথে হাঁটতে চলেছে কেন্দ্র
04:31 PM (IST) Feb 18
Mamata Banerjee News: ভোট বঙ্গে বাড়ছে ক্রমশ রাজনৈতিক উত্তাপ। এবার এসআইআর ইস্যুতে কমিশকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
03:58 PM (IST) Feb 18
Pakistan Hockey Federation: বিদেশের মাটিতে জাতীয় দলের খেলোয়াড়দের হয়রানির কথা অস্বীকার করে অধিনায়ককে দিয়ে মিথ্যা বলিয়েছিল পাকিস্তান হকি ফেডারেশন। কিন্তু সেই মিথ্যা ফাঁস হয়ে গিয়েছে। ফলে ফের মুখ পুড়ল পাকিস্তানের।
03:47 PM (IST) Feb 18
সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত রায় বাতিল করেছে, যেখানে বলা হয়েছিল যে কোনও মেয়ের স্তন ধরা, পায়জামার দড়ি টানা এবং তাকে কালভার্টের নীচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা নয়।
03:31 PM (IST) Feb 18
Birbhum News: বীরভূমে বিজেপি নেতার বাড়ির দরজার সামনে সাদা থান! রজনীগন্ধা ফুলের মালা। ধূপ-মিষ্টির প্যাকেট। ভোটের আগে প্রছন্ন খুনের আশঙ্কায় আতঙ্কিত বিজেপির মণ্ডল সভাপতি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
03:09 PM (IST) Feb 18
Waste Hair: সেলুনের ফেলে দেওয়া চুলেই বাঁচছে চাষের জমি! হ্যাঁ, অবাক করা হলেও সত্য়ি। মেক্সিকো সিটির প্রাচীন কৃষি ঐতিহ্য 'চিনাম্পাস' রক্ষায় অভিনব উদ্যোগ নিয়েছে একটি পরিবেশবাদী সংস্থা।
02:58 PM (IST) Feb 18
Bangladesh News: বাংলাদেশের অনেক সন্ত্রাসবাদী, মৌলবাদী, কট্টরপন্থী, অপরাধী সীমান্ত পেরিয়ে ভারতে এসে বহাল তবিয়তে আছে বলে অভিযোগ দীর্ঘদিনের। এবার তেমনই এক মৌলবাদীকে দিল্লিতে দেখা গিয়েছে।
02:48 PM (IST) Feb 18
বাংলার বিখ্যাত সুগন্ধি চাল গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচূড়কে আন্তর্জাতিক 'খাদ্য ও সংস্কৃতি ঐতিহ্য' (Food & Culture Heritage) হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড নেশন।
01:57 PM (IST) Feb 18
অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পরে পাকিস্তান হকি দলকে প্রথমে সিডনি বিমানবন্দরে ১৩-১৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। তারপর, যখন দলটি তাদের FIH প্রো লিগ ম্যাচের জন্য ক্যানবেরার হোটেলে পৌঁছয়, তখন তাঁরা দেখতে পান যে রুম বুক করা হয়নি।
01:20 PM (IST) Feb 18
East Bengal Transfer News: বুধবার সকালেই কলকাতায় চলে এলেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি আন্টন সোজবার্গ। শুক্রবার, চলতি আইএসএলে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড।
01:15 PM (IST) Feb 18
২০১৬ সালের ভোটে রাজ্যের সমস্ত বিধানসভা আসনকে ছাড়িয়ে সবার চোখ চলে গিয়েছিল নন্দ্রীগ্রামে। কারণ, ওই আসনে লড়াই হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। শেষ হাসিটা হেসেছিলেন শুভেন্দুই।
01:01 PM (IST) Feb 18
ভারতের নির্বাচন কমিশন মার্চ মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে। এপ্রিলে বিভিন্ন দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে।
12:41 PM (IST) Feb 18
Mamata Banerjee On Election Commission: বঙ্গ বিধানসভা ভোটের আর মাস তিনেকও বাকি নেই। তারই মধ্যে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে তুঘলকি আচরণের অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলেছেন তিনি? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
12:14 PM (IST) Feb 18
মঙ্গলবার আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন যে হিন্দু পরিবারগুলির কমপক্ষে তিনটি সন্তান নেওয়ার কথা বিবেচনা করা উচিত, জনসংখ্যার প্রবণতা এবং সমাজের উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
12:09 PM (IST) Feb 18
12:02 PM (IST) Feb 18
মুম্বাইয়ে প্রধানমন্ত্রী মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ‘জয় হো’ গাড়ি ভ্রমণ কি শুধু বন্ধুত্বের মুহূর্ত ছিল, নাকি বিশেষ বিশ্বব্যাপী কৌশলগত অংশীদারিত্বের বড় ইঙ্গিত? প্রতিরক্ষা চুক্তি, হ্যামার মিসাইল এবং এয়ারবাস H125-এর নেপথ্যে আসল খেলাটা কী?
11:55 AM (IST) Feb 18
Jammu & Kashmir Ranji Trophy Final: বাইশ গজে ইতিহাস জম্মু-কাশ্মীরের। কল্যাণীতে বাংলা (Bengal Cricket Team)কে ৬ উইকেটে হারিয়ে প্রথমবার রঞ্জি ট্রফির ফাইনালে উঠল ভূ স্বর্গের রাজ্য। অন্যদিকে, প্রথম ইনিংসে লিড নিয়েও ম্যাচ হেরে স্বপ্নভঙ্গ হল বাংলার।
11:49 AM (IST) Feb 18
Mamata Banerjee News: বিরোধী নেত্রী থেকে বাংলার মুখ্যমন্ত্রী। ৩০ বছরের বৈচিত্র্যময় রাজনীতিতে দেখেছেন একাধিক সরকারের পালাবদল। ক্ষমতায় আসা এবং টিকে থাকার লড়াইয়ে এই পথ কতটা মসৃণ আর কঠিন ছিলো? কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? জানুন বিশদে…
11:31 AM (IST) Feb 18
রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হলেই এনিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যদিও তার আগেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী।
10:54 AM (IST) Feb 18
৩৭টি রাজ্যসভা আসনের জন্য নির্বাচনের দিন ঘোষণা। আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের পাঁচ আসন-সহ দেশের মোট ৩৭টি রাজ্যসভার আসনে ভোট হবে।
10:35 AM (IST) Feb 18
দক্ষিণবঙ্গে কি ধেয়ে আসছে কালবৈশাখী? কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। আজ কেমন থাকবে আপনার জেলার তাপমাত্রা? বিস্তারিত জানতে পড়ুন এই সংবাদ প্রতিবেদনটি।
10:23 AM (IST) Feb 18
Sougata Roy And June Malia News: সংসদে চলছে অধিবেশন তার মধ্যে গল্পে মশগুল তৃণমূলের বর্ষীয়ান দুই সাংসদ। কী গল্প করছেন তাঁরা? বিষয়টি নিয়ে কীা বলছেন বিরোধী দলের সাংসদরা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
09:32 AM (IST) Feb 18
পশ্চিমবঙ্গ সরকারের নতুন যুবসাথী প্রকল্পে আবেদন করার সময় সামান্য ভুলেই বাতিল হতে পারে আপনার আবেদন। এই প্রতিবেদনে জানুন সেই ৫টি ভুলের কথা যা এড়িয়ে চললে নিশ্চিত হবে আপনার মাসিক ১৫০০ টাকা।
09:07 AM (IST) Feb 18
Kolkata Metro Update: দিনের ব্যস্ত সময়ে সুইসাইড থেকে শুরু করে মেট্রোর জরাজীর্ণ অবস্থা। সপ্তাহভর নানা কারণে সংবাদ শিরোনামে থাকে কলকাতা মেট্রো। ফের নতুন করে সংবাদ শিরোনামে মেট্রো। কিন্তু কেন? কারণ জানলে চমকে যাবেন আপনিও। দেখুন ফটো গ্যালারিতে…
08:29 AM (IST) Feb 18
রোজই ভোর বেলা ও রাতে তাপমাত্রা থাকছে স্বাভাবিকের নীচে। তবে, এর কারণে যে শীত অনুভূত হচ্ছে তা নয়। প্রতিনিয়ত তাপমাত্রা ওঠানামা করছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টার মধ্যে ব্যাপক ভোল বদল করতে পারে আবহাওয়া।
08:29 AM (IST) Feb 18
চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড। মঙ্গলবার নবদ্বীপ স্টেশনে ঢোকার মুখে হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে আচমকাই আগুন লেগে যায়। আতঙ্কে শুরু হয় হুড়োহুড়ি। কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন। প্রায় এক ঘন্টার পর পরিস্থিতি স্বাভাবিত হয়। ফের মালদার উদ্দেশে রওনা হয় ট্রেন। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। আপাতত এই নিয়ে মুখ খোলেননি রেল কর্তৃপক্ষ।