Published : Apr 01, 2026, 08:36 AM ISTUpdated : Apr 01, 2026, 10:34 PM IST

Ajker Bangla News Live: Hanuman Jayanti Lucky Rashi - এই ৪ রাশির মানুষ ভগবান হনুমানের খুব প্রিয়, দু'হাত ভরে ধন-সম্পদ দেন

সংক্ষিপ্ত

Ajker Bangla News Live: কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:34 PM (IST) Apr 01

Hanuman Jayanti Lucky Rashi - এই ৪ রাশির মানুষ ভগবান হনুমানের খুব প্রিয়, দু'হাত ভরে ধন-সম্পদ দেন

হনুমান জয়ন্তী আসছে। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে সমস্ত হিন্দুরা হনুমান জয়ন্তী পালন করেন। তবে, ২০২৬ সালের ১ এপ্রিল সূর্যোদয়ের দিন হিসাবে ধরলে, হনুমান জয়ন্তী পালিত হবে ২ এপ্রিল।

Read Full Story

10:20 PM (IST) Apr 01

KKR vs SRH - চোটের কবলে হায়দরাবাদের পেসার, ঘরের মাঠে সুবিধা নিতে পারবে কেকেআর?

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad: হার দিয়ে এবারের আইপিএল ২০২৬ (IPL 2026) শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) এই দুই দলের লড়াই হতে চলেছে। প্রথম পয়েন্টের খোঁজে দুই শিবির। ঘরের মাঠে খেলার সুবিধা নিতে চাইছে কেকেআর।

Read Full Story

08:36 PM (IST) Apr 01

West Bengal Elections 2026 - ৯ এপ্রিল থেকে ভোট না মেটা পর্যন্ত নিষিদ্ধ জনমত সমীক্ষা

2026 West Bengal Legislative Assembly election: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলি যেমন প্রস্তুতি শুরু করে দিয়েছে, তেমনই নির্বাচন কমিশনও (Election Commission of India) প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বুধবার জনমত সমীক্ষার (Exit Poll) বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল নির্বাচন কমিশন।

Read Full Story

07:33 PM (IST) Apr 01

2026 FIFA World Cup - মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরছে না ইরানের ম্যাচ, ঘোষণা ফিফার

2026 FIFA World Cup: দু'মাস পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। পশ্চিম এশিয়ায় যুদ্ধের (West Asia War) প্রভাব পড়তে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতায়। তবে ফিফা সাধারণত খেলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে চায়। বিশ্বকাপে যাতে রাজনীতি ও কূটনীতির প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতে চাইছে ফিফা।

Read Full Story

07:29 PM (IST) Apr 01

Primary Teacher Recruitment - আচমকা স্থগিত প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, কারণ কী?

স্থগিত হয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে ইন্টারভিউ স্থগিতের নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, বিধানসভা নির্বাচনের কারণেই এই পদক্ষেপ।

Read Full Story

06:30 PM (IST) Apr 01

DA Hike - ডিএ কি স্থগিত করা হবে? করোনাকালের মতো সিদ্ধান্তের আশঙ্কা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

DA Central Government: কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ (Dearness Allowance)-এর জন্য অপেক্ষা ক্রমশ দীর্ঘ হচ্ছে। সরকার এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। বর্তমান রীতি অনুযায়ী, হোলির কাছাকাছি সময়ে ডিএ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এই ক্রমাগত বিলম্বের কারণে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে নানা উদ্বেগ দেখা দিয়েছে।

Read Full Story

06:06 PM (IST) Apr 01

West Bengal Elections 2026 - 'দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার,' দাবি সুকান্তর

2026 West Bengal Legislative Assembly election: চলতি মাসের শেষদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনে দুই দফায় ভোটগ্রহণ করা হতে চলেছে। আগামী মাসের শুরুতে ফল প্রকাশিত হবে। প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে মরিয়া বিজেপি (BJP)। রাজ্যজুড়ে জোরদার প্রচার চলছে। এবার ক্ষমতায় আসার বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব।

Read Full Story

05:51 PM (IST) Apr 01

West Asia - পশ্চিম এশিয়া থেকে ফিরলেন প্রায় ৬ লক্ষ ভারতীয়, দুবাইয়ে হামলায় আহত ৩

২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চল থেকে প্রায় ৫ লক্ষ ৯৮ হাজার ভারতীয় দেশে ফিরেছেন। দুবাইতে একটি হামলার ধ্বংসাবশেষ পড়ে তিন ভারতীয় সামান্য আহত হয়েছেন। ওই অঞ্চল থেকে ভারতে বিমান চলাচল ব্যবস্থার উন্নতি হচ্ছে এবং আরও বেশি ফ্লাইট চালানো হচ্ছে।
Read Full Story

05:42 PM (IST) Apr 01

Fuel Price - দাম বাড়ানো হচ্ছে না, দেশে দু'মাসের তেল মজুত আছে, জানাল কেন্দ্র

পশ্চিম এশিয়া সংকটের মধ্যেও দেশে জ্বালানির দাম স্থিতিশীল থাকবে। সরকার জানিয়েছে, দু'মাসের অপরিশোধিত তেল মজুত আছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও পেট্রোল, ডিজেল বা LPG-র দাম আপাতত বাড়ছে না।
Read Full Story

05:36 PM (IST) Apr 01

কত কিলোমিটার অন্তর বাইকের মোবিল চেঞ্জ করবেন? বেশিরভাগ লোকই জানে না

বাইক শুধু যাতায়াতের একটি মাধ্যমই নয়, এটি দৈনন্দিন জীবনেরও একটি অবিচ্ছেদ্য অংশ। তবে, প্রায়শই দেখা যায় যে মানুষ তাদের বাইকের যত্ন নিলেও ইঞ্জিনের রক্ষণাবেক্ষণে অবহেলা করে। বিশেষ করে ইঞ্জিন অয়েল পরিবর্তনে অবহেলা ধীরে ধীরে বাইকের ইঞ্জিনের ক্ষতি করে।

 

Read Full Story

05:27 PM (IST) Apr 01

FIFA World Cup 2026 - একটা ম্যাচে না জিতে, ৪টিতে হেরেও কীভাবে বিশ্বকাপের মূলপর্বে খেলবে এই দেশ!

FIFA World Cup 2026:বিশ্বকাপের বাছাই পর্বে কোনও ম্যাচেই জিততে পারেনি তারা। হেরেছে ৪টি ম্যাচ। মাত্র ৪টি গোল করেছে, সেখানে হজম করেছে এক ডজন গোল। তবু এবারের ফুটবল বিশ্বকাপের মূলপর্বে খেলতে দেখা যাবে সুইডেনকে।

Read Full Story

05:13 PM (IST) Apr 01

War Lockdown - এপ্রিল ফুল-এর দিন ভাইরাল PDF, দেশজুড়ে লকডাউনের সত্যিটা কী?

WhatsApp আর Telegram-এ হু হু করে ছড়াচ্ছে 'ওয়ার লকডাউন'-এর খবর। ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা উত্তেজনার জেরে নাকি দেশজুড়ে লকডাউন ঘোষণা করতে চলেছে সরকার। এর পেছনের আসল সত্যিটা জেনে নিন।
Read Full Story

05:05 PM (IST) Apr 01

Artemis 2 Mission - ৫৪ বছর পর আজই চাঁদে পাড়ি দিচ্ছে নাসা, কারণ কী-চাঁদে ঠিক কী কী আছে?

নাসার আর্টেমিস ২ (Artemis 2 Mission) মিশন হল ৫৪ বছরের মধ্যে চাঁদে মানুষ ফিরিয়ে আনার প্রথম অভিযান (Nasa Moon Mission)। এই মিশনটি শুধু একটি উড়ান নয়, বরং মানবজাতির জন্য মহাকাশ ভ্রমণের এক নতুন যুগের সূচনা। ১৯৭২ সালের অ্যাপোলো ১৭-এর পর এই প্রথম মানুষ চাঁদে পৌঁছবে।

Read Full Story

04:59 PM (IST) Apr 01

Voter List - বিজেপির হাতে ৪০ হাজার ভোটার ফর্ম! মারাত্মক অভিযোগ মহুয়ার, উত্তাল কলকাতা

টিএমসি সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছেন যে, নতুন ভোটার যোগ করার জন্য বিজেপি কর্মীরা ৩০-৪০ হাজার ফর্ম-৬ বেআইনিভাবে জমা দিতে গিয়ে ধরা পড়েছে। এই অভিযোগের জেরে কলকাতায় তৃণমূল অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছে এবং বিজেপি সমর্থকদের সঙ্গে হিংসাত্মক সংঘর্ষে জড়িয়েছে। 

Read Full Story

04:56 PM (IST) Apr 01

Lionel Messi - আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেলে ফেললেন! চোখে জল লিওনেল মেসির

Lionel Messi: বিশ্বকাপ ফুটবলে (2026 FIFA World Cup) খেলার জন্য তৈরি হচ্ছেন আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি। তিনি দেশকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতানোর বিষয়ে আত্মবিশ্বাসী। এবারের বিশ্বকাপে খেলার পরেই পাকাপাকিভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন মেসি। তিনি নিজেই সে কথা ভেবে দুঃখিত।

Read Full Story

04:27 PM (IST) Apr 01

কোম্পানির বা কলেজের আইডি দেখালেই নতুন গ্যাস সিলিন্ডার, ধামাকা অফার চালু

চলমান মার্কিন-ইরান যুদ্ধের কারণে ভারতে সৃষ্ট এলপিজি সঙ্কট নিজ রাজ্যের বাইরে থাকা কর্মরতদের জন্য সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে। ছাত্রছাত্রীরাও উল্লেখযোগ্য অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাদের জন্য ভারত পেট্রোলিয়াম একটি উদ্যোগ চালু করেছে।

 

Read Full Story

04:10 PM (IST) Apr 01

TMC Rebels - হুমায়ুন থেকে আরাবুল, পাঁচ বিদ্রোহী যারা তৃণমূলকে হারিয়ে দিতে পারেন

TMC Rebels: এবার ৭৪ জন বিধায়ককে টিকিট দেয়নি তৃণমূল। তিনবারের জয়ীসহ বহু প্রভাবশালী নেতা বাদ। জেলায় জেলায় বিক্ষোভ, দলত্যাগ। মমতা ও অভিষেকের বার্তা স্পষ্ট, বিদ্রোহীদের ঠাঁই নেই। তবু কি রুখবে ভাঙন? পাঁচ বিদ্রোহী ঘুরিয়ে দিতে পারেন ফলাফল। দেখুন তালিকা---

 

Read Full Story

03:23 PM (IST) Apr 01

ক্রিমিয়ায় ভেঙে পড়ল রুশ সেনার বিমান, মৃত ২৯! নেপথ্যে যান্ত্রিক ত্রুটি নাকি ইউক্রেনের হামলা?

ক্রিমিয়ায় ভেঙে পড়ল রাশিয়ার আন্তোনভ An-26 সামরিক বিমান, মৃত্যু হয়েছে ২৯ জনের। এটা কি নিছকই প্রযুক্তিগত সমস্যা, নাকি ইউক্রেনের ড্রোন হামলার ফল? ধ্বংসাবশেষে বাইরের আঘাতের চিহ্ন নেই। তদন্তে নেমেছে উদ্ধারকারী দল। রাশিয়ার সামরিক ও তেল পরিকাঠামোর ওপর চাপ বাড়ছে।

Read Full Story

03:23 PM (IST) Apr 01

Vaibhav Suryavanshi - 'রাজভোগ খেয়ে মাঠে গিয়েছিলাম,' ঝোড়ো ইনিংসের রহস্য জানালেন বৈভব

Vaibhav Suryavanshi: এবারের আইপিএল-এর (IPL 2026) শুরুতেই শোরগোল ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। এই কিশোর রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ওপেন করতে নেমে অসাধারণ ব্যাটিং করেছেন। এই ইনিংসের রহস্য নিজেই জানিয়েছেন বৈভব।

Read Full Story

03:14 PM (IST) Apr 01

এপ্রিলেই ‘ডাবল ধামাকা’? যুবসাথীতে দু’মাসের টাকা একসঙ্গে ঢুকবে অ্যাকাউন্টে? নয়া নির্দেশিকা নবান্নের

পশ্চিমবঙ্গের যুবসাথী প্রকল্পে এপ্রিল মাসে কি একসঙ্গে দু’মাসের টাকা দেওয়া হবে? নবান্নের নতুন আপডেট, কেন দেরি হচ্ছে ভাতা পেতে, কারা আগে টাকা পাচ্ছেন, জানুন নবান্নের নতুন নির্দেশিকা এবং পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে।

Read Full Story

03:01 PM (IST) Apr 01

North Bengal - তিস্তা পাড়ের গেরুয়া রাজনীতিতে অস্বস্তি, লক্ষাধিক টাকার বিনিময়ে প্রার্থী বিক্রির অভিযোগ

Maynaguri BJP News: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার টাকার বিনিময়ে  প্রার্থীর টিকিট বিক্রি করার অভিযোগ ঘিরে রণক্ষেত্র ময়নাগুড়ি। ঠিক কী অভিযোগ উঠেছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

02:55 PM (IST) Apr 01

Lakshmir Bhandar - 'অভিষেকের মা আমাকে বলল...' লক্ষ্মীর ভাণ্ডার চালুর কারণ ফাঁস করলেন মুখ্য়মন্ত্রী

Lakshmir Bhandar: রাজ্য সরকারের একাধিক সরকারি প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার সবচেয়ে জনপ্রিয়। এই প্রকল্পে রাজ্যের মহিলাদের মাসে মাসে আর্থিক ভাতা দেওয়া হয়। আর সেই কারণেই রাজ্যের মহিলাদের একটা বড় অংশের ভোট শাসসদল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যায়।

Read Full Story

01:58 PM (IST) Apr 01

হলফনামায় ‘কিছুই নেই’, তবু কোটিপতি! অভিষেক ব্যানার্জির সম্পত্তির আসল হিসেব কোথায়? প্রশ্ন বিজেপির

কাগজে-কলমে তিনি ‘সাদামাটা’ সম্পত্তির মালিক। কিন্তু বাস্তব জীবনের ছবি যেন অন্য গল্প বলছে—এই দ্বৈততার কেন্দ্রেই এখন রাজনৈতিক ঝড়ের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই শুরু বিতর্কের। “নেই” আর “আছে”-র ফারাক

Read Full Story

01:35 PM (IST) Apr 01

West Bengal Weather - নতুন ‘পশ্চিমী ঝঞ্ঝা’য় আরও বৃষ্টির পূর্বাভাস, দুমদাম শিল পড়বে, জানুন কবে থেকে?

'পশ্চিমী ঝঞ্ঝা' (Western Disturbance) এমন একটি আবহাওয়াগত প্যাটার্ন, যা পশ্চিম দিক থেকে বৃষ্টি, তুষারপাত এবং শিলাবৃষ্টি বয়ে আনে। আগামী কয়েক দিন ধরে উত্তর-পশ্চিম ভারতের বিশাল এলাকা জুড়ে ব্যাপক বৃষ্টিপাত, দমকা বাতাস এবং সম্ভাব্য শিলাবৃষ্টি ঘটাতে চলেছে।

Read Full Story

01:23 PM (IST) Apr 01

Yogi Adityanath - লখনউকে সাফ রাখতে রাস্তায় নামছে ২৫০টি নতুন গাড়ি, সবুজ সঙ্কেত দেবেন যোগী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনউ মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য ২৫০টি ইলেকট্রিক ও সিএনজি গাড়ির উদ্বোধন করবেন। এই উদ্যোগের লক্ষ্য শহরের পরিচ্ছন্নতা বাড়ানো এবং রাজ্যকে 'জিরো ওয়েস্ট টু জিরো কার্বন এমিশন'-এর দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
Read Full Story

12:46 PM (IST) Apr 01

ED Raid Kolkata - ভোটের মুখে শহরে ফের ইডির অভিযান, বালিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি

ED Raid News: ভোটের বঙ্গে ফের ময়দানে ইডি। সাতসকালে দক্ষিণ কলকাতার বালিগঞ্জে ইডির হানা। ইডির হানা ব্যবসায়ীর বাড়িতে। কী কারণে এই ইডির হানা? শহরের মোট কত জায়গায় চলছে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

12:41 PM (IST) Apr 01

WODI Record Run Chase - মহিলাদের ক্রিকেটে রেকর্ড রান তাড়া করে জিতল নিউ জিল্য়ান্ড, ভাঙল হরমনপ্রীতদের নজির

WODI Record Run Chase: মহিলাদের ক্রিকেটে ইতিহাস। মহিলাদের ওয়ানডে-তে রেকর্ড রান তাড়া করে জেতার নজির গড়ল নিউ জিল্য়ান্ড। দক্ষিণ আফ্রিকার ৩৪৬ রানের জবাবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রান তাড়া করতে নেমে ১৩৯ বলে ১৭৯ রানের ইনিংস অধিনায়িকা কেরের।

Read Full Story

12:30 PM (IST) Apr 01

ভারতে পেট্রোল প্রথম কবে ও কোন দেশ থেকে আমদানি করা হয়? জানলে অবাক হবেন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে জ্বালানির দাম প্রভাবিত হয়েছে, যার ফলে বেশ কয়েকটি দেশে সরবরাহ ব্যাহত হচ্ছে। এদিকে, মানুষ ভাবছে ভারতে পেট্রোল কখন এসেছিল এবং কোন দেশ থেকে এটি প্রথম আমদানি করা হয়েছিল। চলুন এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

Read Full Story

12:22 PM (IST) Apr 01

West Bengal Yuva Sathi - যুবসাথী প্রকল্পে এখনও ঢোকেনি টাকা? মার্চ-এপ্রিলের টাকা নিয়ে রইল বিরাট আপডেট

WB Yuva Sathi Application: অনলাইনে যুবসাথী প্রকল্পে আবেদন করার পরও মিলছে না টাকা। তাহলে কী এই মাসে একসঙ্গে মিলবে দুটি প্রকল্পের টাকা? কী জানা যাচ্ছে এই বিষয়ে? কী বলছে রাজ্য সরকারের নয়া প্রকল্পের এই নিয়ম? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

12:09 PM (IST) Apr 01

Gold Rate - সোনার দামে ফের বদল, ১ গ্রামের দাম শুনলে চমকে উঠবেন, রইল বিভিন্ন শহরের সোনার রেট

সোনার দাম প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং গত কয়েক মাস ধরে তা বেড়েই চলেছে। গতকালের তুলনায় আজও দাম বেড়েছে। এই প্রতিবেদনে কলকাতা, মুম্বাই, দিল্লি সহ ভারতের বিভিন্ন বড় শহরে ২২ ও ২৪ ক্যারেট সোনার বর্তমান দামের তালিকা দেওয়া হয়েছে।
Read Full Story

12:03 PM (IST) Apr 01

April Born Personality - এপ্রিল মাসে জন্ম নেওয়া মানুষরা কেমন হয়, স্বভাব-চরিত্র কেমন?

এপ্রিল মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় হয়। ভিড়ের মধ্যেও তাঁরা আলাদাভাবে চোখে পড়েন। তাঁরা বিশেষ করে শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত হন, যা সম্পদ, সমৃদ্ধি, প্রেম এবং জাগতিক সুখের জন্য দায়ী।

Read Full Story

11:54 AM (IST) Apr 01

Stock Market Update - নিফটি পৌঁছল ২২,৭৫০-এ, সেনসেক্সের বৃদ্ধি ১,৪০০ পয়েন্ট! মিড এবং স্মলক্যাপও বেশ ভালো জায়গায়

Stock Market Update: গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড এবং কোচিন শিপইয়ার্ড লিমিটেডের শেয়ারের দাম ২০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গার্ডেন রিচ রেকর্ড ৬,৪০০ কোটি টাকার টার্নওভার এনেছে। যা গত বছরের একই সময়ের ৫,০৭৬ কোটি টাকা থেকে প্রায় ২৬% বেশি। 

Read Full Story

11:21 AM (IST) Apr 01

Iran War - জোরপূর্বক হরমুজ খুলতে চায়, ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারে সংযুক্ত আরব আমিরশাহি

ইরান যুদ্ধ আরও বিস্তৃত হতে চলেছে। যুদ্ধে যোগ দিতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহি। তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবংঅন্য মিত্রদের নিয়ে হরমুজ প্রণালীকে সুরক্ষিত করতে প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপের ফলে ইউএই প্রথম উপসাগরীয় দেশ হয়ে উঠবে যারা যুদ্ধে সক্রিয় ভাবে জড়িয়ে পড়বে।

Read Full Story

11:12 AM (IST) Apr 01

Calcutta High Court - কমিশনের নির্দেশে সচিব-মুখ্যসচিব বদল, কল্যাণের কথায় কর্ণপাত করল না আদালত

Calcutta High Court: কমিশনের সিদ্ধান্তে রাজ্যের সচিব, মুখ্যসচিব বদল থেকে শুরু করে পুলিশ আধিকারিক বদলি নিয়ে এবার কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। কী বলছে আদালত? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

10:44 AM (IST) Apr 01

Bihar Horror - প্রকাশ্য রাস্তায় মহিলাকে হেনস্থা, গণধর্ষণের চেষ্টা! সাহায্য না করে ভিডিও তুলল জনতা

বিহারের নালন্দা জেলায় এক বিবাহিত মহিলাকে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি, হেনস্থা এবং গণধর্ষণের চেষ্টা করা হয়। ঘটনাটি ঘটে ২৬ মার্চ সন্ধ্যায়।
Read Full Story

09:50 AM (IST) Apr 01

Amit Shah News - বৃহস্পতিবার ভবানীপুরে হাইভোল্টেজ রোড-শো, শুভেন্দুর মনোনয়নে উপস্থিত থাকবেন অমিত শাহ

Amit Shah In Kolkata: ভোটের আর হাতে গোনা একমাসও দেরি নেই। তারই মধ্যে আজ ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের এই ভোটমুখি0 বঙ্গসফরে কী কী কর্মসূচি রয়েছে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

Read Full Story

09:03 AM (IST) Apr 01

Mamata Banerjee - প্রচারের নামে হিংসা-উস্কানির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে বিজেপি

BJP On Mamata Banerjee: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ বঙ্গ বিজেপি। কী অভিযোগ জানালেন? বিশদে জানতে পড়ুন আরও…

Read Full Story

08:36 AM (IST) Apr 01

West Bengal Weather: আজ থেকে আবহাওয়ার বিরাট বদল, ৬০ কিমি বেগে বইবে হাওয়া, রইল আপডেট

চৈত্র মাস শেষের পথে। কদিন ধরেই চলছে কালবৈশাখীর দাপট। সোমবার কলকাতা ও দক্ষিণের একাধিক জেলায় হয়েছিল বৃষ্টি। কোথাও হালকা বৃষ্টি দেখা যায় তো কোথাও দমকা হাওয়া দেখা যায়। মঙ্গলেও তেমন বদল হয়নি আবহাওয়ার।

08:36 AM (IST) Apr 01

Iran Threat: ১ এপ্রিল থেকে হামলা হবে! Apple, Google-কে নিশানা ইরানের, পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা

পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (IRGC) সাফ জানিয়ে দিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে তারা এই অঞ্চলে কর্মরত মার্কিন সংস্থাগুলোর উপর হামলা শুরু করবে। এই হুমকির তালিকায় রয়েছে Apple, Google, Microsoft, Intel, IBM এবং Tesla-র মতো ১৮টি তাবড় মার্কিন সংস্থা। ইরানের অভিযোগ, এই কোম্পানিগুলো আমেরিকা এবং ইজরায়েলের সামরিক অভিযানে সাহায্য করছে।


More Trending News