কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
10:38 PM (IST) Jun 19
FIFA World Cup 2026 Broadcast: ভারতে মোবাইল অ্যাপ, ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ম্যাচগুলি সরাসরি দেখার একমাত্র সরকারি মাধ্যম হল জি ফাইভ (ZEE5)। প্রতি রাতে ও সকালে লক্ষ লক্ষ মানুষ জি ফাইভের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ দেখছেন। অনেকেই ওয়াইফাইয়ের বদলে মোবাইল ডেটা ব্যবহার করছেন। এই সুযোগ কাজে লাগাতে চাইছে টেলিকম সংস্থাগুলি।
08:44 PM (IST) Jun 19
Yuvraj Singh News: ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা অভিষেক শর্মাকে (Abhishek Sharma) ক্রিকেটার হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যুবরাজ সিংয়ের বড় ভূমিকা রয়েছে। এবার কোচ হিসেবে আরও বড় ভূমিকায় দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডারকে। আগামী মরসুমের আইপিএল-এ (IPL 2027) বড় দায়িত্ব পেতে চলেছেন যুবরাজ।
08:44 PM (IST) Jun 19
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২১ জুন কলকাতায় আসছেন। এই সফরে তিনি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌসেনার তিনটি নতুন জাহাজ—আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রে—কমিশন করবেন। এই জাহাজগুলি দেশের সামুদ্রিক নিরাপত্তা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন-বিরোধী যুদ্ধের ক্ষমতা আরও বাড়িয়ে তুলবে।
07:52 PM (IST) Jun 19
Iran Football Team News: এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) খেলার জন্য ইরান দল মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) যাওয়ার অনুমতি পাবে কি না, সে বিষয়েই সংশয় তৈরি হয়েছিল। শেষপর্যন্ত ইরানের ফুটবলাররা মার্কিন ভিসা পেলেও, দলের কয়েকজন সদস্য ভিসা পাননি। বিশ্বকাপ চলাকালীনও সমস্যায় পড়ছে ইরান দল।
06:55 PM (IST) Jun 19
Lionel Messi: চলতি ফুটবল বিশ্বকাপের মাঝে ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর খবর। লিওনেল মেসির বাবা হোর্হে মেসি নাকি মারা গিয়েছেন। আর তাই মেসি তড়িঘড়ি আমেরিকা থেকে তাঁর দেশ আর্জেন্টিনায় ফেরত আসছেন। কয়েক মিনিটের মধ্যেই জানা যায়, খবরটি সম্পূর্ণ ভুয়ো।
06:39 PM (IST) Jun 19
ভারতীয় নৌবাহিনী একইসঙ্গে তিনটি দেশে তৈরি যুদ্ধজাহাজ কমিশনিং করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ২১ জুন এই অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিষেবায় অন্তর্ভুক্ত হতে যাওয়া জাহাজ তিনটি হল স্টেলথ ফ্রিগেট ‘আইএনএস দুনাগিরি’, অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট ‘আইএনএস অগ্রয়’ এবং সার্ভে শিপ ‘আইএনএস সংশোধক’।
05:56 PM (IST) Jun 19
05:43 PM (IST) Jun 19
পুরনো চার্জার কি শীঘ্রই বাতিল করে দেওয়া হবে? তার বদলে কোন চার্জার ব্যবহার করবেন! ইদানিং USB Type-C প্রযুক্তি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। নতুন স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপে Type-C পোর্ট ব্যবহার বাড়ছে। Type-C চার্জার নিয়ে বড় আপডেট মিলল।
05:41 PM (IST) Jun 19
FIFA World Cup 2026: বিশ্বকাপের মাঝেই বড় বিপদ মরক্কোর তারকা ফুটবলার তথা অধিনায়ক আশরাফ হাকিমি। ২০২৩ সালের একটি ধর্ষণ মামলায় তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়ে দিল ফ্রান্সের আদালত। এই মামলায় দোষী সাব্যস্ত হলে হাকিমির ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
05:31 PM (IST) Jun 19
নির্দিষ্ট করে দেওয়া ফুটপাত দিয়ে হাঁটার অধিকার সংবিধানের আওতায় সুরক্ষিত একটি মৌলিক অধিকার। একটি মামলায় রায়ে জানাল সুপ্রিম কোর্ট। আদালত অভিমত ব্যক্ত করেছে যে, রাস্তায় মোটরযানের চলাচলের চেয়ে এই অধিকারটি অধিকতর অগ্রাধিকার পাওয়ার যোগ্য। শুক্রবার বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি এ এস চান্দুরকারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই রায় দেয়।
05:17 PM (IST) Jun 19
05:12 PM (IST) Jun 19
04:28 PM (IST) Jun 19
২১ জুন রবিবার ‘আন্তর্জাতিক যোগ দিবস’ এবং একই দিনে দেশজুড়ে ‘NEET-UG ২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এই দিনটিতে রেড রোডের আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান হবে। এছাডা়ও NEET-UG পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের পক্ষ থেকে এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
03:53 PM (IST) Jun 19
Ahmedabad Railway Porter: কুলি থেকে কোটিপতি! আমেদাবাদের রেলস্টেশনে কুলি হিসেবে কাজ করতেন। আয়ের উৎসও ছিল সেটুকুই। অথচ তাঁর এবং তাঁর স্ত্রীর নামে কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে। সেই সম্পত্তির হদিশ পেয়েই এবার বড় পদক্ষেপ করল ED।
03:49 PM (IST) Jun 19
Mamata Banerjee: তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েন ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ক্রমশ চাপের মুখে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের একাংশের অসন্তোষ, নেতৃত্ব নিয়ে প্রশ্ন এবং বিরোধীদের আক্রমণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
03:15 PM (IST) Jun 19
0.5 Gram Gold Locket: ০.৫ গ্রামের সোনার লকেট উপহার হিসেবে দিতে পারেন বাচ্চাদের। যে কোনও শুভ অনুষ্ঠানে এই ধরণের সোনার লকেট ভালো উপহার বলে মনে করা হয়। সোনার এই লকেটগুলি পকেটও বাঁচাবে আবার সোনার মত উপহারও দেওয়া হবে।লেটেস্ট ডিজাইন দেখে নিন।
02:34 PM (IST) Jun 19
জামাই ষষ্ঠী ২০২৬ (jamai sasthi 2026) উপলক্ষে মাছ, মাংস, ফল ও মিষ্টির সম্ভাব্য বাজারদর (market price), কেনাকাটার বাজেট এবং প্রস্তুতির পূর্ণাঙ্গ তথ্য এই গাইডে তুলে ধরা হয়েছে।
02:21 PM (IST) Jun 19
21 July Dharmatala: গত ২০১৮ সালে, হাইকোর্ট জানায়, শহরের কোনও বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করে রাখা যাবে না। কিন্তু অভিযোগ উঠছে, সেই নির্দেশকে কার্যত, অমান্য করে ২০২৫ সালে, পুরো ধর্মতলা বন্ধ করে দিয়ে শহিদ দিবসের সভা করে তৎকালীন সরকারে থাকা তৃণমূল। ফলে, মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। কলকাতায় তৈরি হয় ব্যাপক যানজট।
01:23 PM (IST) Jun 19
FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপের প্রথম দেশ হিসেবে নক আউটে উঠল মেক্সিকো। অংশগ্রহণকারী ৪৮টি দেশের মধ্য়ে থেকে ৩২টি দেশকে নিয়ে শুরু হবে নক আউট পর্ব। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করল Mexico।
12:47 PM (IST) Jun 19
12:45 PM (IST) Jun 19
Stock Market Update: ইনফোসিস (১০%) এবং উইপ্রোর (৪%) এডিআর (ADR)-এর দরপতনের জেরে এই খাতে আরও চাপ তৈরি হতে পারে। পাশাপাশি নিফটি ব্যাঙ্ক সূচকটিও কমেছে। এই সূচকটি ৪০০ পয়েন্ট নিচে নেমে গেছে। তবে খারাপ বাজারের মধ্যেও ট্রান্সফরমারস অ্যান্ড রেকটিফায়ারস-এর শেয়ারের দর ১৩ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
12:24 PM (IST) Jun 19
শুক্রবার লেবাননে হিজবুল্লার উপর হামলা চালিয়েছে ইজরায়েল। এই হামলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। ইরান-আমেরিকা চুক্তিতে যুদ্ধবিরতির কথা থাকলেও এই হামলা হয়েছে। আপাততআমেরিকা ও ইরানের মধ্যে পরিকল্পিত আলোচনাও স্থগিত।
12:14 PM (IST) Jun 19
12:06 PM (IST) Jun 19
কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে মোদী রাহুলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। কংগ্রেস-সহ অন্যান্য দলের নেতারাও রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন।
11:59 AM (IST) Jun 19
শিলিগুড়ি পুরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ করলেন গৌতম দেব। কর্পোরেশনের কমিশনারকে ইস্তফাপত্র জমা দিয়েছেন গৌতম। মেয়র পদে ইস্তফা দিয়েই ছাড়লেন গাড়ি-নিরাপত্তারক্ষী। গতকালই গৌতম দেবকে তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির (সমতল) চেয়ারম্যান পদে নিয়োগ করেছে দল।
11:41 AM (IST) Jun 19
আন্তর্জাতিক যোগ দিবসের আগে বড় ঘোষণা দিলীপ ঘোষের। তিনি জানিয়েছেন, এবার বাংলায় যোগ দিবসের অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৩০ হাজার মানুষ তাঁর সঙ্গে যোগাভ্যাস করবেন।
11:33 AM (IST) Jun 19
PF ATM Withdrawal: প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকা তোলা নিয়ে আর নেই কোনও চিন্তা। এটিএমে গেলেই তোলা যাবে পিএফ-এর টাকা, তবে কত তারিখ থেকে?
11:20 AM (IST) Jun 19
তৃণমূলের বিদ্রোহী সাংসদরা ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-র সঙ্গে মিশে যাওয়ার দাবি করার পরেই আসরে নামলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি এই পদক্ষেপকে 'দলত্যাগ বিরোধী আইন এড়ানোর চেষ্টা' বলে কড়া সমালোচনা করেছেন।
10:59 AM (IST) Jun 19
Monsoon: মৌসুমি বৃষ্টির জেরে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বর্ষণ চলছে, যার ফলে জনজীবন ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও ধসের কারণে শিলিগুড়ি-মিরিক সংযোগে বিঘ্ন ঘটেছে, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
10:39 AM (IST) Jun 19
আগামী ২০ জুন রাজ্যে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। ওইদিন হুগলির তারকেশ্বরে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রশাসনিক বৈঠক করবেন ও একটি সভাও করবেন। প্রধানমন্ত্রী বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন। কাশী বিশ্বনাথ ধামের আদলে তারকেশ্বর মন্দির চত্ত্বর নির্মাণের কথাও ঘোষণা করতে পারেন তিনি।
10:25 AM (IST) Jun 19
Durga Puja Date and Time: আষাঢ় মাস মানেই মনটা যেন কেমন উরু-উরু। জগন্নাথদেবের রথযাত্রার পরই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের তোড়জোড়। এই বছর কবে থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো? কবে বা পড়েছে মহালয়ার তিথি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
10:07 AM (IST) Jun 19
Ayushman Bharat Card: পশ্চিমবঙ্গেও চালু হয়ে গেছে আয়ুষ্মান ভারত যোজনা। এই রাজ্যে কারা কারা পাবেন আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা? জানুন যোগ্যতার মাপকাঠি (Ayushman Bharat Scheme)।
10:00 AM (IST) Jun 19
ভারত ও রাশিয়া যৌথভাবে ব্রহ্মস (BrahMos) মিসাইলের ছোট সংস্করণ এবং হাইপারসনিক সংস্করণ (শব্দের চেয়ে পাঁচগুণ বা তারও বেশি দ্রুতগতির) তৈরির কাজ করছে। যা ভারতীয় সশস্ত্র বাহিনীর বহুমুখী বা মাল্টি-ডোমেইন আঘাত হানার সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে।
09:50 AM (IST) Jun 19
Bank Holiday s News: জুলাই মাস শুরু হতে হাতে গোনা আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই জুলাই মাস। কিন্তু বছরের সপ্তম মাসেও বেশকিছু দিন রয়েছে ব্যাঙ্ক বন্ধ। ফলে জরুরি প্রয়োজনে ব্যাঙ্কে যাওয়ার আগে জানুন ছুটির তালিকা। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
09:48 AM (IST) Jun 19
Khamenei Warns: আমেরিকার সঙ্গে চুক্তি সইয়ের পরেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই জানালেন, ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে এই সমঝোতায় এসেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভবিষ্যতের মুখোমুখি আলোচনা মানে শত্রুর দাবি মেনে নেওয়া নয়।
09:28 AM (IST) Jun 19
পাকিস্তানের গুরুদুয়ারার ভেতরে এক বয়স্ক শিখ দম্পতিকে গুলি করে হত্যার তিন দিন পর পুলিশ প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। ৭০ বছর বয়সি জগন্নাথ এবং তাঁর স্ত্রী আসমা ওয়ান্টি। তাঁরা পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত মারদান জেলার বাবু মহল্লার ওই গুরুদুয়ারার তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছিলেন।
09:15 AM (IST) Jun 19
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জুন মাসের ₹৩,০০০ কবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি দুর্নীতি রোখার কথাও বলেন।