10:19 PM (IST) May 05

Ajker Bangla News Live: Owaisi - 'মুসলিমদের নাগরিক ভাবেনি তৃণমূল, শুধু ভোটব্যাঙ্ক করেছে', বিস্ফোরক ওয়াইসি

Owaisi on TMC: AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে মুসলিমদের নাগরিক হিসেবে না দেখে কেবল ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে। তিনি মুসলিমদের নিজস্ব রাজনৈতিক নেতৃত্ব তৈরিরও আহ্বান জানান।

Read Full Story
10:08 PM (IST) May 05

Ajker Bangla News Live: Suvendu Adhikari - 'সংবিধানে সব লেখা আছে', মমতার ইস্তফা প্রসঙ্গে প্রতিক্রিয়া শুভেন্দুর

Suvendu on Mamata: মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিতর্কের মধ্যেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানালেন, এই বিষয়ে তাঁর বিশেষ কিছু বলার নেই, কারণ সংবিধানেই সব বলা আছে।

Read Full Story
10:00 PM (IST) May 05

Ajker Bangla News Live: East Bengal FC - মুম্বইকে হারিয়ে আইএসএল-এর শীর্ষে, চ্যম্পিয়নশিপের স্বপ্ন ইস্টবেঙ্গলের

East Bengal FC vs Mumbai City FC: মঙ্গলবার আইএসএল-এর (Indian Super League 2026) অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে হলে এই ম্যাচে জয় পেতেই হত। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিল লাল-হলুদ ব্রিগেড।

Read Full Story
09:38 PM (IST) May 05

Ajker Bangla News Live: মমতা মুখ্যমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিক ইস্তফা না দিলে কী হবে? নজিরবিহীন ঘটনা ঘটতে পারে

Mamata Bnaerjee: মমতা বন্দ্যোপাধ্য়ায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। তিনি নির্বাচনে হারেননি। তাই তিনি পদ ছাড়ছেন না বলেও জানিয়ে দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ না করলে কী হবে?

Read Full Story
08:52 PM (IST) May 05

Ajker Bangla News Live: CM Of West Bengal - শুভেন্দু থেকে দিলীপ ঘোষ, বঙ্গের মুখ্যমন্ত্রীর জল্পনায় ঘুরছে যে ৮টি নাম

CM Of West Bengal: ২৯৪ আসন পশ্চিমবঙ্গ বিধানসভায়। তারমধ্যে বিজেপি পেয়েছে ২০৭টি আসন। কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। তাই কে হবে মুখ্যমন্ত্রী তাই নিয়ে জল্পনা তুঙ্গে। চর্চায় রয়েছে এই নামগুলি।

Read Full Story
08:44 PM (IST) May 05

Ajker Bangla News Live: Manoj Tiwary - 'পাপ বাপকেও ছাড়ে না!' ভোটে হারতেই তৃণমূলকে তোপ মনোজ তিওয়ারির

Manoj Tiwary Quits AITC: সোমবার বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) ফল প্রকাশিত হওয়ার পরেই তৃণমূল কংগ্রেসকে 'বাউন্সার' দিলেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন। 

Read Full Story
07:44 PM (IST) May 05

Ajker Bangla News Live: ১৩ বছরের 'বনবাস' শেষ! আবারও পুরনো ছন্দে ফিরতে চলছে মহাকরণ, দেখুন বর্তমানে কেমন আছে রাইটার্স বিল্ডিং

Writers'Building:আবারও বঙ্গের প্রধান প্রশাসনিক ভবন ফিরতে চলেছে গঙ্গার এপারে। ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যেই সংস্কারের নাম করে রাইটার্স থেকে নবান্নে প্রশাসনিক ভবন সরিয়ে নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Read Full Story
07:20 PM (IST) May 05

Ajker Bangla News Live: Mamata Banerjee - ভিত্তিহীন-অসত্য অভিযোগ মমতার, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের

Mamata Banerjee News: এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) তৃণমূল কংগ্রেস (AITC) হেরে গেলেও, সেই হার মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে ভবানীপুরে (Bhabanipur) হেরে গিয়েছেন। কিন্তু তারপরেও হার স্বীকার না করে নির্বাচন কমিশনকে (Election Commission of India) আক্রমণ করে চলেছেন।

Read Full Story
06:43 PM (IST) May 05

Ajker Bangla News Live: Kolkata Councillors - কলকাতার TMC কাউন্সিলদের BJPতে যোগদান ঘিরে জোর জল্পনা, পালবদলের পর এবার দলবদল!

Kolkata Councillors: পালাবদলের সুনামি আছড়ে পড়েছে রাজ্যজুড়ে। উত্তরবঙ্গ থেকে রাঢ়বঙ্গ, মতুয়া গড় থেকে জঙ্গলমহল। সর্বত্র চমকপ্রদ জয় পেয়ে বঙ্গের ক্ষমতা দখল করেছে বিজেপি। দার্জিলিং, পূর্ব মেদিনীপুর সহ রাজ্যের ৯টি জেলায় ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে TMC।

Read Full Story
06:22 PM (IST) May 05

Ajker Bangla News Live: Sukanta Majumdar - 'হার মেনে নিন মমতা', হিন্দু ভোট বেড়েছে ২০ শতাংশ, দাবি সুকান্তর

Sukanta on Mamata: কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারের বিষয়টি মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি দাবি করেন, হিন্দু ভোটারদের মধ্যে ২০ শতাংশ ভোট বেড়েছে এবং জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করলে যেকোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ অন্ধকার।

Read Full Story
06:00 PM (IST) May 05

Ajker Bangla News Live: Hantavirus - নতুন ভাইরাস সংক্রমণের ফলে বাড়ছে মৃত্যু, ফের অতিমারীর আশঙ্কা!

Hantavirus outbreak: ২০২০ সাল থেকে নতুন কোনও ভাইরাস সংক্রমণের কথা শুনলেই বিশ্ববাসী আতঙ্কিত হয়ে পড়েন। সবাই উদ্বেগ প্রকাশ করেন, আবার করোনাভাইরাসের (COVID-19) মতো ভয়ঙ্কর কিছু হবে না তো? এবার নতুন এক ভাইরাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই ভাইরাসের নাম হান্তাভাইরাস। মূলত ইঁদুর থেকে জাহাজের যাত্রীদের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হচ্ছে।

Read Full Story
05:52 PM (IST) May 05

Ajker Bangla News Live: Mamata Banerjee - 'ইন্ডিয়া' জোটকে শক্তিশালী করার ডাক দিলেন মমতা, বিজেপির বিরুদ্ধে এবার বঙ্গে একজোট বিরোধীরা?

Mamata Banerjee: 'ইন্ডিয়া' জোটকে শক্তিশালী করার ডাক দিলেন মমতা। তিনি জানিয়েছনে, “আগামীদিনে ‘ইন্ডিয়া' জোট আরও শক্তিশালী হবে। অখিলেশ আজ আসতে চেয়েছিল। তবে আমি কাল আসতে বলেছি ওকে। একে একে সকলেই আসবেন। আমরা এই জোটকে আরও শক্তিশালী করব।" 

Read Full Story
05:44 PM (IST) May 05

Ajker Bangla News Live: ভোট পরবর্তী হিংসা - গেরুয়া আবির মাখতেই বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, উত্তপ্ত উদয়নারায়ণপুর

Post Poll Violence: বিজেপি সূত্রের খবর, মৃতের নাম যাদব বর। বয়স ৪৮। বিজেপি জয়ের খবরে সন্ধ্যায় আবির খেলায় মেতেছিলেন। তারপরই তাঁকে তৃণমূল আশ্রিয় দুষ্কৃতীরা খুন করে বলে অভিযোগ।

Read Full Story
05:13 PM (IST) May 05

Ajker Bangla News Live: Mamata Banerjee - "আমি এখন মুক্ত বিহঙ্গ" পরাজিত হয়ে নয়া দাবি মমতার! বললেন, তিনি রাস্তাতেই আছেন

Mamata Banerjee: পরাজিত হয়ে নয়া দাবি মমতার। তিনি বলেন, “এতদিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছুই সহ্য করেছি। কিন্তু এখন তো আমি মুক্ত বিহঙ্গ, একজন সাধারণ মানুষ। তাই আর সহ্য করব না। সমস্ত অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। কারণ, আমি রাস্তার লোক। অতএব, রাস্তায় ছিলাম এবং রাস্তায় থাকব।"

Read Full Story
04:56 PM (IST) May 05

Ajker Bangla News Live: MAMATA BANERJEE - 'আমার পেটে লাথি মেরেছে'! সাংবাদিক সম্মেলনে হার মানতে নারাজ মমতা

MAMATA BANERJEE: কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দেন, এই রাজ্যের জনাদেশ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যায়নি। আর সেই কারণেই তাঁর আর তাঁর মন্ত্রিসভার সদস্যদের ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই নেই।

Read Full Story
04:46 PM (IST) May 05

Ajker Bangla News Live: FIFA World Cup 2026 - ভারতে কীভাবে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল? এখনও ধোঁয়াশা

FIFA World Cup 2026 Telecast: আগামী মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। ভারত এখনও পর্যন্ত সিনিয়র পর্যায়ে বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও, এদেশে বিশ্বকাপ ফুটবল ঘিরে সব শ্রেণির মানুষের মধ্যে প্রচণ্ড উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কিন্তু এবার ভারতে বিশ্বকাপ ফুটবল দেখা যাবে কি না, সে বিষয়েই সংশয় তৈরি হয়েছে।

Read Full Story
04:37 PM (IST) May 05

Ajker Bangla News Live: Team India - বিশ্ব টি২০র সিংহাসনটা আরও মজবুত করল টানা দুবার বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়া

Team India: টানা দুবার টি-২০ বিশ্বকাপে জয়। দ্বিপাক্ষিক সিরিজেও অবিশ্বাস্য ফল। প্রত্য়াশিতভাবেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের সিংহাসন ধরে রাখল টিম ইন্ডিয়া। আইসিসি-র সদ্য প্রকাশিত বার্ষিক র‍্যাঙ্কিং আপডেটে আবারও শীর্ষস্থান ধরে রাখল ভারত।

Read Full Story
04:26 PM (IST) May 05

Ajker Bangla News Live: Bengal CM - শুভেন্দু অধিকারী কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? সিদ্ধান্ত নিতে বঙ্গ সফরে ফের অমিত শাহ

Amit Shah: কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? শুভেন্দু অধিকারী সহ একাধিক নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বাছতে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। সঙ্গী ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

Read Full Story
04:22 PM (IST) May 05

Ajker Bangla News Live: WB Election Result 2026 - রুখতে হবে হিংসা! রাজনীতির রং না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন শমীক ভট্টাচার্য

WB Election Result 2026: রাজ্য বিধানসভা ভোটের ফলপ্রকাশ হয়েছে সোমবার। ২০৭ টি আসনে জিতে ক্ষমতায় এসেছে বিজেপি। কার্যত, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠনের পথে রয়েছে বিজেপি। তাই নিজেদের দায়িত্ব অনেকটাই বাড়ল বলে মনে করছেন শমীক। 

Read Full Story
02:59 PM (IST) May 05

Ajker Bangla News Live: Lionel Messi - 'কিছু বদমাশ মেসিকে দেখতে দিল না,' অরূপ বিশ্বাস হারতেই বিস্ফোরক শতদ্রু দত্ত

Lionel Messi in Kolkata: গত বছরের ডিসেম্বরে কলকাতা-সহ ভারতের একাধিক শহরে এসেছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। দেশের অন্য সব শহরে তাঁর অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজিত হলেও, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা দেখা যায়। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত (Satadru Dutta)।

Read Full Story