10:34 PM (IST) Jul 24

Ajker Bangla News live:কলকাতায় রয়েছে দুটি ধর্মতলা? একটি তো এসপ্ল্যানেড, আরেকটি কোনটি? অনেকেই জানেন না তার হদিশ!

অনেকেই মনে করেন কলকাতায় কেবল একটিই ধর্মতলা রয়েছে যা আমাদের পরিচিত এসপ্ল্যানেড। কিন্তু আপনি কি জানেন কলকাতার বুকে রয়েছে আরও এক জমজমাট ‘ধর্মতলা’? এর হদিশ জানেন না খোদ কলকাতাবাসীর অনেকেই! একটি তো এসপ্ল্যানেড, আরেকটি কোনটি?

Read Full Story
10:02 PM (IST) Jul 24

Ajker Bangla News live:Argentina vs Spain - বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার আচরণ মানা যায় না, তোপ স্পেনের কোচের

FIFA World Cup 2026 Final: এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার পর মাঠেই মারপিট শুরু করে দেন আর্জেন্টিনার (Argentina vs Spain) কয়েকজন ফুটবলার। বিশ্বজুড়ে এই ঘটনার সমালোচনা শুরু হয়েছে। এবার এই ঘটনার বিষয়ে মুখ খুললেন স্পেনের প্রধান কোচ লুই ডে লা ফুয়েন্তে (Luis de la Fuente)।

Read Full Story
09:04 PM (IST) Jul 24

Ajker Bangla News live:Asian Games 2026 - সরাসরি এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালে ভারত, কবে মুখোমুখি হতে পারে পাকিস্তানের?

India vs Pakistan: যে কোনও টুর্নামেন্টেই ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় উত্তেজক হয়। এবারের এশিয়ান গেমসে (Asian Games 2026) যদি ভারত-পাকিস্তান ম্যাচ হয়, তাহলে ফের হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে এশিয়ান গেমসে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

Read Full Story
08:04 PM (IST) Jul 24

Ajker Bangla News live:Viswanathan Anand - অন্তর্বর্তী ফিডে প্রেসিডেন্ট, নতুন দায়িত্ব পেলেন বিশ্বনাথন আনন্দ

Viswanathan Anand News: গত শতাব্দীর ন'য়ের দশকে ভারতীয় দাবার সবচেয়ে বড় ভরসা ছিলেন বিশ্বনাথন আনন্দ। এখন তিনি আর ৬৪ খোপে পেশাদার দাবাড়ু হিসেবে লড়াই করছেন না। তবে এখনও দাবার সঙ্গে যুক্ত এই কিংবদন্তি। তিনি এবার আন্তর্জাতিক দাবা সংস্থার (International Chess Federation) অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

Read Full Story
08:02 PM (IST) Jul 24

Ajker Bangla News live:Assam Floods - অসমে বন্যা পরিস্থিতি 'খুবই গুরুতর', মৃতের সংখ্যা ৪৭, জানালেন সোনোয়াল

কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, আসামের বন্যায় মৃতের সংখ্যা ৪৭-এ পৌঁছেছে এবং পরিস্থিতি 'খুবই গুরুতর'। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ চড়াইদেও এবং শিবসাগর জেলার অনেক এলাকা এখনও বিচ্ছিন্ন।
Read Full Story
07:40 PM (IST) Jul 24

Ajker Bangla News live:Delhi Police - ছাত্র বিক্ষোভ নিয়ে ভাইরাল ২ দাবি ভুয়ো, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল্লি পুলিশের

যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভ নিয়ে দুটো ভাইরাল দাবিকে মিথ্যে বলে উড়িয়ে দিল দিল্লি পুলিশ। এক পদত্যাগী SI-এর ভুয়ো ভিডিও আর এক মহিলা পুলিশের গর্ভপাতের গুজব—দুটোই মিথ্যে। যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
Read Full Story
06:59 PM (IST) Jul 24

Ajker Bangla News live:Tulika Maan - ডোপিং-সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ, কমনওয়েলথ গেমস থেকে সরলেন তুলিকা মান

Tulika Maan Suspended: ২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (2022 Birmingham Commonwealth Games) জুডোয় মহিলাদের ৭৮ কেজি বিভাগে রুপো পেয়েছিলেন তুলিকা মান। কিন্তু এবারের কমনওয়েলথ গেমসের শুরুতেই সাসপেন্ড হলেন এই জুডোকা। ফলে ভারতের পদকের আশা বড় ধাক্কা খেল।

Read Full Story
06:42 PM (IST) Jul 24

Ajker Bangla News live:CJP Kolkata Rally - ছাত্র বিক্ষোভে উত্তাল ধর্মতলা! বিশাল জমায়েতকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং লাঠি, পুলিশের দিকে উড়ে এল জুতো-জলের বোতল

CJP Kolkata Rally: শুক্রবার দুপুরে, দিল্লির যন্তর মন্তরে চলমান প্রতিবাদকে সমর্থন জানিয়ে একটি ছাত্র মিছিলের ডাক দেওয়া হয়। সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করেি রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল রাজপথে। ধর্মতলা মোড়ে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। কিছুক্ষণের মধ্যে পুরো এলাকা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে।

Read Full Story
05:55 PM (IST) Jul 24

Ajker Bangla News live:Jurgen Klopp - ২০৩০ পর্যন্ত চুক্তি, বিশ্বকাপে ভরাডুবির পর জার্মানির নতুন কোচ জুরগেন ক্লপ

Germany National Football Team: ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2014) চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে পরপর বিশ্বকাপে ব্যর্থ হচ্ছে জার্মানি। এবারের বিশ্বকাপেও বেশিদূর এগোতে পারেনি জার্মানি। বিশ্বকাপে ব্যর্থতার পরেই কোচ বদল করল জার্মানির ফুটবল সংস্থা।

Read Full Story
05:17 PM (IST) Jul 24

Ajker Bangla News live:বাংলাদেশের রাষ্ট্রপতির পদ ছাড়লেন মহম্মদ সাহাবুদ্দিন, কারণ হিসেবে উল্লেখ এই বিষয়টা

শারীরিক অবস্থার অবনতি এবং দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের দায়িত্ব চালিয়ে যেতে অক্ষমতার কথা উল্লেখ করে বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে সাহাবুদ্দিন উল্লেখ করেন যে, তিনি রাষ্ট্রপতি হিসেবে নিষ্ঠা, সততা ও সংবিধান অনুযায়ী তাঁর দায়িত্ব পালন করেছেন।

Read Full Story
04:57 PM (IST) Jul 24

Ajker Bangla News live:আদালতে শুনানির ভিডিও রেকর্ড ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

সোশ্যাল মিডিয়ায় আদালতের কার্যক্রমের রেকর্ডিংয়ের অনিয়ন্ত্রিত প্রচারকে "বোতল থেকে বেরিয়ে আসা দৈত্যের" (demon out of the bag) সঙ্গে তুলনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, পূর্বানুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় আদালতের কার্যক্রমের অডিও-ভিডিও রেকর্ডিং পোস্ট বা আপলোড করা নিষিদ্ধ করছে তারা।

Read Full Story
04:31 PM (IST) Jul 24

Ajker Bangla News live:The Ashes - ভারতের মাটিতে হবে অ্যাশেজ? প্রস্তাব খতিয়ে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া

The Ashes Series: টেস্ট ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ও আকর্ষণীয় সিরিজ অ্যাশেজ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের (Australia vs England) টেস্ট সিরিজ এবার ভারতের মাটিতে আয়োজন করা হতে পারে। এ বিষয়ে আলোচনা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। এই সিরিজ হলে ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে নতুন আকর্ষণ হবে।

Read Full Story
04:20 PM (IST) Jul 24

Ajker Bangla News live:CJP Meet - নাড্ডার সঙ্গে ২ ঘণ্টার বৈঠক , ৩ দাবি ও ৫ পরামর্শ নিয়ে কাল ফের বৈঠকের আশ্বাস

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। পরীক্ষা সংক্রান্ত অনিয়মের অভিযোগে ওঠা দাবিদাওয়া নিয়ে প্রায় দু'ঘণ্টা আলোচনা হয়। নাড্ডা জানিয়েছেন, CJP-র ৩টি মূল দাবি ও ৫টি পরামর্শ নিয়ে সরকার আলোচনা করে আগামীকাল ফের বৈঠকে বসবে।

Read Full Story
04:02 PM (IST) Jul 24

Ajker Bangla News live:Weather Update - কিছুক্ষণের মধ্যে শুরু হবে বৃষ্টি, দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, কদিন বৃষ্টি চলবে শহরে?

সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। হাওয়া অফিস দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কমলেও, আগামী সপ্তাহে তা বাড়ার সম্ভাবনা রয়েছে।

Read Full Story
03:35 PM (IST) Jul 24

Ajker Bangla News live:ChatGPT Health - ChatGPT-এর যুগান্তকারী উদ্ভাবন! এখন আপনার মেডিকেল রিপোর্ট পড়ে প্রশ্নের উত্তর দেবে

আপনি যদি কখনও ChatGPT-কে আপনার রক্ত ​​পরীক্ষার রিপোর্ট বা মেডিকেল রিপোর্ট বোঝানোর চেষ্টা করে থাকেন, তবে কাজটি এখন আরও সহজ হতে চলেছে। ChatGPT-তে 'হেল্থ' নামে একটি নতুন ফিচার চালু করেছে OpenAI। ব্যবহারকারীরা তাদের মেডিকেল রিপোর্ট, হাসপাতালের রেকর্ড এবং Apple Health-এর ডেটা সরাসরি ChatGPT-এর সঙ্গে সংযুক্ত করতে পারবেন।

Read Full Story
03:27 PM (IST) Jul 24

Ajker Bangla News live:BREAKING NEWS - শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে সুর নরম সরকারের, শনিবারের সময়সীমার কথা জানাল CJP

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর CJP জানিয়েছে, সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় চেয়েছে।

Read Full Story
03:16 PM (IST) Jul 24

Ajker Bangla News live:Rahul Gandhi - মোদীর বাড়ির সামনে রাহুলদের ধর্না, প্রধান বিচারপতির দ্বারস্থ আইনজীবীরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ির সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীদের ধর্না নিয়ে এবার আসরে নামল আইনজীবীদের একাংশ। ২১ জুলাইয়ের এই ঘটনা নিয়ে প্রধান বিচারপতিকে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।

Read Full Story
03:00 PM (IST) Jul 24

Ajker Bangla News live:August Holidays - পড়ুয়াদের জন্য দারুণ খবর! অগাস্টে মিলবে প্রায় ১২ দিনের ছুটি, রইল পুরো তালিকা

August Holidays: অগাস্ট মাসে তেলেগু ছাত্রছাত্রীদের জন্য খুশির খবর। এক-দু'দিন নয়, আসছে প্রায় ১২ দিনের ছুটি। পরিস্থিতি অনুযায়ী এই ছুটির সংখ্যা আরও বাড়তে পারে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story
02:28 PM (IST) Jul 24

Ajker Bangla News live:Riya Ahir - কে এই রিয়া আহির? মুম্বইয়ের পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে নজর কেড়েছেন গোটা দেশের

নিট প্রশ্নফাঁস কাণ্ডে যন্তর মন্তরের আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। মুম্বইয়েও এই আন্দোলনে শামিল হয়েছে নতুন প্রজন্ম, আর সেই প্রতিবাদের মধ্যেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ২৭ বছর বয়সি মডেল রিয়া আহির। চিনুন এই প্রতিবাদীকে।

Read Full Story
01:46 PM (IST) Jul 24

Ajker Bangla News live:অভিষেকের বাবাকে তলব পুরসভার, ইডি দফতরে হাজিরা মদনের স্ত্রী অর্চনার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করল কলকাতা পুরসভা। শুক্রবারই তিনি আলিপুরে পুরসভার দফতরে হাজিরা দিতে পারেন। বাড়ি সংক্রান্ত নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছে তাঁকে। কালীঘাট এলাকার দু’টি বাড়ির নথি দেখতে চাওয়া হয়েছে পুরসভার তরফে। কালীঘাটে অভিষেকদের বাড়ি নিয়ম মেনে তৈরি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুরসভা।

Read Full Story