LIVE NOW
Published : Sep 07, 2026, 08:50 AM ISTUpdated : Sep 07, 2026, 11:16 PM IST

Today’s News in Bengali Live: Delhi PG Collapse - সাতজনের মৃত্যু, বাড়ির মালিক সহ গ্রেপ্তার তিন! সত্য নিকেতনের ঘটনায় কড়া পদক্ষেপ প্রশাসনের

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

11:16 PM (IST) Sep 07

Delhi PG Collapse - সাতজনের মৃত্যু, বাড়ির মালিক সহ গ্রেপ্তার তিন! সত্য নিকেতনের ঘটনায় কড়া পদক্ষেপ প্রশাসনের

Delhi PG Collapse: দিল্লির সত্য নিকেতনে পাঁচতলা বাড়ি ভেঙে সাতজনের মৃত্যুর ঘটনায় বাড়ির মালিক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পিজি অপারেটরদের খোঁজে তল্লাশি চলছে। প্রশাসন অনিরাপদ পিজি ও বাড়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে এবং তদন্ত শুরু করেছে।

Read Full Story

10:03 PM (IST) Sep 07

Nepal Flood Update - নেপালের হড়পা বানে মৃতদের শ্রদ্ধা জানিয়ে বিশেষ উদ্যোগ ইউরোপীয় ফুটবল সংস্থার, কী জানাল উয়েফা?

Nepal Flood Update: আজ সময় এসেছে, তাদের পাশে দাঁড়ানোর (Nepal Flood Update)। কারণ, নেপালের হড়পা বানে বহু মানুষকে আমরা হারিয়েছি। সে তিনি ফুটবলপ্রেমী হোন বা না হোন, ফুটবল শেখায় মানুষের পাশে দাঁড়াতে। ফুটবল শান্তির কথা বলে, মানুষে মানুষে ঐক্যের কথা বলে।

Read Full Story

09:25 PM (IST) Sep 07

SC On Abhishek Banerjee - বিলবোর্ড খোলার মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূলের, কী বলল আদালত?

SC On Abhishek Banerjee: রাজ্যের হয়ে সওয়াল করা সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে পাল্টা বলেন, মামলাকারী আইনজীবী যা বলছেন, সেটা তাঁর কলকাতা হাইকোর্টে জানানো উচিত। তখন বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, বিলবোর্ডটি তো ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে।

Read Full Story

07:14 PM (IST) Sep 07

Suvendu Adhikari On Child Marriage - বাল্যবিবাহ রোধে বাড়িৃ-বাড়ি অভিযান, ধরা পড়লেই কড়া শাস্তির নির্দেশ শুভেন্দুর

Suvendu Adhikari On Child Marriage: বাংলায় বাল্যবিবাহ রোধ করতে এবার কড়া পদেক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নাবালিকার বিয়ে দিলেই ধরা পড়লেই জেল-জরিমানা। আর কী কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

07:06 PM (IST) Sep 07

Mohun Bagan vs East Bengal - কলকাতা লিগের ডার্বি ম্যাচ ড্র! মোহন-ইস্ট ম্যাচ শেষ হল ১-১ গোলে

Mohun Bagan vs East Bengal: দ্বিতিয়ার্ধে খেলায় ফেরত আসে ইস্টবেঙ্গল। ম্যাচের ৬১ মিনিটে, ইস্টবেঙ্গলের সামনে সমতা ফেরানোর সুযোগ চলে আসে। বলা চলে, লাল হলুদ জার্সিতে বিজয় মুর্মু বেশ নজর কাড়লেন। কিন্তু এক্ষেত্রে তাঁর শট একটুর জন্য বাইরে চলে যায়।

Read Full Story

06:36 PM (IST) Sep 07

Durga Puja 2026 - বাংলার সনাতনী সংস্কৃতি মাথায় রেখে দুর্গাপুজো, অনুদানে কল্পতরু শুভেন্দু অধিকারী

Durga Puja 2026: বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসবের আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। শুরু হয়ে গিয়েছে তারই তোড়জোড়। এবার পালাবদলের বাংলায় প্রথম দুর্গাপুুজো। চলছে তারই প্রস্তুতি। শুধু তাই নয়, দুর্গাপুজো নিয়ে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।।

Read Full Story

05:49 PM (IST) Sep 07

Ukraine War - পাল্টা মার ইউক্রেনের, রুশ তেল শোধনাগারে হামলা; মস্কোর নিশানা বন্দর

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রুশ তেল শোধনাগার ও ড্রোন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তাদের সেনা। অন্যদিকে, রাশিয়া ইউক্রেনের বন্দরগুলিতে লাগাতার হামলা চালাচ্ছে। এর মধ্যেই শান্তি আলোচনার জন্য কিয়েভে পৌঁছেছেন মার্কিন প্রতিনিধিরা।
Read Full Story

05:48 PM (IST) Sep 07

Abhishek Banerjee - 'এনাফ ইজ এনাফ', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার FIR নিয়ে বিরক্ত হাইকোর্ট

Abhishek Banerjee: সেবাশ্রয় থেকে ক্যামাক স্ট্রিট। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া একের পর এক মামলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ আদালতের। কী বলল কলকাতা হাইকোর্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

05:46 PM (IST) Sep 07

BRICS Summit - সংঘাতে একমত হওয়া কঠিন, তবে আলোচনার সেরা মঞ্চ ব্রিকস - দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার

ভারতে দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার অনিল শুকলাল বলেছেন, সদস্য দেশগুলোর মধ্যে নানা বিষয়ে ভিন্ন মত থাকায় আন্তর্জাতিক সংঘাত নিয়ে ব্রিকসের পক্ষে এক সুরে কথা বলা কঠিন। তবে তিনি এও জানিয়েছেন যে, এই মঞ্চই আলোচনার দরজা খুলে দেয়।
Read Full Story

05:31 PM (IST) Sep 07

Best Retirement Fund with SIP - ৩০ বছরে বিনিয়োগ শুরু করুন, অবসরের সময় হাতে থাকবে ৫ কোটি টাকা

৩০ বছর বয়সী একজন ব্যক্তি ৬০ বছর বয়সে একটি সুশৃঙ্খল এসআইপি বিনিয়োগের মাধ্যমে ৫ কোটি টাকা আয় করতে পারেন। আয় বাড়ার সাথে সাথে বিনিয়োগ বাড়ানো এবং ইপিএফ, এনপিএস-এর মতো অন্যান্য বিনিয়োগ বিবেচনা করা লক্ষ্যটিকে আরও সহজ করে তুলবে।

Read Full Story

04:38 PM (IST) Sep 07

Pakistan Cricket - পাকিস্তান দলকে ঘিরে 'ফিক্সিং'-র আশঙ্কা, লর্ডস টেস্টের পর তদন্ত শুরু

ইংল্যান্ড সফরের তৃতীয় টেস্টের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাতজন খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানো এবং দুজন কোচকে পরিবর্তনের সিদ্ধান্তের পেছনে ক্রিকেটের চেয়েও বড় কোনও কারণ রয়েছে বলে মনে হচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের সঙ্গে জড়িত সম্ভাব্য ফিক্সিংয়ের আশঙ্কার ইঙ্গিত দেওয়া হয়েছে।

Read Full Story

04:28 PM (IST) Sep 07

Kolkata Weather - আজ থেকেই শুরু! মুষলধারে বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? আবহাওয়ার লেটেস্ট আপডেট

এই সপ্তাহে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি চলবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত আবারও ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় বৃষ্টির দোসর হতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

Read Full Story

04:01 PM (IST) Sep 07

Mount Trishul Expedition - ত্রিশূল অভিযানে ভারতীয় সেনা, লক্ষ্য ৭,১২০ মিটার উঁচু শৃঙ্গ

ভারতীয় সেনার কোর অফ ইঞ্জিনিয়ার্স গাড়োয়াল হিমালয়ের মাউন্ট ত্রিশূল শৃঙ্গে একটি অভিযান শুরু করেছে। ৭,১২০ মিটার উঁচু এই শৃঙ্গে আরোহণ পর্বতারোহী দলের সহনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতার এক কঠিন পরীক্ষা নেবে।
Read Full Story

03:34 PM (IST) Sep 07

CM Suvendu Adhikari - প্রাথমিক প্যারা টিচার এবং বন সহায়ক সহ আর কোন কোন কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?

CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা। পুজোর আগে মাইনে বাড়ছে রাজ্য সরকারের কোন কোন কর্মীদের?

Read Full Story

03:20 PM (IST) Sep 07

Dilip Ghosh - দিল্লিতে বাড়ি ভেঙে পড়ার তদন্তের দাবি দিলীপ ঘোষের, প্রশ্ন তুললেন পড়ুয়াদের সুরক্ষা নিয়েও

দিল্লির সত্য নিকেতনে একটি বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন, কারা এই বিল্ডিং বানিয়েছিল এবং কেন ছাত্রছাত্রীরা সেখানে থাকছিল।

Read Full Story

03:11 PM (IST) Sep 07

Tirumala Free Bus - তিরুপতি ভক্তদের জন্য সুখবর, এবার বিনামূল্যে ঘুরুন এই নতুন ইলেকট্রিক বাসে

Tirumala Free Bus: তিরুমালা শ্রীবারি ভক্তদের জন্য দারুণ খবর। শ্রীবারি ব্রহ্মোৎসবের আগেই পুণ্যার্থীদের জন্য চালু হতে চলেছে নতুন ইলেকট্রিক বাস পরিষেবা। এই বাসগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করা যাবে।

Read Full Story

03:05 PM (IST) Sep 07

Durand Cup 2026 - রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে প্রেসিডেন্ট কাপ গ্রহণ করল ইস্টবেঙ্গল, ১৭তম খেতাব জয়ের স্বীকৃতি

Durand Cup 2026: ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে ডুরান্ড কাপ জয়ী ইস্টবেঙ্গল এফসি-র হাতে প্রেসিডেন্ট কাপ ট্রফিটি তুলে দেন। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে লাল হলুদ ১৭ তম বারের জন্য এই ঐতিহাসিক ডুরান্ড ট্রফিটি জিতেছে।

Read Full Story

02:56 PM (IST) Sep 07

PMAY Scheme - সরকারি খরচে নিজের বাড়ি! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? জানুন সব খুঁটিনাটি

PMAY Scheme: যাঁদের নিজের বাড়ি নেই, তাঁদের জন্য সরকারি প্রকল্প কী? কারা এই সুবিধার যোগ্য? শহর ও গ্রামে কত টাকা আর্থিক সাহায্য পাওয়া যায়? কী কী ডকুমেন্ট লাগবে? কীভাবে আবেদন করতে হবে? জেনে নিন সব তথ্য।

Read Full Story

02:53 PM (IST) Sep 07

Nepal Floods - নেপালে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ১৩৫৫, দেশজুড়ে শোকের ছায়া

নেপালের বিধ্বংসী হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৫৫ হয়েছে। এই ঘটনায় সোমবার দেশজুড়ে জাতীয় শোক পালন করা হচ্ছে। রাসুয়া, নুওয়াকোট এবং ধাডিং-এ ব্যাপক উদ্ধারকাজ চলছে, তবে এখনও ৮২ জন নিরাপত্তাকর্মী নিখোঁজ।
Read Full Story

02:44 PM (IST) Sep 07

Satellites - 'শুধু ইসরোর পক্ষে সম্ভব নয়, ভারতের আরও ৩০০ স্যাটেলাইট দরকার', মহাকাশ গবেষণায় নয়া পদক্ষেপের ডাক

Satellites: ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, আগামী বছরগুলিতে ভারতের ২০০-৩০০টি নতুন স্যাটেলাইটের চাহিদা তৈরি হবে। এই বিপুল চাহিদা একা ইসরোর পক্ষে মেটানো সম্ভব নয়। তাই দেশের শিল্প সংস্থা এবং স্টার্টআপগুলোকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Read Full Story

02:40 PM (IST) Sep 07

Annapurna Diwas - ১৫ না ১৭ সেপ্টেম্বর? অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কবে ঢুকবে, জানুন বড় আপডেট

Annapurna Diwas 17 September: অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? অন্নপূর্ণা দিবসেই টাকা পাওয়ার সম্ভাবনা কতটা, জেনে নিন সেপ্টেম্বরের পেমেন্টের সর্বশেষ আপডেট।

Read Full Story

02:12 PM (IST) Sep 07

Annapurna Yojana - অন্নপূর্ণা যোজনার আবার আবেদন কবে থেকে শুরু? নবান্ন থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সোমবার নবান্নে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রাপকদের হাতে ভাতার টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী।

Read Full Story

02:07 PM (IST) Sep 07

BHATA LIST - 'আগের সরকারের ভাতার ওয়েটিং লিস্ট বাতিল'! অনুদান বৃদ্ধির মঞ্চ থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Bhata Waiting List Cancelled: ভাতা প্রকল্পের ওয়েটিং লিস্ট বাতিলের ঘোষণা! মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের ভাতার তালিকা নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর। কারা পাবেন সুবিধা, কারা বাদ পড়বেন, জেনে নিন বিস্তারিত।

Read Full Story

02:06 PM (IST) Sep 07

Military Exercise - ট্রাম্পের কাটছাঁট সত্ত্বেও থামছে না মহড়া, সাগরে নামল আমেরিকা-জাপান-দক্ষিণ কোরিয়া

আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপান 'ফ্রিডম এজ' নামে পাঁচ দিনের একটি ত্রিদেশীয় সামরিক মহড়া শুরু করেছে। জেজু দ্বীপের কাছে এই মহড়াটি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এর আগে অন্য মহড়ার 규모 কমানো হলেও, উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় এই মহড়া পরিকল্পনা মতোই চলছে।
Read Full Story

01:03 PM (IST) Sep 07

Nabanna DA - পুজোর আগে ফের বাড়ছে সরকারি কর্মীদের ডিএ? কেন্দ্রের সঙ্গে ফারাক নিয়ে বড় বার্তা নবান্নের

পুজোর আগে নতুন করে ডিএ বৃদ্ধি হবে বাংলার সরকারি কর্মীদের? এমনকী ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে কেন্দ্রের সঙ্গে থাকা ফারাকও! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুজোর মাসেই ঢুকবে মোটা টাকা! কত পাবেন সরকারি কর্মীরা?

Read Full Story

12:19 PM (IST) Sep 07

Ration Card Cancel - রাজ্যে ১ কোটির বেশি রেশন কার্ড বাতিল হতে পারে, সর্বাধিক এই ৩ জেলায়

নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর ভুয়ো ও অবৈধ রেশন কার্ড বাতিলের কাজে বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, জাল আধার সংযোগ, মৃত বা অস্তিত্বহীন গ্রাহক এবং অবৈধ অনুপ্রবেশকারীদের রেশন ব্যবস্থার বাইরে রাখতে খাদ্য ও সরবরাহ দফতর জেলাভিত্তিক বিশেষ অভিযান শুরু করেছে।

Read Full Story

12:05 PM (IST) Sep 07

ED Raid - তৃণমূল সাংসদ নাদিমুল হকের বাড়িতে ইডি-র হানা, তল্লাশি বাংলা-সহ তিন রাজ্যে

অর্থ তছরুপের অভিযোগে তৃণমূলের রাজ্যসভা সাংসদ নাদিমুল হকের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার দিল্লি, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে মোট সাতটি জায়গায় তল্লাশি চালানো হয়। সাংসদের পাশাপাশি তাঁর উর্দু সংবাদপত্র 'আখবার-এ-মশরিক'-এর বিরুদ্ধেও তদন্ত চলছে।

Read Full Story

11:35 AM (IST) Sep 07

Rain Alert - আর কিছুক্ষণেই বৃষ্টি! ৬ জেলায় কমলা সতর্কতা, নিম্নচাপ-অক্ষরেখার জোড়া প্রভাবে ‘বিদ্ধ’ বঙ্গ

Weather Report In West Bengal: রাজ্যে সক্রিয় নিম্নচাপ ও বর্ষার অক্ষরেখা, ছ'টি জেলায় কমলা সতর্কতা। বীরভূম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, জানাল আলিপুর আবহাওয়া দফতর।

Read Full Story

11:14 AM (IST) Sep 07

DA Arrear - ২ কিস্তির বকেয়া ডিএ একসঙ্গে পাবেন সরকারি কর্মচারীরা, পেনশন বাড়ছে ১৫ শতাংশ

সরকারি কর্মচারীদের জন্য একাধিক বড় ঘোষণা করলেন। দ্বাদশ বেতন পুনর্বিবেচনা কমিশন (PRC) গঠন এবং বকেয়া দুই কিস্তির মহার্ঘ ভাতা (DA) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে বকেয়া ডিএ-র দুই কিস্তি দেওয়ার কথা জানানো হয়েছে।

Read Full Story

10:53 AM (IST) Sep 07

9/11 Attacks - নিজের অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় বিমানের ধাক্কা দেখেছিলেন! ২৫ বছর পর কী বললেন ট্রাম্প?

Trump on 9/11 Attacks: ৯/১১ জঙ্গি হামলার বর্ষপূর্তির আগে সেই ভয়াবহ সকালের স্মৃতিচারণ করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কীভাবে তাঁর চোখের সামনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হয় এবং তিনি বুঝতে পারেন যে পৃথিবীটা আর আগের মতো থাকবে না।

Read Full Story

10:29 AM (IST) Sep 07

Gratuity Rules - ৫ বছর নয়, এবার ১ বছরেই গ্র্যাচুইটি! কোন শর্তে টাকা পাবেন চুক্তিভিত্তিক কর্মীরা?

Gratuity New Rules:নতুন গ্র্যাচুইটি নিয়মে এক বছর চাকরি পূর্ণ করলেই যোগ্য চুক্তিভিত্তিক কর্মীরা পেতে পারেন গ্র্যাচুইটি। তবে টাকা পেতে কোন কোন নিয়ম ও ভুলের দিকে নজর রাখতে হবে?

Read Full Story

10:00 AM (IST) Sep 07

৩০ হাজার ড্রোন কিনতে অর্থ লাগবে, পর্নোগ্রাফি বৈধ করে ট্যাক্স আদায়ের পথে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অর্থ জোগাড় করতে পর্নোগ্রাফি বৈধ করার কথা ভাবছে ইউক্রেন। এমনই একটি বিল নিয়ে আলোচনা চলছে। ইউক্রেনের সাংসদ ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াকের সমর্থিত এই বিলের লক্ষ্য দেশের প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পকে আইনি অর্থনীতির আওতায় এনে কর আদায় করা।

Read Full Story

09:39 AM (IST) Sep 07

Delhi Building - দিল্লিতে বিপর্যয়! ৬ জনের মৃত্যুর পরে অভিশপ্ত বহুতল ভাঙতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

Delhi Building Collapsed: দিল্লির সত্য নিকেতনে বহুতল ধসে মৃত বেড়ে ৬। বিপজ্জনক ভবন ভাঙতে ৩ দিনের নির্দেশ এমসিডির। উদ্ধারকাজে এনডিআরএফ, সরকারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আপ নেতার।

Read Full Story

09:11 AM (IST) Sep 07

WB Allowances - ৬০ লক্ষ মানুষ পাবেন ১৫০০ টাকা করে, খানিকক্ষণ পর থেকেই ঢুকতে শুরু করবে

আজ থেকেই বর্ধিত হারে বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতা পাঠানো দেওয়া শুরু করবে রাজ্য সরকার। এক হাজার টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার।

Read Full Story

09:00 AM (IST) Sep 07

Stock market new rules - আজ থেকে এনএসই-তে ট্রেডিংয়ের নিয়মে বদল! বাজার খোলার আগেই জানুন নয়া সময়সূচী

Stock market new rules: বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে প্রতিটি দিনের শুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজার খোলার সঙ্গে সঙ্গেই যে গতিবিধি দেখা যায়, তা লাভের গতিপথ নির্ধারণ করে। আপনি যদি ট্রেড করেন, তবে আজকের সকালটি আপনার জন্য ভিন্ন হবে।

Read Full Story

08:50 AM (IST) Sep 07

Puja Grant: পুজো কমিটিগুলির অনুদান কত? আজ শুভেন্দুর বৈঠকেই হতে পারে বড় ঘোষণা

Suvendu Puja Committee Meeting: দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় খবর আসতে পারে। পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী কী ঘোষণা করেন, নজর সেদিকেই। জেনে নিন বৈঠকের গুরুত্বপূর্ণ আপডেট।

 

Read Full Story

More Trending News