LIVE NOW
Published : Jun 23, 2026, 08:56 AM ISTUpdated : Jun 24, 2026, 12:31 AM IST

Today’s News in Bengali Live: Portugal vs Uzbekistan - রোনাল্ডোর জোড়া গোল! উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়ে নক-আউটের পথে পা বাড়াল পর্তুগাল

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Portugal vs Uzbekistan

12:31 AM (IST) Jun 24

Portugal vs Uzbekistan - রোনাল্ডোর জোড়া গোল! উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়ে নক-আউটের পথে পা বাড়াল পর্তুগাল

Portugal vs Uzbekistan: চলতি বিশ্বকাপে পর্তুগালের প্রথম জয়। মঙ্গলবার, গ্রুপ কে-র অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল বনাম উজবেকিস্তান। সেই ম্যাচেই জোড়া গোল করে নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং পর্তুগাল ম্যাচ জিতল ৫-০ ব্যবধানে (portugal vs uzbekistan live score)।

Read Full Story

10:13 PM (IST) Jun 23

Abhishek Banerjee CID - অভিষেকের 'ভয়েস স্যাম্পল টেস্ট' করবে সিআইডি! কোর্টে গিয়ে রেকর্ড করানোর নির্দেশ ম্যাজিস্ট্রেটের, কোন মামলা?

Abhishek Banerjee CID: ম্যাজিস্ট্রেট সেই আবেদন মঞ্জুরও করেন। আগামী ৩০ জুন, অভিষেকের কণ্ঠস্বর সংগ্রহের দিন ধার্য করা হয়েছে। কোর্ট নির্দেশ দিয়েছে, ঐ দিন বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে অভিষেক বন্দোপাধ্যায়কে। এমনকি, সেখানে উপস্থিত থাকবেন ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞরাও।

Read Full Story

09:47 PM (IST) Jun 23

দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি নেবে সরকার, বিধানসভায় দাঁড়িয়ে কুণাল-ঋতব্রতকে ধুয়ে দিলেন শুভেন্দু

Suvendu Adhikari: পশ্চিমবঙ্গ বিধানসভায় দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি প্রশাসন ও জনপরিষেবায় স্বচ্ছতা বজায় রাখতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন তিনি।

 

Read Full Story

09:42 PM (IST) Jun 23

Padma Awards 2026 - পদ্মশ্রী পেলেন রোহিত শর্মা এবং সবিতা পুনিয়া, মরণোত্তর সম্মান ভগবানদাসকেও

Padma Awards 2026: হকি খেলোয়াড় সবিতা পুনিয়া, ক্রিকেটার রোহিত শর্মা এবং প্রয়াত ভগবানদাস রাইকওয়ার পদ্মশ্রী সম্মান পেলেন। টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাদের হাতে এই পুরস্কার তুলে দেন।

Read Full Story

08:29 PM (IST) Jun 23

TMC vs TMC - ফিরহাদের 'বদলি'বিধানসভায় নতুন চিফ হুইপ মদন, চিঠি নিতে নারাজ স্পিকার! তৃণমূলে চরম নাটক

ফিরহাদ হাকিমের জায়গায় মদন মিত্রকে পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন চিফ হুইপ হিসেবে মনোনীত করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু স্পিকারের দপ্তর সেই চিঠি নিতে অস্বীকার করেছে বলে অভিযোগ।

 

Read Full Story

07:57 PM (IST) Jun 23

Lucknow Fire - লখনউয়ের কোচিং-এ আগুনে ঝলসে বাংলার তরুণীর দেহ! কান্নায় ভেঙে পড়লেন বাবা

লখনউয়ের আলিগঞ্জের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনে যে ১৫ জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের ২৯ বছরের তরুণী অনামিকা সামন্ত। মেয়ের মৃতদেহ নিতে উত্তরপ্রদেশে পৌঁছেছে তাঁর শোকস্তব্ধ পরিবার। অনামিকা সেখানে একজন থ্রিডি অ্যানিমেশন আর্টিস্ট হিসেবে কাজ করতেন।

 

Read Full Story

07:38 PM (IST) Jun 23

Lucknow Fire - আগুনে মৃত্যুপুরী কোচিং সেন্টার, দেওয়াল কেটে ভেতরে ঢুকে উদ্ধারকাজ চালাল SDRF, দেখুন ভিডিও

লখনউতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) জানিয়েছে, বিল্ডিংয়ের ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে মোটা দেওয়াল কেটে দুটো বড় গর্ত করতে হয়েছিল তাদের। এই ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

Read Full Story

07:17 PM (IST) Jun 23

Weather News - বর্ষার প্রথম দফাতেই মর্মান্তিক পরিস্থিতি! বৃষ্টি, ঝড় ও বজ্রপাতে একাধিক মৃত্যু বাংলায়

পশ্চিমবঙ্গে বর্ষার প্রথম দফার বৃষ্টিতেই একাধিক জেলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। ঝড়, ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জেরে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

Read Full Story

06:19 PM (IST) Jun 23

Ration Card - ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই কি বন্ধ হবে রেশন? বড় মন্তব্য সুপ্রিম কোর্টের

Supreme Court on Ration Card: এসআইআর (SIR) তালিকা থেকে নাম বাদ পড়লে রেশন কার্ডের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশ কী,জানুন বিস্তারিত।

 

Read Full Story

05:23 PM (IST) Jun 23

BRICS Summit - দিল্লির বৈঠকে বড় বার্তা অজিত ডোভালের, 'বিশেষ শক্তি' ব্রিকস

নয়াদিল্লিতে আয়োজিত ১৬তম ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) বৈঠকে সদস্য দেশগুলিকে স্বাগত জানালেন অজিত ডোভাল। তিনি এই জোটকে একটি 'বিশেষ কোয়ালিশন' বলে উল্লেখ করেছেন। ডোভাল জোর দিয়ে বলেন, বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার আবহে গ্লোবাল সাউথের আওয়াজ बुलंद করতে ব্রিকসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Read Full Story

05:21 PM (IST) Jun 23

PM Modi - NEET পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই অপেক্ষা প্রধানমন্ত্রীর! কারণ ঘিরে জোর চর্চা

NEET-এর পুনঃপরীক্ষার দিন পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও অসুবিধা না হয়, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ৪৫ মিনিট দিল্লি বিমানবন্দরে অপেক্ষা করেন। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে এখন সব মহলে আলোচনা চলছে।
Read Full Story

05:08 PM (IST) Jun 23

TMC Fund - ৪৪০ কোটি টাকার ভবিষ্যৎ কী? তদন্তে নেমেই ২ বড় নির্দেশ পুলিশের, চাপে মমতা-ঋতব্রতপন্থীরা

TMC crisis: তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তদন্ত শুরু করে পুলিশ দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে, যার ফলে অর্থের ভবিষ্যৎ ও নিয়ন্ত্রণ নিয়ে জল্পনা তুঙ্গে।

 

Read Full Story

04:07 PM (IST) Jun 23

TMC CRISIS - 'আসল তৃণমূল' খোঁজার মহাযজ্ঞ! মমতা বনাম ঋতব্রত, শুরু নতুন রিয়েলিটি শো

TMC vs TMC: তৃণমূল কংগ্রেসের ভিতরে ‘আসল দল’ নিয়ে সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী নিজেদের প্রকৃত তৃণমূল হিসেবে প্রতিষ্ঠা করার লড়াইয়ে নেমেছে।

 

Read Full Story

03:43 PM (IST) Jun 23

Rishabh Pant - পারিশ্রমিক প্রায় অর্ধেক, কুলদীপের সঙ্গে ট্রেডে লখনউ ছেড়ে দিল্লিতে ঋষভ

Rishabh Pant News: এবারের আইপিএল-এ (IPL 2026) ব্যর্থতার পরেই ঋষভ পন্থকে যে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ছাড়তে হবে, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এই উইকেটকিপার-ব্যাটার পুরনো দলে ফিরলেন। লখনউয়ে যে বিপুল পরিমাণে অর্থ পেয়েছিলেন, তা অবশ্য এখন আর পাচ্ছেন না ঋষভ। তাঁকে অনেক কম অর্থের বিনিময়ে খেলতে হবে।

Read Full Story

03:41 PM (IST) Jun 23

India-Japan Summit - ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে জোর, জুলাইতে দিল্লি আসছেন সানে তাকাইচি

Japan PM Visit India: জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি ১-৩ জুলাই প্রথমবার ভারত সফরে আসছেন। নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। যদিও গুয়াহাটির নামও ভাবা হয়েছিল, কিন্তু কিছু সমস্যার কারণে এই বৈঠক সম্ভবত নয়াদিল্লিতেই হবে।

Read Full Story

03:39 PM (IST) Jun 23

Sanae Takaichi - জুলাইয়ে ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে দিল্লিতেই

জুলাই মাসের ১ থেকে ৩ তারিখ জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি প্রথমবার ভারত সফরে আসছেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বৈঠক গুয়াহাটির বদলে দিল্লিতে হওয়ার সম্ভাবনা প্রবল। মূলত ব্যবস্থাপনার সমস্যার কারণেই এই বদল। বৈঠকে নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে আলোচনা হবে।
Read Full Story

02:51 PM (IST) Jun 23

Shani Vakri 2026 - জুলাই মাসে বক্রী হবে শনি! এই চালে ৪ রাশির জীবনে আসছে অশনি সংকেত?

Shani Vakri 2026:  ২০২৬ সালের ২৭ জুলাই শনি বক্রী হতে চলেছে, যা ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই বক্রী গতির কারণে এই রাশির জাতকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই সময়কালে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে।

Read Full Story

02:44 PM (IST) Jun 23

Vaibhav Sooryavanshi - স্বপ্নপূরণ! প্রথমবার সিনিয়র ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব

Vaibhav Sooryavanshi News: আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে যেমন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন, তেমনই ভারতীয় এ দলের হয়েও দুর্দান্ত ব্যাটিং করেছেন বৈভব সূর্যবংশী। এবার এই কিশোর সিনিয়র ভারতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্স দেখাতে চান।

Read Full Story

02:43 PM (IST) Jun 23

Nabanna Holiday - ৩৮% ডিএ-র পর আরও বড় সুখবর! নতুন ছুটি ঘোষণা নবান্নের

বাংলার সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণার পর এবার নতুন সরকারি ছুটির ঘোষণা করল বিজেপি সরকার। প্রথম বাজেটেই কর্মীদের জন্য একাধিক সুবিধা ঘোষণা করা হয়েছে।

Read Full Story

01:33 PM (IST) Jun 23

Shyamaprasad Mukherjee - স্বাধীন পশ্চিমবঙ্গ থেকে কাশ্মীরের পূর্ণ অন্তর্ভুক্তি, জানেন কেন শ্যামাপ্রসাদকে 'কেশরী' নামে ডাকা হয়?

Shyamaprasad Mukherjee Death Anniversary: ভারতের কেশরী তথা পশ্চিমবঙ্গের রূপকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে জানুন কেন তাকে কেশরী বলা হয়। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

01:18 PM (IST) Jun 23

পরমাণু কেন্দ্র পরিদর্শনের বদলে ৬ বিলিয়ন ডলার? সুইজারল্যান্ডের গোপন বৈঠকে কী চাইছে আমেরিকা?

সুইজারল্যান্ডে আমেরিকা ও ইরানের মধ্যে গোপন পরমাণু আলোচনা চলছে। ৬ বিলিয়ন ডলারের বিনিময়ে পরমাণু কেন্দ্রে পরিদর্শকদের প্রবেশের অনুমতি, হরমুজ প্রণালীর সংকট এবং লেবানন পরিস্থিতি—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে কি শান্তি ফিরবে, নাকি নতুন সংঘাত শুরু হবে?
Read Full Story

01:07 PM (IST) Jun 23

TMC clash - তৃণমূল একটা 'সার্কাসের দল', সেখানে এখন নাটক চলছে - দিলীপ ঘোষ

তৃণমূল কংগ্রেসকে 'সার্কাসের দল' এবং 'নাটকের দল' বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। দলের অন্দরের ডামাডোল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে ওঠা প্রশ্নের জবাবেই এই মন্তব্য করেন তিনি।
Read Full Story

01:05 PM (IST) Jun 23

George Kurian Resigns - মোদী মন্ত্রিসভা থেকে কেন পদত্যাগ জর্জ কুরিয়ানের

George Kurian Resigns: কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রবীণ বিজেপি নেতা জর্জ কুরিয়ান। রাজ্যসভার সদস্য হিসেবে তাঁর ছয় বছরের মেয়াদ শেষ হওয়ায় মন্ত্রিত্বও ছাড়তে হল তাঁকে।

Read Full Story

12:56 PM (IST) Jun 23

Indian Navy - সাগরে ভারতের নৌসেনার 'ত্রিশক্তি'! একসঙ্গে জলে নামল INS দুনাগিরি, সংশোধক ও অগ্রয়

ভারতীয় নৌসেনার শক্তি বাড়াতে যোগ দিল তিনটি নতুন দেশীয় যুদ্ধজাহাজ—INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয়। সম্পূর্ণ ভারতে তৈরি এই জাহাজগুলো কি ভারত মহাসাগরে ভারতের কৌশলগত অবস্থান বদলে দেবে? জেনে নিন এদের বিশেষত্ব।

Read Full Story

12:53 PM (IST) Jun 23

DA Hike News - ৩৮ শতাংশ ডিএ বাড়লে অক্টোবর থেকে কত টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে? জানুন এক ক্লিকে

West Bengal DA Rate: আন্দোলন-অনশন করেও মেলেনি পূর্বতন সরকারের আমলে হকের মহার্ঘ ভাতা। শুভেন্দু অধিকারীর সরকার আসতেই একধাক্কায় ২০ শতাংশ বাড়ল ডিএ। তাহলে মোট কতটাকা বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মচারীরা? জানুন বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

12:25 PM (IST) Jun 23

Shakira World Cup 2026 - স্নেহ চুম্বন থেকে মিষ্টি হাসি, মেসি দর্শনে নজরকাড়া শাকিরা

Shakira World Cup 2026: অস্ট্রিয়ার বিরুদ্ধে মাঠে তখন রাজত্ব করছেন লিওনেল মেসি। আর সেটা গ্যালারি থেকে বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন শাকিরা। গতকাল, সোমবার রাতে ডালাস স্টেডিয়ামে মাঠে আলো ছড়ালেন ফুটবলের রাজপুত্র, আর গ্যালারিতে পপ কুইন। দেখুন গ্যালারি।

Read Full Story

12:09 PM (IST) Jun 23

West Bengal Weather - পাহাড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জারি লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কতদিন বজায় থাকবে ভ্যাপসা গরম?

West Bengal Weather: সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। খাতায় কলমে আষাঢ় মাস হলেও তাপের যা অবস্থা তাতে যেন ভরা জৈষ্ঠ্য মাস। কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

11:53 AM (IST) Jun 23

৩০০০ টাকা নয়, জুলাই মাসে ৪৫০০ টাকা হাতে পাবেন এই মহিলারা! এর জন্য কী করতে হবে?

অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ নয়, জুলাইতে মহিলারা পাবেন ৪৫০০ টাকা, এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জুলাইয়ে ৩ মাসের তহবিল মহিলাদের অ্যাকাউন্টে জমা করা হবে। এই প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাস থেকে প্রাপ্য বকেয়া টাকাও পাঠানো হবে জানানো হয়েছে।

Read Full Story

11:48 AM (IST) Jun 23

Gold Price Today Kolkata - মঙ্গলবারে অনেকটা কমলো সোনার দাম! আজ ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: মঙ্গলবারে, একলাফে অনেকটা কমলো সোনার দাম। ২৩ জুন কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

11:46 AM (IST) Jun 23

Trade Deal - এটা ডিল নয়, আমেরিকার ডাকাতি! মোদীকে সতর্ক করলেন জয়রাম রমেশ

কংগ্রেস নেতা জয়রাম রমেশ ভারত-মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে এই চুক্তিতে সই না করার আর্জি জানিয়েছেন। তাঁর মতে, এই চুক্তি দেশের স্বার্থের বিরুদ্ধে এবং এতে ভারতীয় কৃষকদের ব্যাপক ক্ষতি হবে।
Read Full Story

11:12 AM (IST) Jun 23

Sabyasachi Dutta - ২০২২ সালের পর ২০২৬! আরও এক প্রাক্তন TMC বিধায়কের বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার তাল-তাল সোনা

Sabyasachi Dutta Crime News: বান্ধবীতেই আটকে তৃণমূল! বোমাবাজি-শ্লীলতাহানির পর এবার তৃণমূল নেতা ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার তাল তাল সোনা। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

10:58 AM (IST) Jun 23

Lionel Messi - 'প্রচণ্ড রেগে গিয়েছিলাম,' বিশ্বকাপ ফুটবলে নতুন রেকর্ড গড়ার পর বললেন মেসি

Lionel Messi Record: বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি। তিনি ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাতে অস্ট্রিয়ার (Austria) বিরুদ্ধে জোড়া গোল করেছেন মেসি। এই ম্যাচে প্রথম গোল করে তিনি নতুন রেকর্ড গড়েছেন।

Read Full Story

10:47 AM (IST) Jun 23

Share Market Today - মঙ্গলবারে ভারতীয় শেয়ার বাজারে পতন! মাথায় হাত বিনিয়োগকারীদের

Share Market Today: ভারতীয় শেয়ার বাজারে আজ পতন দেখা গিয়েছে, যার প্রধান কারণ মার্কিন প্রযুক্তি শেয়ারের দরপতন এবং ডলারের শক্তিশালী অবস্থান। ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর ইঙ্গিতের ফলে বিদেশী বিনিয়োগকারীরা সতর্ক হয়েছেন।

Read Full Story

10:08 AM (IST) Jun 23

Annapurna Yoyona - এখনও ঢোকেনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? স্ট্যাটাস চেক করে জানুন আপডেট

Annapurna Yoyona: জুন মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করার পরও এখনও ঢোকেনি টাকা? বুঝতকে পারছেন না কবে ঢুকবে আপনার অ্যাকাউন্টে টাকা? কীভাবে স্ট্যাটাস চেক করবেন? রইল বিস্তারিত তথ্য। জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি...

 

Read Full Story

10:01 AM (IST) Jun 23

Calcutta Stock Exchange - ফিরছে চলেছে ১১৮ বছরের অন্যতম কলকাতা স্টক এক্সচেঞ্জ? লক্ষ্য রাজ্যের আর্থিক পরিচয় পুনরুদ্ধার করা

Calcutta Stock Exchange: পশ্চিমবঙ্গ সরকার ১১৮ বছরের পুরনো কলকাতা স্টক এক্সচেঞ্জ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে। একসময় দেশের অন্যতম প্রধান এই এক্সচেঞ্জটি ২০১৩ সাল থেকে নিষ্ক্রিয়। এই পদক্ষেপের লক্ষ্য রাজ্যের আর্থিক পরিচয় পুনরুদ্ধার করা।

Read Full Story

08:57 AM (IST) Jun 23

ফুঁসছে নিম্নচাপ, দক্ষিণের একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

আজ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ ও গুমোট গরমের পূর্বাভাস থাকলেও বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যা শনিবার পর্যন্ত চলবে।

 

Read Full Story

More Trending News