কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
11:03 PM (IST) Jun 04
গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তাঁকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা তুলতেন তিনি। রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মহিলা স্বরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
10:58 PM (IST) Jun 04
সূর্য আর বুধ এক ঘরে এলে তৈরি হয় ‘বুধাদিত্য যোগ’। এটা জ্যোতিষের অন্যতম সেরা রাজযোগ। ২০২৬ সালের সেপ্টেম্বরে কন্যা রাশিতে এই যোগ তৈরি হচ্ছে। এর প্রভাবে ৫টি রাশি সবদিক থেকে লাভ পাবে। চাকরিতে প্রমোশন, ব্যবসায় মুনাফা, আটকে থাকা টাকা ফেরত, সম্মান বৃদ্ধি—কপাল খুলে যাবে। দেখে নিন আপনার রাশি আছে কি না।
10:36 PM (IST) Jun 04
IPL 2026: সদ্য শেষ হয়েছে আইপিএল ২০২৬। এই লিগ শেষ হওয়ার পরেই বোমা ফাটালেন প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী (Lalit Modi)। তাঁর বিস্ফোরক দাবিতে ভারতীয় ক্রিকেট মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। আইপিএল-এর সঙ্গে বিনোদন জগতের সরাসরি সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবার অপরাধ জগতের সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয়েছে।
10:34 PM (IST) Jun 04
উইকেটরক্ষক-ব্যাটসম্যান কেএস ভরত বৃহস্পতিবার (৪ জুন) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তার মাধ্যমে ভরত তার এই সিদ্ধান্তের কথা জানান। ভরত ছিলেন সেইসব খেলোয়াড়দের মধ্যে একজন, যিনি ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন।
09:16 PM (IST) Jun 04
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি-র প্রতিনিধিদল। বিধানসভায় জাল সইয়ের অভিযোগের তদন্তে বৃহস্পতিবার রাতে সিআইডি ফিরহাদের চেতলার বাড়িতে গিয়েছে। সই নিয়ে কলকাতার মেয়রকে জিজ্ঞাসাবাদ করা হবে। আজই তৃণমূলের আরও তিন বিধায়কের হাতের লেখার নমুনা বৃহস্পতিবার সংগ্রহ করা হয়েছে আদালতে।
09:02 PM (IST) Jun 04
Birbhum Blast News: রাজ্যে তৃণমূল কংগ্রেসের (AITC) শাসনকালে বিভিন্ন প্রান্তে বিস্ফোরণ হয়েছে। বিজেপি (BJP) সরকারের আমলেও সেই ধারা অব্যাহত। এবার বীরভূম জেলার দুবরাজপুরে ভয়াবহ বিস্ফোরণ ঘটল। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। তদন্ত শুরু করেছ পুলিশ।
08:43 PM (IST) Jun 04
এবার রাজ্যের পড়ুয়াদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু হতে চলেছে রাজ্যে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের জন্য বিনামূল্যে বাস পাসের ব্যবস্থা রাখা হয়েছে।
08:28 PM (IST) Jun 04
BJP Rajyasabha Candidates: আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ওড়িশার রাজ্যগুলি থেকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল শাসক দল। এই তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
08:01 PM (IST) Jun 04
West Bengal News: রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের (AITC) নেতা-জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিক্ষোভ দেখা যাচ্ছে। এবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরেও একই ঘটনা দেখা যাচ্ছে। রাজপুর-সোনারপুর পুরসভার এক কাউন্সিলরকে 'চোর' আখ্যা দিয়ে পোস্টার পড়ল।
06:53 PM (IST) Jun 04
মুর্শিদাবাদের রেজিনাগর বিধানসভা আসন থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে প্রস্তাব দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর।
06:41 PM (IST) Jun 04
West Bengal News: রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে তৃণমূল কংগ্রেসের (AITC) নেতা-কর্মী, প্রাক্তন বিধায়কদের বাড়ি, দফতর, ক্লাব-সহ বিভিন্ন জায়গা থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার হচ্ছে। অনেক তৃণমূল নেতা সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া কাটমানির টাকাও ফেরত দিচ্ছেন। অনেক জায়গায় আবার কাটমানির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখানোও হচ্ছে।
06:38 PM (IST) Jun 04
Delhi Weather Chaos: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী শহর। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, দমকা হাওয়ার জেরে বৃহস্পতিবার ব্যাপকভাবে ব্যাহত হল দিল্লি বিমানবন্দরের উড়ান পরিষেবা। অন্তত ১৩টি বিমান দিল্লিতে অবতরণ করতে না পারায় অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়।
06:03 PM (IST) Jun 04
বিধানসভায় তৃণমূল কংগ্রেসে বিভাজনের পর বিদ্রোহী গোষ্ঠী এখন লোকসভায় তাদের নেতা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। একসময় দলের দ্বিতীয়-সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দলের অভ্যন্তরে একঘরে হয়ে পড়েছেন। লোকসভায় দলের নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি চলছে।
05:21 PM (IST) Jun 04
ডিএ-র পরে এবার এ বার বকেয়া মহার্ঘ ত্রাণ (ডিয়ারনেস রিলিফ বা ডিআর) দিতে শুরু করল রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং তাঁদের পরিবার এই বকেয়া ডিআর পাবেন। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া ডিআর দেওয়া শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবান্ন।
05:13 PM (IST) Jun 04
04:47 PM (IST) Jun 04
বাংলার কর্মচারীদের (Government Employees) জন্য রইল দারুণ সুখবর। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। বেতন এক লাফে ১৮,০০০ থেকে বেড়ে ২৫,০০০ টাকা করা হতে চলেছে বলে খবর। আপনিও নিশ্চয়ই ভাবছেন কাদের বেতন বৃদ্ধি হয়েছে?
04:10 PM (IST) Jun 04
Government Schemes for Women: কেন্দ্রীয় সরকার মহিলাদের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। ভারত জুড়ে মহিলাদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতাকে শক্তিশালী করছে।
03:51 PM (IST) Jun 04
কলকাতায় চলবে ওয়াটার মেট্রো। নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী বলেন, "কলকাতা ‘ওয়াটার মেট্রো’র সঙ্গে যুক্ত হতে চলেছে। বর্তমানে দেশে ১৭টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে।
03:36 PM (IST) Jun 04
03:13 PM (IST) Jun 04
FIFA World Cup 2026 News: আগামী বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতের পর শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে আর এক সপ্তাহ বাকি। শেষমুহূর্তের প্রস্তুতি চলছে। এবারের বিশ্বকাপেএকাধিক নতুন নিয়ম চালু করেছে ফিফা। ফলে দর্শকদের জন্য চমক থাকছে।
02:49 PM (IST) Jun 04
02:43 PM (IST) Jun 04
এবার বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর (Krishna Chakraborty) পদত্যাগ। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুরনিগমের কমিশনারের কাছে পদত্যাগের চিঠি জমা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দফতরের সচিবের কাছেও পদত্যাগপত্রের কপি পাঠিয়েছেন কৃষ্ণা।
01:07 PM (IST) Jun 04
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ফর্মে সব তথ্য না দিতে পারলেও কি ৩০০০ টাকা মিলবে? নবান্নের নতুন নির্দেশিকা এবং লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের জন্য স্বয়ংক্রিয় পেমেন্ট আপডেট জানুন। ১ জুন থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার সহজ গাইড এখানে দেওয়া হলো।
12:10 PM (IST) Jun 04
12:05 PM (IST) Jun 04
Virat Kohli Injury: আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। হ্যামস্ট্রিং চোটের কারণে তিন ম্যাচের ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার বিরাট কোহলি। ফাইনালে পাওয়া চোটই শেষ পর্যন্ত বড় সমস্যার কারণ হল।
11:48 AM (IST) Jun 04
Gold Price Today: লক্ষ্মীবারে একলাফে আরও কিছুটা কমলো সোনার দাম। ৪ জুন কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
11:42 AM (IST) Jun 04
Cal HC on Abhishek Banerjee: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কতটা অংশ অবৈধ ভাবে নির্মিত হয়েছে? বিস্তারিত তথ্য জানতে চেয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
11:38 AM (IST) Jun 04
কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এক মহিলার শ্লীলতাহানি এবং হুমকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে রিজেন্ট পার্ক থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। অভিযোগ, ওই মহিলার শ্লীলতাহানি করেন তিনি।
11:11 AM (IST) Jun 04
Calcutta High Court On BDO: অপসারিত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কী বলছে আদালত? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
10:52 AM (IST) Jun 04
সকাল ১০টার মধ্যে অফিসে না ঢুকলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল নবান্ন। রাজ্য সরকারি কর্মীদের উপস্থিতি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে জারি হয়েছে নতুন নির্দেশিকা। সরকারি পরিষেবার গতি বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
10:24 AM (IST) Jun 04
10:04 AM (IST) Jun 04
Share Market Today: বৃহস্পতিবার ভারতীয় শেয়ার বাজার নিম্নমুখী ধারায় খুলেছে, যেখানে সেনসেক্স ও নিফটি উভয়ই পতন ঘটেছে। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিদেশি বিনিয়োগকারীদের ক্রমাগত শেয়ার বিক্রির ফলে বাজারে সতর্কতামূলক পরিস্থিতি তৈরি হয়েছে।
09:52 AM (IST) Jun 04
Bihar Fire Accident News: বিহারের মুজফ্ফরপুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে আগুন লেগে ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
09:09 AM (IST) Jun 04
NIA Raid Saokat Molla House: সাতসকালে মৌখালিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা। কী কারণে এই এনআইএ অভিযান? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
08:10 AM (IST) Jun 04
জৈষ্ঠ্যের শেষবেলাতেও সকাল থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। বৃষ্টির দেখা না মেলায় অস্বস্তি যেন বাড়ছে ক্রমশ। লক্ষ্মীবারে দিনভর কেমন থাকবে আবহাওয়া?