Published : Jun 11, 2026, 09:42 AM ISTUpdated : Jun 11, 2026, 10:35 PM IST

Ajker Bangla News Live: Wimbledon 2026 - চ্যাম্পিয়ন পাবেন ৪৬ কোটি টাকা! উইম্বলডনে রেকর্ড প্রাইজ মানি

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Wimbledon 2025 winner Jannik Sinner

10:35 PM (IST) Jun 11

Wimbledon 2026 - চ্যাম্পিয়ন পাবেন ৪৬ কোটি টাকা! উইম্বলডনে রেকর্ড প্রাইজ মানি

Wimbledon 2026 News: গ্র্যান্ড স্ল্যামে (Grand Slam) লভ্যাংশ বণ্টন নিয়ে এখন টেনিস দুনিয়া উত্তাল। খেলোয়াড়রা প্রতিবাদে সরব। এরই মধ্যে এবারের উইম্বলডনে রেকর্ড প্রাইজ মানির কথা ঘোষণা করা হল। উইম্বলডনের আয়োজকদের আশা, এর ফলে খেলোয়াড়দের ক্ষোভ কমতে পারে। তবে টেনিস খেলোয়াড়রা সত্যিই খুশি কি না, তা এখনও জানা যায়নি।

Read Full Story

10:09 PM (IST) Jun 11

NITI Aayog - ২০৪৭-এর 'বিকশিত ভারত' গড়তে রাজ্যগুলিকে সঙ্গে নিয়ে চলার বার্তা প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। 'বিকশিত ভারত@২০৪৭'-এর লক্ষ্যে রাজ্যগুলির ভূমিকার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রগতির জন্য কেন্দ্র ও রাজ্যগুলির একসঙ্গে কাজ করা অপরিহার্য।
Read Full Story

09:13 PM (IST) Jun 11

NITI Aayog - নীতি আয়োগ বৈঠকের ফাঁকে মোদীর সঙ্গে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক, কী নিয়ে কথা হল?

নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কর্নাটক, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

 

Read Full Story

09:01 PM (IST) Jun 11

TMC Conflict - সনিয়াই ভরসা তাহলে তৃণমূলের! দলের অবস্থান স্পষ্ট করে কুণালের বার্তা কল্যাণ প্রসঙ্গেও

Kunal Ghosh: তৃণমূল কংগ্রেসের অন্দরে যখন টালমাটাল পরিস্থিতি, তখন দলের মুখপাত্র কুণাল ঘোষ জানালেন যে দল INDIA জোটের প্রতি দায়বদ্ধ। তাঁর কথায়, বিজেপির 'জনবিরোধী নীতি'-র বিরুদ্ধে কংগ্রেস ও তৃণমূল একসঙ্গেই লড়বে।

 

Read Full Story

08:33 PM (IST) Jun 11

Annapurna Bhandar-এর ৩০০০ টাকা পেতেই হবে! অন্নপূর্ণা ভাণ্ডার ফর্মের সাধারণ সমস্যার সহজ উপায়

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইনেই পুরণে আগ্রহী রাজ্যের মহিলারা। তবে ফর্ম ফিলআপে কিছু সমস্যা হচ্ছে। তাই রইল সেগুলির সমাধান।

 

Read Full Story

08:31 PM (IST) Jun 11

2027 ICC Men's Cricket World Cup - আগামী বছর পুরুষদের ওডিআই বিশ্বকাপ, সূচি ঘোষণা আইসিসি-র

2027 ICC Men's Cricket World Cup Schedule: আগামী বছর দক্ষিণ আফ্রিকা (South Africa), জিম্বাবোয়ে (Zimbabwe) ও নামিবিয়ায় (Namibia) হতে চলেছে পুরুষদের ওডিআই বিশ্বকাপ। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের সূচির কথা জানা গেল। ফের ১৪ দলের ওডিআই বিশ্বকাপ হতে চলেছে। ২০০৩ সালের পর ফের দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়েতে হতে চলেছে পুরুষদের ওডিআই বিশ্বকাপ।

Read Full Story

07:58 PM (IST) Jun 11

Vastu Tips - ভুল জায়গায় চাবি রাখলেই টাকা আটকে যায়! বাস্তু মতে এই ৫ জায়গা এড়িয়ে চলুন

আমাদের রোজকার অভ্যাস। বাড়ি ঢুকেই চাবি সোফার ওপর, ডাইনিং টেবিলে বা জামার পকেটেই রেখে দিই। সকালে বেরোনোর সময় হন্যে হয়ে খুঁজি। কিন্তু জানেন কি, বাস্তুশাস্ত্র বলছে চাবি রাখার জায়গা ঠিক না হলে সংসারে টানাটানি, আর্থিক অনটন লেগেই থাকে?

Read Full Story

07:54 PM (IST) Jun 11

Thermal Shock - রোদ থেকে ফিরেই এসি ঘরে? ডেকে আনছেন মারাত্মক থার্মাল শক!

গরমে ঘেমে বাড়ি ফিরেই এসির সামনে দাঁড়ানো বা এক গ্লাস বরফ জল খাওয়া আমাদের অভ্যাস। কিন্তু এই অভ্যাসই ডেকে আনতে পারে মারাত্মক "থার্মাল শক"। শরীরের তাপমাত্রা হঠাৎ ওঠানামা করলে রক্তনালী সংকুচিত হয়ে BP বেড়ে যায়, মাথা ঘোরা, বমি এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।

Read Full Story

07:33 PM (IST) Jun 11

Trump-Iran Conflict - 'আজ রাতেই ইরানে ভয়ঙ্কর হামলা!' ট্রাম্পের চরম হুঁশিয়ারিতে কাঁপছে বিশ্ব, টার্গেট খনিজ তেল

Trump Threatens: বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প ইরানকে ফের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকা 'আজ রাতেই' ইরানের ওপর 'ভয়ঙ্কর হামলা' চালাবে।

 

Read Full Story

07:26 PM (IST) Jun 11

India A vs Afghanistan A - বৈভবের ঝোড়ো ইনিংস, আফগানিস্তান এ-র বিরুদ্ধে হার ভারত এ-র

Tri Nation A Series in Sri Lanka 2026: ভারতের সিনিয়র দলের হয়ে অভিষেকের আগে শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় এ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজে খেলছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এই সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে বেশিক্ষণ ক্রিজে টিকতে না পারলেও, বৃহস্পতিবার আফগানিস্তান এ দলের বিরুদ্ধে ভালো ব্যাটিং করলেন এই কিশোর।

Read Full Story

07:19 PM (IST) Jun 11

তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দেবেন নাকি মমতার সঙ্গেই থাকবেন? স্পষ্ট করলেন শত্রুঘ্ন সিনহা

বিদ্রোহী নেতারা দাবি করেছিলেন যে লোকসভার স্পিকারের কাছে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র প্রতি আনুগত্য জানিয়ে যে ১৯ জন তৃণমূল সাংসদ চিঠি জমা দিয়েছিলেন তাঁদের মধ্যে সিনহাও ছিলেন। 'ইন্ডিয়া টুডে'-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে সিনহা এই দাবি খারিজ করে দিয়ে বলেন, তিনি এমন কোনও চিঠিতে সই করেননি এবং এ বিষয়ে বিদ্রোহী শিবিরের কেউ তাঁর সঙ্গে যোগাযোগও করেননি।

Read Full Story

06:54 PM (IST) Jun 11

এবার থেকে গৃহবধূদের 'বেতন' মাসে ৩০ হাজার! দুর্ঘটনা মামলায় যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

যেসব মহিলারা সংসার চালান তাদের 'হোমমেকার' বলে ছোট করা যাবে না। একটি মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এবার থেকে গৃহবধূদের 'বেতন' মাসে ৩০ হাজার, নির্ধারণ করল সুপ্রিম কোর্ট।

 

Read Full Story

06:08 PM (IST) Jun 11

FIFA World Cup 2026 - বিশ্বকাপে মার্কিন ভিসা নিয়ে সমস্যা, দায় নেবে না ফিফা!

FIFA World Cup 2026 News: প্রতীক্ষার অবসান। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। তার আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ শুরু হওয়ার অপেক্ষায়। প্রথম ম্যাচের আগে উত্তেজনার পারদ চড়ছে।

Read Full Story

05:56 PM (IST) Jun 11

Bengal Budget - দেউলিয়া রাজকোষ বনাম উত্তরবঙ্গের উন্নয়ন - প্রথম বাজেট নিয়ে বড় ইঙ্গিত অর্থমন্ত্রীর

রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের অভিযোগ, প্রাক্তন তৃণমূল সরকার প্রায় শূন্য কোষাগার রেখে গেছে। বৃহস্পতিবার শিলিগুড়িতে তিনি বলেন, এই কঠিন পরিস্থিতির মধ্যেই বাজেট তৈরি করতে হচ্ছে। তিনি বলেন, বিশেষ নজর রয়েছে উত্তরবঙ্গের জন্য।

 

Read Full Story

05:49 PM (IST) Jun 11

Anvay Dravid - জাতীয় দলে সুযোগ রাহুল দ্রাবিড়ের ছোট ছেলেকে, অনূর্ধ্ব-১৯ স্কোয়াডে অন্বয় দ্রাবিড়

Anvay Dravid: বাবার পর এবার দেশের জার্সিতে খেলবেন ছেলে। রাহুল দ্রাবিড়ের পর এবার ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁর ছোট ছেলে অন্বয় দ্রাবিড়। ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন ১৭ বছরের এই উইকেটকিপার-ব্যাটার।

Read Full Story

05:41 PM (IST) Jun 11

Fuel Supply - দু'মাসের তেল-গ্যাস মজুত, দাম কি এবার কমবে? জানাল পেট্রোলিয়াম মন্ত্রক

পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, দেশে প্রায় দু'মাসের জন্য অপরিশোধিত তেল, এলপিজি এবং এলএনজি মজুত রয়েছে। তাই অযথা আতঙ্কিত হয়ে তেল বা গ্যাস কেনার প্রয়োজন নেই। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক আছে।

 

Read Full Story

05:11 PM (IST) Jun 11

Congress TMC - কংগ্রেসের সঙ্গে কি মিশে যাচ্ছে মমতার তৃণমূল? কংগ্রেসের শীর্ষ নেতা যা জানালেন

কেসি ভেনুগোপাল বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে শুধুমাত্র জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। দুই দলের মিশে যাওয়া নিয়ে কোনও কথা হয়নি। তিনি বলেন, "এগুলো ভিত্তিহীন গুজব। টিএমসি ও কংগ্রেস নেতাদের মধ্যে বৈঠকটি ছিল মূলত জাতীয় ইস্যুগুলোকে আরও কার্যকরভাবে তুলে ধরার বিষয়ে আলোচনার জন্য।"

Read Full Story

05:08 PM (IST) Jun 11

Paschimbanga Divas - ২০ জুন 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করবে রাজ্য, জেলায় জেলায় হবে অনুষ্ঠান

রাজ্য সরকার ২০ জুন তারিখটিকে 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই উপলক্ষে রাজ্যের সমস্ত জেলা সদর এবং শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। নবান্ন থেকে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

 

Read Full Story

04:50 PM (IST) Jun 11

মহাসঙ্কটে মমতা! দল ভাঙার মুখে তৃণমূলের প্রতীক ও ১০০০ কোটির সম্পত্তি কার হাতে থাকবে? নজরে ৩ পক্ষ

TMC Split: দেশের দ্বিতীয় ধনী দল তৃণমূল কংগ্রেস। ১০০০ কোটিরও বেশি সম্পদ রয়েছে। দল ভাঙনের মুখে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে তৃণমূলের বিপুল ঐশ্বর্যের মালিক এবার কে হবে? নজরে রয়েছে তৃণমূলের তিন পক্ষই। নজর মমতার পদক্ষেপের ওপরেও। 

 

Read Full Story

04:40 PM (IST) Jun 11

'গুলি-অত্যাচার করে মানুষের মুখ বন্ধ করা যাবে না', পাকিস্তান সরকারের বিরুদ্ধে তোপ JKNIA প্রধানের

ব্রিটেনে এক বিক্ষোভ সমাবেশ থেকে JKNIA-এর চেয়ারম্যান মাহমুদ কাশ্মীরি পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীরে (PoJK) ভিন্নমত দমনের জন্য ইসলামাবাদ বলপ্রয়োগ করছে। তিনি সাফ জানিয়েছেন, হত্যা, অত্যাচার বা রাষ্ট্রীয় দমনপীড়ন চালিয়ে অধিকারের জন্য এই শান্তিপূর্ণ আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।
Read Full Story

04:20 PM (IST) Jun 11

ওষুধ ও FMCG খাতে জালিয়াতি রুখতে প্রযুক্তিনির্ভর সমাধানে জোর, দ্বিগুণ অঙ্কের বৃদ্ধির আশা Holoflex-এর

অ্যান্টি-কাউন্টারফিটিং, অথেনটিকেশন এবং সিকিউরিটি লেবেলিং পরিষেবা প্রদানকারী সংস্থা Holoflex Limited জানিয়েছে, পণ্যের নিরাপত্তা এবং সাপ্লাই চেনের স্বচ্ছতা বাড়াতে প্রযুক্তিনির্ভর সমাধানের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।

Read Full Story

04:17 PM (IST) Jun 11

HIMARS - চিনের দিকেই রকেট ছুড়ল তাইওয়ান, ব্যবহার করল মার্কিন সিস্টেম!

আমেরিকার দেওয়া 'শুট অ্যান্ড স্কুট' মোবাইল লঞ্চার থেকে চীনের দিকে রকেট ছুড়েছে তাইওয়ান। এই লঞ্চারগুলো রকেট ছোড়ার পরেই দ্রুত নিজের জায়গা বদলে ফেলতে পারে।
Read Full Story

03:36 PM (IST) Jun 11

'অভিষেক দিদির ভাইপো হতে পারে, কিন্তু আমরা ৪০ বছর লড়েছি!' দল ছাড়ার আলটিমেটাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের অন্দরে মতবিরোধের জল্পনার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়-সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্কবার্তা দেওয়ার মতো মন্তব্য করেছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Read Full Story

03:21 PM (IST) Jun 11

ওমান উপকূলে ফের ভারতীয় জাহাজে হামলা মার্কিন সেনার, গতকালের ঘটনায় উদ্ধার ৩ মরদেহ

বুধবার ওমান উপকূলে হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আরও একটি হামলার খবর পাওয়া গেছে। এই হামলাটি ওমানের শিনাস বন্দরের কাছে একটি জাহাজে ঘটেছে। ছবিতে এমটি জলবীর নামের জাহাজটিকে সমুদ্রে জ্বলতে দেখা যাচ্ছে। এক বিবৃতিতে জানানো হয়েছে যে, আজ (বৃহস্পতিবার) শিনাস বন্দরের কাছে একটি জাহাজ সংক্রান্ত ঘটনার খবর তারা পেয়েছেন।

Read Full Story

02:17 PM (IST) Jun 11

Voter List - ভোটার তালিকায় 'যুক্তিগত অসঙ্গতি' কী? কমিশনের নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন ওয়াইসি

ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনের 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' বা 'যুক্তিগত অসঙ্গতি' বিভাগ নিয়ে তীব্র সমালোচনা করলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। বড় পরিবারগুলিকে চিহ্নিত করা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। হায়দরাবাদের ভোটারদের আসন্ন প্রক্রিয়ার জন্য নিজেদের নথি প্রস্তুত রাখতে বলেছেন।
Read Full Story

01:37 PM (IST) Jun 11

Gold Price Today Kolkata - লক্ষ্মীবারে একলাফে অনেকটা কমলো সোনার দাম! আজ ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: লক্ষ্মীবারে একলাফে বেশ কিছুটা কমলো সোনার দাম। ১১ জুন কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

01:12 PM (IST) Jun 11

Abhishek Banerjee - সন্ধে ৬টার মধ্য়ে CID দফতরে হাজিরা, অভিষেককে রক্ষাকবচ দিয়ে নির্দেশ হাইকোর্টের

সই জালিয়াতির মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিন সপ্তাহের জন্য গ্রেফতারি থেকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছে। বিচারপতি কৌশিক চন্দ দলের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেন।

Read Full Story

11:52 AM (IST) Jun 11

Petrol Price - পেট্রোলে আবগারি শুল্ক তুলে নিল কেন্দ্রীয় সরকার, এবার তাহলে দাম কমবে?

অধিক মাত্রায় ইথানল মিশ্রিত পেট্রোলের উপর থেকে আবগারি শুল্ক (excise duty) তুলে নিয়েছে ভারত। বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং আমদানি করা অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমানোর যে চেষ্টা দেশ চালাচ্ছে, এই কর ছাড় তাকে আরও গতিশীল করবে।

Read Full Story

11:48 AM (IST) Jun 11

Hormuz Strait - হরমুজ বন্ধ হলে গোটা বিশ্বের কী হবে? জানুন ৭টি ভয়ঙ্কর কারণ

হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে কি বিশ্বজুড়ে নতুন করে এনার্জি সংকট তৈরি হবে? এর ফলে কি ২০% তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে? আমেরিকা-ইরান সংঘাত কি এমন এক বিপজ্জনক মোড়ে পৌঁছেছে, যা তেল, গ্যাস এবং বিশ্ব বাণিজ্যের লাইফলাইনকেই স্তব্ধ করে দেবে? অপরিশোধিত তেলের দাম বাড়ায় কি বিশ্বজুড়ে পেট্রোলের দাম এবং বিদ্যুতের বিল বাড়ার নতুন খেলা শুরু হবে?

Read Full Story

11:07 AM (IST) Jun 11

Prakash Chik Baraik - তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন প্রকাশ চিক বরাইক, বাকি রইলেন কতজন?

তৃণমূলের জন্য আরও বড় ধাক্কা এল বৃহস্পতিবার সকালে। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রকাশ চিক বারাইক। এনিয়ে চলতি সপ্তাহেই তৃণমূলের ৩ জন রাজ্যসভার সাংসদ ইস্তফা দিলেন। ২০২১ সালে তৃণমূলে যোগ দেওয়া কংগ্রেসের প্রাক্তন নেত্রী সুস্মিতা দেব দল ছাড়ার ঠিক পরের দিনই প্রকাশ চিক বারাইক পদত্যাগ করলেন।

Read Full Story

09:44 AM (IST) Jun 11

নিম্নচাপের জেরে আজও ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া

পূর্ব বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি শক্তিশালী অক্ষরেখা এবং উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্তের কারণে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রইল আপডেট

 

Read Full Story

09:43 AM (IST) Jun 11

Abhishek Banerjee: অভিষেককে সমন পাঠাল ত্রিপুরার আদালত, হাজিরার নির্দেশ সশরীরে

২০২১ সালের ভোট পরবর্তী সময়ের এক মামলায় ত্রিপুরার খোয়াই আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে। আলিপুর আদালতের মাধ্যমে সেই সমন কালীঘাটে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ২২ জুন তাঁকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Read Full Story

09:42 AM (IST) Jun 11

অরূপ-স্বরূপের ফ্ল্যাটে রহস্যময় ঘর, কী কী উদ্ধার হয়েছিল বিশ্বাস ব্রাদার্স-র বাড়ি থেকে?

প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বেহালার ফ্ল্যাটে পুলিশি হানা। তল্লাশিতে একটি রহস্যময় ডিজিটাল লকযুক্ত ঘর থেকে বিপুল নথি, ১৪টি মোবাইল ও ২টি আইপ্যাড উদ্ধার হয়েছে।

 

Read Full Story

More Trending News