Ajker Bangla News Live: কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে
11:28 PM (IST) May 16
Mohun Bagan vs East Bengal: ঐতিহাসিক এবং ঐতিহ্যের মেগা কলকাতা ডার্বি। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, মাঠে ধুন্ধুমার ফুটবল এবং গ্যালারি জুড়ে গর্জন। গায়ে কাঁটা দেওয়া সেই মুহূর্ত, উত্তেজনার গ্রাফ যেখানে কোনও লিমিট মানে না। এশিয়া তথা পৃথিবীর অন্যতম সেলেবেল ফুটবল প্রোডাক্ট।
10:27 PM (IST) May 16
East Bengal FC vs Mohun Bagan Super Giant: রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বাঙালির আবেগের বড় ম্যাচ। চলতি আইএসএল-এ (Indian Super League 2026) লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে তৃতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট। যে দল রবিবারের এই ম্যাচে জয় পাবে, তারাই চ্যাম্পিয়ন হবে।
09:07 PM (IST) May 16
Habra MLA Debdas Mondal: রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের (West Bengal Election Results 2026) পর নতুন সরকার গঠিত হতেই শাসক দলের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হচ্ছে। এবার উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভায় দুর্নীতির অভিযোগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক দেবদাস মণ্ডল।
07:55 PM (IST) May 16
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণির ভাষা কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা করেছে। ২০২৬ সালের ১৫ মে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে যে, এই সংশোধিত কাঠামোটিকে জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ এবং স্কুল শিক্ষার জন্য জাতীয় পাঠ্যক্রম রূপরেখা (NCF-SE) ২০২৩-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।
07:01 PM (IST) May 16
CM Suvendu Adhikari: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর থেকেই একের পর এক কঠোর ব্যবস্থা নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) খোলনলচে বদলে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছেন। একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর এবার নতুন পদক্ষেপ মুখ্যমন্ত্রীর।
05:59 PM (IST) May 16
নাম না করে ফলতার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভাইপোবাবু বলে কটাক্ষ করেন তিনি। বলেন, কলকাতা পুরসভা থেকে সম্পত্তির তালিকা আনিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, "মাননীয় ভাইপোবাবু, কালকে প্রপার্টির লিস্টটা আনালাম কলকাতা কর্পোরেশন থেকে।"
05:58 PM (IST) May 16
Bangkok Train Crash তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৮ জনের। আহত হয়েছেন আরও ২৫ জনের বেশি। শনিবার বিকেলে শহরের ব্যস্ত আসোক-দিন দ্যাং রোড এলাকায় একটি মালবাহী ট্রেন সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই একটি সরকারি বাসে।
05:57 PM (IST) May 16
Hockey News: ভারতে বিভিন্ন খেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট ফেডারেশনের প্রধান বা কোচের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নতুন কিছু নয়। এবার জাতীয় অনূর্ধ্ব-১৮ হকি দলের কোচের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিল হকি ইন্ডিয়া (Hockey India)।
05:30 PM (IST) May 16
রাজ্যে একটি সবুজ, আধুনিক এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে নীতি বাস্তবায়নের ফলে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার উল্লেখযোগ্যভাবে উৎসাহিত হবে, দূষণ কমবে।
04:36 PM (IST) May 16
Kolkata Knight Riders vs Gujarat Titans: চলতি আইপিএল-এ (IPL 2026) প্লে-অফের যোগ্যতা অর্জনের সম্ভাবনা কম। তবে অঙ্কের বিচারে এখনও লড়াইয়ে আছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটানসের বিরুদ্ধে জয় পেলে প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা বজায় থাকবে। অন্যদিকে, গুজরাট এই ম্যাচে জয় পেলেই সরকারিভাবে প্লে-অফের যোগ্যতা অর্জন করবে।
03:53 PM (IST) May 16
আপনি যদি এমন একটি স্কুটার খুঁজে থাকেন যা স্টাইল, গতি এবং উন্নত ফিচারের এক দারুণ সমন্বয় প্রদান করে, তবে ১৫০সিসি সেগমেন্টের এই চারটি স্কুটার আপনার জন্য উপযুক্ত হতে পারে।
03:49 PM (IST) May 16
Trump Taiwan:চিন সফরের পরেই তাইওয়ান নিয়ে সুর বদল করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়েছেন, তাইওয়ানের স্বাধীনতার জন্য আমেরিকা ৯,৫০০ মাইল পাড়ি দিয়ে যুদ্ধ করতে যাবে না।
03:39 PM (IST) May 16
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক নয়া কাজ করে চলেছেন শুভেন্দু অধিকারী। এবার পুলিশ কর্তাদের পোস্টিং নিয়েও বড় পদক্ষেপ রাজ্য সরকারের। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
03:23 PM (IST) May 16
গুজরাতের মোরবিতে বাড়িভাড়া দিতে না পারায় বাড়ির মালিককে দিয়ে নিজের স্ত্রী ও নাবালিকা কন্যাকে বারবার ধর্ষণ করানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। বাড়ি মালিকের সঙ্গে এই বিষয়ে একটি গোপন চুক্তি করেছিল ওই ব্যক্তি। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
03:23 PM (IST) May 16
7th pay commission: সপ্তম বেতন কমিশন কার্যকর হলে রাজ্য সরকারি কর্মীদের বেতন কতটা বাড়বে? ফিটমেন্ট ফ্যাক্টরের কারণে বেতন আর মহার্ঘ ভাতা অকটাই বাড়বে।রইল হিসেব।
03:17 PM (IST) May 16
Trophy Chor Mohsin Naqvi: পশ্চিমবঙ্গে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ এবং ফল প্রকাশের (West Bengal Assembly Elections 2026) পর থেকে 'মাছ চোর,' 'ফাইল চোর' গান অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভি আমেদাবাদে (Ahmedabad) এলে তাঁকে উদ্দেশ্য করে 'ট্রফি চোর' গান বাঁধা যেতে পারে।
02:16 PM (IST) May 16
Suvendu Adhikari: জঙ্গি সংগঠন আল কায়দার নাম করে ভবানীপুর থানায় শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি। গার্ডেনরিচ থেকে গ্রেফতার ১।
01:57 PM (IST) May 16
পূর্ববর্তী সরকারের মেয়াদে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে ২০১১ সাল থেকে রাজ্যে ইস্যু করা সমস্ত জাতিগত শংসাপত্র (Caste Certificates) পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর শুক্রবার সমস্ত জেলাশাসককে একটি চিঠি পাঠিয়েছে এবং তাতে পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে।
01:43 PM (IST) May 16
Gold Price Today: সপ্তাহ শেষে শনিবারে এক লাফে অনেকটা কমলো সোনার দাম। ১৬ মে কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
01:29 PM (IST) May 16
শান্তি আলোচনা অনিশ্চয়তার মুখে পড়ায়, মার্কিন কর্তারা ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরুর পরিকল্পনা তৈরি করেছেন বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে 'দ্য নিউ ইয়র্ক টাইমস'। সামরিক সমাধানের লক্ষ্যে এই নতুন তোড়জোড় শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন সফর শেষ হওয়ার পর।
12:48 PM (IST) May 16
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাঁদের মহার্ঘ ভাতার (Dearness Allowance) নিয়মিত বৃদ্ধি পেয়ে থাকেন। তবে, অষ্টম বেতন কমিশন সংক্রান্ত আলোচনা যখন জোরদার হচ্ছে, তখন কর্মচারী সংগঠনগুলো আরও গুরুত্বপূর্ণ কিছু দাবি উত্থাপন করছে।
12:36 PM (IST) May 16
RGKar Case: আরজিকর মেডিক্যাল কলেজের চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনা নতুন করে তদন্ত শুরু হয়েছে। নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তিনজন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে এবং তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এই নতুন পদক্ষেপে অভয়ার পরিবার ও গোটা কলকাতা সুবিচারের আশায় বুক বাঁধছে।
12:31 PM (IST) May 16
NTA Dissolution:NEET-UG 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (NTA) ভেঙে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে গেল ডাক্তারদের সংগঠন ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট (UDF)। তাদের দাবি, বর্তমান NTA-কে বাতিল করা হোক
12:08 PM (IST) May 16
ISIS Leader: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নাইজেরিয়ার সেনার সঙ্গে মিলে মার্কিন সেনা ISIS-এর সেকেন্ড-ইন-কমান্ডকে খতম করেছে। ট্রাম্পের দাবি, আবু-বিলাল আল-মিনুকি নামে ওই জঙ্গি আফ্রিকায় লুকিয়ে ছিল।
11:59 AM (IST) May 16
Dilip Mondal News: পালানোর পর যাতে সহজে তাঁকে চিহ্নিত করা না যায়, সেই কারণেই পোশাক বদলে ফেলেন তৃণমূল বিধায়ক বলে সূত্রের দাবি। জানা গিয়েছে, এলাকার এক ব্যক্তির কাছ থেকে আকাশি রঙের টি-শার্ট জোগাড় করে পরে নেন তিনি। তারপর কী হলো? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
11:43 AM (IST) May 16
আন্দামান ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বর্ষার আগমনের জন্য পরিস্থিতি অনুকূল। আবহাওয়া দফতর জানিয়েছে যে, ১৬ মে এখানে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এসে যাবে। ২৬ মে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।
11:10 AM (IST) May 16
Annapurna Bhandar: ২০২৬ সালের ১লা জুন থেকে এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে। ফর্ম ফিল-আপ করার সম্ভাব্য প্রক্রিয়া এবং প্রয়োজনীয় তথ্যের একটি সম্পূর্ণ বিবরণ নিচে দেওয়া হলো:
10:51 AM (IST) May 16
Annapurna Bhandar DBT Link Update: জুনের প্রথম সপ্তাহেই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের তিনহাজার টাকা। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক (Direct Beneficiary Account) না থাকলে কী মিলবে না টাকা? কীভাবে করবেন লিঙ্ক? জানুন বিশদে…
10:42 AM (IST) May 16
7th Pay Commission WB: পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশনের জন্য অপেক্ষা করছেন। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির ফলে কর্মচারীদের মধ্যে আশা জেগেছে যে শীঘ্রই তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।
10:38 AM (IST) May 16
TMC Leader Arrest: পুনর্নির্বাচনের ঠিক পাঁচদিন আগে ফলতা থেকে গ্রেফতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ সইদুল খান। তিনিও আরেক তৃণমূল নেতা। ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সইদুল খানকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং রাজনৈতিক হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
09:47 AM (IST) May 16
SUVENDU ADHIKARI: মুখ্যমন্ত্রী হয়েই শুভেন্দু অধিকারী রাজ্যের মানুষের জন্য একই সঙ্গে ২টি প্রকল্প চালু করছেন। আগামী ১ জুন থেকেই ১০০ দিনের কাজ ও জনতার দরবারে- দুটি প্রকল্পই কার্যকর হবে বলেও নবান্ন সূত্রে খবর।
09:40 AM (IST) May 16
Swapna Barman News: রাতের অন্ধকারে পুড়ে ছাই অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলিট তথা বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজিত প্রার্থী স্বপ্না বর্মনের। কীভাবে তার বাড়ি পুড়ল সেই বিষয়ে কিছু জানা যায়নি। কী বলছেন রাজগঞ্জের তৃণমূলের পরাজিত প্রার্থী? জানুন বিশদে…
09:03 AM (IST) May 16
Suvendu Adhikari News: ডবল ইঞ্জিনের সরকার বাংলায় ক্ষমতায় এসেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী শুভেন্দু অধিকারী। এসএসকেএমে বৈঠকে স্বাস্থের হাল ফেরাতে একগুচ্ছ সিদ্ধান্ত নিলেন বাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। কী বলছেন তিনি? জানুন আরও…
08:41 AM (IST) May 16
Donald Trump: ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে। কিন্তু মুনিরের দাবি ছিল, ভারতই আমেরিকার কাছে মধ্যস্থতার জন্য গিয়েছিল। মার্কিন নথি বলছে অন্য কথা।
08:33 AM (IST) May 16
ফের গণধর্ষণের ঘটনা ঘটল এদেশে। গোয়ালিয়রের এক নাবালিকাকে অপহরণ করে বেঙ্গালুরু নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার গ্রেফতার হয়েছে পাঁচ জন। ধৃতদের মধ্যে দুজন মহিলা। এই ঘটনার সঙ্গে জড়িত আরও একজন অভিযুক্ত পলাতক। চলছে তার খোঁজ।
08:32 AM (IST) May 16
রাজ্যে নির্বাচনী হাওয়া থিতিয়ে আসতেই এক চাঞ্চল্যকর আইনি মোড়। এবার FIR দায়ের হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। FIR রুজু করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। রাজ্য পুলিশের ইতিহাসে সম্ভবত এই প্রথন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ। রাজীব সরকার নামে এক সমাজকর্মীর লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই মামলা দায়ের করেছে।