কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

12:01 AM (IST) Jun 18
Modi Trump Meeting 2026: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন, বাণিজ্য চুক্তির শর্ত নিয়ে দর কষাকষির ক্ষেত্রে নরেন্দ্র মোদী অত্যন্ত দক্ষ। এরপরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, "নরেন্দ্র মোদীর ভারতে যদি হামলা হয়, তাহলে নয়াদিল্লির পাশে দাঁড়াবে আমেরিকা। যদি কেউ এই মানুষটিকে আক্রমণ করে, আমরা অবশ্যই সেখানে থাকব।’’
11:40 PM (IST) Jun 17
Annapurna Bhandar Scheme: ইতিমধ্যেই ১ কোটিরও বেশি আবেদন জমা পড়েছে সরকারের কাছে। সেগুলিকে খতিয়ে দেখা হচ্ছে। চলছে ভেরিফিকেশনের কাজ। যোগ্যদের বেছে নেওয়া হবে। তারা সবাই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। নিঃসন্দেহে রাজ্যের মহিলাদের জন্য বড় খবর (Annapurna Bhandar Scheme)।
11:19 PM (IST) Jun 17
India vs Netherlands: এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ডাচরা। আর ব্যাট করতে নেমেই বিধ্বংসী হয়ে ওঠেন ভারতীয় ব্যাটাররা। ওপেনার স্মৃতি মান্ধানা খেলেন ৪৭ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস। ১১টি চার এবং ১টি ছয় মারেন তিনি। স্ট্রাইক রেট ১৫৭.৪৫।
10:17 PM (IST) Jun 17
IND vs AFG ODI: এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আফগানরা। আর প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে, ভারত ৪০২ রান তোলে। বিধ্বংসী ব্যাটিং করেন দলের অধিনায়ক শুভমান গিল এবং ঈশান কিষাণ।
06:41 PM (IST) Jun 17
Mohun Bagan Transfer Update: সবুজ মেরুনে সই করছেন বিখ্যাত এক সেন্ট্রাল মিডফিল্ডার (mohun bagan transfer news)। সূত্রের খবর, কথাবার্তা প্রায় চূড়ান্ত। মোহনবাগানে আসছেন নতুন সেন্ট্রাল মিডফিল্ডার।
05:54 PM (IST) Jun 17
রান্নাঘরে পড়ে থাকা পচা ডিম দেখেই নাকে রুমাল দিয়ে ডাস্টবিনে ফেলে দেন তো? দাঁড়ান! পচা ডিম খাওয়া বিপজ্জনক হলেও বাগান, গাছ, এমনকি ঘরের কিছু কাজে দারুণ কাজে লাগে। এতে থাকা নাইট্রোজেন, সালফার, ক্যালসিয়াম গাছের ‘সুপারফুড’। তবে ব্যবহারের সময় গ্লাভস-মাস্ক মাস্ট। কীভাবে নিরাপদে ব্যবহার করবেন, রইল ৫টি জোগাড়।
05:22 PM (IST) Jun 17
India vs Afghanistan Series: দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে প্রত্যাশিতভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে জয় পাওয়ার পর প্রথম ওডিআই ম্যাচেও জয় পেয়েছেন শুবমান গিলরা (Shubman Gill)। বুধবার সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচেও জয়ের পথে ভারতীয় দল।
04:24 PM (IST) Jun 17
Aroop Biswas Messi controversy: জানা যাচ্ছে, মেসির টিমের একজন ইমেইল করে বিধাননগরের পুলিশ কমিশনারকে এই তথ্য দিয়েছেন। প্রসঙ্গত তিনি গত ডিসেম্বর মাসের ‘গোট ট্যুর’-এ মেসির পরামর্শদাতা হিষেবে দায়িত্বে ছিলেন। সেইদিন যুবভারতীতে তিনি নিজেও মেসির সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন।
04:18 PM (IST) Jun 17
Iraqi captain Aymen Hussein: ৪০ বছর পর ফের বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে (FIFA World Cup 2026) খেলার যোগ্যতা অর্জন করেছে ইরাক। চলতি বিশ্বকাপে দলের অধিনায়ক আয়মেন হুসেন। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নরওয়ের (Norway) কাছে ১-৪ হেরে হেরে গিয়েছে ইরাক। দলের হয়ে একমাত্র গোল করেছেন আয়মেন।
03:58 PM (IST) Jun 17
03:53 PM (IST) Jun 17
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলা ৩,০০০ টাকা করে পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৫ লক্ষ আবেদনকারীর নাম নথিভুক্ত হয়েছে বলে দাবি। এখনও যাঁরা টাকা পাননি, তাঁদের জন্যও আশার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
03:41 PM (IST) Jun 17
Gold Storage Rules: ব্যাঙ্ক লকারে সোনা রাখার কোনো নির্দিষ্ট সীমা RBI নির্ধারণ করেনি। বাড়িতে সোনা রাখার ক্ষেত্রে আয়কর বিভাগের নির্দিষ্ট নিয়ম রয়েছে। মূল্যবান গয়নার জন্য আলাদা বিমা করানো বুদ্ধিমানের কাজ।
03:18 PM (IST) Jun 17
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। এবার আরও ২ শতাংশ ডিএ বাড়ানো হল তাঁদের। জুলাই থেকেই মিলবে বর্ধিত ডিএ। রাজ্য সরকার মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সেই ডিএ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
02:31 PM (IST) Jun 17
FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে প্রথমবার ৪৮ দলকে খেলার সুযোগ দিয়েছে ফিফা। এই নিয়মের সুযোগ নিয়ে একাধিক দল প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলছে। তাদের অন্যতম জর্ডন (Jordan)। ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকালে বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার (Austria) বিরুদ্ধে খেলল জর্ডন।
02:13 PM (IST) Jun 17
Telegram Ban: নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে কেন্দ্র সরকারের জারি করা অস্থায়ী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হল জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। কেন্দ্রের নির্দেশে ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের পরিষেবা ব্লক রাখা হয়েছে।
01:44 PM (IST) Jun 17
গ্রেফতার তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার পুরনো একটি মামলায় তাঁকে গ্রেফতার করে কোচবিহার জেলা পুলিশ। ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে।
01:36 PM (IST) Jun 17
West Bengal Holiday: ২৬ জুন থেকে পড়ছে টানা ছুটি! কবে কবে বন্ধ সব কিছু? জেনে নিন বড় আপডেট
01:27 PM (IST) Jun 17
মরশুমের ইলিশ ঢুকল বাংলায়। সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ১৪ জুন গভীর রাত থেকে সমুদ্রে নেমেছেন মৎস্যজীবীরা। ট্রলার নিয়ে বেরিয়ে পড়েছেন তাঁরা। কয়েকটি ট্রলার ইতিমধ্য়েই মাছ নিয়ে পাড়ে ফিরেছে।
01:25 PM (IST) Jun 17
High Speed Bullet Train News: মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে ইতিহাস গড়তে চলেছে ভারতীয় রেল। ২১ কিমি দীর্ঘ সমুদ্রের নিচের টানেল সহ গোটা রুটেই প্রথমবার ব্যবহার হচ্ছে ‘টানেল হুড’ প্রযুক্তি।
01:17 PM (IST) Jun 17
Shiv Sena UBT Split: মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তৃণমূলের পর এ বার উদ্ধব ঠাকরের শিবসেনায় ভাঙন। ফের ভাঙতে চলেছে উদ্ধব ঠাকরের সেনা। ২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেস ও শারদ পাওয়ারের সঙ্গে জোট গড়ে লড়ে মহরাষ্ট্রে ৯টি আসনে জিতেছিল উদ্বব ঠাকরের শিবসেনা।
01:08 PM (IST) Jun 17
Argentina Vs Algeria: ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকালে বিশ্বকাপ ফুটবল ২০২৬ (FIFA World Cup 2026) অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু এই ম্যাচেই আর্জেন্টিনার অধিনায়ককে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
12:55 PM (IST) Jun 17
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ঘোষণা করেছে যে 'ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড' (USINDOPACOM) আনুষ্ঠানিকভাবে তার আগের নাম 'ইউএস প্যাসিফিক কমান্ড' (USPACOM)-এ ফিরে যাচ্ছে। এর মাধ্যমে সাত দশকেরও বেশি সময় ধরে ব্যবহৃত সেই পুরনো নামেই এই সামরিক কমান্ডটি পুনরায় পরিচিত হবে।
12:24 PM (IST) Jun 17
11:54 AM (IST) Jun 17
আত্মসমর্পণ করলেন মাওবাদী নেত্রী শকুন্তলা মাহাতো ওরফে পুষ্পা। আজ কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন তিনি। ২০০১ সালে কালচারাল মাও এস্টেটের মেম্বার হিসেবে জয়েন করেন শকুন্তলা। পরে ঝাড়খণ্ড ওড়িশা বর্ডারে কাজে জড়ান। সেখান থেকেই বাংলায় কিছু মাওবাদী কার্যকলাপ চালাতেন।
11:17 AM (IST) Jun 17
নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করলেও জুনের প্রথম দুই সপ্তাহেই বৃষ্টির ঘাটতি বাংলায়। উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের অবস্থা এখন চাতক পাখির মতোই। যার জেরে অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘেমে নেয়ে একাকার হতে হচ্ছে।
10:51 AM (IST) Jun 17
রাজ্যের প্রশাসনিক ক্ষমতা বদলের পর এবং নতুন সরকারের আগমনে সরকারি কর্মচারীদের মনে নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে। এবার কি আসতে চলেছে বহু প্রতীক্ষিত সপ্তম বেতন কমিশন! লাখ টাকার ওপরে হতে পারে বেসিক বেতন। জুনেই ঘোষণা?
10:30 AM (IST) Jun 17
10:08 AM (IST) Jun 17
মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ঘটেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর অংশ হিসেবে, ইরান হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের তেল ও গ্যাসের চাহিদা মেটানোর জন্য এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে মার্কিন নৌবাহিনীর অবরোধ তুলে নিয়েছেন। এর প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান।
09:55 AM (IST) Jun 17
জি৭ সম্মেলনে কি ম্যাক্রোঁ-ট্রাম্পের বৈঠক সত্যিই খুব কঠিন ছিল? গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের রহস্যময় মন্তব্যের আসল অর্থ কী? হট মাইকে ফাঁস হওয়া নেতাদের ব্যক্তিগত আলাপচারিতা কি ভবিষ্যতের কোনও বড় কূটনৈতিক চালের ইঙ্গিত দিচ্ছে? মেলোনি, জেলেনস্কি এবং অন্য নেতাদের এই সব কথাই বা কীসের সঙ্কেত?
09:42 AM (IST) Jun 17
Donald Trump On Israel: ফ্রান্সে G-7 সম্মেলনের মাঝেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধ তুঙ্গে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, তাঁর জন্যই নাকি ইজরায়েল এখনও টিকে আছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
09:27 AM (IST) Jun 17
সূত্রের খবর অনুযায়ী, উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদদের আজ শ্রীকান্ত শিন্ডের দিল্লি বাসভবনে বৈঠক করার কথা রয়েছে। এই বৈঠকে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং শ্রীকান্ত শিন্ডের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সূত্রের আরও খবর, বৈঠকের পর এই সাংসদরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে পারেন।
09:22 AM (IST) Jun 17
Malda News: তৃণমূল নয়চ এবার খোদ সিপিএম নেতার বিরুদ্ধে উঠল কাটমানি নেওয়ার অভিযোগ। কোথায় ঘটেছে এই ঘটনা? ঠিক কী অভিযোগ উঠেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
09:00 AM (IST) Jun 17
Kolkata Traffic Update News: আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দেবেন কলকাতার রেড রোডে আয়োজিত বিশ্ব যোগা দিবসের অনুষ্ঠানে। কেমন থাকবে এই কদিন কলকাতার ট্রাফিক? দেখুন ফটো গ্যালারিতে…
08:44 AM (IST) Jun 17
বাসের স্টিয়ারিং হাতে রাস্তায়। শুধু কি তাই? এই দু-হাত দিয়েই করেছেন ইলেকট্রিশিয়ানের কাজ। এবার সেই দু-হাত দিয়েই রক্ষা করলেন নিজের দেশকে (Vozinha Cabo Verde World Cup 2026)। ভাবা যায়? আজ কথা বলছি, সেই দুর্ভেদ্য অতন্দ্র প্রহরীকে নিয়ে।
08:43 AM (IST) Jun 17
Argentina Vs Algeria: অধরা বলে কি কিছুই থাকবে না লিওনেল মেসির (Lionel Messi)? একজন ফুটবলারের পক্ষে যা যা রেকর্ড গড়া সম্ভব, সবই কি তিনি গড়ে তারপর অবসর নেবেন? এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) আর্জেন্টিনার প্রথম ম্যাচেই যে পারফরম্যান্স দেখালেন, তাতে অনুরাগীদের এই স্বপ্নই দেখাচ্ছেন লিও। ২০০৬ সাল থেকে তিনি বিশ্বকাপে খেলছেন। এতদিন হ্যাটট্রিক করা হয়নি। এবার প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিরুদ্ধে সেই অধরা হ্যাটট্রিক করে ফেললেন। জার্মানির (Germany) মিরোস্লাভ ক্লোজার (Miroslav Klose) সঙ্গে যুগ্মভাবে বিশ্বকাপে ইতিহাসে ১৬ গোল করে ফেললেন মেসি। আর এক গোল করলেই এককভাবে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলদাতা হয়ে যাবেন আর্জেন্টিনার অধিনায়ক। গ্রুপ পর্বেই হয়তো তিনি সেই রেকর্ড গড়ে ফেলবেন।