LIVE NOW
Published : Mar 15, 2026, 09:05 AM ISTUpdated : Mar 16, 2026, 12:07 AM IST

Ajker Bangla Khabar Live: Virat Kohli - সচিন বা রোহিত নন! টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির চোখে সেরা ওপেনার এই ক্যারিবিয়ান তারকা?

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

12:07 AM (IST) Mar 16

Virat Kohli - সচিন বা রোহিত নন! টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির চোখে সেরা ওপেনার এই ক্যারিবিয়ান তারকা?

Virat Kohli: টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা ওপেনার কে? এই প্রশ্নের উত্তরে সবাইকে চমকে দিলেন বিরাট কোহলি। রোহিত শর্মা বা সচিন তেন্ডুলকারের মতো মহাতারকাদের নয়, নিজের প্রাক্তন সতীর্থ ক্রিস গেইলকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন তিনি।

Read Full Story

10:55 PM (IST) Mar 15

BCCI Awards 2025 - শুভমানের মাথায় সেরার মুকুট, কিংবদন্তি দ্রাবিড়কে লাইফটাইম অ্যাচিভমেন্ট বিসিসিআই-এর

BCCI Awards 2025: পুরুষ বিভাগে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শুভমান গিল এবং মহিলা বিভাগে এই সম্মান পেয়েছেন স্মৃতি মান্ধানা। অন্যদিকে, কিংবদন্তি ক্রিকেটার তথা ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করে বিসিসিআই। রবিবার দিল্লিতে, একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার তুলে দেওয়া হয় তাদের হাতে। 

Read Full Story

10:24 PM (IST) Mar 15

Gautam Gambhir - বিশ্বকাপে কেন খেলালেন স্যামসনকে? রহস্য ফাঁস করলেন ভারতীয় দলের হেড কোচ গম্ভীর

Gautam Gambhir: টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর মনে করেন, ফর্মে থাকলে প্রথম ৬ ওভারেই দলকে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে সঞ্জুর। কেন বিশ্বকাপে সঞ্জুকে খেলানো হয়েছিল এবং কীভাবে তাঁকে দলে নেওয়ার কথা বলা হয়ে? সেটাই এবার জানালেন গৌতম গম্ভীর।

Read Full Story

09:58 PM (IST) Mar 15

Assam Development - অসমে উন্নয়নের জোয়ার, শাহ-মোদীর হাতে একাধিক প্রকল্পের সূচনা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুয়াহাটিতে প্রাগজ্যোতিষপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করলেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদী শিলং-শিলচর করিডরের সূচনা করেন, যা মেঘালয় ও অসমের মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমিয়ে দেবে।
Read Full Story

09:43 PM (IST) Mar 15

Narendra Modi - ওম বিড়লার প্রশংসা করে চিঠি নরেন্দ্র মোদী, পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ স্পিকারের

লোকসভার স্পিকার ওম বিড়লার ওপর অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা। তা আলোচনার পরই খারিজ হয়ে যায়। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যক্ষ ওম বিড়লাকে একটি তাৎপর্যপূর্ণ চিঠি লিখেছেন। পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওম বিড়লা।

 

Read Full Story

09:17 PM (IST) Mar 15

Parliament News - সাংসদদের আচরণে ক্ষুব্ধ স্পিকার! দলনেতাদের কড়া চিঠি ওম বিড়লার

Om Birla's Latter: সংসদে সাংসদদের আচরণ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন লোকসভার স্পিকার ওম বিড়লা। ব্যানার-প্ল্যাকার্ড দেখানো এবং যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, তাতে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন তিনি। এই নিয়ে সব রাজনৈতিক দলের নেতাদের চিঠি লিখে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সম্মান বজায় রাখার আর্জি জানিয়েছেন।

 

Read Full Story

09:10 PM (IST) Mar 15

West Bengal Elections 2026 - ভোট ঘোষণার পরেই মমতাকে ধাক্কা দিয়ে প্রার্থী ঘোষণা অনীতের

West Bengal Elections 2026: ভোট ঘোষণার পরেই পাহাড়ে কি ধাক্কা খেল তৃণমূলের পরিকল্পনা? পাহাড়ের রাজনীতিতে মমতাপন্থী নেতা হিসাবে পরিচিত অনীত থাপার দল বিজিপিএম (BGPM)-দার্জিলিং সহ তিনটি আসনে প্রার্থী ঘোষণা করল।

Read Full Story

08:53 PM (IST) Mar 15

TMC Candidate - কাল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, জল্পনায় কুণাল থেকে পরমব্রতর নাম

TMC Candidate list: কাল, সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে ২৯৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবেন ঘাসফুল শিবির। দলীয় সূত্রে খবর ইতিমধ্যেই প্রার্থী তালিকা তৈরি হয়েছে। শুধুমাত্র প্রকাশের অপেক্ষা।

 

Read Full Story

08:05 PM (IST) Mar 15

আর সাদা কালো নয়, এবার ইভিএম ব্যালটে প্রার্থীদের ঝকঝকে রঙিন ছবি, নামও জ্বলজ্বল করবে

ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে দুটি দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতে এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচটি রাজ্যের নির্বাচনের ফলাফল ৪ মে ঘোষণা করা হবে।

Read Full Story

07:55 PM (IST) Mar 15

West Bengal Election - বঙ্গে হিংসামুক্ত আর স্বচ্ছ ভোট করাতে মরিয়া ECI, নিয়েছে একগুচ্ছ পদক্ষেপ

eci: বঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। আর সেই কারণে এবার দুই দফায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। তেমনই জানিয়েছেন জ্ঞানেশ কুমার। তিনি শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য কয়েকটি পদক্ষেপও করেছেন।

 

Read Full Story

06:54 PM (IST) Mar 15

Abhishek Banerjee - মোদীর সভার দিনে শশী পাঁজার বাড়িতে হামলা 'জঘন্য' ঘটনা, বললেন অভিষেক

Abhishek On BJP: রবিবার দক্ষিণ ২৪ পরগনার বড় কাছারি মন্দিরের পাশে নতুন দোকান মালিকদের হাতে চাবি তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি, মন্ত্রী শশী পাঁজার উপর হামলার ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি।

 

Read Full Story

06:44 PM (IST) Mar 15

West Bengal Election - এই ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন, কোথায়-কীভাবে আবেদন? ডিটেলে জানুন

West Bengal Assembly Election 2026: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। আসাম, কেরালা এবং পুদুচেরিতে নির্বাচন আগামী ৯ এপ্রিল এক দফায় অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে ভোটগ্রহণ শুরু হবে ২৩ এপ্রিল থেকে। পশ্চিমবঙ্গে ভোট হবে দুই দফায়। যার দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে ২৯ এপ্রিল।

Read Full Story

06:36 PM (IST) Mar 15

West Bengal Assembly Election Dates - এপ্রিলের ২৩ নাকি ২৯! আপনার কেন্দ্রে কবে ভোট

West Bengal Assembly Election Dates: পশ্চিমবঙ্গে দুই দফায় হবে বিধানসভার ভোটগ্রহণ। প্রথম দফায় ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি ও দ্বিতীয় তথা শেষ দফায় ২৯ এপ্রিল ১৪২টি আসনে ভোট। সেখানে এ বার বঙ্গে মাত্র দুই দফায় ভোটগ্রহণ হবে। জানুন আপনার কেন্দ্রে কবে ভোট।

Read Full Story

06:25 PM (IST) Mar 15

DA Announces - ভোটের নির্ঘণ্ট প্রকাশের ৫৫ মিনিট আগেই মহার্ঘ ভাতা ঘোষণা মমতার, জানুন কারা কারা পাবেন

Mamata Banerjee on Dearness Allowance: ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ দেওয়ার কথা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মার্চেই দেওয়া হবে বকেয়া ২৫ শতাংশ ডিএ।

 

Read Full Story

06:23 PM (IST) Mar 15

Bottle Gourd - গরমের দিনে পেট ঠান্ডা রাখতে বানিয়ে নিন তিল দিয়ে তৈরি লাউয়ের নতুন রেসিপি

Bottle Gourd: নিরামিষের দিনে লাউ দিয়ে ভিন্ন কিছু ট্রাই করে দেখতে চাইলে চেখে দেখতে পারেন লাউয়ের তিলমোহিনী। সাদা তিল দিয়ে তৈরি এই পদটি নিরামিষের দিনের জন্য একেবারে আদর্শ।

Read Full Story

06:21 PM (IST) Mar 15

Model Code of Conduct - ভোট ঘোষণা হতেই মমতার ক্ষমতা কমল, কোন ৩টি কাজ আর করতে পারবেন না?

পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম, কেরালা ও পুদুচেরিতে ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এর সঙ্গে সঙ্গেই চালু হয়েছে আদর্শ আচরণ বিধি। এর ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা কতটা কমল এবং তিনি কোন কোন কাজ আর করতে পারবেন না, জেনে নিন।
Read Full Story

05:54 PM (IST) Mar 15

Kolkata Derby - বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা, বদলাতে পারে কলকাতা ডার্বির তারিখ

Indian Super League 2026: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly Elections) দিনক্ষণ ঘোষণা হওয়ার ফলে আইপিএল-এ (IPL 2026) কোনও প্রভাব পড়ছে না। কিন্তু আইএসএল-এ বিধানসভা নির্বাচনের দিনক্ষণের প্রভাব পড়তে চলেছে। একাধিক ম্যাচের তারিখ বদলে যেতে পারে।

Read Full Story

05:33 PM (IST) Mar 15

Assembly Elections - পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ, গণনা ৪ মে

Assembly Elections date: ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা ভোটের দিন ঘোষণা করেছে। ৯ এপ্রিল থেকে ভোট শুরু হবে। সব জায়গায় ভোট গণনা হবে ৪ মে।

Read Full Story

05:28 PM (IST) Mar 15

WB Assembly Elections Dates - ভোটার কার্ড না থাকলেও আপনি ভোট দিতে পারবেন, কোন আইডি বৈধ জানুন

West Bengal Assembly Elections Dates: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। আসাম, কেরালা এবং পুদুচেরিতে নির্বাচন আগামী ৯ এপ্রিল এক দফায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে ভোটগ্রহণ শুরু হবে ২৩ এপ্রিল থেকে। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে ২৯ এপ্রিল।

Read Full Story

04:55 PM (IST) Mar 15

Kolkata Knight Riders - এবারের আইপিএল-এও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকছেন অজিঙ্কা রাহানে?

IPL 2026: ২৮ মার্চ শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। গত মরসুমে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবার নিলামে ভালো দল গড়ার চেষ্টা করেছে কেকেআর ম্যানেজমেন্ট। এখন নতুন মরসুমের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার ভালো ফল করতে মরিয়া কেকেআর।

Read Full Story

04:51 PM (IST) Mar 15

Kolkata Election Date - কলকাতায় এপ্রিলের কত তারিখে ভোট, কাদের দখলে কটি আসন

Kolkata Election Date: পশ্চিমবঙ্গে দুই দফায় হবে বিধানসভার ভোটগ্রহণ। প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি ও দ্বিতীয় তথা শেষ দফায় ২৯ এপ্রিল ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। তার আগেই নতুন সরকার গঠন করা জরুরি।

Read Full Story

04:50 PM (IST) Mar 15

WB Assembly Elections Dates - মোবাইল নিয়ে ঢোকা যাবে না ভোটকেন্দ্রে, আর কী কী নিয়ম মানতে হবে ভোটারদের?

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। বাংলায় ২৩ ও ২৯ এপ্রিল দুদফায় ভোটগ্রহণ হবে। ৪ মে হবে ভোটগণনা। প্রথম দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে বাকি ১৪২টি বিধানসভা কেন্দ্রে। 

Read Full Story

04:28 PM (IST) Mar 15

BREAKING NEWS - পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট, দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন

West Bengal Election Date: পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে ভোট ঘোষণা করছে জাতীয় নির্বাচন কমিশন। এই রাজ্যে এবার, জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে এই রাজ্যে অবাধ আর শান্তিপূর্ণ ভোট গ্রহণ করাই তাদের একমাত্র লক্ষ্য। আর সেই কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Read Full Story

03:36 PM (IST) Mar 15

DA - বকেয়া ডিএ এই মাস থেকেই দেওয়া হবে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া শুরু হবে এই মাস থেকেই। এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, চলতি মাস থেকেই ডিএ দেওয়া শুরু হবে।

Read Full Story

03:34 PM (IST) Mar 15

Suvendu Vs Mamata - নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুর, জোড়া কেন্দ্রে প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari Candidate: এবার বিধানসভা নির্বাচনে জোড়া কেন্দ্রে প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও প্রার্থী হতে পারেন তিনি। আনুষ্ঠানিক ঘোষণা করেনি বিজেপি। কিন্তু জল্পনা গেরুয়া শিবিরে।

 

Read Full Story

03:12 PM (IST) Mar 15

ভোটের মুখে পুরোহিত ও ইমামদের ভাতা ৫০০ টাকা বাড়ালেন মমতা, এখন কত করে পাবেন?

বিধানসভা নির্বাচনের মুখে আবারও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার পুরোহিত-ইমামদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন তিনি। রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৫০০ টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে। ফলে এবার থেকে পুরোহিত ও ইমামরা ভাতা বাবদ মাসে ২০০০ টাকা করে পাবেন।

Read Full Story

03:10 PM (IST) Mar 15

BJP - অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন মোদী, তারপরেই বিজেপি কর্মীদের ট্রেনে হামলা রোহিঙ্গাদের!

Brigade Parade Ground Rally: শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি-র (BJP) জনসভা ছিল। এই জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকরা এই জনসভায় যোগ দিতে আসেন। তাঁদের যাতায়াতের সময় একাধিক জায়গায় সংঘর্ষ, হামলার অভিযোগ উঠেছে।

Read Full Story

03:01 PM (IST) Mar 15

Yogi Adityanath - মা শাকম্ভরী দেবীর দরবারে যোগী, শারদীয়া নবরাত্রির আগেই কাজ শেষ করার কড়া নির্দেশ

সাহারানপুরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মা শাকম্ভরী দেবী মন্দিরে পুজো দিলেন এবং ট্যুরিজম করিডোর প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন। শারদীয়া নবরাত্রির আগে নির্দিষ্ট সময়ের মধ্যে ভালোভাবে কাজ শেষ করার জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

Read Full Story

03:00 PM (IST) Mar 15

WB Weather Updates - টানা ৭ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বাংলায়, সঙ্গে ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝড়

West Bengal Weather Update: রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস (Light to moderate rain with thundershower) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (IMD Kolkata)। কয়েকটি জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশের উত্তরাংশ থেকে ছত্তিশগড় হয়ে দক্ষিণ ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।

Read Full Story

02:47 PM (IST) Mar 15

TMC Candidate List - ভোট ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, নন্দীগ্রামে কে! জানুন টিকিট পাচ্ছেন কারা

TMC Candidate List: আজ বিকেল ৪টে-য় দিল্লিতে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে কমিশন। খুব সম্ভবত, ২২ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে তিন দফায় ভোটগ্রহণ হতে চলেছে। বেশিরভাগ মন্ত্রী- বিধায়কই টিকিট পাচ্ছেন। সবার নজরে নন্দীগ্রাম।

Read Full Story

02:13 PM (IST) Mar 15

Jay Shah - 'কোনও দেশই আইসিসি-র চেয়ে বড় নয়,' বাংলাদেশ-পাকিস্তানকে বার্তা জয় শাহের

ICC Chairman Jay Shah: টি-২০ বিশ্বকাপের আগে পাকিস্তান ও বাংলাদেশের বয়কটের হুমকি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়ে অবশেষে মুখ খুললেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনও দলই সংস্থার চেয়ে বড় নয়। একইসঙ্গে তিনি টুর্নামেন্টের রেকর্ড সংখ্যক দর্শক এবং সহযোগী দলগুলির দুর্দান্ত পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন।

Read Full Story

01:44 PM (IST) Mar 15

FASTag Annual Pass - ১ এপ্রিল থেকে FASTag-র বার্ষিক পাসের দাম বাড়ছে, এখন আপনাকে কত টোল দিতে হবে?

ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) কর্তৃক জারি করা একটি সরকারি আদেশ অনুসারে, ব্যক্তিগত যানবাহনের জন্য FASTag বার্ষিক পাসের দাম ( FASTag Annual Pass Price) আগের ৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০৭৫ টাকা করা হয়েছে। এই পাসটি ব্যক্তিগত গাড়ি, জিপ এবং ভ্যানের মতো অ-বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য।

 

Read Full Story

01:09 PM (IST) Mar 15

Assembly Polls 2026 - বিজয়ে মরিয়া, চলচ্চিত্র তারকাকে উপমুখ্যমন্ত্রীর প্রস্তাব বিজেপির, ছাড়কে রাজি ৮০টি আসনও

Assembly Polls 2026:তামিলনাড়ুতে ক্ষমতায় আসতে দক্ষিণের তারকা অভিনেতা বিজয়কে জোটে পেতে ঝাঁপিয়েছে বিজেপি। স্ট্য়ালিনের সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে নিজের দল TVK খুলে রাজনীতিতে নেমেছেন বিজয়। রাজনীতিতে পা দিয়ে তামিল প্রদেশে ঝড় তুলেছেন নেতা-অভিনেতা।

Read Full Story

01:01 PM (IST) Mar 15

বিয়ে ভেঙে দেওয়ায় যুবতীর শরীরে HIV সংক্রমিত রক্ত ঢুকিয়ে দিল AIDS আক্রান্ত যুবক

এইডস আক্রান্ত শুনেই বিয়ে দিতে রাজি হয়নি মেয়ের পরিবার। রাগে সেই যুবতীর শরীরেই এইচআইভি-আক্রান্ত রক্ত ইন্জেকশনের মাধ্যমে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে তেলঙ্গনার হায়দরাবাদের পোচারাম আইটি করিডর থানা এলাকায়।

Read Full Story

12:37 PM (IST) Mar 15

FIFA World Cup 2026 - মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ ফুটবল সরিয়ে নিতে পারে ফিফা?

FIFA World Cup 2026: বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা বিশ্বকাপ ফুটবল। সব দেশই চার বছর অন্তর এক মাস করে বিশ্বকাপ ফুটবল নিয়ে মেতে থাকে। কিন্তু এবারের বিশ্বকাপের আগে মাঠের বাইরে যে ধরনের ঘটনা দেখা যাচ্ছে, তা এই প্রতিযোগিতার পক্ষে ভালো নয়।

Read Full Story

12:29 PM (IST) Mar 15

WB Assembly Election - নাম বাদ গেলে ট্রাইব্যুনালে যেতে পারবেন, বিধানসভা নির্বাচনে ভোট কি দিতে পারবেন?

West Bengal Assembly Election Date 2026: রবিবার বিকেলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটের দিন ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন। সূত্রের খবর, বাংলায় এবার তিন দফায় ভোট নেওয়া হতে পারে। ২২, ২৬ ও ৩০ এপ্রিল তিন দফায় ভোটগ্রহণ হতে পারে। ফল ঘোষণা হতে পারে ৩ মে। 

Read Full Story

11:33 AM (IST) Mar 15

WB Assembly Election 2026 Date - কোন কোন তারিখে বাংলায় ভোট হবে? কমিশন সূত্রে যা জানা যাচ্ছে

পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। রবিবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে। ভোটের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই এই সমস্ত রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবে।

Read Full Story

11:12 AM (IST) Mar 15

WB Assembly Election 2026 Date - বাংলায় ৩ দফায় ভোট? আজই পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের নির্ঘণ্ট ঘোষণা করবে কমিশন

পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। রবিবার বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে। ভোটের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই এই সমস্ত রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হবে।

Read Full Story

09:58 AM (IST) Mar 15

Benjamin Netanyahu - প্রাণ হারিয়েছেন বেঞ্জামিন নেতানিয়ানহু? মুখ খুলল ইজরায়েল

Benjamin Netanyahu: গত কয়েকদিন ধরেই ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়ানহুর মৃত্যু হয়েছে বলে বিশ্বজুড়ে জল্পনা চলছে। রবিবার সেই জল্পনা বেড়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর এ বিষয়ে মুখ খুলেছে। তবে তারপরেও জল্পনা থামছে না।

Read Full Story

More Trending News