Published : Apr 15, 2026, 08:35 AM ISTUpdated : Apr 15, 2026, 10:44 PM IST

Ajker Bangla News Live: Rohit Sharma - আরবিসি-র বিরুদ্ধে চোট পেয়েছিলেন, পাঞ্জাব কিংস ম্যাচে খেলতে পারবেন রোহিত?

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

MI Star Batter Rohit Sharma

10:44 PM (IST) Apr 15

Rohit Sharma - আরবিসি-র বিরুদ্ধে চোট পেয়েছিলেন, পাঞ্জাব কিংস ম্যাচে খেলতে পারবেন রোহিত?

Rohit Sharma Injury: আইপিএল-এ (IPL 2026) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পান রোহিত শর্মা। বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ানস। এই ম্যাচে রোহিত খেলতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

Read Full Story

08:20 PM (IST) Apr 15

Virat Kohli - লখনউয়ের বিরুদ্ধে আরসিবি-র ইমপ্যাক্ট-সাব বিরাট কোহলি! কারণ কী?

Royal Challengers Bengaluru vs Lucknow Super Giants: আইপিএল-এ (IPL 2026) ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে আরসিবি-র প্রথম একাদশে নেই বিরাট কোহলি (Virat Kohli)। তাঁকে ইমপ্যাক্ট-সাব হিসেবে দলে রাখা হয়েছে।

Read Full Story

07:57 PM (IST) Apr 15

TVS Norton - এবার ভারতে মিলবে TVS-র Norton Manx, ৬টা রং, দুর্দান্ত ফিচার, দাম কত?

নর্টন ম্যানক্স মোট ছয়টি রঙে পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে অ্যাকোয়া গ্রিন, গ্লেসিয়ার ব্লু এবং সিলভারের মতো উজ্জ্বল শেড। গ্রে, কার্বন এবং ম্যাট্রিক্স ব্ল্যাকের মতো অন্যান্য বিকল্পগুলি আরও পরিচ্ছন্ন এবং সাধারণ একটি লুক দেয়।

Read Full Story

07:02 PM (IST) Apr 15

MS Dhoni - কবে খেলতে পারবেন ধোনি? চূড়ান্ত তারিখ জানা যেতে পারে বৃহস্পতিবার

MS Dhoni Injury: চোটের জন্য চলতি আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে এখনও কোনও ম্যাচে খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। তাঁর দলে ফেরার অপেক্ষায় সিএসকে সমর্থকরা। তবে ধোনিকে ছাড়াই জয় পাচ্ছে দল। ফলে সিএসকে ম্যানেজমেন্ট ধোনির চোট নিয়ে খুব বেশি চিন্তায় নেই।

Read Full Story

06:54 PM (IST) Apr 15

Dakshineswar Sandhya Arati - বাড়ি বসে ফেসবুকে দেখুন দক্ষিণেশ্বর মন্দিরের সন্ধ্যারতি, পেজ আর সময়টা জানুন

পশ্চিমবঙ্গের অন্যতম তীর্থক্ষেত্র এই দক্ষিণেশ্বরে রয়েছেন মা ভবতারিনী। বিখ্যাত এই কালী মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দের মতো মনিষীদের নাম।

Read Full Story

06:22 PM (IST) Apr 15

Ratna Chatterjee TMC Candidate Profile - সাড়ে ১৩ কোটি টাকার সম্পত্তির মালকিন, সঙ্গে বিপুল সোনা-জমি, ঠিক কতটা ধনী রত্না চ্য়াটার্জি

Ratna Chatterjee TMC Candidate Profile:কেন্দ্র বদলে এবার বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী হয়েছেন রত্না চট্টোপাধ্য়ায়। পার্থ-র অনুপস্থিতিতে এখানে তৃণমূলের বিজয় রথ এগিয়ে নিয়ে যেতে এবার রত্নাই দিদির ভরসার। দেখা যাক রত্না ঠিক কতটা ধনী, কত সম্পত্তি আছে তাঁর।

Read Full Story

06:00 PM (IST) Apr 15

বাংলায় রাত্রিবাস-গভীর রাত পর্যন্ত মিটিং, বাংলা দখলে 'নীরব মিশনে' অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমগ্র সক্রিয়ভাবে যোগাযোগ রাখছেন। নির্বাচনের বাস্তব পরিস্থিতি বোঝার জন্য এবং ঘটনাস্থলে স্থানীয় সমস্যাগুলির সমাধান করার জন্য শাহ নীরবে ও নিবিড়ভাবে তৃণমূলস্তরের কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের পাঁচটি বিভাগেই প্রচার চালাচ্ছেন এবং সেখানে রাতও কাটাচ্ছেন।

Read Full Story

05:05 PM (IST) Apr 15

IPL 2026 - 'ক্যামেরন গ্রিনকে নিয়ে ভুল হয়েছে স্বীকার করাই ভালো,' কেকেআর-কে বার্তা সেহওয়াগের

Chennai Super Kings vs Kolkata Knight Riders: এবারের আইপিএল-এ (IPL 2026) লিগ টেবলে সবার শেষে কলকাতা নাইট রাইডার্স। পাঁচ ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট পেয়েছে কেকেআর। চার ম্যাচে হেরে গিয়েছে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। এখনও পর্যন্ত কোনও ম্যাচেই জয় পায়নি কেকেআর।

Read Full Story

04:53 PM (IST) Apr 15

Heatwave Alert - ৪৮ ঘণ্টার মধ্যে খেলা শুরু, বাংলার এই শহর তীব্র তাপপ্রবাহে পুড়বে

গরম শুরু হয়ে গেছে, আর তার মেজাজটা মোটেও ভাল নয়। আগামী দু'দিনের মধ্যে ভারতের অনেক অংশে তীব্র তাপপ্রবাহ ছড়িয়ে পড়তে চলেছে। যার ফলে বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে।

Read Full Story

04:14 PM (IST) Apr 15

Maritime Security - সমুদ্রে জাহাজ সুরক্ষায় ভারত বদ্ধপরিকর, AZEC বৈঠকে কড়া বার্তা জয়শঙ্করের

এনার্জি সংক্রান্ত 'AZEC Plus' বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, ভারত সমুদ্রপথে নিরাপদ যাতায়াত এবং সাপ্লাই চেইন স্থিতিশীল রাখতে দায়বদ্ধ। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার আবহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও একই মত প্রকাশ করেছেন।
Read Full Story

04:00 PM (IST) Apr 15

8th Pay Commission - ন্যূনতম মাইনে হোক ৬৯০০০ টাকা, বছরে বাড়ুক ৬ শতাংশ, কেন্দ্রের কাছে দাবি কর্মচারীদের

8th Pay Commission Big Update: অষ্টম বেতন কমিশনের সামনে পেশ করা দাবির সর্বশেষ সেটটি যদি গৃহীত হয়, তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও ভাতায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Read Full Story

03:35 PM (IST) Apr 15

PSL 2026 - 'আইপিএল-এ সুযোগ না পেলে তবেই কেউ পিএসএল-এ আসে,' বলে দিলেন পাকিস্তানেরই তারকা

PSL 2026: পাকিস্তানের (Pakistan) ক্রিকেট মহল থেকে বারবার দাবি করা হয়, আইপিএল-এর (IPL 2026) চেয়ে এগিয়ে পিএসএল। এবার একই সময়ে হচ্ছে এই দুই টি-২০ লিগ। ফলে বাস্তব পরিস্থিতি স্পষ্ট হয়ে যাচ্ছে। পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটারই বলছেন, আইপিএল-এর তুলনায় পিএসএল অনেক পিছিয়ে।

Read Full Story

03:25 PM (IST) Apr 15

Gold Loan - ভারতের গোল্ড লোন বাজারে বাড়ছে ঝুঁকির ছায়া? সামনে এসেছে উদ্বেগজনক পরিসংখ্যান

Gold Loan: ভারতের গোল্ড লোন বাজারে, বিশেষ করে বড় এবং একাধিক ঋণগ্রহীতাদের মধ্যে খেলাপি হওয়ার হার বাড়ছে, যা ক্রেডিট ঝুঁকি বাড়িয়েছে। সোনার দাম কমে যাওয়ায় ঋণদাতারা সতর্ক হলেও, কম লোন-টু-ভ্যালু অনুপাত তাদের সুরক্ষা দিচ্ছে। 

Read Full Story

03:24 PM (IST) Apr 15

Lakshmir Bhandar Close - এই ছোট্ট ভুল করলেই বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার! সতর্ক করল নবান্ন

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার ক্ষেত্রে নবান্নের বড় সতর্কতা। জানা গিয়েছে একটা সামান্য ভুলেও বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও ব্যাঙ্ক ভ্যালিডেশন অত্যন্ত জরুরি। দেখে নিন কী কী চেক করবেন।

Read Full Story

02:27 PM (IST) Apr 15

Mamata Banerjee - "আসুন আমরা নতুন ভোরের সূচনা করি! অত্যাচারের বদলা নিন" নববর্ষে মমতা

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলার একটা ঐতিহ্য আছে। এটা আমাদের বাংলার নববর্ষ। সঙ্গে অবশ্য অনেক রাজ্যেরও নববর্ষ আছে। বাংলা হল সম্প্রীতি, সংহতি এবং সংস্কৃতির পীঠস্থান। আসুন, শান্তি-সম্প্রীতি-সংস্কৃতির বার্তা দিয়ে আমরা নতুন ভোরের সূচনা করি।"

 

Read Full Story

02:14 PM (IST) Apr 15

মহিলা সংরক্ষণ বিল ও সীমানা পুনর্বিন্যাস নিয়ে INDIA জোট একসঙ্গে সিদ্ধান্ত নেবে, জানালেন ওমর

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন যে মহিলা সংরক্ষণ বিল এবং সীমানা পুনর্বিন্যাস নিয়ে নিজেদের অবস্থান ঠিক করতে INDIA জোট বৈঠকে বসবে। তাঁর অভিযোগ, জম্মু ও কাশ্মীরে এর আগের সীমানা পুনর্বিন্যাস বিজেপির সুবিধার জন্য করা হয়েছিল এবং নতুন বিলের উদ্দেশ্য নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

Read Full Story

02:08 PM (IST) Apr 15

West Bengal Election - ভোটবঙ্গে বাড়ছে নির্বাচনী উত্তাপ, কোন জেলায় কত কোম্পানি বাহিনী মোতায়েনের নির্দেশ কমিশনের

West Bengal Election: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোটবঙ্গে এবার নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলো কমিশন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

02:00 PM (IST) Apr 15

Amit Shah On Gorkha - '৩ বার বৈঠক ডাকলেও মমতা যাননি', BJP সরকার হলেই গোর্খা সমস্যার সমাধানের প্রতিশ্রতি শাহের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার বলেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি একবার ক্ষমতায় এলে দার্জিলিংয়ের গোর্খা সমস্যার সমাধানে অগ্রাধিকার দেবে। অতীতে হিংসাত্মক আন্দোলনের জেরে গোর্খা সম্প্রদায়ের নেতা ও কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করে নেবে।

Read Full Story

01:26 PM (IST) Apr 15

কলকাতার চায়না টাউনে ম্যান্ডারিনে প্রচার, বাংলার ভোটে চিনাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেস (টিএমসি) কলকাতার চিনা সম্প্রদায়কে তুষ্ট করার চেষ্টা করছে। দলটি ম্যান্ডারিন ভাষায় সমর্থনের আবেদন জানিয়ে তাদের কাছে পৌঁছেছে। টিএমসি প্রার্থী জাভেদ খান চায়না টাউনে প্রচারকে জোরদার করতে ট্যাংরার দেওয়ালে ম্যান্ডারিন ভাষায় গ্রাফিতি এঁকেছেন।

Read Full Story

01:20 PM (IST) Apr 15

BJP CM List - যোগী আদিত্যনাথ থেকে হিমন্ত বিশ্বশর্মা, সম্রাটের সিংহাসন প্রাপ্তির মাঝে জানুন দেশে বিজেপির মুখ্যমন্ত্রীদের

BJP CM List: দেশজুড়ে এখন গেরুয়া ঝড় চলছে। হরিয়ানা থেকে অরুণাচল প্রদেশ, উত্তর প্রদেশ থেকে মহারাষ্ট্র,গুজরাট থেকে ছত্তিশগড়। দেশের বেশিরভাগ রাজ্য়েই এখন বিজেপির মুখ্যমন্ত্রীরা রয়েছেন। এক নজরে দেখে নিন দেশের বিভিন্ন রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রীদের।

Read Full Story

12:48 PM (IST) Apr 15

Suvendu Adhikari - 'চোরদের' পর এবার 'রাম'-কে সুযোগ দিন-পয়লা বৈশাখে নন্দীগ্রামে বার্তা শুভেন্দুর

পয়লা বৈশাখের দিন নন্দীগ্রামে প্রভাত ফেরি করলেন বিজেপির শুভেন্দু অধিকারী। ১৫ বছরের 'চোর'-এর শাসনের পর এবার 'রাম'-কে একটা সুযোগ দেওয়ার আর্জি জানালেন তিনি। অন্যদিকে, বিজেপির স্মৃতি ইরানি এবং তৃণমূলের কুণাল ঘোষও রাজ্যে প্রচার চালিয়েছেন।
Read Full Story

12:35 PM (IST) Apr 15

আমেরিকার 'কিস্তিমাত'! ইরানের বন্দর আটকে দিয়ে ১০০ বছরের চাল দিল ট্রাম্প প্রশাসন

হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলারের মতে, ইরানের বন্দরগুলিতে আমেরিকার অবরোধ আগামী ১০০ বছরের জন্য বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দেবে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপকে 'কিস্তিমাত' বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, সমুদ্রপথে আমেরিকার এই নিয়ন্ত্রণ ইরানকে এমন এক পরিস্থিতিতে ফেলেছে যেখান থেকে তাদের জেতার কোনও উপায় নেই।
Read Full Story

12:24 PM (IST) Apr 15

৪০০সিসি ইঞ্জিন, ৩টে ডিস্ক ব্রেক, Suzuki Burgman 400 কি শীঘ্রই ভারতে লঞ্চ? ফিচারগুলো দেখুন

Suzuki Burgman 400: সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া সম্প্রতি মুম্বাইয়ের সুজুকি মাতসুরি উৎসবে তাদের বার্গম্যান ৪০০ ম্যাক্সি-স্কুটার প্রকাশ্যে এনেছে। এর আগে, কোম্পানিটি বার্গম্যান স্ট্রিট ১২৫-এর একটি নতুন মডেলও লঞ্চ করেছিল।

Read Full Story

12:21 PM (IST) Apr 15

Ajinka Rahane Fined - টানা হারের পর এবার জরিমানার ঘা খেলেন রাহানে, হতে পারেন নির্বাসিতও

Ajinka Rahane Fined: আইপিএলের ইতিহাসে সবচেয়ে খারাপ মরসুমের পথে কলকাতা নাইট রাইডার্স। ৫টি ম্যাচে খেলে ৪টেতেই হার, এখনও জয়ের মুখ দেখেনি কেকেআর। হারের ক্ষতে এবার অধিনায়কে জরিমানার ঘা। আইপিএল ২০২৬-এ ক্রমশই চাপ বাড়ছে কলকাতা নাইট রাইডার্সের উপর।

Read Full Story

12:02 PM (IST) Apr 15

PM Narendra Modi - পয়লা বৈশাখে বাঙালি আবেগে শান, বাংলায় শুভ নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

PM Modi On Poila Baishak: বাংলা নতুন বছর শুরুর প্রথম দিনেই বাঙালি আবেগে শান দিতে বাংলায় নববর্ষের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একই সঙ্গে রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কী বলেছেন তারা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

12:02 PM (IST) Apr 15

Stock Market Update - সেনসেক্স লাফ দিল ১০০০ পয়েন্ট, নিফটি পৌঁছল ২৪,১৫০-এর উপর! কামব্যাক শেয়ার বাজারের

Stock Market Update: মিডক্যাপ এবং ব্যাঙ্কিং সেক্টর বেশ ভালো জায়গায় আছে। স্বাভাবিকভাবেই, ভারতীয় বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে। নিফটি ৩৫০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে ২৪,০০০ ছাড়িয়ে গেছে। সেনসেক্সও ১,১০০ পয়েন্টের বেশি বেড়ে সূচকটিকে ৭৮,০০০-এর গণ্ডি পার করে দিয়েছে।

Read Full Story

11:55 AM (IST) Apr 15

CBSE Class 10th Results - সিবিএসই-র ক্লাস টেনের রেজাল্ট, কোথায়-কীভাবে দেখবেন? রইল লিঙ্ক

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) খুব শীঘ্রই, সম্ভবত আজ বা কালকের মধ্যেই ২০২৬ সালের ক্লাস টেনের বোর্ড পরীক্ষার (প্রথম সেশন) ফলাফল (CBSE Class 10 Result 2026 date) ঘোষণা করবে।

Read Full Story

11:42 AM (IST) Apr 15

West Bengal Weather - বৈশাখের শুরুতেই কাঠফাটা রোদে হাঁসফাঁস অবস্থা, কবে নামবে স্বস্তির বৃষ্টি?

West Bengal Weather Forecast: বৈশাখের শুরুতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে গরম। সপ্তাহের শুরুতেই গরমের দাপটে নাজেহাল অবস্থা। সারা সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? কবে নাগাদ নামবে বৃষ্টি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

11:38 AM (IST) Apr 15

Home Voting - এবার ঘরে বসেই ভোট! বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের জন্য নতুন ব্যবস্থা কমিশনের

ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বাড়ি থেকে ভোট দেওয়ার সুবিধা চালু করেছে। এই পদক্ষেপের লক্ষ্য হল প্রত্যেক ভোটার যাতে সম্মান ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা।
Read Full Story

11:24 AM (IST) Apr 15

Durga Puja 2026 - এবছর দুর্গাপুজো ৬ দিনের, জেনে ষষ্ঠী থেকে দশমীর পুরো নির্ঘণ্ট

বুধবার পয়লা বৈশাখ। বাংলা নতুন বছর ১৪৩৩ শুরু হয় আজ থেকে। অনেকেই পয়লা বৈশাখে বাড়িতে নিয়ে আসনে নতুন পঞ্জিকা। বাংলায় প্রচলিত দুটি পঞ্জিকার একটি হল সূর্যসিদ্ধান্ত প্রাচীন পঞ্জিকা, অপরটি দৃকসিদ্ধ মত বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা।

Read Full Story

11:17 AM (IST) Apr 15

Gold Price - নববর্ষে উর্ধ্বমুখী সোনার দাম, দেখে নিন আজ কোন শহরে কত টাকায় বিকোচ্ছে সোনা

সোনার দাম প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং সম্প্রতি তা আবার বেড়েছে। এই প্রতিবেদনে কলকাতা সহ ভারতের বিভিন্ন প্রধান শহর যেমন চেন্নাই, মুম্বাই, দিল্লি এবং বেঙ্গালুরুতে আজকের ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার সঠিক দাম উল্লেখ করা হয়েছে।

Read Full Story

10:30 AM (IST) Apr 15

Pakistan News - বিশ্ব রাজনীতিতে ফের মুখ পুড়ল পাকিস্তানের, আমেরিকার সঙ্গে বৈঠকের পর হোটেলের বিল মেটাতে নারাজ শাহবাজ সরকার

Pakistan Hotel Bill News: আন্তর্জাতিক পর্যায়ের মিটিং ডাকলেও হোটেলের বিল মেটাতে অপরাগ আয়োজক দেশ পাকিস্তান। বিশ্ব রাজনীতিতে ফের মুখ পুড়ল পাকিস্তানের। কী ঘটনা ঘটেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

10:03 AM (IST) Apr 15

Taiwan - তাইওয়ানের আকাশে আবার চিনা বিমান, জলসীমায় যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা

বুধবার তাইওয়ানের জলসীমার কাছে ৫টি চিনা বিমান ও ৬টি যুদ্ধজাহাজ দেখা গেছে। এর মধ্যে ৪টি বিমান তাদের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢুকে পড়ে। ঠিক আগের দিনও ৯টি চিনা বিমান ও ৬টি জাহাজ শনাক্ত করেছিল তাইওয়ান।
Read Full Story

09:42 AM (IST) Apr 15

Iran Conflict - 'যুদ্ধ প্রায় শেষের পথে', আলোচনার জট থাকলেও আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করে বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত 'প্রায় শেষের পথে'। যদিও আলোচনা এখনও থমকে আছে। তিনি বিশ্বাস করেন, তেহরান 'ভীষণভাবে' একটি চুক্তি করতে চাইছে। ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
Read Full Story

09:36 AM (IST) Apr 15

West Bengal Election 2026 - বেজে গিয়েছে বঙ্গ বিধানসভা ভোটের দামামা, নির্বাচনে অশান্তি রুখতে চালু হেল্পলাইন নম্বর

West Bengal Election 2026: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের হাতে গোনা আর এক সপ্তাহ বাকি। তার আগেই ভোট অবাধ অবং সুষ্ঠভাবে পরিচালনা করতে এবার ইলেকশন কমিশনের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হলো। এই বিষয়ে কী বলছে কমিশন? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

08:36 AM (IST) Apr 15

West Bengal Weather: কলকাতায় হিটওয়েভ থেকে ৩ জেলায় বৃষ্টি, দেখে নিন পয়লা বৈশাখে কতটা বাড়বে গরম

চৈত্র মাসের মাঝ বরাবর টানা কদিন হয়েছিল বৃষ্টি। কালবৈশাখীর ও বৃষ্টির কারণে শান্ত ছিল পরিবেশ। কিন্তু চলতি সপ্তাহে শুরু থেকে পুরোটা বদলে গিয়েছে আবহাওয়া। তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের।

08:36 AM (IST) Apr 15

আন্দামান সাগরে ট্রলারডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশি-সহ ২৫০ নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

আন্দামান সাগরে ট্রলার ডুবির ঘটনা এল প্রকাশ্যে। এই ঘটনায় অন্তত ২৫০ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। তাঁগের প্রায় সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। এই নিয়ে শোক প্রকাশ করার সঙ্গে উদ্বেগের কথাও জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।


More Trending News