LIVE NOW
Published : Nov 03, 2026, 08:57 AM ISTUpdated : Nov 03, 2026, 10:55 PM IST

Ajker Bangla News Live: US Midterm Elections Results - আমেরিকার মধ্যবর্তী নির্বাচন! ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষেই জিতলে বেজায় সমস্যায় পড়বেন ট্রাম্প?

সংক্ষিপ্ত

Ajker Bangla News Live: কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

US Midterm Elections Results

10:55 PM (IST) Nov 03

US Midterm Elections Results - আমেরিকার মধ্যবর্তী নির্বাচন! ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষেই জিতলে বেজায় সমস্যায় পড়বেন ট্রাম্প?

US Midterm Elections Results: প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনের মতোই চার বছর অন্তর অন্তর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই মধ্যবর্তী নির্বাচনে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ তথা সেনেটের ১০০টির মধ্যে ৩৫টি এবং নিম্নকক্ষ তথা হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের মোট ৪৩৫টি সাধারণ আসনের সবকটি আসনেই ভোটগ্রহণ পর্ব চলছে।

Read Full Story

09:49 PM (IST) Nov 03

West Asia Conflict - পশ্চিম এশিয়া ও কৃষ্ণসাগরে সংঘাতে নিহত ২৮ ভারতীয়, জানাল বিদেশ মন্ত্রক

পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর এলাকায় চলমান সংঘাতে এখনও পর্যন্ত ২৮ জন ভারতীয়র মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন নাবিক। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়েছেন।
Read Full Story

09:46 PM (IST) Nov 03

Israel Elections - নেতানিয়াহু না আইজেনকোট, কে ইজরায়েলের আগামী প্রধানমন্ত্রী?

ইজরায়েলের রাজনীতিতে বড় চমক। বেঞ্জামিন নেতানিয়াহুর '৭ অক্টোবরের সরকার'-কে সরাতে একজোট হল বিরোধী শিবির। প্রধানমন্ত্রী পদে ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোটকে সমর্থন জানাল তারা।

Read Full Story

09:29 PM (IST) Nov 03

Anil Ambani - চাটার্ড বিমান থেকে জমি জায়গা, অনিল আম্বানির ৫১০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

ব্যাঙ্ক জালিয়াতির মামলায় রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপের ৫১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এর মধ্যে রয়েছে বিমান, জমি এবং ব্যাঙ্ক ব্যালেন্স।

Read Full Story

08:57 PM (IST) Nov 03

Rahul Gandhi - মোদীকে ফের বিতর্কে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর, পাল্টা আক্রমণ কিরেন রিজিজুর

Rahul Vs Rijiju: নরেন্দ্র মোদীকে ফের খোলা বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর। বিচারক হিসেবে মোহন ভাগবতকেও মেনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। বিদেশি সাহায্যের মন্তব্য নিয়ে রাহুলকে পাল্টা আক্রমণ করেছেন কিরেন রিজিজু।

Read Full Story

08:35 PM (IST) Nov 03

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে তুষারঝড়ের কবলে বাঁকুড়ার ৫-সহ ৮ জন পর্বত আরোহী, ২ জনের দেহ উদ্ধার

উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে তুষারঝড়ে নিখোঁজ হয়েছেন বাঁকুড়ার ৫ জন-সহ ৮ জন পর্বত আরোহী। নিখোঁজদের খোঁজে উদ্ধারকাজ চলছে। ঘটনার সর্বশেষ আপডেট ও পরিবারের উদ্বেগের খবর জেনে নিন।

Read Full Story

08:12 PM (IST) Nov 03

Jesus De Miguel Death - মাঠে গোলকিপারের সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষ! মর্মান্তিক মৃত্যু স্প্যানিশ ফুটবলারের

Jesus De Miguel Death: সিডি টেনেরিফের ৩০ বছর বয়সী স্ট্রাইকার জেসুস দে মিগুয়েলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। লা লিগা হাইপারমোশনের একটি ম্যাচে এফসি অ্যান্ডোরার গোলকিপারের সঙ্গে মাঠে তাঁর ভয়ঙ্কর সংঘর্ষ হয়। প্রথমে অবস্থা স্থিতিশীল হলেও পরে স্নায়বিক জটিলতায় তিনি মারা যান। এই ঘটনায় স্প্যানিশ ফুটবল জগতে শোকের ছায়া নেমে এসেছে।

Read Full Story

07:32 PM (IST) Nov 03

Kedarnath Temple Closed - ভাইফোঁটাতেই বন্ধ হচ্ছে কেদারনাথের দরজা! আর হবে না মহাদেবের দর্শন, কবে খুলবে মন্দির?

কেদারনাথ যাওয়ার প্ল্যান করছেন? তাহলে এই খবর আপনার জন্য। ১২০০ বছরের পুরনো কেদারনাথ ধামের দরজা বন্ধ হতে চলেছে শীতের জন্য। ভাইফোঁটার দিনই শেষবারের মতো হবে মহাদেবের দর্শন। তারপর ৬ মাস বন্ধ থাকবে মন্দির। কবে, কখন বন্ধ হচ্ছে দরজা? শীতে কোথায় হবে পুজো? জেনে নিন।

Read Full Story

06:55 PM (IST) Nov 03

বাংলায় সপ্তম বেতন কমিশন চালুর আগে আবার বাড়বে ডিএ? ফের বাড়ছে DA! সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা শুভেন্দুর

সপ্তম বেতন কমিশন চালুর আগেই কি আরও একবার বাড়তে চলেছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA)? সরকারি কর্মীদের জন্য বড়সড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তাঁর এই ঘোষণাকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে ডিএ বৃদ্ধি নিয়ে।

Read Full Story

06:24 PM (IST) Nov 03

US Mexico Floods - জলের তলায় আমেরিকা ও মেক্সিকো, ফ্লোরিডাতে ভয়াবহ বন্যা, ভেসে গেল গাড়ি

আমেরিকা ও মেক্সিকোর বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলের তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি, তলিয়ে গেছে বহু বাড়িঘর। অ্যারিজোনায় আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছে জরুরি পরিষেবা দল।
Read Full Story

06:06 PM (IST) Nov 03

Share Market Update - উঠল ঝড় শেয়ার বাজারে! ২৪০০ পয়েন্ট বৃদ্ধি পেল সেনসেক্স, রকেটগতির উত্থান

Share Market Update: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তথা এনএসই-এর সূচকের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা একই। কার্যত, লম্বা লাফ দিয়েছে নিফটিও। ৩৭০.৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এনএসই। আপাতত ২৩,৮১০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এনএসই-এর সূচক। পরিসংখ্যান বলছে, গত দু-দিনে ২৪০০ পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে স্টক মার্কেটের সূচক।

Read Full Story

06:05 PM (IST) Nov 03

Annapurna Yojana - অন্নপূর্ণা যোজনায় এখনও আবেদন করেননি? মহিলাদের ৩ দিনের সুযোগ দিচ্ছে শুভেন্দুর সরকার

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় এখনও আবেদন করতে পারেননি? নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে ৩ দিনের জনকল্যাণ শিবির আয়োজন করছে রাজ্য সরকার। সেখান থেকে অন্নপূর্ণা যোজনা ও বার্ধক্য ভাতা-সহ একাধিক প্রকল্পে আবেদন করা যাবে।

Read Full Story

05:26 PM (IST) Nov 03

Bangladesh Labour Unrest - শ্রমিক বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, পরিস্থিতি সামলাতে ১২ প্লাটুন BGB

গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ সামলাতে ১২ প্লাটুন বিজিবি নামানো হয়েছে। নজরদারি চালাতে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও বডি ক্যামেরা।

Read Full Story

05:04 PM (IST) Nov 03

Kali Puja - ৬-১৪ নভেম্বর বন্ধ বড়মার মন্দিরের দরজা, রইল পুজোর নির্ঘণ্ট আর ভোগ বিতরণের সময়

Naihati Boro maa: কালীপুজো উপলক্ষে ৬ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে নৈহাটির বড়মার মন্দির। ৮ নভেম্বর রাত ১২টায় শুরু পুজো, রাত দেড়টায় পুষ্পাঞ্জলি। জেনে নিন দণ্ডি কাটা, ভোগ প্রসাদ বিতরণ, অনলাইনে পুজো দেওয়ার সময় ও নিরঞ্জনের সূচি।

Read Full Story

04:52 PM (IST) Nov 03

India vs Pakistan - গ্যালারিতে আসন ৩৪,০০০, বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লক্ষ

ICC Cricket World Cup 2027: আগামী বছরের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা (South Africa), জিম্বাবোয়ে (Zimbabwe) ও নামিবিয়ায় (Namibia) হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। অন্য বহুদেশীয় ক্রিকেট টুর্নামেন্টগুলির মতোই ওডিআই বিশ্বকাপেও প্রধান আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan)।

Read Full Story

04:36 PM (IST) Nov 03

Jesus de Miguel Dies - খেলার মাঝে ভয়ঙ্কর সংঘর্ষ তারকা ফুটবালের মৃত্যু! প্রতিপক্ষ গোলরক্ষকের হাঁটুর আঘাতে প্রাণ গেল জেসুস মিগেলের

Jesus de Miguel Dies: ফুটবল মাঠে তখন টানটান উত্তেজনা। ম্যাচের ফলাফল ২-২। জয়ের আশায় শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন দুই দলের ফুটবলাররা। কিন্তু কে জানত, সেই লড়াইয়ের মধ্যেই অপেক্ষা করছে এমন এক মর্মান্তিক পরিণতি!

Read Full Story

04:11 PM (IST) Nov 03

SAFF Football Championship 2026 - প্রথম ম্যাচে ভারতের সামনে পাকিস্তান, ঢাকায় সাফ ফুটবল

India vs Pakistan Football: ফুটবলে বরাবরই পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। সম্প্রতি ব্রাজিল (Brazil) ও উরুগুয়ের (Uruguay) প্রীতি ম্যাচ খেলার পর ফেভারিট হিসেবেই সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে (SAFF Football Championship 2026) খেলতে নামছে ভারতীয় দল। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় দল।

Read Full Story

04:04 PM (IST) Nov 03

20 rupee coin - সাবধান! বাজারে ছড়িয়েছে ৭০ কোটির ২০ টাকার জাল কয়েন, এই ৪ উপায়ে চিনুন আসল কয়েন

20 rupee coin: ২০ টাকার জাল কয়েনের বিশাল চক্র ধরা পড়েছে সাহারানপুরে। ধৃতদের দাবি, ৭০ কোটি টাকার নকল কয়েন বাজারে ছড়িয়েছে। আপনার কাছের কয়েনটি আসল কি না, আকার, ওজন, ধাতু ও নকশা দেখে চিনে নিন সহজেই।

Read Full Story

03:40 PM (IST) Nov 03

Amit Shah - বাংলা জয় তো হয়ে গেছে, এবার টার্গেট তেলেঙ্গানা! বড় ঘোষণা অমিত শাহের

মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ, অসম—একের পর এক রাজ্য বিজেপির দখলে এসেছে। এবার পালা তেলেঙ্গানার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়ে দিলেন, তেলেঙ্গানাতেও এবার পদ্ম ফুটবে।
Read Full Story

03:20 PM (IST) Nov 03

PV Sindhu-Lakshya Sen - জার্মানিতে খেতাব জিতেও সরকারি অর্থসাহায্য নেই, সমস্যায় সিন্ধু-লক্ষ্য

Hylo Open 2026: সম্প্রতি জার্মানিতে (Germany) হাইলো ওপেনে সাফল্য পেয়েছেন দুই ভারতীয় শাটলার। মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন পি ভি সিন্ধু (PV Sindhu) এবং পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন লক্ষ্য সেন (Lakshya Sen)। কিন্তু সাফল্য পাওয়ার পরেও এই দুই শাটলার সরকারি অর্থসাহায্য পাচ্ছেন না।

Read Full Story

03:20 PM (IST) Nov 03

৩৫ কেজির বদলে ৫০ কেজি চাল! সঙ্গে ৫০০০ টাকা! দীপাবলির আগে উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Suvendu Adhikari: দীপাবলির আগেই চা বাগানের শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ৩৫ কেজির বদলে এবার ৫০ কেজি চাল পাবেন শ্রমিকরা, সঙ্গে ৫০০০ টাকা। উত্তরবঙ্গ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Read Full Story

03:13 PM (IST) Nov 03

Night Local Train - কালীপুজোয় সারা রাত চলবে ট্রেন, যেতে পারবেন বারাসত-নৈহাটি, রইল আপ-ডাউন লাইনের সময়সূচি

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছে পূর্ব রেল। দর্শনার্থীদের গভীর রাতে যাতায়াতের সুবিধার্থে ৮ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৬ জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশ্যাল ট্রেন চালানো হবে।

Read Full Story

01:59 PM (IST) Nov 03

Andhra Pradesh Shocker - অ্যাম্বুল্যান্সের দেখা নেই, অসুস্থ মেয়েকে নিয়ে ৭ কিমি হাঁটলেন মা

Andhra Pradesh News: ঘূর্ণিঝড় অর্ণবের (Cyclone Arnab) জেরে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অঞ্চল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলির অবস্থা শোচনীয়। এরই মধ্যে বিজয়নগরম জেলার (Vizianagaram district) উপজাতি অধ্যুষিত অঞ্চল থেকে এক মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গিয়েছে।

Read Full Story

01:42 PM (IST) Nov 03

Nepal Helicopter Crash - নেপালে ল্যান্ডিংয়ের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

কপ্টার দুটি বরফে ঢাকা ফেরিচে হেলিপ্যাডে নামার চেষ্টা করছিল। ঠিক সেই সময় তাদের রোটর ব্লেডে ধাক্কা লাগে এবং মাটিতে আছড়ে পড়ে। ইতিমধ্যেই এই দুর্ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। তবে কীভাবে দুটি হেলিকপ্টার একই সময়ে এত কাছাকাছি চলে এল, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

Read Full Story

12:42 PM (IST) Nov 03

Yashasvi Jaiswal - যশস্বীর অপরাজিত শতরান, নিউজিল্যান্ড এ দলের সঙ্গে ড্র ভারতীয় এ দলের

Yashasvi Jaiswal Century: বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) আইপিএল (IPL) ও আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তোলার আগে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় তরুণ ক্রিকেটার ছিলেন যশস্বী জয়সোয়াল। তবে তিনি এখন পিছিয়ে পড়েছেন। ভারতীয় এ দলের হয়ে নিউজিল্যান্ড সফরে (India A tour of New Zealand, 2026) ভালো পারফরম্যান্স দেখিয়ে প্রত্যাবর্তনের চেষ্টা করছেন যশস্বী।

Read Full Story

11:53 AM (IST) Nov 03

Glenn Maxwell - কেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর? খোলসা করলেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell Retirement: ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার (Australia) তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর ১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ হল। ওডিআই, টি-২০ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন এই তারকা অলরাউন্ডার।

Read Full Story

11:48 AM (IST) Nov 03

Gold Price Today Kolkata - ধনতেরাসের আগে লাফিয়ে বাড়ছে সোনার দাম! ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: ধনতেরাসের আগে লাফিয়ে বাড়ছে সোনার দাম। ৩ নভেম্বর কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

11:03 AM (IST) Nov 03

WB Weather Update - ঘূর্ণিঝড় 'মুরাসু'র ল্যান্ডফলে বঙ্গের হাওয়া বদল, বুধবার থেকেই নামবে পারদ?

WB Weather Update: শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়় মুরাসুর ল্যান্ডফল। প্রবল ঝড়ে তছনছ অন্ধ্রপ্রদেশের একাধিক জেলা। পশ্চিমবঙ্গে ঝড়ের দাপট না থাকলেও সকাল থেকেই আকাশের মুখ মেঘলা। আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন ফটো গ্যালারি…

Read Full Story

10:56 AM (IST) Nov 03

Fiscal Deficit - বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়াতে পারে রাজকোষ ঘাটতি, বলছে এসবিআই রিসার্চ

এসবিআই রিসার্চের নতুন রিপোর্ট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে কেন্দ্রের রাজকোষ ঘাটতি বাজেটের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১.২ লক্ষ কোটি টাকা বেড়ে যেতে পারে। ভর্তুকি বৃদ্ধি এবং কর আদায় কমার কারণেই সরকারের কোষাগারে এই চাপ বাড়ছে।
Read Full Story

10:33 AM (IST) Nov 03

Glenn Maxwell - ১৪ বছরের কেরিয়ার শেষ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ম্যাক্সওয়েলের

Glenn Maxwell Retirement: গত এক দশকে সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার (Australia) অন্যতম আকর্ষণীয় খেলোয়াড়ের নাম গ্লেন ম্যাক্সওয়েল। মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি অফ-স্পিন বোলিংয়ের মাধ্যমে অস্ট্রেলিয়াকে অনেক সাফল্য এনে দিয়েছেন এই অলরাউন্ডার। এবার তিনি ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন।

Read Full Story

09:38 AM (IST) Nov 03

Annapurna Bhandar - নভেম্বর মাসের শুরুতেই সুখবর! কবে ঢুকছে অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকা?

Annapurna Bhandar: উৎসবের মরশুম প্রায় শেষলগ্নে। চলতি সপ্তাহের শেষেই কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা সব রয়েছে। ফলে পকেটও প্রায় গড়ের মাঠ! এই অবস্থায় মহিলারা ভাবছেন চলতি মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? রইল নভেম্বর মাসের বিরাট আপডেট।।

Read Full Story

08:58 AM (IST) Nov 03

Cancer Medicines: ৫৪৩টি ক্যান্সাররোধী ওষুধের সর্বোচ্চ দাম কমলো! রোগীদের বছরে ২,৫০০ থেকে ৩,৫০০ কোটি টাকা সাশ্রয় হতে পারে

Cancer Medicines: রাসায়নিক ও সার মন্ত্রকের ওষুধ বিভাগের একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুযায়ী, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) ৯ নভেম্বর ২০২৬ থেকে কার্যকরভাবে ৫৪৩টি ক্যান্সাররোধী ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) হ্রাস করেছে।

08:57 AM (IST) Nov 03

Cyclone Murasu: ঘূর্ণিঝড় মুরসুর দাপটে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ, একাধিক জেলায় স্কুল ছুটি ঘোষণা সরকারের

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মুরসু অন্ধ্রপ্রদেশকে রীতিমতো তছনছ করে দিচ্ছে। এর আগে ঘূর্ণিঝড় অর্ণব ব্যাপক তাণ্ডব চালিয়েছিল, আর এবার মুরসুর দাপট শুরু হয়েছে। এখনও এটি সমুদ্রের ওপর থাকলেও অন্ধ্রের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

08:57 AM (IST) Nov 03

PM Surya Ghar Scheme: কীভাবে পাবেন ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ! সোলার প্যানেলের জন্য মিলবে ৭৮,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি

PM Surya Ghar: বিনামূল্যে বিজলি যোজনা'-র অধীনে, কেন্দ্রীয় সরকার আবাসিক ঘরগুলিতে রুফটপ সোলার প্যানেল (ছাদের ওপর সৌরবিদ্যুৎ প্যানেল) বসানোর জন্য ৭৮,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। এক কোটি বাড়িতে রুফটপ সোলার প্যানেল বসানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি 'পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনা' চালু করেন। এই প্রকল্পের উদ্দেশ্য হলো রুফটপ সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে এক কোটি পরিবারকে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা।


More Trending News