কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
10:59 PM (IST) Nov 20
সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসা, সম্মান আর পারস্পরিক বোঝাপড়ার বিকল্প নেই। কিন্তু কখনো কখনো আমরা টেরই পাই না, সঙ্গী যেন আর আগের মতো নেই। কথা কমে যায়, মনোযোগ অন্যদিকে চলে যায়, একসঙ্গে থাকলেও মনে হয় যেন দূরত্ব বাড়ছে।
10:56 PM (IST) Nov 20
শীতকালে গিজ়ারের ব্যবহার সবচেয়ে বেশি হয়। ঠান্ডায় হঠাৎ যদি গিজ়ার খারাপ হয়ে যায়, তা হলে বেকায়দায় পড়েন শীতকাতুরেরা। তাই গিজ়ার ভাল রাখতে চাই পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ।
10:52 PM (IST) Nov 20
ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই বৃহস্পতিবার বলেছেন যে, যদিও তিনি বৌদ্ধধর্ম পালন করেন, তিনি একজন সত্যিকারের ধর্মনিরপেক্ষ ব্যক্তি যিনি হিন্দু, শিখ, ইসলাম এবং অন্যান্য সব ধর্মে বিশ্বাস করেন
10:23 PM (IST) Nov 20
World Boxing Cup Finals 2025: দেশের মাটিতে ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতের বক্সাররা। নিখাত জারিনের (Nikhat Zareen) ফের সাফল্য পাওয়া ভারতীয় বক্সিংয়ের পক্ষে সবচেয়ে ভালো দিক।
10:04 PM (IST) Nov 20
এয়ার ইন্ডিয়া বৃহস্পতিবার থেকে তাদের সমস্ত ফ্লাইটের জন্য একটি নতুন গ্লোবাল মেনু চালু করেছে। এতে বেশিরভাগ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটে ভারতীয় এবং আন্তর্জাতিক খাবারের মিশ্রণ থাকছে। ভারতের স্বাদকে বিশ্বব্যপী করার প্রচেষ্টা।
09:42 PM (IST) Nov 20
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী আলহাজ নুরউদ্দিন আজিজির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, সংযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
09:32 PM (IST) Nov 20
News Round-up: সারাদিনের সেরা খবর, পুরো দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড-আপে।
08:42 PM (IST) Nov 20
মার্কিন ব্যবসায়ী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, বৃহস্পতিবার আগ্রায় বিশ্বের সপ্তম আশ্চার্যের অন্যতম স্মৃতিস্তম্ভ তাজমহল পরিদর্শন করেছেন। সঙ্গে ছিলেন স্ত্রী ও সন্তানরা।
08:16 PM (IST) Nov 20
Indian Football Team: আইএসএল (Indian Super League) শুরু হওয়ার পর ভারতীয় ফুটবলের উন্নতির স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু এবার যখন আইএসএল অনিশ্চিত, তখন ভারতের জাতীয় ফুটবল দলও ক্রমশঃ পিছিয়ে পড়ছে।
07:41 PM (IST) Nov 20
রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অগ্নিমিত্রা পল প্রশ্ন তুলেছেন, কতজন বাংলাদেশি রাজ্যের মানুষের করের টাকায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন?
06:52 PM (IST) Nov 20
India vs South Africa: শনিবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্রথম টেস্ট ম্যাচে হেরে যাওয়ার পর সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে ভারতীয় দল।
06:26 PM (IST) Nov 20
SIA সূত্রের খবর, কাশ্মীর টাইমস-এর অফিস থেকে একে-৪৭-এর কার্তুজ, পিস্তল রাউন্ডস, তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। SIA সূত্রে খবর, সংবাদপত্রের বিরুদ্ধে দেশবিরোধী কাজকর্মে মদত দেওয়ার অভিযোগ রয়েছে।
05:55 PM (IST) Nov 20
মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সংস্থার প্রধানকে হস্তক্ষেপ করতে, প্রক্রিয়াটি বন্ধ করতে এবং নির্বাচনী অখণ্ডতা ও গণতান্ত্রিক কাঠামো রক্ষার জন্য পদ্ধতি এবং সময়সীমা পুনর্মূল্যায়ন করার অনুরোধ করেছেন। SIR বন্ধ করার আর্জি জানিয়েছেন তিনি।
05:30 PM (IST) Nov 20
নেপালে পরিস্থিতি আবারও খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। এই বেশ কয়েকটি স্থানে তরুণ বিক্ষোভকারী এবং ইউএমএল সমর্থকদের মধ্যে উত্তপ্ত তর্ক এবং সংঘর্ষ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
05:18 PM (IST) Nov 20
AFC Women's Champions League 2025-26: প্রথমবার মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। প্রথম ম্যাচে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে হেরে গেল অ্যান্টনি অ্যান্ড্রুজের (Anthony Andrews) দল।
05:15 PM (IST) Nov 20
সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সুপ্রিম কোর্টে উত্থাপিত ১৪টি প্রশ্নের জবাবে মিলেছে। এর আগে, সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে বিলটিতে সম্মতি দেওয়ার জন্য তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছিল।
05:11 PM (IST) Nov 20
আইনজীবী অর্ক নাগ বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় অভিযোগ করেছেন যে বাংলার রাজ্যপাল রাজভবনকে ব্যবহার করে কিছু বেআইনি কাজ করছেন, যা বাংলার শান্তি বিঘ্নিত করার হুমকি দিচ্ছে।
04:27 PM (IST) Nov 20
অভিনেত্রী সোনম কাপুরের একটি লং কোট পরা ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাঁর বেবিবাম্প স্পষ্ট বলে মনে করছেন ভক্তরা। সোনম নিজে ছবিটি 'মা' ক্যাপশনে পোস্ট করার পর থেকেই তাঁর দ্বিতীয়বার মা হওয়ার জল্পনা শুরু হয়েছে।
04:16 PM (IST) Nov 20
Delhi News: দেশের বিভিন্ন প্রান্তে স্কুলে ছাত্র-ছাত্রীদের হেনস্থার শিকার হতে হয়। এবার দেশের রাজধানী দিল্লিতে এমনই এক মর্মান্তিক ঘটনার কথা জানা গেল। স্কুলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এই পড়ুয়ার পরিবারের।
04:16 PM (IST) Nov 20
শীত তো দূর মাঝ নভেম্বরেও অস্বস্তি কাটাতে ফ্যান চালাতে হচ্ছে অনেক বাড়িতে। এবার প্রশ্ন কবে থেকে পাকাপাকিভাবে শীত পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
03:27 PM (IST) Nov 20
পৈত্রিক সম্পত্তির কীভাবে ভাগ হবে, কারা কতটা পাবে, এই নিয়ে প্রায় প্রতিটা পরিবারেই চিরকালীন দ্বন্দ্ব। বাবার মৃত্যুর পর কোন ছেলে-মেয়ে কতটা সম্পত্তি (Ancestral Property) পাবে এই প্রশ্ন অনেক সময় আদালত পর্যন্ত গড়ায়। তবে জানেন কি আসল নিয়ম কী বলছে?
03:11 PM (IST) Nov 20
এনুমারেশন ফর্মে ভুলেও এই কাজটি করবেন না। তাহলেই বাতিল হয়ে যেতে পারে আপনার এনুমারেশন ফর্ম। তাই ফর্ম পুরণ করার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। না হলেও ভোটার তালিকা থেকে বাদ পড়বেন আপনি।
03:10 PM (IST) Nov 20
Shubman Gill Injury: গুয়াহাটিতে (Guwahati Test) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলার জন্য পৌঁছে গিয়েছেন শুবমান গিল। তবে তিনি চোট সারিয়ে এই ম্যাচে খেলতে পারবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।
02:42 PM (IST) Nov 20
চিনের তরফে যে ভুয়ো প্রচার চালানো হয়েছিল তাতে কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার করা হয়। নিরাপত্তা কমিশনের রিপোর্টে বলা হয়েছে নিজেদের জে-৩৫ যুদ্ধবিমানের সাফল্য প্রচার করতেই ফ্রান্সের যুদ্ধবিমানটি নিয়ে ভুয়ো খবর রটানো হচ্ছিল।
02:08 PM (IST) Nov 20
দিল্লি বিস্ফোরণের তদন্তে ইন্ডিয়ান মুজাহিদিন (IM) অপারেটিভ মির্জা শাদাব বেগের নাম আবার সামনে এসেছে। আল-ফালাহ ইউনিভার্সিটির এই B.Tech গ্র্যাজুয়েট ২০০৭-০৮ সালের বিস্ফোরণ, IED তৈরি এবং আফগানিস্তানে প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ছিল বলে জানা গেছে।
01:34 PM (IST) Nov 20
ক্রিপ্টোকারেন্সি বাজারে একটানা পতন অব্যাহত, বিটকয়েনের দাম ৯২,০০০ ডলারের নিচে নেমেছে। মার্কিন সুদের হার এবং স্পট বিটকয়েন ইটিএফ থেকে তহবিল উত্তোলনের মতো কারণে এই পতন ঘটছে। ইথেরিয়াম এবং সোলানার মতো অন্যান্য প্রধান ক্রিপ্টোর দামও কমেছে।
01:31 PM (IST) Nov 20
এক বৃদ্ধাকে ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে ফোন করে বলা হয়, তাঁর নামের পার্সেল-এ ড্রাগস পাওয়া গেছে। ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ৭৮ লক্ষ টাকা “আরবিআই সিকিউরিটি অ্যামাউন্ট” হিসেবে জমা করানো হয়। পুলিশ তদন্ত করে গুজরাট থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে
12:56 PM (IST) Nov 20
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠান: দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমার। তাঁর মন্ত্রিসভায় কারা থাকবেন, সেই তালিকাও এসে গেছে। এর মধ্যে এমন একজনের নামও আছে যিনি নির্বাচন না লড়েই মন্ত্রী হচ্ছেন।
12:45 PM (IST) Nov 20
BLO Controversy News: এক বাড়িতে বসেই এসআইআর-এর যাবতীয় কাজকর্ম করছেন বিএলও। অভিযোগে সরব গ্রামবাসীরা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
12:22 PM (IST) Nov 20
Donald Trump On Epstein File: ঘরে-বাইরে প্রবল রাজনৈতিক চাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই চাপের মুখে পড়ে এবার এপস্টিন ফাইল প্রকাশ্য়ে আনার ব্যাপারে সম্মত হলেন তিনি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
12:08 PM (IST) Nov 20
ঘূর্ণিঝড় মান্থা-র প্রভাব কাটলেও বাংলায় শীতের আমেজ স্থায়ী হচ্ছে না। সপ্তাহান্তে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে, যা নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে নভেম্বরের শেষে বাতাসে জলীয় বাষ্প বেড়ে শীতের অনুভূতি কমে যাওয়ার সম্ভাবনা আছে।
11:34 AM (IST) Nov 20
WB SIR On Bangladeshi: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর চালু হতেই ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভিড়। কেন ফিরে যাচ্ছেন তারা? জানুন বিশদে…
11:24 AM (IST) Nov 20
কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন অনুমোদন করলেও, এর টার্মস অফ রেফারেন্স পরিবর্তন এবং পেনশন সংশোধনের দাবিতে ইউনিয়নগুলি সরব হয়েছে। ইউনিয়ন পুরাতন পেনশন প্রকল্প পুনরুদ্ধার এবং ১ জানুয়ারি, ২০২৬ থেকে কমিশনের সুপারিশ কার্যকর করার দাবি জানিয়েছে।
10:32 AM (IST) Nov 20
নীতিশ কুমার রেকর্ড দশমবারের জন্য শপথ নিতে চলেছেন, কিন্তু এই বড় অনুষ্ঠানের আড়ালে এনডিএ-র মধ্যে মন্ত্রী ও স্পিকার পদ নিয়ে বড়সড় সংঘাত সামনে আসছে। প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের উপস্থিতি এই শপথকে আরও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে।
10:25 AM (IST) Nov 20
Kalyan On CV Anand Bose: রাজ্য বনাম রাজভবন সঙ্ঘাত। তৃণমূল সাংসদের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিবাদ চরমে। রাজভবনে অস্ত্র মজুত ইস্যুতে এবার পাল্টা বোসের বিরুদ্ধে থানায় নালিশ ঠুকলেন তৃণমূলের কল্যাণ। জানুন বিশদে…
10:10 AM (IST) Nov 20
লক্ষ্মীবারে আবারও কিছুটা কমলো সোনার দাম। ২০ নভেম্বর মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
10:03 AM (IST) Nov 20
ভারত ১০০টি এফজিএম-১৪৮ জ্যাভলিন রাউন্ড, একটি জ্যাভলিন এফজিএম-১৪৮ ক্ষেপণাস্ত্র (ফ্লাই-টু-বাই), ২৫টি কমান্ড লঞ্চ ইউনিট, ক্ষেপণাস্ত্র সিমুলেশন রাউন্ড, খুচরা যন্ত্রাংশ সহায়তার জন্য অনুরোধ করেছিল।
09:49 AM (IST) Nov 20
বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে এসআইআর পর্ব। জেনে রাখা ভালো যে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন। ৭ ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট। সেখানে যদি নাম না থেকে কী করবেন? আপনাকে কি হিয়ারিংয়ে ডাকা হতে পারে? জেনে নিন নানা প্রশ্নের উত্তর
09:39 AM (IST) Nov 20
এনভিডিয়ার শক্তিশালী আয়ের ফলে বিশ্বব্যাপী প্রযুক্তি স্টকের উত্থানের পর, বৃহস্পতিবার ভারতের স্টক মার্কেট একটি ইতিবাচক সূচনার জন্য প্রস্তুত। বুধবারের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখে সেনসেক্স এবং নিফটি ৫০ উভয়ই লাভের সাথে খোলার সম্ভাবনা।
09:02 AM (IST) Nov 20
হাওয়া বদলে নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই বাতাসে শীতের আমেজ। বেলার দিকে গরমে লাগলেও ভোরবেলা বেশ শীতল আবহাওয়া। লক্ষ্মীবারে কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…