LIVE NOW
Published : Aug 30, 2026, 09:29 AM ISTUpdated : Aug 30, 2026, 10:58 PM IST

Ajker Bangla News Live: CPIM West Bengal - বিজেপির বিরুদ্ধে লড়াইতে মাঝে আর কেউ নেই! কল্যাণী থেকে হুঁশিয়ারি সিপিএম-এর, কী বার্তা দলেন সেলিম-মীনাক্ষীরা?

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

CPIM West Bengal

10:58 PM (IST) Aug 30

CPIM West Bengal - বিজেপির বিরুদ্ধে লড়াইতে মাঝে আর কেউ নেই! কল্যাণী থেকে হুঁশিয়ারি সিপিএম-এর, কী বার্তা দলেন সেলিম-মীনাক্ষীরা?

CPIM West Bengal: তিনি অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে জমি, খেলার মাঠ, পুজো কমিটি, ক্রীড়া সংস্থা এবং মন্দির-মসজিদ কমিটিগুলি তৃণমূল দখল করেছিল এবং তার দুই তৃতীয়াংশ সময়েই বর্তমান মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে ছিলেন। কিন্তু সেইরকম একটি সরকারকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসা মানে সেটা আসলে ফ্যাসিস্ট রাষ্ট্রের দিকে এগিয়ে যাওয়া বলে মত প্রকাশ করেছেন সেলিম।

Read Full Story

10:05 PM (IST) Aug 30

Annapurna Bhandar টাকা - এখনও যদি অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা অ্যাকাউন্টে না আসে, তাহলে কী করবেন?

Annapurna Bhandar টাকা: অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদনপত্র, আধার কার্ড এবং ব্যাঙ্কের ডকুমেন্টে নামের বানান সহ অন্যান্য কোনও তথ্যের মধ্যে গড়মিল থাকলেও ৩,০০০ টাকা ক্রেডিট হবেনা। বিশেষ করে, আধার কার্ড সংক্রান্ত তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের মধ্যে যদি কোনওরকম অসঙ্গতি থাকে, তাহলে টাকা নাও জমা পড়তে পারে।

Read Full Story

09:34 PM (IST) Aug 30

Nepal Flood - ১৬০০ পড়ুয়াকে কী করে বাঁচালেন স্কুল শিক্ষক ? কয়েক মিনিটে নিশ্চিহ্ন গোটা এলাকা

নেপালে ভয়াবহ হড়পা বানে ত্রিশূলীর একটি স্কুল ভেসে যাওয়ার ঠিক আগে, এক শিক্ষক নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ১৬০০-র বেশি পড়ুয়াকে বাঁচিয়েছেন। পড়ুয়ারা প্রাণে বাঁচলেও, স্কুলবাড়িটি সম্পূর্ণ জলের তলায় চলে যায়। এই বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা ৭৯৪ ।

Read Full Story

08:57 PM (IST) Aug 30

দিল্লির পর এবার এই রাজ্যে হানা দিল সোয়াইন ফ্লু, অধিকাংশ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালুর নির্দেশ

দিল্লি, মহারাষ্ট্রের পর এবার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেও হু হু করে ছড়াচ্ছে H1N1 বা সোয়াইন ফ্লু। রাঁচির RIMS হাসপাতালে পরীক্ষা করা ১১টি নমুনার মধ্যে ৮টিতেই ভাইরাস মিলেছে।

Read Full Story

08:40 PM (IST) Aug 30

DA - ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার ব্লুপ্রিন্ট সরকারের, পাল্টা গণছুটির হুঁশিয়ারি কর্মীদের

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে যাচ্ছে পঞ্জাব সরকার। অন্যদিকে, আন্দোলনরত কর্মীদের বিরুদ্ধে জারি করা নোটিশ ৭ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহার না করলে গণছুটির হুঁশিয়ারি দিয়েছে কর্মচারী সংগঠন।

Read Full Story

08:01 PM (IST) Aug 30

Nepal Floods - মৃত্যুপুরী নেপাল! হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৭৮৮, নিখোঁজ ২৫০০-র বেশি

নেপালে ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৭৮৮ হয়েছে। রবিবার বিকেল ৩টে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এখনও ২৫০০-র বেশি মানুষ নিখোঁজ। বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় পুরোদমে উদ্ধারকাজ চালাচ্ছে নেপাল পুলিশ ও সেনা।

Read Full Story

07:31 PM (IST) Aug 30

Kunal Ghosh - একই দিনে শ্রীলেখা-তাপসের সঙ্গে কুণাল, তবে কি দলবদলের জল্পনা সত্যি হতে চলেছে?

কুণাল ঘোষের সঙ্গে তাপস রায় ও শ্রীলেখা মিত্রকে একসঙ্গে দেখা যেতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। তিনজনের সাক্ষাৎ ঘিরে নানা প্রশ্ন উঠছে, তৈরি হয়েছে কৌতূহলও। তবে এই সাক্ষাতের নেপথ্যে কোনও রাজনৈতিক সমীকরণ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Read Full Story

07:23 PM (IST) Aug 30

ইউরোপীয় রাজপরিবারের এই মেয়েকে বিয়ে? বিলাওয়াল ভুট্টোকে ঘিরে তুমুল জল্পনা

বিলাওয়াল ভুট্টো জারদারি কি ইউরোপীয় রাজপরিবারে বিয়ে করতে চলেছেন? পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় এখন এই প্রশ্ন ঘিরেই জোর চর্চা চলছে। ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, ৩৮ বছর বয়সি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র চেয়ারম্যান অস্ট্রিয়ার শেষ সম্রাট প্রথম চার্লসের প্রপৌত্রীকে বিয়ে করতে পারেন।

Read Full Story

06:38 PM (IST) Aug 30

ভারত ও উজবেকিস্তানের উন্নয়নের লক্ষ্যে মিল, ভরসা সেই তরুণ প্রজন্ম আর প্রযুক্তি - Modi

Modi at Uzbekistan: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজবেকিস্তান সফরে গিয়ে দুই দেশের উন্নয়নের লক্ষ্যে অনেক মিল খুঁজে পেয়েছেন। তিনি বলেছেন, ভারতের 'বিকশিত ভারত ২০৪৭' আর উজবেকিস্তানের 'ইয়াঙ্গি ও'জবেকিস্তান'—দুটোরই মূল ভিত্তি হলো তরুণ প্রজন্ম আর আধুনিক প্রযুক্তি।

Read Full Story

06:28 PM (IST) Aug 30

হাওড়া স্টেশনে ২২.৬৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত, আরপিএফের হাতে ধৃত যুবক

অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে হাওড়া রেল স্টেশনে ২২.৬৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করল রেলওয়ে সুরক্ষা বল (আরপিএফ)। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পূর্ব রেলের মহাব্যবস্থাপক শ্রীমতী গীতিকা পান্ডে এবং পূর্ব রেলের আইজি তথা প্রধান প্রধান নিরাপত্তা কমিশনার শ্রী অমিয় নন্দন সিনহার তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়।

Read Full Story

06:12 PM (IST) Aug 30

SSC CASE - ২৬০০ শিক্ষক নিয়োগ মামলায় আরও ৮ মাস চায় রাজ্য ও কমিশন, সোমবার শুনানি সুপ্রিম কোর্ট

SSC CASE: ২৬ হাজার শিক্ষক নিয়োগ শেষ করতে আরও ৮ মাস সময় চাইল SSC। ১.২৯ লক্ষ অভিযোগ, OMR স্ক্যান ও OBC জটিলতার মাঝে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি।

Read Full Story

05:42 PM (IST) Aug 30

RAIN - ঝমঝমিয়ে বৃষ্টি শুরু! সোমবার থেকে দুর্যোগ বাড়বে বঙ্গে, সতর্কতা জারি ৭ জেলায়

Rain alert: আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, জেনে নিন বিস্তারিত।

Read Full Story

05:37 PM (IST) Aug 30

Nancy Grace Roman Telescope - লক্ষ্য নতুন গ্রহের সন্ধান, মহাকাশে পাড়ি ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপের

নতুন গ্রহের সন্ধান ও মহাজাগতিক রহস্য উন্মোচনের লক্ষ্যে উৎক্ষেপণ করা হল ‘ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ’। সংবাদসংস্থা নাসা ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’ সফলভাবে উৎক্ষেপণ করে। স্পেসএক্স-এর ‘ফ্যালকন হেভি’ রকেটে চড়ে এটি গভীর মহাকাশের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করেছে।

Read Full Story

05:25 PM (IST) Aug 30

India Uzbekistan relations - উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘকালীন ইউরেনিয়াম চুক্তি ভারতের, মোদী জমানায় অন্যতম কূটনৈতিক সাফল্য?

India Uzbekistan relations: শুধু তাই নয়, তিনি দুই দেশের মধ্যে বড় নগরোন্নয়ন প্রকল্পগুলির কথাও বিশেষভাবে উল্লেখ করেন। মোদী এই প্রসঙ্গে বলেন, উজবেকিস্তানের 'নিউ তাসখন্দ' এবং ভারতের অন্তর্গত গুজরাতের 'গিফট সিটি'-র মতো প্রকল্পের ক্ষেত্রে এই দুটি দেশ নিজেদের অভিজ্ঞতা এবং সেরা কৌশলগুলি ভাগ করে নিতে পারে।

Read Full Story

04:41 PM (IST) Aug 30

Uttam Kumar - 'কঠোর পরিশ্রমে চরিত্রকে জীবন্ত করতেন মহানায়ক', জন্মশতবর্ষের দোরগোড়ায় উত্তম-বন্দনায় মোদী

আগামী ৩ সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ। তার আগেই 'মন কি বাত' অনুষ্ঠানে কিংবদন্তী এই অভিনেতাকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, উত্তম কুমার তাঁর অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন।

Read Full Story

04:09 PM (IST) Aug 30

DA Update - এই একটি কারণেই আটকে ডিএ-র বকেয়া টাকা! জটিলতা কাটাতে নতুন পোর্টালেই সমাধান

DA for Grant in aid- গ্রান্ট-ইন-এড কর্মীদের বকেয়া ডিএ নিয়ে জটিলতা কাটাতে রাজ্য সরকার চালু করল নতুন পোর্টাল। কীভাবে কাজ করবে এই ব্যবস্থা, কবে মিলবে বকেয়া টাকা, রইল বিস্তারিত।

Read Full Story

04:05 PM (IST) Aug 30

'ওলি দারাঝালি দুস্তলিক' উজবেকিস্তান সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

উজবেকিস্তান সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়য়েভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অলি দারাঝালি দুস্তলিক’ (Oliy Darajali Dustlik)-এ ভূষিত করেন। এটি মোদীর ৩৬তম আন্তর্জাতিক সম্মাননা।

Read Full Story

03:48 PM (IST) Aug 30

Swimming - রাজ্য ফিন সুইমিংয়ে চ্যাম্পিয়ন উত্তর ২৪ পরগনা, ব্যক্তিগত বিভাগে সেরা সৌভিক-আহেলি

West Bengal State Fin Swimming Championship: কোচবিহারের তুফানগঞ্জে অনুষ্ঠিত হল রাজ্য ফিন স্যুইমিং চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতা ঘিরে তুফানগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেল। মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, তুফানগঞ্জকে উত্তরবঙ্গের স্পোর্টস হাব হিসেবে তৈরি করা হচ্ছে।

Read Full Story

02:15 PM (IST) Aug 30

Raynier Fernandes - মাঝমাঠের শক্তি বাড়ালেন হাবাস, ইস্টবেঙ্গলে রেনিয়ার ফার্নান্ডেজ

East Bengal FC: ডুরান্ড কাপ (Durand Cup 2026) চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএল-এর (Indian Super League 2026-27) আগে মিডফিল্ডের শক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। রবিবার তারকা ফুটবলারের দলবদলের কথা ঘোষণা করা হল। এই ঘোষণায় উচ্ছ্বসিত লাল-হলুদ জনতা।

Read Full Story

02:09 PM (IST) Aug 30

Derek O Brien News - বিলবোর্ড বিতর্কে অস্বস্তিতে ডেরেক ও'ব্রায়েন, তৃণমূল সাংসদকে সমন কলকাতা পুলিশের

Camacstreet Case:ক্যামাক স্ট্রিটকাণ্ডে ডেরেক ও ব্রায়েনকে এবার নোটিশ পাঠালো পুলিশ। কী কারণে তৃণমূলের রাজ্যসভার সাংসদকে নোটিশ পুলিশের? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

01:58 PM (IST) Aug 30

বাংলায় কিডনি পাচার চক্রের হদিশ, রেট চার্ট-সহ গ্রেফতার বাংলাদেশি, আন্তর্জাতিক যোগসূত্র

পশ্চিমবঙ্গে কিডনি পাচারকারী চক্রের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। তদন্ত শুরুর পর পুলিশ একটি চাঞ্চল্যকর তথ্য পায়। এই কিডনি পাচারকারী চক্রের সঙ্গে বাংলাদেশেরও যোগসূত্র পাওয়া গেছে। অতীতে কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাগুইআটির আটঘরা ফুলতলা এলাকা থেকে রাসেল আহমেদ নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

Read Full Story

01:38 PM (IST) Aug 30

Nepal Flood - বন্যার প্রবল তোড়ে ভেসে এল ব্যাঙ্কের লকার, ভেঙে লুট ৫৮ লক্ষ টাকা!

Nepal Flood: প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ দেখেছে নেপাল। কিন্তু সেই চরম মানবিক বিপর্যয় ও আর্তনাদের মাঝেই প্রকট হল এক বিকৃত ও অপরাধপ্রবণ মানসিকতা! একদিকে বানভাসি মানুষের বাঁচার আকুতি, অন্যদিকে জলের তোড়ে ভেসে আসা সম্পদ লুটে নেওয়ার প্রতিযোগিতা।

Read Full Story

01:34 PM (IST) Aug 30

Jadavpur University - বিতর্কিত দেওয়াল লিখনে চুনকাম, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই অ্যাকশন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Jadavpur University Grafiti: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর জোর কদমে চলছে দেওয়াল লিখন মুছে ফেলার কাজ। শুরু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতি মোছার কাজ। কী বলছে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

01:06 PM (IST) Aug 30

Bank Holiday - সেপ্টেম্বর মাসে টানা ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ! ব্রাঞ্চে গিয়েও মিলবে না পরিষেবা, জেনে নিন তারিখ

Bank Holiday: মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে গোটা সেপ্টেম্বরে! কবে থেকে কবে পর্যন্ত পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে পরিষেবা জেনে নিন বিশদে…আগে থেকে না জানা থাকলে অত্যন্ত সমস্যার মুখে পড়তে পারেন গ্রাহকরা…

Read Full Story

12:59 PM (IST) Aug 30

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ! অতিভারী বৃষ্টির সতর্কতা ৩ জেলায়

বর্ষার শেষ পর্বে ফের সক্রিয় বঙ্গোপসাগর। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগোচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ আরও সুস্পষ্ট হয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

Read Full Story

12:47 PM (IST) Aug 30

Women's Asia Cup 2026 - মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা

India Women vs Thailand Women: রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) মহিলাদের এশিয়া কাপে (Women's Asia Cup 2026) থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচে জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হরমনপ্রীত কউররা (Harmanpreet Kaur)।

Read Full Story

12:18 PM (IST) Aug 30

ভয়াবহ বন্যার তিন দিন পর নেপালে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যার তিন দিন পর শুক্রবার সন্ধ্যায় কাদা ও ধ্বংসস্তূপের নীচ থেকে ছয় বছর বয়সি এক বালিকাকে জীবিত উদ্ধার করলেন উদ্ধারকর্মীরা। জীবিতদের সন্ধানে দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যদের লাগাতার তল্লাশির মধ্যেই এই নাটকীয় উদ্ধার নতুন করে আশার আলো দেখিয়েছে। ঘটনাটি ঘটেছে রাসুয়া জেলার তিমুরে গ্রামে।

Read Full Story

11:53 AM (IST) Aug 30

Kalyan On Suvendu Adhikari - 'পশ্চিমবঙ্গের রাজনীতির কলঙ্কের দাগ', শুভেন্দুকে তীব্র কটাক্ষ কল্যাণের

Kalyan On Suvendu Adhikari: ভোটের ফল বেরতেই তার মুখে বিদ্রোহের সুর শোনা গেলেও সময় গড়াতেই এবার তার গলাতেই বর্তমান মুখ্যমন্ত্রী ইস্যুতে তুলোধনা শোনা গেল। কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

11:43 AM (IST) Aug 30

Surya Gochar - মাসের শেষে সূর্য তাঁর নক্ষত্র পরিবর্তন করবেন, এই ৪ রাশি সোনার মতো চমকাবে

জ্যোতিষশাস্ত্রে গ্রহরাজ সূর্যের নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। 'দৃক পঞ্জিকা' (Drik Panchang) অনুযায়ী, ২০২৬ সালের ৩১ আগস্ট সূর্য শুক্র-শাসিত 'পূর্বফল্গুনী' নক্ষত্রে প্রবেশ করবে। সূর্য ও শুক্রের এই প্রভাব নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন, আর্থিক অবস্থা এবং সামাজিক মর্যাদার ক্ষেত্রে সৌভাগ্য বয়ে আনবে।

Read Full Story

11:22 AM (IST) Aug 30

Nepal Flash Floods - নেপাল ও তিব্বত বন্যার মৃত্যু আড়াল! কেন বিদেশি গণমাধ্যমকে প্রবেশে বাধা দিচ্ছে চিন?

Nepal Flash Floods: নেপাল ও তিব্বতে হিমবাহ ভেঙে সৃষ্ট ভয়াবহ বন্যায় শত শত মানুষের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার নিখোঁজ। এদিকে, চিনের বিরুদ্ধে বন্যার ধ্বংসযজ্ঞের খবর ও ভিডিও সেন্সর করার অভিযোগ উঠেছে।

Read Full Story

11:07 AM (IST) Aug 30

Lionel Messi - ৪ গোল মেসির, মন্ট্রিলের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় ইন্টার মায়ামির

Lionel Messi Goals: বিশ্বকাপ ফাইনালে (FIFA World Cup 2026) ফাইনালে হার, বাবাকে হারানোর মতো ঘটনায় সম্প্রতি সমস্যায় ছিলেন আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি। মেজর লিগ সকারে (Major League Soccer) ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন মেসি।

Read Full Story

11:06 AM (IST) Aug 30

হাতে ট্রলি ব্যাগ, মেট্রোয় সাধারণ যাত্রীর মতো দাঁড়িয়ে শ্রীনাথ, ভাইরাল ছবি ঘিরে প্রশংসা

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার এবং বর্তমান আইসিসি ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ তাঁর সাদামাটা জীবনযাপনের জন্য ফের সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। নব্বইয়ের দশকে তাঁর দ্রুতগতির ও সুইং বোলিংয়ে ব্যাটারদের চাপে ফেলা শ্রীনাথ মাঠের বাইরেও শান্ত ও বিনয়ী আচরণের জন্য পরিচিত।

Read Full Story

10:40 AM (IST) Aug 30

Abhishek Banerjee - ক্যামাকস্ট্রিট কাণ্ডে নতুন করে আইনি বিপাকে অভিষেক, তৃণমূল সাংসদকে সমন পুলিশের

Abhishek Banerjee: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসের কী অবস্থা? ঠিক কী অভিযোগ উঠেছে ওই পার্টি অফিস ঘিরে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

10:27 AM (IST) Aug 30

অজ্ঞাতপরিচয়, দাবিহীন মৃতদেহ সমাহিত করবে নেপাল, পরে শনাক্ত করার জন্য বিশেষ ব্যবস্থা

নেপালে এই সপ্তাহে আঘাত হানা ভয়াবহ বন্যার পর উদ্ধার হওয়া যেসব মৃতদেহ শনাক্ত করা যায়নি বা কোনও দাবিদার পাওয়া যায়নি, সেগুলো মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সংক্রমণের ঝুঁকি এবং মৃতদেহগুলোর অবস্থার অবনতির কথা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Read Full Story

09:56 AM (IST) Aug 30

Modi-Xi Meeting - শুধু পুতিন নন, শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করতে পারেন মোদী, চারদিনের উজবেকিস্তান সফরে নমো

Modi-Xi Meeting: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের ফাঁকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন। সেপ্টেম্বরে ভারতে ব্রিকস সম্মেলনের আগে এই আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Read Full Story

09:30 AM (IST) Aug 30

Mohan Bhagwat: 'ভারতের মানুষের ডিএনএ-তে ঐক্য ও বৈচিত্র্য,' নিউ ইয়র্কে বার্তা মোহন ভাগবতের

Mohan Bhagwat New York Event: মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে (Madison Square Garden) এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের ঐক্য ও বৈচিত্র্যের কথা তুলে ধরলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (Rashtriya Swayamsevak Sangh) প্রধান মোহন ভাগবত। তিনি অনাবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন, ‘ঐক্য ও বৈচিত্র্য ভারতের মানুষের ডিএনএ-তেই গভীরভাবে প্রোথিত। ঐক্যের মধ্যে বৈচিত্র্যই ভারতের পরিচয়। আমরা এক। আর বৈচিত্র্যের কারণেই সেই একত্ব আরও সুন্দর হয়ে ওঠে। তাই বৈচিত্র্যকে উদ্‌যাপন করতে হবে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের বহুত্ববাদের সঙ্গে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তুলনা টেনে তিনি বলেন, দুই ধারণাই আলাদা হলেও ভারতের মানুষের ক্ষেত্রে ঐক্য ও বৈচিত্র্য পরস্পরের পরিপূরক।

09:30 AM (IST) Aug 30

8th Pay Commission: সোমবার জয়পুরে বসবে অষ্টম বেতন কমিশনের বৈঠক! জেনে নিন আলোচ্য বিষয় ও সর্বশেষ তথ্য

8th Pay Commission: অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন (8th CPC) বর্তমানে পরামর্শ বা আলোচনার পর্যায়ে রয়েছে। এর আওতায় সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সংগঠন, ফেডারেশন, ইউনিয়ন, কেন্দ্রশাসিত অঞ্চলের (UT) কর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে মতবিনিময় করার পরিকল্পনা রয়েছে।


More Trending News