কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
09:49 PM (IST) Aug 29
Narendra Modi Uzbekistan Visit: শনিবার উজবেকিস্তান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে পশ্চিম এশিয়ায় যে অস্থিরতা চলছে, তার পরিপ্রেক্ষিতে ভারত-উজবেকিস্তানের বোঝাপড়া জরুরি হতে পারে।
09:16 PM (IST) Aug 29
Calcutta Football League 2026: যদিও প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বাস্তব রায়ের ছেলেরা। কিন্তু তারপরেও ৩-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে তারা। ফলে, সুপার সিক্সের আরও কাছে পৌঁছে গেল মোহনবাগান। খেলার ৪১ মিনিটে, প্রথম গোল পায় রেলওয়ে এফসি। তবে বিরতির আগেই ম্যাচে সমতা ফেরায় মোহনবাগান (Mohun Bagan news)।
08:07 PM (IST) Aug 29
Liverpool FC: মহম্মদ সালাহ (Mohamed Salah) নয় মরসুম ধরে খেলার পর এবার লিভারপুল ছেড়েছেন। তাঁর পরিবর্ত হিসেবে ফরাসি তারকা ব্র্যাডলি বারকোলাকে (Bradley Barcola) দলে নিল লিভারপুল। পিএসজি (PSG) থেকে বিপুল অর্থের বিনিময়ে বারকোলাকে দলে নিল লিভারপুল। এই দলবদল ঘিরে এখন সরগরম ইউরোপের ফুটবল মহল।
06:24 PM (IST) Aug 29
Suryakumar Yadav News: ভারতের টি-২০ দলের নেতৃত্ব হারানোর পর জাতীয় দল থেকেও বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। একসময় টি-২০ ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার ছিলেন সূর্যকুমার। কিন্তু তিনি ফর্ম হারিয়েছেন। তরুণ ক্রিকেটারে ঠাসা ভারতীয় দলে আর হয়তো ফিরতে পারবেন না সূর্যকুমার।
05:41 PM (IST) Aug 29
বন্যায় ভেসে যাওয়া একটি ব্যাঙ্কের লকার ভেঙে অর্থ চুরির অভিযোগে নেপাল পুলিশ ২৯ জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে ধাদিং জেলার ত্রিশূলী নদী এলাকায়, যেখানে বন্যার তোড়ে ব্যাঙ্কের একটি লকার ভেসে গিয়েছিল। ধৃতদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার নেপালি রুপি উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশ এবং আর্মড পুলিশ ফোর্সের একটি যৌথ দল এই অভিযান চালায়।
05:21 PM (IST) Aug 29
নেপালের প্রাক্তন মন্ত্রী মাধব প্রসাদ চৌলাগাইন দাবি করেছেন যে ভয়াবহ বন্যার আগে চিন তাদের কোনও সতর্কবার্তা দেয়নি। এই বন্যায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। তিনি বলেন, বুধবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নেপাল-তিব্বত সীমান্ত দিয়ে বরফ, পাথর ও কাদার বিশাল স্রোত ধেয়ে আসার আগে চিনের কাছ থেকে কোনও সতর্কবার্তা পায়নি নেপাল।
05:03 PM (IST) Aug 29
Imran Khan's Imprisonment: পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গত তিন বছর ধরে কারাগারে বন্দি। কারাগারেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু পাকিস্তান সরকার তাঁকে মুক্তি দিচ্ছে না। তাঁকে হাসপাতালের বদলে কারাগারে রাখা হয়েছে। বিভিন্ন মহল থেকে ইমরানের মুক্তির দাবি উঠলেও, সেই দাবি মানছে না পাকিস্তান সরকার।
05:03 PM (IST) Aug 29
03:22 PM (IST) Aug 29
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভার পর উত্তরাখণ্ডে তথাকথিত 'শুদ্ধিকরণ' যজ্ঞের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে SC/ST আইনে অবিলম্বে এফআইআর করার দাবি জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
03:14 PM (IST) Aug 29
Sports News: উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ছেলে-মেয়েরা বরাবরই খেলায় উৎসাহী। তবে পরিকাঠামোর অভাবে বেশিরভাগ ছেলে-মেয়ের পক্ষেই বেশিদূর এগিয়ে যাওয়া সম্ভব হয় না। এবার এই সমস্যা মেটানোর লক্ষ্যে উপযুক্ত পরিকাঠামো তৈরির উদ্যোগ নিলেন মন্ত্রী মালতী রাভা রায় (Malati Rava Roy)। তিনি কোচবিহারের তুফানগঞ্জে এক স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করলেন।
03:00 PM (IST) Aug 29
Neeraj Chopra Ruled Out: ভারতীয় অ্যাথলেটিক্সপ্রেমীদের জন্য বড় ধাক্কা। গোড়ালির লিগামেন্ট চোটের কারণে চলতি মরসুমে বাকি সব প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিলেন অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এশিয়ান গেমসে খেলতে দেখা যাবে না নীরজকে।
02:58 PM (IST) Aug 29
Camac Street: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ঘিরে ফের বিতর্ক। বেআইনি বিলবোর্ডের পর এবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে দু’টি ফ্লোর দখল করে রাখার অভিযোগ বাড়ির মালিকপক্ষের।
02:57 PM (IST) Aug 29
পুজোর আগেই ফের বড়সড় ভোগান্তির আশঙ্কা ব্যাঙ্ক গ্রাহকদের জন্য। একাধিক দাবিকে সামনে রেখে সেপ্টেম্বর মাসে দফায় দফায় ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস বা UFBU। সেপ্টেম্বরে টানা বন্ধ পরিষেবা, ATM-এও মিলবে না টাকা?
02:40 PM (IST) Aug 29
Nepal Flash Floods: নেপালের ভয়াবহ বন্যার পর, নিখোঁজ প্রিয়জনদের খোঁজে পরিবারগুলির যন্ত্রণা বাড়ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মৃতদেহের দুর্গন্ধে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। মৃতের সংখ্যা ৬১৬ ছাড়িয়েছে এবং ২৫০০-র বেশি মানুষ এখনও নিখোঁজ।
01:31 PM (IST) Aug 29
01:15 PM (IST) Aug 29
12:28 PM (IST) Aug 29
12:22 PM (IST) Aug 29
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন তার কার্যক্রমের চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে এবং দেশজুড়ে ইউনিয়নগুলির সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টর ও বেতন সংশোধন নিয়ে আলোচনা চালাচ্ছে। কমিশন ২০২৭ সালের মে-জুন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পরিকল্পনা করছে।
12:18 PM (IST) Aug 29
H1N1 & Antibiotics: H1N1 সংক্রমণে অ্যান্টিবায়োটিক কি সত্যিই কাজ করে? চিকিৎসকদের মতে এটি ভুল ধারণা, কারণ H1N1 ভাইরাসঘটিত। জানুন কেন অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক বিপজ্জনক, কখন প্রয়োজন হয়।
11:42 AM (IST) Aug 29
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্য এশিয়ার দুটি দেশ, উজবেকিস্তান ও কিরগিজস্তানে চার দিনের সফরে রওনা দিয়েছেন। এই সফরের মূল লক্ষ্য হলো এই অঞ্চলের দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক আরও গভীর করা। প্রথমে তিনি উজবেকিস্তানে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে কিরগিজস্তানে SCO সামিটে যোগ দেবেন।
11:14 AM (IST) Aug 29
Nepal Disaster: নেপালের ভয়াবহ হড়পা বান ও পার্বত্য বিপর্যয়ের পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাঁচটি জেলাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে।
11:11 AM (IST) Aug 29
census: জনগণনা ২০২৭-এর গৃহগণনা পর্বে বিপাকে সরকারি এনুমারেটররা। জনসচেতনতার অভাব ও নিচুতলার জনপ্রতিনিধিদের অসহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে মিলছে না সাড়া, জানুন বিস্তারিত।
10:40 AM (IST) Aug 29
10:17 AM (IST) Aug 29
10:14 AM (IST) Aug 29
নেপাল-তিব্বত সীমান্তে ভোতেকোশী নদীর হড়পা বানের পর পরিস্থিতি ভয়াবহ। নদী দিয়ে ভেসে আসা শয়ে শয়ে লাশের চাপে ভেঙে পড়েছে দেশের মর্গ ব্যবস্থা। চিতওয়ান থেকে পোখরা, কোথাও দেহ রাখার জায়গা নেই। পরিস্থিতি সামাল দিতে অস্থায়ী মর্গ তৈরি করতে হচ্ছে প্রশাসনকে।
09:59 AM (IST) Aug 29
Train Cancelled: ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত রেলের জরুরি কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে কানপুর-দিল্লি, শিয়ালদহ ডিভিশন এবং খড়গপুর-বেলদা রুটের ট্রেন রয়েছে।
09:46 AM (IST) Aug 29
09:43 AM (IST) Aug 29
Kakoli Ghosh Dostodar: প্রথম প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আর সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বর্তমানে এনসিপিআই-তে যোগ দেওয়া কাকলি। কাকলির নিশানায় ছিলেন অভিষেকও।
09:12 AM (IST) Aug 29
NEPAL: নেপালে ভয়াবহ বন্যা পরিস্থিতি। প্রধানমন্ত্রী বালেন শাহ জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪,৪৫১ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে ১৫,৪৩১ জন সেনা ও পুলিশকর্মী। মূলত ভোটে কোশী-ত্রিশূলী করিডোর এলাকায় এই ব্যাপক উদ্ধার অভিযান চলছে।
08:51 AM (IST) Aug 29
নেপালে ভয়ঙ্কর হড়পা বানে মৃতের সংখ্যা ৬০০ ছুঁয়েছে এবং প্রায় ২৫০০ জন নিখোঁজ। চিন-নেপাল সীমান্ত থেকে ধস নামার ফলে ভোটে কোশি ও ত্রিশূলী নদীতে এই বিপর্যয় ঘটে, যার ফলে বহু গ্রাম ও শহর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।
08:42 AM (IST) Aug 29
Transfer Allowance: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! বদলি ও প্যাকিং অনুদান মিলিয়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বা মূল বেতনের ৮০ শতাংশ ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। জেনে নিন নতুন নিয়মের সব শর্ত।