কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

12:07 AM (IST) Jun 04
Travel and Tourism: অসম (Assam) বললেই আমাদের মাথায় আসে কাজিরাঙার গন্ডার বা মানসের জঙ্গল। কিন্তু গরমে জঙ্গলে সাফারি কষ্টের। তাই এবার রুট বদলান। ডিমা হাসাও জেলার কোলে লুকিয়ে আছে উমরাংসু—অসমের একমাত্র শৈলশহর। কপিলি নদীর উপর বিশাল ড্যাম, পাহাড় ঘেরা গরমপানি লেক, সবুজ টিলা আর হাওরের মতো জলাভূমি। গরমেও টেম্পারেচার ২২-২৮°C।
09:12 PM (IST) Jun 03
FIFA World Cup 2026 News: আগামী সপ্তাহে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। ভারতীয় দল বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জনের ধারেকাছে পৌঁছতে পারেনি। কিন্তু ভারতীয়রা যে ফুটবল খেলতে জানেন, তা বুঝিয়ে দিচ্ছেন বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা। একাধিক ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার এবারের বিশ্বকাপে খেলছেন।
08:30 PM (IST) Jun 03
08:19 PM (IST) Jun 03
Maa Canteen: ৫ টাকায় ডিম-ভাত দেওয়ার জন্য চালু হয়েছিল 'মা ক্যান্টিন'। বিধানসভা নির্বাচনের পর, সরকার এই প্রকল্পের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মেনুতেও আনছে পরিবর্তন। রাজ্য জুড়ে আরও ৫০০টি নতুন কেন্দ্র খোলারও ঘোষণা করা হয়েছে।
07:29 PM (IST) Jun 03
Firhad Hakim Resigned: এবারের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) ফল প্রকাশের পর থেকেই জল্পনা চলছিল, কলকাতা পুরসভাও (Kolkata Municipal Corporation) বিজেপি-র (BJP) দখলে চলে যাবে। এবার সেই জল্পনা সত্যি হতে চলেছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করার পর আরও চাপে পড়ে গেল তৃণমূল কংগ্রেস (AITC)।
06:53 PM (IST) Jun 03
IMD Weather Update: আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ ৪ঠা জুন নাগাদ হতে পারে, যা স্বাভাবিকের থেকে বিলম্বিত। এই বর্ষার আগমনে কেরালা, তামিলনাড়ু ও কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
06:22 PM (IST) Jun 03
শিয়ালদা ও বিধাননগর রোড স্টেশনের মধ্যবর্তী ৩ নম্বর সেতুর গার্ডার স্থাপনের কাজের প্রেক্ষিতে শিয়ালদা বিভাগের শিয়ালদহ-বিধাননগর রোড শাখায় একাধিক ট্রেন বাতিল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৬ জুন রাত ১০টা ১৫ মিনিট থেকে ৭ জুন দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত আপ ও ডাউন শহরতলি লাইনে ১৫ ঘণ্টার এবং আপ মেন লাইনে ১ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে।
05:35 PM (IST) Jun 03
Solar Panel New Rule: পয়লা জুন থেকে সোলার প্যানেলের জন্য একটি নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে সোলার সিস্টেম স্থাপনের খরচ সামান্য বাড়তে পারে, তবে পিএম সূর্য ঘর যোজনার অধীনে সরকারি ভর্তুকি আগের মতোই পাওয়া যাবে।
05:19 PM (IST) Jun 03
04:39 PM (IST) Jun 03
FIFA World Cup 2026: আর মাত্র কটা দিন। তারপরই শুরু হয়ে যাবে ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। এই প্রথম ফিফা বিশ্বকাপে খেলছে ৪৮টি দেশ। এই প্রথম তিনটি দেশে আয়োজিত হতে চলেছে বিশ্বকাপ। এবার বিশ্বকাপে চালু হচ্ছে বেশ কয়েকটি নিয়ম। দেখুন কী কী নিয়ম আসছে।
04:39 PM (IST) Jun 03
বলিউডের অলিগলি থেকে বড় খবর আসছে। মিস্টার পারফেকশনিস্ট আমির খান আবারও বর হতে চলেছেন। আমির খান এবং গৌরী স্প্র্যাট দীর্ঘদিন ধরে প্রেম করছেন এবং এখন এই জুটি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের তারিখও ঠিক করা হয়েছে।
04:10 PM (IST) Jun 03
03:55 PM (IST) Jun 03
গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। শ্লীলতাহানির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।বিধাননগর থানা তাঁকে গ্রেফতার করছে।
03:53 PM (IST) Jun 03
Annapurna Bhandar: বাংলায় অন্নপূর্ণা যোজনা প্রকল্পে ৩০০০ টাকার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যার ফর্ম ৬ পাতায় সহজ করা হয়েছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী তালিকা সংশোধন করে আগামী ৩ মাস ধরে মহিলার অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে।
03:15 PM (IST) Jun 03
Norway Chess 2026: চলতি নরওয়ে চেস প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের অন্যতম সেরা দাবাড়ু আর প্রজ্ঞানানন্দ (R Praggnanandhaa)। এই তরুণ এখন ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। তিনি খেতাব জিততে পারবেন কি না, সে বিষয়ে এখনও সংশয় রয়েছে। তবে এই প্রতিযোগিতায় যে অসামান্য নজির গড়লেন, তাতে তিনি নতুন উচ্চতায় পৌঁছে গেলেন।
02:36 PM (IST) Jun 03
TMC News: বুধবার বেলা বাড়তেই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে কার্যত, ডামাডোল। পুরো মহারাষ্ট্রের মতো পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া দুই বিধায়ক তথা এন্টালির এমএলএ সন্দীপন সাহা এবং উলুবেড়িয়া পূর্বের এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দুজন মিলে দলের অন্দরে রীতিমতো বিদ্রোহের বীজ বপন করে দিলেন। সূত্রের খবর অনুযায়ীম বৈঠকের পর বৈঠক।
01:28 PM (IST) Jun 03
বড় ভাঙনের দোরগোড়ায় তৃণমূল কংগ্রেস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে চেয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিলেন তৃণমূলের ৫৮ জন বিধায়ক। ওই চিঠিতে ৫৮ জন বিধায়কের সই রয়েছে। সেখানে শুধু বিরোধী দলনেতা নন, পশ্চিমবঙ্গ বিধানসভায় কারা তৃণমূলের উপদলনেতা হবেন, তারও উল্লেখ করা হয়েছে।
01:26 PM (IST) Jun 03
Delhi Restaurant Fire: নয়াদিল্লির মালব্য নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ দিল্লির হাউজ রানি এলাকার জনপ্রিয় লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুন লাগার পর মুহূর্তের মধ্যে গোটা এলাকা আতঙ্কে ছড়িয়ে পড়ে।
12:50 PM (IST) Jun 03
নাগরিকদের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। সরকারি বিভিন্ন পরিষেবা পেতে সমস্যা হলে এই হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। ফোন করে অভিযোগ জানানো যাবে। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে 'আপনার সরকার আপনার পাশে'।
12:48 PM (IST) Jun 03
Stock Market Update: নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রেও একই অবস্থা। যেখানে দিনের মধ্যে ১,০০০ পয়েন্টের ওঠানামা সাধারণ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এনএইচপিসি, কানাড়া ব্যাঙ্ক, আদানি পোর্টস, রেস্টুরেন্ট ব্র্যান্ডস এশিয়া এবং অন্যান্য স্টকগুলির দিকে নজরে রাখতে বলছেন মার্কেট অ্যানালিস্টরা।
12:24 PM (IST) Jun 03
12:02 PM (IST) Jun 03
Delhi to Kuwait Flight: পশ্চিম এশিয়ার ক্রমশ অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির সরাসরি প্রভাব। এরই মাঝে দিল্লি থেকে কুয়েত সিটির উদ্দেশে রওনা দেওয়া একটি যাত্রীবাহী বিমান কুয়েতে অবতরণ করতে না পেরে দীর্ঘক্ষণ ধরে পারস্য উপসাগরের আকাশে চক্কর কাটছে।
11:58 AM (IST) Jun 03
সিএবি সভাপতি ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনয়াক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা কমছে। এত দিন তিনি ‘জ়েড ক্যাটেগরি’র নিরাপত্তা পেতেন। তবে আর সেই নিরাপত্তা থাকছে না বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভের। সিএবি সভাপতি সৌরভকে এ বার ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তা দেওয়া হবে।
11:07 AM (IST) Jun 03
বিধানসভায় কানাঘুসো, ৫০ জন বিক্ষুব্ধ বিধায়ক রয়েছেন তাঁর পাশে। তৃণমূল বিধায়কদের সই করা চিঠি তিনি জমা দিতে গিয়েছিলেন। তবে ঋতব্রত সাংবাদিকদের জানিয়েছেন, ব্যক্তিগত কাজেই তিনি বিধানসভায় গিয়েছিলেন।
10:44 AM (IST) Jun 03
10:43 AM (IST) Jun 03
জাপানে বসবাসরত পাকিস্তানিদের জন্য কাওয়াগোয়ে শহরে অবৈধভাবে নির্মিত একটি মসজিদ এখন এক উভয় সংকট বা জটিল পরিস্থিতির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত এপ্রিল মাসে জাপানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল হামিদের উপস্থিতিতে উদ্বোধন করা এই মসজিদ এখন ভেঙে ফেলা হতে পারে। কারণ জাপানের স্থানীয় প্রশাসন জানিয়েছে যে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এটি নির্মাণ করা হয়েছিল।
10:12 AM (IST) Jun 03
Surendra Nath College News: কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার লক্ষ লক্ষ উইপোকা খাওয়া টাকা। ছাদে রুম নয় যেন বিলাসবহুল হোটেল কোনো। কলকাতা শহরের নামজাদা কলেজের কুকীর্তি ফাঁস। ধরা পড়ল বিরাট চক্র? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
09:43 AM (IST) Jun 03
অবশেষে রাজ্যে আবার চালু হতে চলেছে ১০০ দিনের কাজ। পশ্চিমবঙ্গের জন্য ১ কোটি ৪০ লক্ষ থেকে দেড় কোটি শ্রমদিবস মঞ্জুর করতে চলেছে কেন্দ্র। আগামী ১ জুলাই থেকে ‘মনরেগা’র পরিবর্তে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে শুরু হবে ‘ভিবি জি রাম জি’ বা ১২৫ দিনের কাজের প্রকল্প।
09:37 AM (IST) Jun 03
জুন মাসেই কি ৬৩ শতাংশ ডিএ ঘোষণা হতে চলেছে? জুলাই থেকে কি বাড়বে সরকারি কর্মীদের বেতন? ডিএ বৃদ্ধি নিয়ে জোর জল্পনার মাঝে কী বলছে প্রশাসনিক মহল, কতটা বাস্তব এই সম্ভাবনা এবং কী হতে পারে কর্মীদের লাভ—জেনে নিন বিস্তারিত।
09:36 AM (IST) Jun 03
Darjeeling Toy Train: দার্জিলিং মানেই একটুকরো কাঞ্চনজঙ্ঘা আর হিমালয়ের কোলে ঘেঁষা শৈল শহর। উত্তরবঙ্গের এই জেলার প্রধান আকর্ষণই হলো টয়ট্রেন। দেশ-বিদেশের পর্যটক টেনে চলতি অর্থবর্ষে কত আয় করল দার্জিলিং রেল? আরও জানুন বিশদে…
09:19 AM (IST) Jun 03
08:38 AM (IST) Jun 03
Tmc Councilor Arrested News: দিন যত যাচ্ছে ততই এক এক করে সামনে আসছে রাজ্যের পূর্বতন শাসকদলের কুকীর্তি। এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার আরও এক তৃণমূল কাউন্সিলর। তিনি কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। গড়ফা থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। স্থানীয় প্রোমোটার এবং বিভিন্ন দোকানদারের থেকে নানা সময় তিনি হুমকি দিয়ে তোলাবাজি করেছেন বলে অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতেই এই গ্রেফতারি।
08:38 AM (IST) Jun 03
নয়া নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দিল নতুন সরকার। আর মিলবে না OBC কোটার সুবিধা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, OBC সংরক্ষণের সুবিধা পেতে হলে বৈধ OBC-NCL (Non-creamy layer) সার্টিফিকেট লাগবে। রাজ্যের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, সরকারি চাকরির নিয়োগে সুবিধা পেতে হলে এই নিয়ম মেনে চলতে হবে।
08:38 AM (IST) Jun 03
নয়া নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দিল নতুন সরকার। আর মিলবে না OBC কোটার সুবিধা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, OBC সংরক্ষণের সুবিধা পেতে হলে বৈধ OBC-NCL (Non-creamy layer) সার্টিফিকেট লাগবে। রাজ্যের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, সরকারি চাকরির নিয়োগে সুবিধা পেতে হলে এই নিয়ম মেনে চলতে হবে।