কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
12:37 AM (IST) Sep 29
SRFTI Campus Incident: ই ঘটনায় বহিরাগতদের কার্যত, তুলোধোনা করেছেন বিশিষ্ট টলিউঁড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউঁটে রবিবার, বেনজির ঘটনা ঘটার পর সোমবার, লাগাতার চলে বিক্ষোভ এবং প্রতিবাদ। এসআরএফটিআই কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
10:42 PM (IST) Sep 28
Asian Games 2026: ভারতের লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর এশিয়ান গেমস ২০২৬-এ ৮.০৭ মিটার লাফিয়ে রুপো জিতলেন। তিনি এই নিয়ে টানা দু'বার এশিয়ান গেমসে রুপো পেলেন। পারুল চৌধুরী, বিদ্যা রামরাজ এবং গুলবীর সিংও ভারতের হয়ে পদক জিতেছেন।
10:13 PM (IST) Sep 28
Asian Games 2026: ভারতের অ্যাথলিটরা আইচি-নাগোয়ায় ২০২৬ এশিয়ান গেমসে দুর্দান্ত পারফর্ম করেছেন। গুলবীর সিং ১৫০০ মিটারে রুপো জিতেছেন। অন্যদিকে পারুল চৌধুরী ৫০০০ মিটারে এবং বিদ্যা রামরাজ ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতেছেন। পদকজয়ী এই তিন অ্যাথলিটকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
09:37 PM (IST) Sep 28
Asian Games 2026: আইচি-নাগোয়ায় ২০২৬ এশিয়ান গেমসে ভারতের পারুল চৌধুরী দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন। ৩০০০ মিটার স্টিপলচেজে জাতীয় রেকর্ড গড়ার পর, ৫০০০ মিটার রেসেও ১৫:১৪.৬১ সেকেন্ড সময় করে তিনি দ্বিতীয় ব্রোঞ্জটি পান।
06:32 PM (IST) Sep 28
06:19 PM (IST) Sep 28
SRFTI News: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশনে গন্ডগোল ও অশান্তির ঘটনা নিয়ে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
06:16 PM (IST) Sep 28
আমরা অনেকেই রোজ ঘুম থেকে উঠে বিছানার চাদর টানটান করি, বালিশ গুছিয়ে রাখি। ভাবি, বিছানা পরিষ্কার থাকলেই শোয়ার ঘর পরিষ্কার। কিন্তু সত্যিটা হল, বিছানা হল ধুলো, ঘামের, মৃত কোষের আঁতুড়ঘর। শুধু চাদর পাল্টালে বা ঝেড়ে নিলে এই অদৃশ্য ময়লা যায় না। আর তার থেকেই হয় অ্যালার্জি, নাক বন্ধ, চুলকানি, এমনকি ঘুমের ব্যাঘাতও।
06:09 PM (IST) Sep 28
ট্রাফিক আইন ভেঙে চালান কাটা হয়েছে, কিন্তু সেই জরিমানা দেওয়া হয়নি? বকেয়া ট্রাফিক চালান আদায়ে এবার অভিনব পদ্ধতির কথা বলল সুপ্রিম কোর্ট। বকেয়া ট্রাফিক চালানের টাকা বিদ্যুৎ বিলের সঙ্গে যোগ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।
05:50 PM (IST) Sep 28
05:48 PM (IST) Sep 28
05:43 PM (IST) Sep 28
Asian Games 2026: ভারতীয় অ্যাথলেটিক্সে তৈরি হল এক নতুন ও গৌরবময় ইতিহাস। বিশ্বমঞ্চে দীর্ঘ ৪২ বছর ধরে অক্ষত থাকা এক অলৌকিক অধ্যায়ের অবসান ঘটিয়ে দেশের অ্যাথলেটিক্সের নতুন মানদণ্ড স্থাপন করলেন তামিলনাড়ুর তরুণী ভিথিয়া রামরাজ।
05:32 PM (IST) Sep 28
Calcutta High Court: এই মামলায় নির্বাচন কমিশনের প্রতি বিচারপতি রাওয়ের পর্যালোচনা, “হাইকোর্ট কর্তৃপক্ষের কাজে রীতিমতো উদ্বিগ্ন। আদালত চায়, কর্তৃপক্ষ এমনভাবে কাজ করুক, যাতে পরে তাদের প্রশ্নের মুখে না পড়তে হয়। আর আদালতকেও পরে হস্তক্ষেপ করতে না হয়।"
05:31 PM (IST) Sep 28
Gyanesh Kumar: এসআইআর বিতর্কে ক্রমেই বাড়ছে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের উপর ক্ষোভ। এবার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামলেন বাঁকুড়া জেলার কংগ্রেস কর্মীরা। শুধু বাঁকুড়া নয়। জেলায় জেলায় চলছে জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
05:17 PM (IST) Sep 28
সূর্যের মতো শক্তি পৃথিবীতে তৈরি করার চেষ্টা আরও জোরদার করেছে জার্মানি। নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগোচ্ছেন জার্মানির বিজ্ঞানী ও প্রযুক্তি সংস্থাগুলি। এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে Stellarator প্রযুক্তি। ফিউশন হল সেই প্রক্রিয়া, যার মাধ্যমে সূর্যের ভিতরে শক্তি উৎপন্ন হয়।
04:39 PM (IST) Sep 28
Abhishek Banerjee: তৃণমূল সরকারের পরাজয় হতেই উঠিয়ে নেওয়া হয়েছে তার থেকে কেন্দ্রীয় নিরাপত্তা। ফলে বারবার আক্রান্ত হচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। জানুন আরও বিশদে।।
04:17 PM (IST) Sep 28
UPI ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট UPI মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে Merchant Discount Rate বা MDR চালুর সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে এই নতুন ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালত।
03:47 PM (IST) Sep 28
TMC symbols Row: তৃণমূলের নাম ও জোড়াফুলের স্বত্ব কার? সুপ্রিম কোর্টের নির্দেশ, চার মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। জানুয়ারির মধ্যেই ফয়সালা, তার আগে পুরভোটে কোন প্রতীকে লড়বে মমতা-ঋতব্রত শিবির?
03:21 PM (IST) Sep 28
Durga Puja Bank Holiday: উৎসবের মরশুম মানেই ছুটি আর ছুটি। এই সময়েও ব্যাঙ্কেও থাকে বেশ লম্বা ছুটি। আসন্ন দুর্গাপুজোয় মোট কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? কী বলছে আরবিআই-এর হলিডে লিস্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
03:01 PM (IST) Sep 28
TMC-র ১০ জন বিদ্রোহী বিধায়কের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? বিধায়কদের পদ খারিজের মামলায় সুপ্রিম কোর্ট স্পিকারকে সময়সীমা বেঁধে দিল না। জানুন মামলার আপডেট।
02:50 PM (IST) Sep 28
Annapurna Bhandar: হাতে গোনা ২০ দিনও নেই আর উৎসবের মরশুম শুরুর। গোটা বাংলা অপেক্ষায় শারদোৎসবের। চলছে শেষ মহুর্তের কেনাকাটা। প্রস্তুতি। কিন্তু অক্টোবরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? কী বলছে রাজ্য সরকার ও প্রশাসন? জানুন আরও বিশদে…
02:14 PM (IST) Sep 28
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দীপাবলির দারুণ খবর! অষ্টম পে কমিশনে ন্যূনতম বেসিক পে ৭২,০০০ টাকা করা হবে দিওয়ালির আগেই? এনসি-জেসিএম ৬৯,০০০ টাকা এবং বিপিএমএস ৭২,০০০ টাকা বেসিক পে ও ফিটমেন্ট ফ্যাক্টর ৪ করার প্রস্তাব দিয়েছে। বিরাট আপডেট আসতে চলেছে।
01:29 PM (IST) Sep 28
Madhyamgram: দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পুজোর আনন্দে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে গোটা বাংলা। কিন্তু উৎসবের মরশুমের আগে রাস্তার বেহাল দশা নিয়ে উদ্বেগে মধ্যমগ্রামের এলআইসি টাউনশিপের বাসিন্দারা।
01:29 PM (IST) Sep 28
মোবাইল রিচার্জের নিয়মে বড় পরিবর্তন আনল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI। নতুন নিয়মে Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea (Vi)-কে ভয়েস কল ও SMS-কেন্দ্রিক আরও বেশি রিচার্জ প্ল্যান চালু করতে হবে। অর্থাৎ, যাদের মোবাইল ডেটার প্রয়োজন নেই, তাঁদের আর বাধ্যতামূলকভাবে ডেটা-সহ রিচার্জ করতে হবে না।
12:47 PM (IST) Sep 28
krishak bandhu scheme: কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে এবার নথি যাচাই বাধ্যতামূলক। ১০ দিনের মধ্যে কোন ফর্ম, কোন কোন নথি জমা দিতে হবে? PM KISAN উপভোক্তারা বছরে বাড়তি ৩ হাজার টাকা কীভাবে পাবেন? জানুন বিস্তারিত।
12:38 PM (IST) Sep 28
রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বকেয়া ডিএ-র পুরো টাকা হাতে পাওয়ার ক্ষেত্রে আয়কর এবং অতিরিক্ত টাকা বা ‘ওভারড্রল’-এর হিসাব প্রভাব ফেলতে পারে।
12:19 PM (IST) Sep 28
Asian Games 2026: চলতি এশিয়ান গেমসের নবম দিনের শুরুতে দুটি পদক এল ভারতের ঝুলিতে। মহিলাদের ২৫ মিটার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতলেন এশা সিং (Esha Singh)।অন্যদিকে, পুরুষদের ক্রিকেটে একটা বল না খেলেও সেমিফাইনালে উঠলেন শ্রেয়স আইয়ার-রা।
12:10 PM (IST) Sep 28
Weather News: বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলের কাছে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কতটা প্রভাব পড়বে? মৎস্যজীবীদের জন্য কী সতর্কতা? আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস জানুন।
11:41 AM (IST) Sep 28
পর পর দু’দিন গাড়িতে হামলার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, তাঁকে প্রাণে মারার চক্রান্ত করা হচ্ছে। এই পরিস্থিতিতে নিজের নিরাপত্তার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন তিনি। একইসঙ্গে ভবিষ্যতে যাতে তাঁর উপর এই ধরনের হামলা না হয়, পুলিশকে সেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন বিধায়ক।
11:33 AM (IST) Sep 28
উজ্জয়িনীতে রাস্তা চওড়া করার জন্য শাহি মসজিদের একাংশ ভাঙাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
11:29 AM (IST) Sep 28
তিনদিনের প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘট আপাতত স্থগিত হয়েছে। এর মধ্যেই প্রতি শনিবার ব্যাঙ্ক বন্ধ রাখার প্রস্তাব—নতুন করে আলোচনায়। সামনের শনিবার থেকেই কি সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে? জেনে নিন ধর্মঘট স্থগিত হওয়ার পর শনিবার ব্যাঙ্ক খোলা নাকি বন্ধ?
11:09 AM (IST) Sep 28
Rahul Vs BJP CM: সিইসি জ্ঞানেশ কুমার ও এসআইআর ইস্যুতে রাহুল গান্ধীর অভিযোগের পাল্টা একযোগে সংবাদ সম্মেলন করলেন বিজেপির ১২ মুখ্যমন্ত্রী। সোমবার কংগ্রেসের দেশজুড়ে বিক্ষোভের আগে কে কী বললেন, জানুন।
10:58 AM (IST) Sep 28
পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)-এ ফের বড়সড় বিক্ষোভ। মন্ধোল গ্রামে আয়োজিত এক বিশাল সমাবেশে ২৫ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করা হয়েছে। বিক্ষোভকারীদের মূল দাবি, LoC বা নিয়ন্ত্রণরেখা ও সেখানে থাকা কাঁটাতারের বেড়া সরিয়ে দিতে হবে। পাশাপাশি পুঞ্চ ও মেন্ধরের সঙ্গে সংযোগকারী পুরনো রাস্তা ফের খুলে দেওয়ার দাবিও উঠেছে।
10:46 AM (IST) Sep 28
Gold Price Today: সপ্তাহের প্রথমেই মধ্যবিত্তের মুখে চওড়া হাসি! সোমবারে এক লাফে অনেকটা কমলো সোনার দাম। ২৮ সেপ্টেম্বর কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
10:12 AM (IST) Sep 28
সপ্তাহের প্রথম দিনেই বড় ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার। সোমবার বাজার খোলার পর থেকেই সেনসেক্স ও নিফটিতে ব্যাপক পতন দেখা যায়। সেনসেক্স একসময় ৭৫০ পয়েন্টেরও বেশি পড়ে যায়। অন্যদিকে, নিফটি ২৩ হাজারের নীচে নেমে যায়। বাজারের এই ধসে বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ কার্যত উধাও হয়ে যায়।
10:11 AM (IST) Sep 28
Terrorism at Pakistan: গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৬-এ প্রথমবার শীর্ষে পাকিস্তান। ২০২৫ সালে ১,০৪৫টি হামলায় মৃত্যু ১,১৩৯ জনের, পণবন্দি ৬৫৫। টিটিপি, বিএলএ ও তালিবান প্রভাব নিয়ে আইইপি-র রিপোর্টে কী বলা হল, জানুন।
09:36 AM (IST) Sep 28
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। কর্মচারী সংগঠনগুলি ন্যূনতম বেতন ৬৯,০০০ থেকে ৭২,০০০ টাকা এবং ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির দাবি জানিয়েছে। ।
09:35 AM (IST) Sep 28
IRDAI-এর ‘Recalibrating Economics of Insurance Distribution’ শীর্ষক কনসালটেশন পেপারে মোটর ইনস্যুরেন্সের বিক্রি, কমিশন, ডিলারদের ভূমিকা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে একাধিক পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। তবে এগুলি এখনও প্রস্তাব পর্যায়েই রয়েছে, চূড়ান্ত নিয়ম নয়।
09:21 AM (IST) Sep 28
হরমুজ প্রণালী খোলার বিনিময়ে আটকে থাকা কোটি কোটি ডলার এবং নিষেধাজ্ঞা তোলার দাবি জানিয়েছিল ইরান। কিন্তু আমেরিকা সেই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছে বলে জানালেন রাষ্ট্রসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ।
08:55 AM (IST) Sep 28
Bank Strike Call off: শেষ মুহূর্তের বৈঠকে ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত করল UFBU। IBA-র সঙ্গে আলোচনায় পাঁচ দিনের ব্যাঙ্কিং ও সব শনিবার ছুটির দাবিতে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। পরিষেবা স্বাভাবিক, স্বস্তিতে গ্রাহকরা।