Published : Mar 28, 2026, 09:00 AM ISTUpdated : Mar 28, 2026, 11:07 PM IST

Today’s News in Bengali Live: RCB vs SRH - বিরাট কোহলির দাপটে ম্লান ঈশান কিষান, জয় দিয়ে আইপিএল ২০২৬ শুরু আরসিবি-র

সংক্ষিপ্ত

 

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

11:07 PM (IST) Mar 28

RCB vs SRH - বিরাট কোহলির দাপটে ম্লান ঈশান কিষান, জয় দিয়ে আইপিএল ২০২৬ শুরু আরসিবি-র

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad: শনিবার বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium) এবারের আইপিএল-এর (IPL 2026) উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ব্যাটিং দেখা গেল। সানরাইজার্স হায়দরাবাদের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও অসাধারণ ব্যাটিং করল।

Read Full Story

09:43 PM (IST) Mar 28

R Ashwin - পাকিস্তানের হ্যারিস রউফের সঙ্গে একই দলে রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin: আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল (IPL 2026) থেকে অবসর নেওয়ার পর বিদেশের টি-২০ লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারকা অফ-স্পিনার-অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) মেজর লিগ ক্রিকেটে (2026 Major League Cricket) খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এই দল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Read Full Story

09:27 PM (IST) Mar 28

IPL RCB vs SRH 2026 - বিধ্বংসী ব্যাটিং ঈশান কিষাণের, আইপিএল-এর প্রথম ম্যাচেই চার-ছক্কার বন্যা! হায়দ্রাবাদ তুলল ২০১ রান

IPL RCB vs SRH 2026: শনিবার থেকে শুরু হল ভারতের ভারত তথা গোটা পৃথিবীর অন্যতম সেরা মেগা টি-২০ ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (ipl srh vs rcb)। 

Read Full Story

08:27 PM (IST) Mar 28

Jasprit Bumrah - কেকেআর-এর বিরুদ্ধে খেলবেন বুমরা? মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ানস কোচ

Jasprit Bumrah: এবারের আইপিএল (IPL 2026) শুরু হওয়ার আগে বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) দেখা গিয়েছিল মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) তারকা পেসার জসপ্রীত বুমরাকে। ফলে তাঁর ফিটনেস নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে এই পেসার ফিট আছেন বলেই জানা গিয়েছে। তিনি রবিবার খেলতে তৈরি।

Read Full Story

07:13 PM (IST) Mar 28

IPL 2026 - আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচ, টসে জিতে প্রথমে ফিল্ডিং আরসিবি-র

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad: শনিবাসরীয় সন্ধেবেলা এবারের আইপিএল-এর (IPL 2026) উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium) সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ ঘিরে প্রবল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

Read Full Story

06:59 PM (IST) Mar 28

MiG 29 ASRAAM Missile - লাগানো হবে ASRAAM মিসাইল, আরও প্রাণঘাতী হয়ে উঠবে ভারতের MiG-29 যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনী তাদের মিগ-২৯ (MiG-29) যুদ্ধবিমানের বহরকে 'অ্যাডভান্সড শর্ট রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল' বা 'ASRAAM'-এ সজ্জিত করতে চলেছে। এই পদক্ষেপটি বিমানগুলোর যুদ্ধক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।

Read Full Story

06:41 PM (IST) Mar 28

IPL 2026 - আরসিবি-র জার্সি পরে থাকলেই ভাড়া দিতে হবে না, অভিনব উদ্যোগ অটো চালকের

Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad: আইপিএল ২০২৬-এর (IPL 2026) উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখমুখি গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের মাধ্যমে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium) ফিরছে ক্রিকেট। আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ ঘিরে বেঙ্গালুরুতে উন্মাদনা দেখা যাচ্ছে।

Read Full Story

06:15 PM (IST) Mar 28

Ration - এপ্রিল মাস থেকে রাজ্যের ১২ লক্ষ গ্রাহক রেশন নাও পেতে পারেন, কারণ কী?

রাজ্যের কয়েক লক্ষ মানুষ রেশন পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। ৩১ মার্চের পর রাজ্যে প্রায় ১২ লক্ষ রেশন গ্রাহকের খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। গোটা দেশে এই সংখ্যা ৮০ লক্ষের মতো। জানা গিয়েছে, সন্দেহজনক রেশন গ্রাহকের তথ্য যাচাই করে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে বলছিল।

Read Full Story

05:30 PM (IST) Mar 28

DA West Bengal - অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বকেয়া DA-র টাকা, কম দেওয়ার অভিযোগ কর্মচারীদের একাংশ

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা ঢুকতে শুরু করেছে। অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হতে শুরু করেছে। যদিও ডিএ দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি ও অর্থের পরিমাণ নিয়ে প্রশ্ন তুলছে সরকারি কর্মচারীদের একাংশ। তাঁদের অভিযোগ, হিসেব অনুযায়ী যা পাওয়ার কথা তার থেকে কম ডিএ দেওয়া হচ্ছে।

Read Full Story

04:53 PM (IST) Mar 28

Basirhat - সংসারে কাজ নিয়ে আপত্তি, গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ

Basirhat News: ঘরের কাজ নিয়ে ঝামেলায় এবার গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল শশুর শাশুড়ির বিরুদ্ধে। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

04:44 PM (IST) Mar 28

Biometric Voting - প্রকৃত ভোটার শনাক্তে ভোটকেন্দ্রে আঙুলের ছাপ, চোখের মণির ছবি? সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

আসন্ন বিধানসভা নির্বাচনগুলোতে ভোটকেন্দ্রে আঙুল ও আইরিস-ভিত্তিক বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবস্থা চালু করার দাবিকে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। আইরিস বায়োমেট্রিক হল চোখের মণির (iris) অনন্য প্যাটার্ন বিশ্লেষণ করে মানুষের পরিচয় শনাক্ত করার একটি অত্যন্ত নির্ভুল প্রযুক্তি। 

Read Full Story

04:06 PM (IST) Mar 28

IPL 2026 - বেঙ্গালুরুতে আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?

IPL 2026 Opening Match: শনিবার আইপিএল ২০২৬-এর উদ্বোধন। বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium) উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)।

Read Full Story

04:04 PM (IST) Mar 28

Elon Musk - মোদী-ট্রাম্পের ফোনে কি মাস্কও ছিলেন? স্পষ্ট কথা জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক

নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টে দাবি করা হয়, প্রধানমন্ত্রী মোদী ও ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপে হাজির ছিলেন এলন মাস্কও। কিন্তু শনিবার ভারতের বিদেশ মন্ত্রক এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়ে জানিয়েছে, ওই কলে শুধু দুই নেতাই ছিলেন। হোয়াইট হাউস অবশ্য সরাসরি উত্তর না দিয়ে বলেছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে।

 

Read Full Story

03:54 PM (IST) Mar 28

Mamata Banerjee Election 2026 - দেড় লক্ষ লোকের চাকরি হবে! রঘুনাথপুরের জনসভা থেকে বিরাট ঘোষণা মমতার

Mamata Banerjee Election 2026: ব্যাপক বিনিয়োগ আসছে রঘুনাথপুরে। এমনটাই জানালেন তিনি। তৃণমূল নেত্রীর (mamata banerjee) কথায়, “রঘুনাথপুরে দেড় লক্ষ লোকের চাকরির ব্যবস্থা করা হচ্ছে একেবারে ঘরের সামনে। মোট ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে। আমাদের সরকার শুধুমাত্র মুখের কথা বলে না।"

Read Full Story

03:52 PM (IST) Mar 28

Ayodhya Fire - অযোধ্যায় রামনবীমর মহাযজ্ঞে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক হোমকুণ্ড

Ayodhya Fire: উত্তরপ্রদেশের অযোধ্যা শহরে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। সরযূ নদীর তীরের রাজঘাট এলাকায় চলা শ্রী লক্ষ্মী নারায়ণ মহাযজ্ঞে শনিবার আচমকাই আগুন লেগে যায়। ঘটনাস্থলে উপস্থিত ভক্ত ও আয়োজকদের মধ্যে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়।

Read Full Story

03:52 PM (IST) Mar 28

8th Pay Commission - অষ্টম পে কমিশন লাগু হলে মাইনে কত শতাংশ বাড়বে? সরকারি কর্মচারীরা জেনে নিন

সরকার অষ্টম বেতন কমিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীদের কিছুটা স্পষ্ট ধারণা দিলেও, সম্পূর্ণ বিবরণ এখনও পাওয়া যায়নি। সংসদে সরকার জানিয়েছে যে অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর হতে পারে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন যে, সরকার আনুষ্ঠানিকভাবে ৩ নভেম্বর, ২০২৫ তারিখে অষ্টম বেতন কমিশন গঠন করেছে।

Read Full Story

03:31 PM (IST) Mar 28

West Bengal Weather - ঝড়বৃষ্টিতে মাটি হতে পারে উইকএন্ড প্ল্যান, ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

West Bengal Weather: শুক্রবার রাত থেকেই প্রবল ঝড়বৃষ্টিতে ভিজেছে বাংলা। রাতভর বৃষ্টির পর সকাল থেকেই মনোরম আবহাওয়া। সপ্তাহান্তে ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

03:15 PM (IST) Mar 28

Amit Shah - 'পা ভাঙেন, তো কখনও মাথায় পট্টি বাঁধেন'! মমতাকে নিশানা করে 'চার্জশিট' প্রকাশ অমিত শাহের

Amit Shah on Mamata: শনিবার কলকাতায় তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি 'চার্জশিট' প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় 'ভিক্টিম কার্ড' খেলে রাজনীতি করেন। 

 

Read Full Story

03:02 PM (IST) Mar 28

Yograj Singh - 'বিয়ের পরেই খেলোয়াড়দের অবসরের জন্য চাপ দেয় স্ত্রীরা,' দাবি যোগরাজ সিংয়ের

Yograj Singh: কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বাবা যোগরাজ সিং প্রায়ই বিতর্কিত মন্তব্য করেন। তিনি অতীতে ভারতীয় দলের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) আক্রমণ করেছেন। এবার ক্রিকেটারদের স্ত্রীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন যোগরাজ। অনেকেই তাঁর এই মন্তব্যের সমালোচনা করছেন।

Read Full Story

02:45 PM (IST) Mar 28

Jalpaiguri Horror - মহিলাকে খুন করে মুণ্ড কেটে নিয়ে গেল দুষ্কৃতী, আতঙ্ক গোটা গ্রাম

Jalpaiguri Horror: মহিলার মাথা কেটে নিয়ে গেল দুষ্কৃতীরা, ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি জেলার চর চন্ডী গ্রামে। পুলিশ দীর্ঘ তল্লাশি তালিয়েও উদ্ধার করতে পারেনি নিহতের মুণ্ড। এই ঘটনায় আতঙ্ক স্থানীয়দের মধ্যে।

 

Read Full Story

02:06 PM (IST) Mar 28

IPL Broadcast Bangladesh - আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা তুলল বাংলাদেশ, বয়কটে ক্ষতি বুঝে ইউ টার্ন BCBর

IPL Broadcast Bangladesh:রাগ দেখিয়ে টি-২০ বিশ্বকাপে না খেলে নিজেদেরই বড় ক্ষতি হয়েছে। আর বেশি রাগ করে লাভ নেই, আখেরে ক্ষতিরই নিজেদেরই। তাই আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হল বাংলাদেশ। মন্ত্রী জানান, আইপিএল সম্প্রচারে আর কোনও বাধা নেই।

Read Full Story

01:43 PM (IST) Mar 28

Low Price Bike - দাম মাত্র ৪৫০০০ টাকা, ছোটখাটো ব্যবসা-এদিক-ওদিক যাওয়ার জন্য এটাই সেরা বাইক

টিভিএস মোটর কোম্পানি ভারতীয় বাজারে অসংখ্য মোটরসাইকেল এবং স্কুটার এনেছে, কিন্তু এগুলোর পাশাপাশি তারা এক্সএল১০০ (XL100) নামে একটি মোপেডও এনেছে, যা সকলের প্রিয় এবং যার মাসিক বিক্রিও বেশ ভাল।

Read Full Story

01:24 PM (IST) Mar 28

Kolkata News - ভোটের আগে ফুলফর্মে আবগারি দফতর, বাজেয়াপ্ত কোটি টাকার বেআইনি মদ

Kolkata Crime News: ভোটের আগে শহরে বাজেয়াপ্ত ফের বেআইনি মদ। পুলিশি অভিযানে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মদ। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

01:14 PM (IST) Mar 28

Mamata Banerjee - ১টা নয় ২টো করে ফ্ল্যাট! রাণিগঞ্জে ভোট প্রচারে প্রতিশ্রুতি মমতার

Mamata Banerjee at Raniganj: ভোট প্রচারে রাণিগঞ্জে মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর সেখান থেকেই ধস প্রবণ এলাকার বাসিন্দাদের দুটি করে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা। পাশাপাশি শিফটিং-এর জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ বলেও জানিয়েছেন।

 

Read Full Story

01:06 PM (IST) Mar 28

Agnimitra Paul - আসানসোল দক্ষিণের BJP প্রার্থী অগ্নিমিত্রা পালের নামে একাধিক ক্রিমিনাল কেস, রইল লিস্ট

Criminal Cases Against Agnimitra Paul: বাংলার ভোটের (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। রাজ্যে এবার দুদফায় ভোটগ্রহণ হবে। পশ্চিমবঙ্গের মোট ২৯৪টি বিধানসভা আসনে ভোট হবে দু’দফায়। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ করা হবে। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে ১৪২টি আসনে। 

Read Full Story

12:39 PM (IST) Mar 28

Cuba is Next - ইরানের পর এবার কিউবার পালা, সরাসরি হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

Trump warns Cuba: শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পদক্ষেপের কথা বলার পরেই কিউবাকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, 'এরপর কিউবার পালা'। অন্যদিকে, কিউবার স্বাস্থ্য ও জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

Read Full Story

12:27 PM (IST) Mar 28

IndiGo Flight - মাঝ আকাশে ইঞ্জিন ফেল? ১৬১ জন যাত্রী নিয়ে ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ

শনিবার সকালে বিশাখাপত্তনম থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির খবর পাওয়ার পরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে চাঞ্চল্য সৃষ্টি হয়। ইঞ্জিন বিকল হওয়ার আশঙ্কায় ২৮ নম্বর রানওয়েতে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তবে, পাইলটের উপস্থিত বুদ্ধি এবং বিমানবন্দর প্রশাসনের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

Read Full Story

12:21 PM (IST) Mar 28

Russia Bans Gasoline Export - আসছে পেট্রোল সঙ্কট? ১ এপ্রিল থেকে রাশিয়া বিশ্ব বাজারে পেট্রোল বিক্রি করবে না

Russia Bans Gasoline Export: রাশিয়া ১ এপ্রিল থেকে চার মাসের জন্য পেট্রোল রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের মতে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যের সংকটের কারণে সৃষ্ট বিশ্ব বাজারের অস্থিরতা থেকে অভ্যন্তরীণ বাজারকে সুরক্ষিত রাখা এবং স্থানীয় সরবরাহ স্থিতিশীল রাখা। 

Read Full Story

12:17 PM (IST) Mar 28

প্রচণ্ড গরমেও ট্যাঙ্কের জল থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল, নতুন ট্রিকসটা শিখে নিন

গরমকালে শরীর ঠান্ডা রাখার জন্য ঠান্ডা জল অপরিহার্য। আজকাল, পানীয় জল ঠান্ডা করার জন্য প্রতিটি বাড়িতেই রেফ্রিজারেটর থাকে, কিন্তু স্নানের জন্য ঠান্ডা জলের ক্ষেত্রে সমস্যাটি আরও গুরুতর হয়ে ওঠে।

 

Read Full Story

12:16 PM (IST) Mar 28

Nisith Pramanik - রামনবমীর মিছিলে নিশীথ প্রামাণিককে দেখে উঠল 'চোর' স্লোগান, তুঙ্গে TMC-BJP তরজা

Nisith Pramanik News: রামনবমীর মিছিলে বেরতেই মাথাভাঙার বিজেপি প্রার্থীকে ঘিরে চোর স্লোগান। কটাক্ষ বনাম পাল্টা কটাক্ষে উত্তপ্ত কোচবিহারের রাজনীতি। তবে পাল্টা প্রতিত্তুরে কী বললেন নিশীথ প্রামাণিক? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

11:48 AM (IST) Mar 28

Iran Attack - রণকৌশলে বড় বদল ইরানের! ইজরায়েলকে দিনভর ব্যতিব্যস্ত রাখতে নতুন পরিকল্পনা

New Iranian Strategy: মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক 'ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার'-এর রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলের উপর একবারে বড়সড় মিসাইল হামলা না করে, ইরান হয়তো সারাদিন ধরে ছোট ছোট হামলা চালাবে।  

 

Read Full Story

11:46 AM (IST) Mar 28

Kajal Sheikh - দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, নাম উঠল কাজল শেখের, এবার কী মনোনয়ন জমা দিতে পারবেন?

Kajal Sheikh News: এসআইআর-এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় এবার নাম উঠল বীরভূমের তৃণমূল প্রার্থী কাজল শেখের। কী বলছেন তৃণমূল নেতা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

11:41 AM (IST) Mar 28

MS Dhoni - আইপিএল-র প্রথম দু’সপ্তাহ খেলবেন না মহেন্দ্র সিং ধোনি, কারণ জানাল চেন্নাই সুপার কিংস

আইপিএলের শুরুতেই ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। প্রতিযোগিতার প্রথম দু’সপ্তাহ খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। পায়ের পেশিতে টান (calf strain) পড়ার কারণেই ধোনির প্রথম দু'সপ্তাহ মিস করার প্রবল সম্ভাবনা রয়েছে বলে শনিবার জানিয়েছে চেন্নাই সুপার কিংস।

Read Full Story

11:04 AM (IST) Mar 28

Nirmala Sitharaman - ১ এপ্রিল থেকেই দেশজুড়ে আয়কর নিয়মে বড় বদল, কী বলছে নির্মলা সীতারমনের নয়া বিধি?

Nirmala Sitharaman On Income Tax: ১ এপ্রিল থেকে বদল আসছে আয়কর নীতিতে। নতুন আয়কর পলিসিতে কী কী বদল ঘটছে? কী বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি..

Read Full Story

10:52 AM (IST) Mar 28

Fuel Prices - এবার থেকে ১৫ দিন অন্তর বাড়বে পেট্রোল-ডিজেলের দাম? নয়া সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার

Petrol Diesel Price: এবার থেকে কি ১৫ দিন অন্তর বাড়বে পেট্রোল-ডিজেলের মত জ্বালানি তেলের দাম? সেই আশঙ্কাই বাড়িয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত। তেলের দামের রিভিউ মিটিং হতে পারে ১৫ দিন ছাড়াছাড়া।

 

Read Full Story

10:09 AM (IST) Mar 28

DA - সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে সরকারি কর্মীদের শনি-রবি ছুটি বাতিল, নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নের

DA Deadline: বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া DA বা মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া। আর সেই কারণে ঘুম ছুটেছে নবান্নের। শনি-রবি , ২ দিনের ছুটি বাতিল নবান্নের।

 

Read Full Story

09:43 AM (IST) Mar 28

West Bengal Vote - পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর কমিশন, রাজ্য পুলিশের জন্য কড়া 'অ্যাকশন প্ল্যান'

Election Commission On West Bengal Vote: বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আর এই আবহে রাজ্যে শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। জেলাশাসকদের পর এবার পুলিশ আধিকারিকদের জন্য একগুচ্ছ নিয়ম জারি। 

Read Full Story

09:35 AM (IST) Mar 28

যাত্রী ভোগান্তি! হাওড়া ডিভিশনে ফের বাতিল বহু লোকাল ও প্যাসেঞ্জার, দেখে নিন সম্পূর্ণ তালিকা

পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ট্রাফিক ব্লকের কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কাটোয়া-আজিমগঞ্জ শাখায় সাবওয়ে ও ব্রিজের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বহু লোকাল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল বা সংক্ষিপ্ত করা হয়েছে।

Read Full Story

More Trending News