কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
11:27 PM (IST) Mar 14
IPL Records: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ শুরু হতে আর বেশি দেরি নেই। তার আগে একবার ফিরে দেখা যাক, আইপিএল-এর ইতিহাসে সেরা পাঁচ বোলিং স্পেলের দিকে।
10:39 PM (IST) Mar 14
Mohun Bagan vs Bengaluru FC: পরপর চারটি ম্যাচে জয়ের পর স্বাভাবিকভাবেই, এই ম্যাচেও জয় ছিনিয়ে নিতে চায় সের্জিও লোবেরার ছেলেরা। কারণ, তাদের লক্ষ্য ছিল পাঁচে পাঁচ। কিন্তু সেটা না হলেও, হার মানেনি মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র করে ১ পয়েন্ট নিশ্চিত করেছে তারা।
10:22 PM (IST) Mar 14
Kuldeep Yadav-Vanshika Chadha Wedding: ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার কুলদীপ যাদব শনিবার উত্তরাখণ্ডের (Uttarakhand) অন্যতম জনপ্রিয় শৈলশহর মুসৌরিতে (Mussoorie) তাঁর ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে বিয়ে করছেন। এই হাই-প্রোফাইল বিয়েতে হাজির হয়েছেন বহু তারকা। দেখে নিন অতিথিদের তালিকা।
10:19 PM (IST) Mar 14
Induction Stove: এই ৫টি ভুল করছেন না তো? মাইক্রোওয়েভ কিন্তু অকালেই খারাপ হয়ে যেতে পারে
08:53 PM (IST) Mar 14
2026 ICC Men's T20 World Cup: গত কয়েক বছরে আইসিসি ইভেন্টে ভালো ফল করতে পারেনি পাকিস্তান (Pakistan)। এবারের টি-২০ বিশ্বকাপেও বেশিদূর এগোতে পারেনি পাকিস্তান। এই পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) ক্রিকেটারদের মোটা অঙ্কের জরিমানা করেছিল। কিন্তু এখন তারা সে কথা অস্বীকার করছে।
07:33 PM (IST) Mar 14
কোথাও দেড়শো টাকা, আবার কোথাও মাত্র ২০০ টাকা বস্তা। এই হল রাজ্যে এবছর আলুর দাম। যার কারণে মাথায় আকাশ ভেঙে প়ডেছে চাষিদের। লাভ তো ঘরে তোলা অনেক দূর, চাষিদের দাবি, আলু চাষে বিঘা প্রতি খরচটাই উঠছে না। যদিও মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দাবি করেছেন, আলু চাষিদের কথা ভেবে পদক্ষেপ নিয়েছে সরকার।
07:26 PM (IST) Mar 14
Modi with Mithun Brigade Rally: একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে মিঠুন চক্রবর্তী। একজন মহাগুরু, আর তার পাশে মহামন্ত্রী। বিজেপির ব্রিগেডের মঞ্চে চাঁদের হাট বসেছিল। তার মধ্যেই ছিল এই জোড়া আকর্ষণ। লক্ষ লক্ষ মানুষের চোখ আটকে থাকল মোদী আর মিঠুনের দিকে।
07:25 PM (IST) Mar 14
East Bengal FC: এবারের আইএসএল-এর (Indian Super League 2026) শুরুটা দারুণভাবে করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু তারপর টানা তিন ম্যাচে জয় পেল না লাল-হলুদ ব্রিগেড। ফলে প্রধান কোচ অস্কার ব্রুজোঁর (Óscar Bruzón) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তাঁর বিরুদ্ধে সরব সদস্য-সমর্থকদের একাংশ।
06:56 PM (IST) Mar 14
দেশে গ্যাসের ঘাটতির গুজবের মধ্যেই পেট্রোলিয়াম মন্ত্রক সুখবর শুনিয়েছে। সরকার স্পষ্ট করে জানিয়েছে যে দেশে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সবচেয়ে বড় স্বস্তি এসেছে এই যে দুটি ভারতীয় জাহাজ নিরাপদে এলপিজির বিশাল চালান নিয়ে ভারতের দিকে রওনা হচ্ছে।
06:24 PM (IST) Mar 14
Crime News: শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) বিজেপি-র (BJP) জনসভা থেকে বাংলার মহিলাদের উপর অত্যাচার নিয়ে রাজ্য সরকার ও শাসক দলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ঠিক সেদিনই বাংলার এক প্রান্তে মারাত্মক অভিযোগ তুললেন এক মহিলা।
06:12 PM (IST) Mar 14
রোজই গরম বাড়ছে। এখন থেকেই মানুষ কুলার এবং এসি ব্যবহার শুরু করেছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে এসির চাহিদাও বৃদ্ধি পায়। এই কারণেই প্রতি বছর এসির বিক্রি বৃদ্ধি পায়। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে গরম থেকে মুক্তি দেওয়া এয়ার কন্ডিশনার ১ ঘণ্টায় কত বিদ্যুৎ খরচ করে?
05:18 PM (IST) Mar 14
জিরো ফিগারে মন মজেছে বেশিরভাগের। তাই অনেকেই ভাবনাচিন্তা না করে মুড়ি মুড়কির মতো ওজন কমানোর ওষুধ খাচ্ছেন।
05:18 PM (IST) Mar 14
CBSE Class 10 Result 2026: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ১০ মার্চ পর্যন্ত দশম শ্রেণির বোর্ড পরীক্ষা নিয়েছে। পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। এই বছর প্রায় ২৫ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে প্রায় ১৪ লক্ষ ছাত্র এবং ১০.৯ লক্ষ ছাত্রী ছিল।
05:12 PM (IST) Mar 14
Narendra Modi: শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) বিজেপি-র (BJP) জনসভায় যোগ দিয়ে বিভিন্ন ইস্যুতে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে (AITC) তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দুর্নীতি, অনুপ্রবেশের মতো বিষয় নিয়ে শাসক দল ও রাজ্য সরকারকে আক্রমণ করলেন।
04:33 PM (IST) Mar 14
ব্রিগেড সমাবেশে ভাষণ দিতে গিয়ে তৃণমূল সরকারকে তীব্র নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ব্রিগেডে পরিবর্তন সংকল্প সভায় ভাষণ দেন মোদী। তৃমমূল অত্যাচারীদের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বাংলায় আইনের শাসন হবে বিজেপি সরকার হলে। সমস্ত অপরাধীদের জেলে ঢোকানো হবে।
04:18 PM (IST) Mar 14
Narendra Modi: শনিবার কলকাতা সফরে এসে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) বিজেপি-র (BJP) জনসভায় যোগ দিলেন নরেন্দ্র মোদী। তিনি পশ্চিমবঙ্গের শাসক দলকে আক্রমণ করার পাশাপাশি বিধানসভা নির্বাচনের আগে বাংলার মানুষের জন্য উন্নয়নের বার্তা দিলেন।
04:16 PM (IST) Mar 14
BJP TMC Clash Kolkata: গেরুয়া শিবিরের ব্রিগেড সমাবেশের দিনই, পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মিনিস্টার শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইতিমধ্যেই এক্স-হ্যান্ডলে পোষ্ট করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
03:55 PM (IST) Mar 14
North Korea Launches Missile: শনিবার ফের ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। এরপরেই জাপানে জরুরি সতর্কতা জারি করা হয়। প্রধানমন্ত্রী সানে তাকাইচির প্রশাসন পরিস্থিতি সামলাতে একটি ক্রাইসিস টিম তৈরি করেছে।
03:32 PM (IST) Mar 14
BJP-TMC Clash: শনিবার কলকাতার গিরিশ পার্ক এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। একে অপরের দিকে পাথর ছোড়া হয়। মন্ত্রী শশী পাঁজার অভিযোগ, তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে। তিনি বিজেপিকে 'খুনি' বলে আক্রমণ করেন। ঘটনায় দু'দলেরই বেশ কয়েকজন আহত হয়েছেন।
03:28 PM (IST) Mar 14
Chennai Super Kings: আইপিএল-এ (IPL 2026) পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস গত কয়েক মরসুমে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। এবারের আইপিএল-এ ঘুরে দাঁড়ানোই মহেন্দ্র সিং ধোনিদের (MS Dhoni) লক্ষ্য। কিন্তু সেই লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরে সমস্যায় পড়ে গেল সিএসকে।
02:59 PM (IST) Mar 14
ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভা থেকে রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করলেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, মমতা মিথ্যাবাদী। এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আগে দেখেননি। এছাড়াও, মিঠুনের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার রাজ্যের শিক্ষা ও কর্ম ব্যবস্থা ভেঙে দিয়েছেন। তাতে সমাজের মেরুদণ্ডটাই ভেঙে গিয়েছে।
02:50 PM (IST) Mar 14
BJP vs TMC: মোদীর সভার আগেই উত্তপ্ত কলকাতার গুরুত্বপূর্ণ এলাকা গিরিশপার্ক। বিজেপি আর তৃণমূলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ভাঙচুর করা হয় রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়়িতে।
02:30 PM (IST) Mar 14
Mojtaba Khamenei: আমেরিকা ইরানের মোজতাবা খামেনেই সহ একাধিক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ১০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। 'রিওয়ার্ডস ফর জাস্টিস' প্রোগ্রামের আওতায় এই ঘোষণা করা হয়।
02:21 PM (IST) Mar 14
Today Kolkata Temperature: মাঝ মার্চেই গরমে যেন বৈশাখের ঝলকানি। দুপুরে বাড়ি থেকে বাইরে বেরলে একেবারে তেতেপুড়ে অবস্থা। আজকে শহরে তাপমাত্রা কত? সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
01:34 PM (IST) Mar 14
PM Modi News: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরে আসার মাত্র কয়েক ঘন্টা আগে শহরে ধরা পড়ল নমোর কাটআউটের ছেঁড়া ছবি। প্রধানমন্ত্রীর ফেলক্স থেকে মাথা কেটে ফেলার অভিযোগ। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
01:30 PM (IST) Mar 14
Kolkata Knight Riders New Jersey: নতুন জার্সি প্রকাশ করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আসন্ন TATA IPL 2026 শুরুর আগে নতুন জার্সি প্রকাশ করল তারা। ‘Lines of Legacy’ থিমকে তুলে ধরতে এই জার্সিতে ঐতিহ্যবাহী বেগুনি ও ঝলমলে সোনালি রঙের সমন্বয় রাখা হয়েছে, যা কেকেআরের পরিচিত রঙকেই নতুন ভাবে তুলে ধরেছে।
01:14 PM (IST) Mar 14
CM's Helipad Incident: চোরকে ছুটিয়ে জীবন বের করে দেওয়া পুলিশকেই এবার ছুটতে হল ষাঁড়ের তাড়ায়। বিহারের বেগুসরাই জেলায় শনিবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কর্মসূচিকে ঘিরে মজার ঘটনা ঘটে। নীতীশের কপ্টার অবতরণের হেলিপ্যাডে আচমকাই ঢুকে পড়ে একটি ষাঁড়।
12:45 PM (IST) Mar 14
Modi's Security: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সফর ঘিরে কড়া নিরাপত্তা কলকাতায়। ৩০০০ পুলিশ কর্মী মোতায়েন। তৈরি হয়েছে নিরাপত্তা বলয়। ড্রোনের ব্যবহার করবে না কলকাতা পুলিশ।
12:44 PM (IST) Mar 14
লাদাখে চলমান অচলাবস্থার অবসান ঘটাতে কেন্দ্রীয় সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সমাজকর্মী সোনম ওয়াংচুকের বিরুদ্ধে চাপানো জাতীয় নিরাপত্তা আইন (NSA) তুলে নিচ্ছে। তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে সরকার লাদাখে শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক আস্থার পরিবেশ তৈরিতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
12:39 PM (IST) Mar 14
West Bengal Election 2026 Date: আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে চলেছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সহ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে রবি বা সোমবার।
12:12 PM (IST) Mar 14
Why Egg Prices Dropping: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা উপসাগরীয় দেশগুলির সঙ্গে বাণিজ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। উপসাগরীয় দেশগুলি থেকে তেল ও গ্যাস আমদানি সমস্যার সম্মুখীন হচ্ছে। একইভাবে, প্রধান উপসাগরীয় বাজারে ডিম রফতানি ব্যাহত হয়েছে, যার ফলে ভারতে ডিমের দাম কমে গিয়েছে হু হু করে।
11:58 AM (IST) Mar 14
BJP Brigade: ব্রিগেডকে কেন্দ্র করে ৬৪,০০০ চেয়ার পাতা হয়েছে এবং সঙ্গে আছে ৩৫টি বড় স্ক্রিন। অপরদিকে, শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে ভিড় বাড়তে শুরু করে দিয়েছে। একাধিক জেলা থেকে বিজেপি কর্মী এবং সমর্থকরা আসতে শুরু করেছেন। দুটি স্টেশনেই অস্থায়ী ক্যাম্প রয়েছে বিজেপির তরফে। সেখানে ব্রেকফাস্টের ব্যবস্থা থাকছে।
11:42 AM (IST) Mar 14
Iran-US War: বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, একটি 'সুইসাইড ড্রোন' দিয়ে দূতাবাসের 'রাডার সিস্টেম' এবং মিসাইল দিয়ে 'হেলিপ্যাড' নিশানা করা হয়।
11:36 AM (IST) Mar 14
আসন্ন বিধানসভা নির্বাচনে কি দুটি আসনে দাঁড়াবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বঙ্গ রাজনীতির অলিন্দে। ২০২১ সালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকে ভোটে লড়েছিলেন শুভেন্দু। ওই আসনে তিনি হারিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও পরে উপ নির্বাচনে মুখ্য়মন্ত্রী জিতে আসেন ভবানীপুর আসন থেকে।
11:31 AM (IST) Mar 14
সপ্তাহ শেষে সোনার দাম কিছুটা কমছে। ১৪ মার্চ কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
10:46 AM (IST) Mar 14
Oil Price Hike: আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামে আগুন। মাত্র ১৫ দিনের মধ্যে দাম বেড়েছে ৪০ শতাংশের বেশি। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ ব্যাহত হওয়ায় এই সংকট তৈরি হয়েছে।
10:44 AM (IST) Mar 14
India Iran Clear Passages: এবার ভারতীয় জাহাজ চলাচলের জন্য অবরুদ্ধ হরমুজ প্রণালী খুলে দিলো ইরান। দুই ট্যাঙ্কার ভর্তি এলপিজি গ্যাস নিয়ে দেশে ফিরল ভারতীয় জাহাজ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
10:21 AM (IST) Mar 14
DA Case: সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে। রাজ্য সরকার ডিএ না দিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। পাল্টা সরকারি কর্মীরাও ৩টি মামলা দায়ের করেছেন।
09:39 AM (IST) Mar 14
Donald Trump On Iran: এক সপ্তাহের বেশি সময় গড়ালেও কিছুতেই যেন থামছে না যুদ্ধের আঁচ। ফের ইরানের তৈল সমৃদ্ধ দ্বীপে হামলা চালাল আমেরিকা। শুধু তাই নয়, ভবিষ্যতেও এমন হামলা হবে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পড়ুন আরও…
09:25 AM (IST) Mar 14
রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এই সময়ে সেতুর স্টে কেবল, বেয়ারিং বদল সহ একাধিক কাজ হবে। যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন রুটে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।