LIVE NOW
Published : Mar 18, 2026, 08:22 AM ISTUpdated : Mar 18, 2026, 10:15 PM IST

Ajker Bangla News Live: পৃথিবীকে সারাজীবন আলো দিতে জাপানের নতুন পরিকল্পনা, কী এই 'লুনা রিং'?

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Luna Ring Japan to build Lunar Ring that could power Earth

10:15 PM (IST) Mar 18

পৃথিবীকে সারাজীবন আলো দিতে জাপানের নতুন পরিকল্পনা, কী এই 'লুনা রিং'?

না রিং প্রকল্প অনুযায়ী চাঁদের নিরক্ষরেখা বরাবর একটি বিশাল সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা করা হবে। আর সেই পরিকল্পনা অনুযায়ী, সৌর বলয়ের প্রস্থ হবে মোটামুটি ২৫০ মাইল এবং এটি চাঁদের চারদিকে প্রায় ৬৮০০ মাইল জুড়ে বিস্তৃত হবে। আর পুরো বলয়জুড়ে থাকবে অসংখ্য সৌর প্যানেল।

 

Read Full Story

10:14 PM (IST) Mar 18

BJP - বিজেপি-র বৈঠকের পর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ, ক্যানিংয়ে কাঠগড়ায় শাসক দল

BJP vs AITC: বিধানসভা নির্বাচন (2026 West Bengal Legislative Assembly Election) যত এগিয়ে আসছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই দক্ষিণ ২৪ পরগনাতেও উত্তেজনা বাড়ছে। এই জেলা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এখানে এবার লড়াই করার চেষ্টা করছে বিজেপি। ফলে ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

Read Full Story

10:09 PM (IST) Mar 18

শুধু ইনজেকশনই নয় , ডায়াবেটিসের জন্য এবার ইনসুলিন ইনহেলারও উপযুক্ত

ভারতের বাজারে সুই-মুক্ত ইনসুলিন ইনহেলার (Inhaled Insulin) নিয়ে এল ওষুধ নির্মাতা সংস্থা সিপলা (Cipla)। যা ডায়াবেটিস রোগীদের জন্য বড় স্বস্তি। আমেরিকার ম্যানকাইন্ড কর্পোরেশনের তৈরি এই দ্রুত-কার্যকরী ইনসুলিন পাউডার (Afrezza) খাবারের শুরুতে ইনহেলারের মাধ্যমে শ্বাস নিয়ে নেওয়া হয়।

Read Full Story

09:00 PM (IST) Mar 18

West Bengal Elections 2026 - ময়নাগুড়িতে প্রার্থী ঘোষণা, লড়াইয়ে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল

2026 West Bengal Legislative Assembly Election: বিধানসভা নির্বাচনের আগে ফের পৃথক রাজ্যের দাবি তুলতে শুরু করেছে গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha) ও কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (Kamatapur State Demand Council)। এই দুই গোষ্ঠী এখন একজোট হয়েছে। ফলে উত্তরবঙ্গের (North Bengal) রাজনীতিতে নতুন মোড় দেখা যাচ্ছে।

Read Full Story

07:50 PM (IST) Mar 18

LPG ATM - 'খালি আনুন, ভরা নিন', এবার LPG ATM চালু হল এই শহরে, ২৪ ঘণ্টা পরিষেবা

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বিশ্বব্যাপী তেল ও গ্যাস সঙ্কটের আকারে অনুভূত হয়েছে। ভারতে, সাম্প্রতিক দিনগুলিতে এলপিজির তীব্র ঘাটতি দেখা গেছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গ্যাস এজেন্সিগুলির বাইরে দীর্ঘ লাইন দেখা গেছে। এরই মধ্যে, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) গুরুগ্রামে একটি এলপিজি এটিএম চালু করে উল্লেখযোগ্য স্বস্তি দিয়েছে।

 

Read Full Story

07:44 PM (IST) Mar 18

Rudranil Ghosh Shibpur - শিবপুরে জিতে প্রথমবার বিধায়ক হতে পারবেন রুদ্রনীল? কী বলছে অঙ্ক

Rudranil Ghosh Shibpur: দক্ষিণ কলকাতার ভবানীপুর থেকে একবারে সোজা হাওড়ার শিবপুর। আরও একটা 'পুর'-এ নির্ধারিত হবে বিজেপির নেতা-অভিনেতা রুদ্রনীল ঘোষের ভাগ্য। ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রুদ্র সোশ্য়াল মিডিয়ায় দলের হয়ে ভাল কাজ করছেন।

Read Full Story

07:14 PM (IST) Mar 18

I-PAC Case - 'ইডি-র তল্লাশিতে মুখ্যমন্ত্রীর বাধাদান সুখকর নয়,' কড়া বার্তা সুপ্রিম কোর্টের

I-PAC Case: ৮ জানুয়ারি আইপ্যাকের দফতরে ইডি-র তল্লাশির (ED raid) সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও রাজ্য সরকারের (West Bengal Government) ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার এই মামলার শুনানিতে শীর্ষ আদালত যা বলেছে, তা মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের পক্ষে অস্বস্তিকর।

Read Full Story

06:46 PM (IST) Mar 18

তাড়া তাড়া নোটের বান্ডিল, ভোটের আগে অসমের ব্যবসায়ীর গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার আলিপুরদুয়ারে

গাড়ির ছাদ, ভেতরের এখান সেখান থেকে বেরিয়ে আসছে ৫০০ ও ১০০ টাকার নোট। সব মিলিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরের ১৩ নম্বর ওয়ার্ডের চৌপথি এলাকার বক্সা-ফিডার রোডে। গাড়িটি অসমের বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আদর্শ আচরণবিধি কার্যকর হতেই কড়া তল্লাশি শুরু হয়।

Read Full Story

06:03 PM (IST) Mar 18

West Bengal News - ভোটের মুখে পৃথক রাজ্যের দাবি, একজোট গোর্খা জনমুক্তি মোর্চা-কামতাপুর

Gorkha Janmukti Morcha: এবারের বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে ফের পাহাড়ের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে গোর্খা জনমুক্তি মোর্চা। একইসঙ্গে কামতাপুর স্টেট ডিম্যান্ড কাউন্সিলও (Kamatapur State Demand Council) প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে।

Read Full Story

05:46 PM (IST) Mar 18

অনিশ্চিত প্যাট কামিন্স, দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা সানরাইজার্স হায়দরাবাদের

দলের অধিনায়কের নাম জানিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। ইশান কিশানের কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। প্যাট কামিন্স আইপিএল ২০২৬-এর শুরুর দিকের কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। এই পেসার বর্তমানে পিঠের চোট থেকে সেরে উঠছেন। এই চোটের কারণেই তিনি অ্যাশেজ টেস্ট সিরিজের মাত্র একটি ম্যাচে অংশ নিতে পেরেছিলেন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকেও ছিটকে গিয়েছিলেন।

Read Full Story

05:31 PM (IST) Mar 18

WhatsApp Calls-এ আসছে নতুন ফিচার! নয়া নয়েজ ক্যান্সেলেশন ফিচারে ভিড়ে থাকলেও শোনা যাবে স্পষ্ট

হোয়াটসঅ্যাপ শীঘ্রই তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন নয়েজ ক্যান্সেলেশন ফিচার আনতে চলেছে। এই ফিচারটি ভয়েস এবং ভিডিও কলের সময় পারিপার্শ্বিক কোলাহল স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেবে, যার ফলে অপর প্রান্তের ব্যক্তির কণ্ঠস্বর আরও স্পষ্ট শোনা যাবে। 

Read Full Story

04:52 PM (IST) Mar 18

Share Market - বুধবারেও চাঙ্গা বাজার! নেপথ্যে কোন সেক্টর? আগামীকাল কেমন থাকবে বাজার?

টানা চতুর্থ দিনের মতো দেশীয় শেয়ার বাজার লাভের মুখ দেখেছে, যার নেতৃত্বে ছিল আইটি এবং অটোমোবাইল খাতের শেয়ার। সেনসেক্স ৬৩৩.২৯ পয়েন্ট বেড়ে ৭৬,৭০৪.১৩ পয়েন্টে এবং নিফটি ৫০ ২৩,৭৭৭.৮০ পয়েন্টে বন্ধ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বিক্রির পর পুনরায় ক্রয় এবং মিড-ক্যাপ ও স্মল-ক্যাপ শেয়ারের মূল্যবৃদ্ধি এই উত্থানকে সমর্থন করছে।
Read Full Story

04:42 PM (IST) Mar 18

Pakistan Crisis - তেল নেই, আটা নেই, এখন আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ, পাকিস্তানের হাল পুরোই বেহাল

চলমান মার্কিন-ইরান যুদ্ধ তেল সঙ্কটকে আরও গভীর করেছে, যা পাকিস্তানকে আরও বিপাকে ফেলেছে। একদিকে,  ঋণ ক্রমাগত বাড়ছে। তার পরে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ। ত্রিমুখী আঘাত পাকিস্তানের তেল সম্পদ নিঃশেষ করে দিয়েছে। ইরানে যুদ্ধের ফলে পাকিস্তানে তেল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ মুদ্রাস্ফীতি বাড়িয়ে অর্থনৈতিক সঙ্কটকে আরও তীব্র করেছে।

Read Full Story

04:17 PM (IST) Mar 18

Humayun Kabir - শুভেন্দুর পর এবার দুটি কেন্দ্রে লড়ার ঘোষণা হুমায়ুন কবীরের, ভবানীপুর JUPর টিকিটে কে লড়ছেন

Humayun Kabir: শুভেন্দু অধিকারী-র মত এবার রাজ্যের আরও এক নেতা দুটি আসন থেকে আসন্ন নির্বাচনে লড়তে চলেছেন। তৃণমূল ছেড়ে নিজের দল 'জনতা উন্নয়ন পার্টি'(Janata Unnayan Party) খুলে বিধানসভা নির্বাচনে মোট ১৮২টি আসনে লড়বেন বলে জানালেন হুমায়ুন কবীর।

Read Full Story

04:17 PM (IST) Mar 18

Russia Oil Tanker - মাঝপথে ইউ-টার্ন, চিন ছেড়ে ভারতে আসছে একাধিক রাশিয়ান তেল টাঙ্কার

একাধিক রুশ তেলবাহী ট্যাঙ্কার দক্ষিণ চিন সাগরে এসে গতিপথ পরিবর্তন করেছে এবং বর্তমানে দ্রুত ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। ট্যাঙ্কারগুলির যাওয়ার কথা ছিল চিন। নয়াদিল্লি মস্কো থেকে তেল আমদানি ব্যাপকভাবে বাড়িয়ে তোলার ওপর জোর দিচ্ছে। ট্র্যাকিং তথ্য অনুযায়ী, 'অ্যাকোয়া টাইটান' (Aqua Titan) নামের ট্যাঙ্কারটি ২১ মার্চ ভারতের নিউ ম্যাঙ্গালোরে পৌঁছনোর কথা রয়েছে।

Read Full Story

03:41 PM (IST) Mar 18

Murshidabad News - ভোটের আগে একাধিক আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক

West Bengal News: রাজ্যে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly Election) আগে মুর্শিদাবাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে সবচেয়ে বেশি নজর রয়েছে। এই জেলায় যেমন সাম্প্রদায়িক উত্তেজনা রয়েছে, তেমনই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমস্যা রয়েছে। ফলে নির্বাচন কমিশনের (Election Commission of India) চিন্তা রয়েছে।

Read Full Story

03:41 PM (IST) Mar 18

Israel-Iran Conflict - তেহরানে ইজরায়েলের বড় হামলা, জবাবে তেল আবিবকে কাঁপিয়ে দিল ইরান

ইজরায়েলি বায়ুসেনা তেহরানে একটি বড়সড় বিমান হানা চালিয়েছে। এই হামলায় একাধিক কমান্ড সেন্টার ও মিসাইল ঘাঁটি ধ্বংস করার দাবি করা হয়েছে। প্রাক্তন শীর্ষ নিরাপত্তা কর্তা আলি লারিজানির মৃত্যুর প্রতিশোধ নিতে ইরানের তরফে তেল আবিবে ব্যাপক মিসাইল হামলার পরই এই পদক্ষেপ নেয় ইজরায়েল।
Read Full Story

03:28 PM (IST) Mar 18

Nepal Helicopter Crash - নেপালে নাটকীয় কায়দায় দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল মরদেহবাহী কপ্টার, ভাইরাল ভিডিও

Nepal Helicopter Crash: নেপালের পূর্বাঞ্চলের খোটাং জেলায় আজ, বুধবার এই চাঞ্চল্যকর হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। স্থানীয় সূত্রে খবর,এয়ার ডায়নেস্টি (Air Dynasty) সংস্থার একটি হেলিকপ্টার ল্যান্ডিং বা অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে।

Read Full Story

02:59 PM (IST) Mar 18

Rohit Sharma - ইমপ্যাক্ট সাব হিসেবে খেলানো হবে না, রোহিতকে নিয়ে কী পরিকল্পনা মুম্বইয়ের?

Rohit Sharma: মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) সফলতম অধিনায়ক রোহিত শর্মা। এই তারকা ব্যাটারের নেতৃত্বেই পাঁচবার আইপিএল জিতেছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সেই রোহিতের কাছ থেকেই নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে। এখন দলের প্রয়োজনে তাঁকে যেমন খুশি ব্যবহার করা হচ্ছে। এবারের আইপিএল-এও (IPL 2026) ঠিক সেটাই হতে চলেছে।

Read Full Story

02:40 PM (IST) Mar 18

West Bengal Weather - কালবৈশাখী তাণ্ডব চালাবে এই জেলাগুলিতে, জানুন ওয়েদারের লেটেস্ট আপডেট

অত্যধিক গরমের হাত থেকে আরও কিছুদিন মুক্তি পাবে বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সেরকম কথা বলছে। কারণ রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী মঙ্গলবার পর্যন্ত বাংলার সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বজ্র্যবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।

Read Full Story

02:16 PM (IST) Mar 18

Gold Price Today - ফের কমল সোনা-রুপোর দাম! বুধবারের রেট কত? বিরাট আপডেট

Gold Price Today: জানুয়ারি মাসে, সোনার দাম সর্বকালের রেকর্ড ছুঁয়ে ফেলে। সেই তুলনায় দাম প্রায় ২১,০০০ টাকা কমেছে। আগে যেখানে দাম ছিল ১,৭৮,৮৫০ টাকা।

Read Full Story

01:26 PM (IST) Mar 18

৩৭ রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হচ্ছে, তাঁরা কত করে পেনশন-কী কী সুবিধা পাবেন?

পশ্চিমবঙ্গের ৫ জন-সহ দেশের বিভিন্ন রাজ্যের ৩৭ জন রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। বুধবার রাজ্যসভায় বিদায়ী সাংসদদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সেখানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "রাজনীতিতে কোনও পূর্ণচ্ছেদ নেই।" 

Read Full Story

01:15 PM (IST) Mar 18

Manirul Islam - তৃণমূলের 'বলির পাঁঠা' মনিরুল ইসলাম! নির্বাচনের টিকিট না পেয়ে বড় ঘোষণা বিধায়কের

Manirul Islam News: ফরাক্কা বিডিও অফিসে SIR ইস্যুতে প্রতিবাদ জানানোয় তাঁকে ‘বলির পাঠা’ করা হয়েছে বলে অভিযোগ করলেন মনিরুল ইসলাম। ভোটের টিকিট না পাওয়ায় ক্ষুদ্ধ তৃণমূলের বিদায়ী বিধায়ক? আর কী বলেছেন তিনি? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

12:55 PM (IST) Mar 18

Madan Mitra - ফের প্রার্থী হয়ে মদন মিত্রর বড় দাবি, মন্দিরে পুজো দিয়ে 'খেলা শুরু'কামারহাটির দাদার

Madan Mitra: আরও একবার ভোটের ময়দানে মদন মিত্র। চতুর্থবার কামারহাটি বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে লড়তে চলেছেন 'ওহ লাভলি'নেতা। এ বার কঠিন লড়াই। দ্বিতীয় স্থানে থাকা বিজেপির সঙ্গে এবার আবার মানস মুখোপাধ্য়ায়কে সিপিএম প্রার্থী করায় মদনের লড়াই কঠিন।

Read Full Story

12:52 PM (IST) Mar 18

WB Assembly Election - আবারও রাজ্য পুলিশে রদবদল কমিশনের, একসঙ্গে ৫ রেঞ্জের DIG বদল

আবারও ভোটের আগে রাজ্য পুলিশে রদবদল করল ভারতের নির্বাচন কমিশন। এ বার একসঙ্গে পাঁচ রেঞ্জের পাঁচ ডিআইজি-কে বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি পদে বদল করা হয়েছে। নতুন ডিআইজি-দের বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে নতুন পদে দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Read Full Story

12:52 PM (IST) Mar 18

WB TMC News - কেউ বিস্ফোরক তো কেউ আবার দিচ্ছেন আবেগঘন বার্তা, কী বলছেন তৃণমূলের বিদায়ী বিধায়করা?

Tmc News: কেউ চারবারের তো কেউ তিনবারের বিধায়কষ তবুও বিধানসভা ভোটে এবার আর মেলেনি টিকিট। নির্বাচনী লড়াইয়ে টিকিট না পেয়ে কী বলছেন তৃণমূলের বিদায়ী বিধায়করা? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

12:51 PM (IST) Mar 18

Jal Jeevan Mission - পানীয় জলের পাইপ দেখভালের দায়িত্বও ঠিকাদারদের, ঘোষণা যোগীর

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাটিলের উপস্থিতিতে জল জীবন মিশন নিয়ে একটি বড় ঘোষণা করা হল। কেন্দ্র ও রাজ্যের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে পানীয় জলের পরিকাঠামো তৈরির পর ঠিকাদারদেরই আগামী ১০ বছর তার রক্ষণাবেক্ষণ করতে হবে।
Read Full Story

12:20 PM (IST) Mar 18

Kabul Attack - শুধু ৪০০ নয়, মৃত্যু আরও বেশি! পাকিস্তানি বর্বরতার পর্দাফাঁস করলেন আফগান মহিলা

পাকিস্তানের বিমান হামলায় কাবুলের একটি নেশামুক্তি হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় ৪০০ জনের মৃত্যুর দাবি করা হচ্ছে। তালিবান সরকারের অভিযোগ, এই হামলায় শত শত নিরীহ মানুষ মারা গেছেন, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করছে। এবার এক আফগান মহিলা পাকিস্তানের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন।
Read Full Story

12:13 PM (IST) Mar 18

Bunker Buster Bombs - একটার ওজন ২২০০ কেজি, ‘বাঙ্কার বাস্টার’ বোমা কী-কতটা ধ্বংসাত্মক?

হরমুজ প্রণালীর কাছে ইরানের ঘাঁটিতে বিধ্বংসী ‘বাঙ্কার বাস্টার’ ফেলেছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর নিকটবর্তী ইরানের উপকূল বরাবর সুরক্ষিত মিসাইল ঘাঁটিতে একাধিক ২,২০০ কেজির ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলা হয়েছে।

Read Full Story

11:27 AM (IST) Mar 18

Flight New Rule - লাগবে না অতিরিক্ত টাকা, প্লেনের ৬০ শতাংশ আসন পছন্দ করতে পারবেন যাত্রীরা

ভারতে বিমান যাত্রীরা শীঘ্রই গোপন বা অতিরিক্ত খরচের ক্ষেত্রে বড় ধরনের স্বস্তি। সরকার এখন সিট নির্বাচনের জন্য ধার্য অতিরিক্ত মাশুল নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নিয়েছে। অসামরিক বিমান চলাচল মন্ত্রক (Ministry of Civil Aviation) এয়ারলাইন অপারেটরদের নির্দেশ দিয়েছে যেন যে কোনও ফ্লাইটের অন্তত ৬০ শতাংশ আসন নির্বাচনের জন্য বিনামূল্যে বরাদ্দ রাখা হয়।

Read Full Story

10:56 AM (IST) Mar 18

Stock Market Update - মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় শেয়ার বাজার! সেনসেক্স লাফাল ৪৫০ পয়েন্টম নিফটি ২৩,৭০০-র উপর

Stock Market Update: ১৯শে মার্চ ধুরন্ধর ২ মুক্তির আগে পিভিআর ইনক্সের শেয়ারের দাম প্রায় ২% বৃদ্ধি পেয়ে লেনদেনে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। প্রোমোটার OFS-এর মাধ্যমে ৫.০১% অংশীদারিত্ব বিক্রি করার পর, সোয়ান ডিফেন্স লোয়ার সার্কিটে অবস্থান করছে। এমএমটিসি-র শেয়ারের দাম ১২%-এরও বেশি বেড়েছে। ডি ডেভেলপমেন্টের শেয়ারের দাম ১০%-এরও বেশি হ্রাস পেয়েছে।

Read Full Story

10:44 AM (IST) Mar 18

Khageswar Roy - বিধানসভা ভোটে খগেশ্বরের প্রতি তৃণমূলের বঞ্চনা, টিকিট না পেয়ে কেঁদে ভাসালেন বিধায়ক

TMC News: প্রার্থী তালিকায় নিজদের নাম না থাকায় এবার হাঁপুস নয়নে কেঁদে ভাসালেন তৃণমূলের চারবারের বিধায়ক। কী বলছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

10:25 AM (IST) Mar 18

Dilip Ghosh - 'ওনার দল দুর্নীতির প্রতীক হয়ে গিয়েছে', মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip Ghosh News: বঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় নিজের নাম ঘোষণা হতেই ফুলফর্মে ভোটের প্রচারে ময়দানে নেমে পড়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কী বলছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

10:00 AM (IST) Mar 18

Gold Price - বিরাট পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট

সোনার দাম প্রতিদিন পরিবর্তন হচ্ছে এবং গত কয়েক মাস ধরে তা বাড়তির দিকে। আজ, গতকালের তুলনায় সোনার দাম কিছুটা কমেছে। এই প্রতিবেদনে কলকাতা সহ ভারতের বিভিন্ন বড় শহরের ২২, ২৪, এবং ১৮ ক্যারেট সোনার বর্তমান দামের তালিকা দেওয়া হয়েছে।
Read Full Story

09:48 AM (IST) Mar 18

WB TMC News - হেভিওয়েট মন্ত্রী থেকে পোড়খাওয়া রাজনীতিক, তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ ৭৪ বিদায়ী বিধায়ক

TMC Candidates List: বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্যের বর্তমান শাসক শিবির তৃণমূল কংগ্রে। দলের তরফে প্রকাশিত প্রার্থী তালিকায় উত্তর থেকে দক্ষিণ রয়েছে চমকের পর চমক। কারা নতুন এলেন? কারা বাদ গেলেন? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

09:20 AM (IST) Mar 18

America Iran Conflict - বেছে বেছে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা, ইরানের হরমুজ প্রণালীর কাছে মিসাইল হানা

America on Iran Blast: যুদ্ধের ১৪ দিন পার। তবুও কিছুতেই থামছে না মার্কিন বনাম ইরান সংঘাত। আর এবার আরও বড় আঘাত হানল আমেরিকা। ইরানের হরমুজ প্রণালীর কাছে মিসাইল ঘাঁটিতে হামলা। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

08:22 AM (IST) Mar 18

বিমান হামলায় প্রয়াত ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজনির, স্বীকার করল ইরান

ভয়ঙ্কর অবস্থা চলছে মধ্যপ্রাচ্যে। বিমান হামলায় মৃত্যু হয়েছে ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজনির। ওই হামলায় মৃত্যু হয়েছে ইরানের বাসিজ বাহিনীর শীর্ষ কম্যান্ডার গোলমোরেজা সোলেমানিরও। মৃত্যু হয়েছে আলি লারিজানির পুত্র মোর্তজাও। স্বীকার করে নিল ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

08:22 AM (IST) Mar 18

বিধানসভা ভোটে টিকিট দেয়নি দল, কী বলেন গায়িকা ইমন চক্রবর্তী থেকে অভিনেতা কাঞ্চন মল্লিক?

দীর্ঘ জল্পনার পর ছাব্বিশের বিধানসভা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল। কিন্তু, জল্পনা সত্যি করেই এবার প্রার্থী তালিকায় নাম দেখা গেল না গায়িকা ইমন চক্রবর্তী থেকে অভিনেতা কাঞ্চন মল্লিকের। এদিকে গত বিধানসভা ভোটে উত্তরপাড়া থেকে জিতে বিধায়ক হয়েছিলেন অভিনেতা কাঞ্চন। অন্যদিকে, মমতা সরকারের হয়ে নানান কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছে ইমনকে। সরকারের হয়ে গানও গেয়েছেন তিনি। সে কারণে অনেকেই মনে করেছিলেন, এবার ভোটের প্রার্থী হবে ইমন। কিন্তু, সদ্য প্রকাশিত প্রার্থী তালিকায় নাম নেই তাঁর। এবার এই নিয়ে মুখ খুললেন গায়িকা ইমন চক্রবর্তী ও অভিনেতা কাঞ্চন মল্লিক।


More Trending News