কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:19 PM (IST) May 05
Owaisi on TMC: AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে মুসলিমদের নাগরিক হিসেবে না দেখে কেবল ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে। তিনি মুসলিমদের নিজস্ব রাজনৈতিক নেতৃত্ব তৈরিরও আহ্বান জানান।
10:08 PM (IST) May 05
Suvendu on Mamata: মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিতর্কের মধ্যেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানালেন, এই বিষয়ে তাঁর বিশেষ কিছু বলার নেই, কারণ সংবিধানেই সব বলা আছে।
10:00 PM (IST) May 05
East Bengal FC vs Mumbai City FC: মঙ্গলবার আইএসএল-এর (Indian Super League 2026) অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে হলে এই ম্যাচে জয় পেতেই হত। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিল লাল-হলুদ ব্রিগেড।
09:38 PM (IST) May 05
Mamata Bnaerjee: মমতা বন্দ্যোপাধ্য়ায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। তিনি নির্বাচনে হারেননি। তাই তিনি পদ ছাড়ছেন না বলেও জানিয়ে দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ না করলে কী হবে?
08:52 PM (IST) May 05
CM Of West Bengal: ২৯৪ আসন পশ্চিমবঙ্গ বিধানসভায়। তারমধ্যে বিজেপি পেয়েছে ২০৭টি আসন। কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। তাই কে হবে মুখ্যমন্ত্রী তাই নিয়ে জল্পনা তুঙ্গে। চর্চায় রয়েছে এই নামগুলি।
08:44 PM (IST) May 05
Manoj Tiwary Quits AITC: সোমবার বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) ফল প্রকাশিত হওয়ার পরেই তৃণমূল কংগ্রেসকে 'বাউন্সার' দিলেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন।
07:44 PM (IST) May 05
Writers'Building:আবারও বঙ্গের প্রধান প্রশাসনিক ভবন ফিরতে চলেছে গঙ্গার এপারে। ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যেই সংস্কারের নাম করে রাইটার্স থেকে নবান্নে প্রশাসনিক ভবন সরিয়ে নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
07:20 PM (IST) May 05
Mamata Banerjee News: এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) তৃণমূল কংগ্রেস (AITC) হেরে গেলেও, সেই হার মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে ভবানীপুরে (Bhabanipur) হেরে গিয়েছেন। কিন্তু তারপরেও হার স্বীকার না করে নির্বাচন কমিশনকে (Election Commission of India) আক্রমণ করে চলেছেন।
06:43 PM (IST) May 05
Kolkata Councillors: পালাবদলের সুনামি আছড়ে পড়েছে রাজ্যজুড়ে। উত্তরবঙ্গ থেকে রাঢ়বঙ্গ, মতুয়া গড় থেকে জঙ্গলমহল। সর্বত্র চমকপ্রদ জয় পেয়ে বঙ্গের ক্ষমতা দখল করেছে বিজেপি। দার্জিলিং, পূর্ব মেদিনীপুর সহ রাজ্যের ৯টি জেলায় ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে TMC।
06:22 PM (IST) May 05
Sukanta on Mamata: কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারের বিষয়টি মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি দাবি করেন, হিন্দু ভোটারদের মধ্যে ২০ শতাংশ ভোট বেড়েছে এবং জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করলে যেকোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ অন্ধকার।
06:00 PM (IST) May 05
Hantavirus outbreak: ২০২০ সাল থেকে নতুন কোনও ভাইরাস সংক্রমণের কথা শুনলেই বিশ্ববাসী আতঙ্কিত হয়ে পড়েন। সবাই উদ্বেগ প্রকাশ করেন, আবার করোনাভাইরাসের (COVID-19) মতো ভয়ঙ্কর কিছু হবে না তো? এবার নতুন এক ভাইরাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই ভাইরাসের নাম হান্তাভাইরাস। মূলত ইঁদুর থেকে জাহাজের যাত্রীদের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হচ্ছে।
05:52 PM (IST) May 05
Mamata Banerjee: 'ইন্ডিয়া' জোটকে শক্তিশালী করার ডাক দিলেন মমতা। তিনি জানিয়েছনে, “আগামীদিনে ‘ইন্ডিয়া' জোট আরও শক্তিশালী হবে। অখিলেশ আজ আসতে চেয়েছিল। তবে আমি কাল আসতে বলেছি ওকে। একে একে সকলেই আসবেন। আমরা এই জোটকে আরও শক্তিশালী করব।"
05:44 PM (IST) May 05
Post Poll Violence: বিজেপি সূত্রের খবর, মৃতের নাম যাদব বর। বয়স ৪৮। বিজেপি জয়ের খবরে সন্ধ্যায় আবির খেলায় মেতেছিলেন। তারপরই তাঁকে তৃণমূল আশ্রিয় দুষ্কৃতীরা খুন করে বলে অভিযোগ।
05:13 PM (IST) May 05
Mamata Banerjee: পরাজিত হয়ে নয়া দাবি মমতার। তিনি বলেন, “এতদিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছুই সহ্য করেছি। কিন্তু এখন তো আমি মুক্ত বিহঙ্গ, একজন সাধারণ মানুষ। তাই আর সহ্য করব না। সমস্ত অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। কারণ, আমি রাস্তার লোক। অতএব, রাস্তায় ছিলাম এবং রাস্তায় থাকব।"
04:56 PM (IST) May 05
MAMATA BANERJEE: কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দেন, এই রাজ্যের জনাদেশ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যায়নি। আর সেই কারণেই তাঁর আর তাঁর মন্ত্রিসভার সদস্যদের ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই নেই।
04:46 PM (IST) May 05
FIFA World Cup 2026 Telecast: আগামী মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। ভারত এখনও পর্যন্ত সিনিয়র পর্যায়ে বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও, এদেশে বিশ্বকাপ ফুটবল ঘিরে সব শ্রেণির মানুষের মধ্যে প্রচণ্ড উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কিন্তু এবার ভারতে বিশ্বকাপ ফুটবল দেখা যাবে কি না, সে বিষয়েই সংশয় তৈরি হয়েছে।
04:37 PM (IST) May 05
Team India: টানা দুবার টি-২০ বিশ্বকাপে জয়। দ্বিপাক্ষিক সিরিজেও অবিশ্বাস্য ফল। প্রত্য়াশিতভাবেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের সিংহাসন ধরে রাখল টিম ইন্ডিয়া। আইসিসি-র সদ্য প্রকাশিত বার্ষিক র্যাঙ্কিং আপডেটে আবারও শীর্ষস্থান ধরে রাখল ভারত।
04:26 PM (IST) May 05
Amit Shah: কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? শুভেন্দু অধিকারী সহ একাধিক নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বাছতে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। সঙ্গী ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।
04:22 PM (IST) May 05
WB Election Result 2026: রাজ্য বিধানসভা ভোটের ফলপ্রকাশ হয়েছে সোমবার। ২০৭ টি আসনে জিতে ক্ষমতায় এসেছে বিজেপি। কার্যত, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠনের পথে রয়েছে বিজেপি। তাই নিজেদের দায়িত্ব অনেকটাই বাড়ল বলে মনে করছেন শমীক।
02:59 PM (IST) May 05
Lionel Messi in Kolkata: গত বছরের ডিসেম্বরে কলকাতা-সহ ভারতের একাধিক শহরে এসেছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। দেশের অন্য সব শহরে তাঁর অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজিত হলেও, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা দেখা যায়। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত (Satadru Dutta)।
02:42 PM (IST) May 05
02:40 PM (IST) May 05
02:38 PM (IST) May 05
গত কয়েকদিন ধরে উত্তর ও মধ্য ভারতের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই ছিল। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রভাবে এই পরিবর্তন আসছে। ইতিমধ্যেই উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।
02:25 PM (IST) May 05
Mamata Banerjee Residence: সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি রাস্তা দিয়ে এবার থেকে সাধারণ মানুষই যাওয়া আসা করবেন। এতদিন পর্যন্ত, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর বাড়ির দিকে রাস্তায় কেউ গেলেই বেশ কড়াকড়ি করা হত।
02:10 PM (IST) May 05
WB Districtwise Results 2026: পশ্চিমবঙ্গে এবার ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। রাজ্যের বেশিরভাগ জায়গাতেই পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে তৃণমূল। মতুয়া,নমঃশূদ্র, রাজবংশী, আদিবাসী, মহিলা-তরুণ, গ্রাম-শহর- বঙ্গের সব ধরনের মানুষের আশীর্বাদই পেয়েছে গেরুয়া শিবির।
02:09 PM (IST) May 05
২০২৬ নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে কি নবান্ন ছেড়ে ফের রাইটার্স বিল্ডিং থেকে চলবে রাজ্য সরকার? প্রশাসনিক সংস্কার, সপ্তম বেতন কমিশন এবং সরকারি কর্মীদের ডিউটির সময় নিয়ে জানুন লেটেস্ট আপডেট।
01:13 PM (IST) May 05
WB Yuva Sathi Scheme Update: বঙ্গে ভোটে পালাবদলের পর এখন সবার মনে খালি একটায় চিন্তা ঘোরাফেরা করছে। আর সেটা হলো- মে মাসে কী অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা? বেকার ভাতা নিয়ে সামনে এলো নতুন চমক। আগামী মাস থেকেই বদলাচ্ছে নিয়ম?
11:44 AM (IST) May 05
11:41 AM (IST) May 05
Gold Price Today: মধ্যবিত্তের মুখে ফুটলো হাসি। মঙ্গলবারে এক ঝটকায় অনেকটা কমলো সোনার দাম। ৫ মে কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
11:21 AM (IST) May 05
Today Kolkata Weather: রাজ্যে রাজনৈতিক হাওয়া বদলের সঙ্গে সঙ্গে আবহাওয়া বদলেরও বড়সড় ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। বৈশাখের শেষবেলায় সপ্তাহের শুরুতেই কালবৈশাখীর দাপট। সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
11:04 AM (IST) May 05
Mamata Banerjee: শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের গণনাকেন্দ্র যখন জানান দিল, মমতা হারছেন! তখন তিনি সেখানে নেই। অনেক আগেই বেরিয়ে যান। মনে হয় বুঝতে পেরেছিলেন যে, ঠিক কী হতে চলেছে? আশেপাশে পুলিশ, ব্যারিকেড এবং বাউন্সার নিয়ে কি সবসময় ভোটে জেতা যায়? সন্ত্রাসের উত্তর দিল জনগণ। দুর্দান্ত এবং শান্তিপূর্ণ ভোট করিয়ে দেখাল কমিশন। হারলেন মমতা।
11:03 AM (IST) May 05
Share Market Today: দিনের শুরুতে বড় পতনের পর ভারতীয় শেয়ার বাজার কিছুটা সামলে উঠেছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং রুপির দুর্বলতাকে এই পতনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বব্যাপী বাজার, বিশেষ করে মার্কিন বাজারও নিম্নমুখী প্রবণতা দেখিয়েছে।
10:35 AM (IST) May 05
২০২৬ সালে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিউটির সময় এবং বেতন কাঠামোয় কী পরিবর্তন আসতে পারে? সপ্তম বেতন কমিশন এবং কর্মসংস্কৃতি নিয়ে জানুন বিস্তারিত আপডেট।
10:17 AM (IST) May 05
DA Hike: দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য সরকার গঠনের পর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার সম্ভাবনা। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন সরকার কর্মীদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন আনতে পারে।
09:51 AM (IST) May 05
Rajnath Singh On West Bengal Vote: 'অঙ্গ বঙ্গ কলিঙ্গ' এখন বিজেপির দখলে। বাংলা দখলের পর এবার শুধু মুখ্যমন্ত্রী নির্বাচন ও শপথ গ্রহণের কাজ বাকি। সূত্র মারফত খবরে জানা যাচ্ছে যে, সেটাও খুব শীঘ্রই সেরে ফেলা হবে। তার আগে আজই কলকাতায় আসছেন রাজনাথ সিং।
09:46 AM (IST) May 05
২০২৬ সালের মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে? বিধানসভা নির্বাচনের ফলাফলের পর লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হয়ে যাবে নাকি অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা মিলবে? পেমেন্ট স্ট্যাটাস এবং নতুন আপডেট জানতে পড়ুন এই প্রতিবেদনটি।
09:17 AM (IST) May 05
09:00 AM (IST) May 05
গতকাল ছিল ভোট গণনা। রাজ্যের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। জনতার রায়ে প্রথমবার বাংলার সিংহাসনে বসবে ভারতীয় জনতা পার্টি। মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হওয়ার পর রাজ্যে গঠন হবে নতুন সরকার।
08:59 AM (IST) May 05
গতকাল ৪ মে ছিল ভোট গণনা। রাজ্যের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। জনতার রায়ে প্রথমবার বাংলার সিংহাসনে বসবে ভারতীয় জনতা পার্টি। শনিবার হবে শপথ গ্রহণ। মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হওয়ার পর রাজ্যে গঠন হবে নতুন সরকার। এবার নতুন বাংলার সাক্ষ্মী হবে বাঙালি।
08:59 AM (IST) May 05
গতকাল ছিল ভোট গণনা। রাজ্যের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। জনতার রায়ে প্রথমবার বাংলার সিংহাসনে বসবে ভারতীয় জনতা পার্টি। মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হওয়ার পর রাজ্যে গঠন হবে নতুন সরকার। এবার প্রায় ২০৬টি আসন পেয়েছে বিজেপি। সেখানে তৃণমূল পেল ৮০টি। এবার ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারীর বিপরীতে পরাজিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি একা নন, গেরুয়া ঝড়ে পরাজিত এই ২৩ মন্ত্রী, রইল তালিকা।