কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
10:48 PM (IST) Feb 07
IND vs USA T20 World Cup 2026: আমেরিকার বিরুদ্ধে নিজেদের প্রথম্ন ম্যাচে ম্যাচেই ২৯ রানে জয় হাসিল করল টিম ইন্ডিয়া।
10:42 PM (IST) Feb 07
2026 West Bengal Legislative Assembly election: পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন (Election Commission of India)। তবে সব রাজনৈতিক দলই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
10:09 PM (IST) Feb 07
পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) শুনানির শেষ দিন শনিবারই। যদিও অনেক বিধানসভায় শুনানির কাজ শেষ করা যায়নি। তাই আরও সাত দিনের সময় চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর।
09:38 PM (IST) Feb 07
আধার কার্ড তৈরির নাম করে কুদঘাটের এক তরুণীকে উত্যক্ত করা, অশ্লীল কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে উত্তাল। কুপ্রস্তাবের পাশাপাশি, ধর্ষণের হুমকি, এমনকী রাত ১১টায় হোটেলে যেতে রাজি না হওয়ায় আরজি কর ঘটিয়ে দেওয়ার কথা বলা হল বলে অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল নেতা।
08:54 PM (IST) Feb 07
2026 ICC Men's T20 World Cup: এবারের টি-২০ বিশ্বকাপের শুরুটা ভালোভাবে করতে পারল না গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় দল। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে (India vs United States of America) টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে চাপে পড়ে গেল ভারতীয় দল।
07:47 PM (IST) Feb 07
2026 ICC Men's T20 World Cup: শনিবার টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs United States of America) মুখোমুখি হয়েছে ভারতীয় দল। এই ম্যাচে ভারতের ব্যাটিং ও বোলিং বিভাগে একাধিক বদল হয়েছে।
07:16 PM (IST) Feb 07
শনিবারের ইডেন গার্ডেন্সে অঘটন হল না, তবে হ্যাটট্রিক হল। ১০ বছর আগে যে ইডেনে টি-২০ বিশ্বকাপ হাতে তুলেছিল ক্যারিবিয়ানরা, সেই মাঠেই স্কটিশ গাঁট কাটালেন সাই হোপরা। স্কটল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করল ওয়েস্ট ইন্ডিজ।
06:59 PM (IST) Feb 07
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat) বলেছেন যে সংঘের কাজ অনন্য, বিশ্বের আর কিছুর মতো নয়। এখন আমরা তা সরাসরি অনুভব করছি। 'হিন্দু' কোনও বিশেষ্য নয়, বরং একটি বিশেষণ।
06:45 PM (IST) Feb 07
2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ খেতাব ধরে রাখার লক্ষ্যে যাত্রা শুরু ভারতীয় দলের। শনিবার এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs United States of America) মুখোমুখি ভারতীয় দল।
06:00 PM (IST) Feb 07
Lakshmi Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের জন্যেই জয় হবে মমতার! ২৬-এর ভোটে বিরাট অঙ্কে জিতবে তৃণমূল কংগ্রেস?
05:54 PM (IST) Feb 07
Rinku Singh: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলের অন্যতম ভরসা রিঙ্কু সিং। তিনি এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে চান। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি সমস্যায় পড়েছেন।
05:36 PM (IST) Feb 07
সমালোচনার ঝড়ের মুখে পড়ে বন্দে ভারত স্লিপারের খাবারের আমুল বদল আনল রেল। এখন এই ট্রেনে যাত্রীরা পাবেন খাঁটি বাঙালি আমিষ খাবার। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।
05:16 PM (IST) Feb 07
Instagram Reel Turns Fatal: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ও মৃত্যু। উত্তরপ্রদেশের বান্দা জেলার বাবেরু থানার অন্তর্গত কারুইয়া পুর্বা এলাকায় ইনস্টা রিল শুট করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ২৭ বছরের এক তরুণীর।
05:15 PM (IST) Feb 07
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) আওতায় দেশের লক্ষ লক্ষ কৃষক বার্ষিক ৬,০০০ আর্থিক সহায়তা পান। এই টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয়।
05:06 PM (IST) Feb 07
PM Modi: বিমানবন্দর থেকে কমিউনিটি মিট- মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এক গাড়িতে যাত্রা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যাচ্ছেন 'সেলামাত দাতাং মোদীজি' ইভেন্টে। এটিতে উপস্থিত থাকবে প্রবাসী ভারতীয়রা।
04:39 PM (IST) Feb 07
2026 ICC Men's T20 World Cup: শনিবার শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। প্রতিদিন একাধিক ম্যাচ হচ্ছে। কিন্তু সবার নজর ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের দিকে। এই ম্যাচ হবে কি না, সে বিষয়ে এখনও সংশয় রয়েছে।
04:20 PM (IST) Feb 07
BJP: ভোটমুখী বাংলায় বড় উদ্যোগ বিজেপি নেতাদের। শনিবার সুকান্ত মজুমদার , রুদ্রনীল ঘোষরা পৌঁছে গেলেন অভিনেতা প্রসেনজিতের বাড়িতে। যা নিয়ে অভিনেতার বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে।
04:20 PM (IST) Feb 07
বাজেট অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে আলোচনায় নতুন করে বিতর্ক। এবার বিতর্ক খোদ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মাইক বন্ধ করা নিয়ে। যা নিয়ে ক্ষোভ, খারাপ লাগা প্রকাশ করেন তিনি।
03:42 PM (IST) Feb 07
Russian Oil: কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল রাশিয়ার তেল কেনা নিয়ে বিদেশ মন্ত্রকের বিবৃতির কথা বলেছেন। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির ফলে ভারতীয় কৃষক ও MSME-গুলির জন্য শূন্য শুল্কে রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।
03:30 PM (IST) Feb 07
বিদেশি পর্যটক আসার নিরিখে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রক কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৪ সালে সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যটক পরিদর্শনের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচটি রাজ্যের তালিকায় দ্বিতীয় স্থানে বাংলা।
03:10 PM (IST) Feb 07
Sankalpa Patra: সল্টলেক কার্যালয়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য সহ-সভাপতি তাপস রায় ‘সংকল্প পত্র’ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই জানিয়েছেন কী ভাবে তৈরি হবে ইস্তেহার সংকল্পপত্র।
03:08 PM (IST) Feb 07
নাগরিকত্ব সংক্রান্ত একটি মামলায় দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে লিখিত জবাব জমা দিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।
02:37 PM (IST) Feb 07
2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করল নেদারল্যান্ডস। ফুটবলে ডাচদের লড়াই দেখেছে সারা বিশ্ব। এবার ক্রিকেটেও লড়াই করছে ইউরোপের এই দল। পাকিস্তানের বিরুদ্ধে তাদের লড়াই প্রশংসিত হচ্ছে।
02:26 PM (IST) Feb 07
CPM: ঘরে-বাইরে সংকটে সিপিএম। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে জোট নিয়ে ততই বিড়ম্বনা বাড়ছে বামফ্রন্টের মধ্যে। সেখানে রীতিমত একঘরে হওয়ার মতই অবস্থা সেলিম-সুজনদের।
01:52 PM (IST) Feb 07
India US Trade Deal: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা ভারতীয় রপ্তানিকারকদের জন্য ৩০ ট্রিলিয়ন ডলারের বাজার উন্মুক্ত করবে। তিনি আরও বলেন যে রপ্তানি বৃদ্ধি দেশের মহিলা।
01:31 PM (IST) Feb 07
West Bengal Election 2026: বামফ্রন্ট, আইএসএফের (ISF) হাত ছেড়ে এবারের রাজ্য বিধানসভা নির্বাচনে একাই ২৯৪টি আসনে লড়াই করার সিদ্ধান্তের কথা জানিয়েছে কংগ্রেস (Congress)। এরপর রাজ্যের তৃতীয় শক্তির জোটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে।
01:20 PM (IST) Feb 07
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির (India-US Trade Deal) কাঠামো নথি প্রকাশিত হয়েছে। উভয় দেশ বেশ কয়েকটি বিষয়ে একমত হয়েছে।
01:05 PM (IST) Feb 07
Banglar Yuba Sathi: বিধানসভা ভোটের আগেই নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের বেকার তরুণ-তরুণীদের পাশে দাঁড়াতে যুব সাথী প্রকল্প। রইল এই প্রকল্পে আবেদন করার শর্ত ও পদ্ধতি।
12:34 PM (IST) Feb 07
India Under-19 Cricket Team: ছোটদের বিশ্বকাপ (ICC Under-19 World Cup) জেতায় ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলকে সাড়ে ৭ কোটি টাকার বিশেষ আর্থিক পুরস্কার দিচ্ছে বিসিসিআই। এই অর্থ খেলোয়াড়দের পাশাপাশি কোচিং ও টেকনিক্যাল সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
12:31 PM (IST) Feb 07
IND vs USA T20 World Cup: ৭ ফেব্রুয়ারি, অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। আর প্রথম দিনই গতবারের চ্যাম্পিয়ন গোল ভারত মুখোমুখি হবে আমেরিকার।
12:25 PM (IST) Feb 07
West Bengal Assembly Election 2026: তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরির সঙ্গেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026) হওয়ার কথা। ২০২১ সালে আট দফায় বিধানসভায় নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে।
12:11 PM (IST) Feb 07
App Cab- Bike strike: অ্যাপ ট্যাক্সি ও অটো রিকশা চালকদের একটি ইউনিয়ন শনিবার এক দিনের ধর্মঘট পালন করছে। যার মধ্যে রয়েছে প্যানিক বোতাম স্থাপন, কম আয় ও বঞ্চনা-সহ বেশ কয়েকটি কারণ।
11:52 AM (IST) Feb 07
Ritu Tawde Mumbai Mayor: ভারতের সবচেয়ে ধনী নগরী মুম্বই পেতে চলেছে মহিলা মেয়র। শনিবার বিজেপি তাদের মেয়র প্রার্থী হিসেবে ঋতু তাওদে-র নাম ঘোষণা করল। এনডিএ-র দল শিবসেনা (একনাথ শিন্ডে) ডেপুটি মেয়র হিসাবে বেছে নিল সঞ্জয় ঘাধিকে।
11:30 AM (IST) Feb 07
অভিযুক্তদের মধ্যে মূল অভিযুক্ত সুবিন আলেকজান্ডার ওরফে 'মরণ সুবিন' যিনি কেরালা অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট (KAAPA)এর অধীনে তালিকাভুক্ত এক দাগি অপরাধী।
11:22 AM (IST) Feb 07
রাশিয়ার থেকে তেল কেনার কারণে ভারতের উপরে চাপানো ২৫ শতাংশ শুল্প তুলে নিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই শুল্ক তুলে নেওয়ার আদেশে স্বাক্ষর করেছেন।
11:19 AM (IST) Feb 07
India Map: বাণিজ্যিক চুক্তির মধ্যেই নজর কেড়েছে ট্রাম্প প্রশাসনের শেয়ার করা ভারতের মানচিত্র। সোশ্যাল মিডিয়াতেও সেই মানচিত্র নিয়ে চর্চা শুরু হয়েছে। মার্কিন প্রশাসনের শেয়ার করা মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)-জম্মু ও কাশ্মীরকেই ভারতের অংশ।
10:57 AM (IST) Feb 07
Gold Price Today Kolkata: সপ্তাহ শেষে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনার দাম। একটানা দাম বৃদ্ধির পর ৭ ফেব্রুয়ারি কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
10:36 AM (IST) Feb 07
Islamabad Mosque Bombing: পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু ৩১ জনের। এই ঘটনায় ভারত আর আফগানিস্তানের যোগ রয়েছে বলে অভিযোগ ইসলামাবাদের। পাল্টা জবাব দিয়েছে দিল্লি ও কাবুল।
10:02 AM (IST) Feb 07
West Bengal election: রাজ্যে কত দফায় হবে বিধানসভা নির্বাচন? তাই নিয়ে আলোচনা শুরু জাতীয় নির্বাচন কমিশন আর রাজ্য নির্বাচনি আধিকারিকের দফতরে। রাজ্য সিইও দফতর এক দফায় ভোট করতে প্রস্তুত বলেও জানিয়েছে।
09:56 AM (IST) Feb 07
US Bangladesh Secret Deal: সংসদ নির্বাচনের ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে বাংলাদেশ। এই চুক্তির স্বচ্ছতার অভাব এবং সময়সীমা নিয়ে ব্যবসায়ী সম্প্রদায় ও নীতি বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।